TEAMS Tourism

TEAMS Tourism Your comfort , Our commitment...
(1)

সামান্য ভূলে সার্চ ইঞ্জিন হ্যাঙ্গ.... 🤣🤣
20/11/2024

সামান্য ভূলে সার্চ ইঞ্জিন হ্যাঙ্গ.... 🤣🤣

নেপালের  লিমি ভ্যালি থেকে কৈলাস দেখার নতুন রুট ওপেন হয়েছে ... lucknow - nepalganj- simikot - Taksi - Limli Lapcha - Tak...
27/09/2024

নেপালের লিমি ভ্যালি থেকে কৈলাস দেখার নতুন রুট ওপেন হয়েছে ... lucknow - nepalganj- simikot - Taksi - Limli Lapcha - Taksi - Simikot - nepalganj - lucknow

Kailash View From limi Lapcha vally Nepal ..new Route Open

সস্তায় বিমান টিকিট কেনার ৭টি টিপস১. মঙ্গলবার এবং বুধবার বুক করুনমঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির ম...
27/09/2024

সস্তায় বিমান টিকিট কেনার ৭টি টিপস

১. মঙ্গলবার এবং বুধবার বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি। বেশিরভাগ এয়ারলাইনস সাধারণত মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে। কারণ এয়ারলাইনস জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান। পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে, আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম দেখেন।

২. আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়

অভিজ্ঞতার ভিত্তিতে, ভ্রমণের তারিখের কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইনস তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই, সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে সস্তা টিকিটের জন্য। উদাহরণস্বরূপ, কুয়ালালামপুর থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম ২০ জন যাত্রী সবচেয়ে কম দাম পাবেন। পরবর্তী ২০০ জন মাঝারি দাম পাবেন, এবং বাকিরা সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে। সংক্ষেপে, এয়ারলাইন্সের সিস্টেম কুয়ালালামপুর থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করবে।

৩. উড়ার জন্য উপযুক্ত দিন

মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইনস এই দুই দিনকে ‘কম ব্যস্ত দিন’ হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 'বেস্ট ডিল' খুঁজুন

বেশিরভাগ এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ১১ থেকে ১২ সপ্তাহ আগে 'বেস্ট ডিল' অফার করে। তাই, এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন।

৫. ছোট এয়ারপোর্ট বেছে নিন

এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, যা হল প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামা। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার, হিথ্রোতে না নেমে, হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতি চেষ্টা করুন, এটি সস্তা হওয়া উচিত!

৬. 'কুকিজ' ক্লিয়ার করুন

অনেকে এটা জানেন না। যদি আপনি ৩০ দিনের মধ্যে এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে থাকেন, তাহলে আপনার ল্যাপটপ, স্মার্টফোন এবং পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন। কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইনের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন। তাই, বুকিং সিস্টেম একই দাম দেখাবে এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান। কখনও কখনও দাম বাড়তেও পারে! তাই, আপনার ইন্টারনেট ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন। আপনি যদি জানেন না কিভাবে তা মুছতে হয়, তাহলে গুগলকে জিজ্ঞাসা করুন!

৭. দাম তুলনা করুন

গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে তুলনা করতে অলস হবেন না। শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না। আপনি অবাক হবেন, কারণ কখনও কখনও আপনি একই এয়ারলাইনের টিকিট আরও সস্তা পাবেন। এখানে কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যা আপনি ভ্রমণের জন্য ব্যবহার করতে পারেন:

1. Skyscanner
2. CheapFlight
3. Momondo
4. Kayak
5. Google Flight
6. Ita Software

বৃহস্প্রতিবার সন্ধা ৭ টায় আসছে .......ট্রাভেল কমিউনিটির কাছে সবছেয়ে অপরিচিত || মায়ানমার ০ পয়েন্টের ঝর্না ||কিভাবে যাবেন ...
14/05/2024

বৃহস্প্রতিবার সন্ধা ৭ টায় আসছে .......

ট্রাভেল কমিউনিটির কাছে সবছেয়ে অপরিচিত || মায়ানমার ০ পয়েন্টের ঝর্না ||কিভাবে যাবেন ?

Sad Reality... 😤
11/01/2024

Sad Reality... 😤

উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা । মানুষের গড় বয়স এখানে ১১০ থেকে ১২০ বছর ৷ মেয়েদের ৮০-৯০ বছর বয়স পর্য্যন্ত ...
29/12/2023

উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা । মানুষের গড় বয়স এখানে ১১০ থেকে ১২০ বছর ৷ মেয়েদের ৮০-৯০ বছর বয়স পর্য্যন্ত যুবতী মনে হয়। এবং এরা এই বয়সে অনায়াসে সন্তানধারন করতে পারে ।এই উপত্যকাটি সেই জায়গায় যেখানে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংযুক্ত হয়েছে। এবং এটি উত্তর পাকিস্তানের কারাকারম পাহাড়িয়া জায়গায় অবস্থিত।

হুঞ্জা উপজাতির জনসংখ্যা প্রায় ৮৭,০০০ ৷এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার প্রবেশ বিশেষ ঘটেনি । কয়েকশ বছর একই ভাবে চলছে । অনেকে এখানে ১৬৫ বছরও বাঁচে ।মানুষ এখানে খুব কম অসুস্থ হয়। বলা হয় যে হুনযা উপজাতির মানুষ পাকিস্তানের সব চাইতে বেশি শিক্ষিত হয়ে থাকে যদিও এই তথ্যর কোনো পুষ্টি নেই।

কারও টিউমার হয়েছে বলে কেউ কখনও শোনেনি ।

এরা বেশী মধু খায় , বরফ ঠান্ডা জলে স্নান করে ।নিজেদের উৎপন্ন করা শস্য ও সব্জি খায় । অল্প খায় ও হাঁটে বেশী , দিনে প্রায় ১৫ থেকে ২০ কিমি । হুঞ্জা উপজাতির অধিকাংশ মানুষ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী জীবনধারণ করতে পছন্দ করেন।

অর্গানিক খান সুস্থ থাকুন দীর্ঘজীবী হোন...

খাঁটি মধু সহ আপনার নিত্য প্রয়োজনীয় সকল অর্গানিক ফুড এক ক্লিকেই আপনার বাসায় হোম ডেলিভারি পেতে চাইলে মেসেজ করতে পারেন Al-Afdal Shop এর ফেসবুক পেজে ।।

আর হ্যাঁ,শুধু অর্গানিক ফুড খেলেই হবে না , দিনের অন্তত কিছু অংশ ফিজিকাল এক্সারসাইজ করুন ... জীবন বদলে যাবে ইন শাহ আল্লাহ।।

যেখানে আমরা আধুনিকতার ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেখানে একটা উপজাতির বেচে থাকার গড় আয়ু ১১০ থেকে ১২০ বছর। আধুনিকতার ছোঁয়ায় পাগল আমরা কি এটাকে কল্পনা করতে পারি? সত্যি অবাক করার মত একটা বিষয়, তাই না? কিন্তু অবাক করার বিষয় হলেও এটাই সত্যি।
আর হুঞ্জা উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য ব্যাখ্যাতীত...
ইন্টারনেট থেকে প্রাপ্ত কিছু ছবি শেয়ার করা হলো ...

আর ও বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন ...

পাহাড় ছোঁয়া জলের ধারা উৎস হতে কাব্যময় -পাথর ছুঁলে শান্ত শরীর খরস্রোতা নদী হয় l জলের ধারা পড়ছে যেখানে উচ্ছাসে আর তীব...
13/12/2023

পাহাড় ছোঁয়া জলের ধারা
উৎস হতে কাব্যময় -
পাথর ছুঁলে শান্ত শরীর
খরস্রোতা নদী হয় l

জলের ধারা পড়ছে যেখানে
উচ্ছাসে আর তীব্র বেগে ,
শুষ্ক পাহাড় ও সিক্ত হয়
শীতলতার আবেগ মেখে l

নিজের বানানো পৃথক সুর ,
অবিশ্রান্ত ঝর্ণা জলে -
পাহাড়ের বুক জড়িয়ে থেকে
আদর ছোঁয়ার গল্প বলে ll

07/12/2023
ভ্রমণের জন্য কিছু ঐতিহ্যবাহী স্থাপনা/পুরাকীর্তি ঐতিহ্যবাহী স্থাপনা বা পুরাকীর্তি দেখার জন্য আছে খুলনার ষাটগম্বুজ মসজিদ। ...
07/12/2023

ভ্রমণের জন্য কিছু ঐতিহ্যবাহী স্থাপনা/পুরাকীর্তি

ঐতিহ্যবাহী স্থাপনা বা পুরাকীর্তি দেখার জন্য আছে খুলনার ষাটগম্বুজ মসজিদ। এ মসজিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। এ মসজিদের আশপাশে আরও কিছু ঐহিত্যবাহী মসজিদ আছে। এছাড়া আছে দিনাজপুরের কান্তজিউর মন্দির, কুমিল্লার ময়নামতী, পাহাড়পুর বৌদ্ধবিহার, বগুড়ার মহাস্থানগড়, ফরিদপুরের মথুরা দেউর, রাজশাহীর সোনামসজিদ, তোহাখানা, পুঠিয়া রাজবাড়ি, নাটোরের রাজবাড়ি, জমিদারবাড়ি, গণভবনসহ দেশের আরো পুরাকীর্তির নিদর্শন।

এছাড়া হরিণের রাজ্য দেখতে হাতিয়ার নিঝুমদ্বীপ, পাখির রাজ্য দেখতে সিলেটের হাওর ও ভোলা-নোয়াখালীর উপকূলের বিভিন্ন কাদাচর যেতে পারেন। আর চাইলে আপনি আপনার জেলাটাই ঘুরে দেখতে পারেন শীতের এ মৌসুমে। কারণ আমাদের প্রতিটি জেলারই রয়েছে নানারকম ঐতিহ্য ও দর্শনীয় স্থান। সব মিলিয়ে বাংলাদেশের চারপাশে যে দিকেই চোখ বুলাবেন সেদিকেই দেখা মিলবে রূপসী বাংলার মায়াবী রূপ।

লেখা : রাজন আলী

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when TEAMS Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TEAMS Tourism:

Share

Category