Cox's Bazar - The 2nd Home

Call Contact the business

Cox's Bazar - The 2nd Home The top tourist destination of Bangladesh.

🏝️ কক্সবাজার টু সেন্টমার্টিন: জাহাজের ভাড়া, আসন ও কেবিনের বিস্তারিত তালিকা 🌊🚢⛴️🏖️🏡🚢🏝️ **সেন্টমার্টিন যেতে জাহাজের টিকিট ...
31/10/2026

🏝️ কক্সবাজার টু সেন্টমার্টিন: জাহাজের ভাড়া, আসন ও কেবিনের বিস্তারিত তালিকা 🌊🚢⛴️🏖️🏡

🚢🏝️ **সেন্টমার্টিন যেতে জাহাজের টিকিট কত টাকা?**

নীল সমুদ্রের বুক চিরে জাহাজে সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে জাহাজের টিকিট, আসন, বিজনেস ক্লাস ও কেবিনের ভাড়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য।

⚓ **যেসব জাহাজের ভাড়ার তালিকা দেখুন:**
🚢 MV Baro Awlia (এমভি বারো আওলিয়া)
🚢 MV Karnafuly Express (এমভি কর্ণফুলী এক্সপ্রেস)

📌 **টিকিট কেনার আগে যা জানা জরুরি:**
✅ আসন ও কেবিনের ধরন অনুযায়ী ভাড়া আলাদা হতে পারে।
✅ একমুখী ও আসা-যাওয়ার টিকিটের মূল্য এক নয়।
✅ ভ্রমণের তারিখ অনুযায়ী টিকিটের প্রাপ্যতা নিশ্চিত করুন।
✅ অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করুন।
✅ টিকিটের সঙ্গে প্রয়োজনীয় ট্রাভেল পাস ও QR কোড আছে কি না যাচাই করুন।
✅ পরিবেশ সংরক্ষণ ফি ও ভ্রমণসংক্রান্ত সরকারি নির্দেশনা জেনে নিন।

📅 **২০২৬–২৭ পর্যটন মৌসুম:** ১ নভেম্বর ২০২৬ থেকে ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত।

🎫 **সরকারি ট্রাভেল পাস ও জাহাজের সময়সূচি:**
https://www.travelpass.gov.bd/

⚠️ **বিশেষ সতর্কতা:** জাহাজের ভাড়া, চলাচলের তারিখ ও আসনপ্রাপ্যতা পরিবর্তিত হতে পারে। টিকিট কেনার আগে সর্বশেষ তথ্য যাচাই করুন।

📲 সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
💬 আপনার প্রশ্ন বা ভ্রমণ পরিকল্পনা কমেন্টে জানান।

🌏 কক্সবাজার ভ্রমণবিষয়ক তথ্য, পর্যটন গাইড ও নতুন নতুন গন্তব্যের খবর পেতে অনুসরণ করুন *

31/10/2026
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে |🌊🏖️🏡অনলাইন ডেস্কপ্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম...
14/10/2026

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে |🌊🏖️🏡

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে 'মহানগর এক্সপ্রেস'। এর ফলে প্রথমবারের মতো কোনো ট্রেন পরিবর্তন ছাড়াই পর্যটন শহর কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা।
ট্রেনটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। এটি কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না, বরং যাত্রাপথে বিভিন্ন জেলার স্টেশনে থামবে।

ট্রেনটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। এটি কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না, বরং যাত্রাপথে বিভিন্ন জেলার স্টেশনে থামবে।

নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর মতো স্টেশনের যাত্রী, যারা এতদিন কক্সবাজারের সরাসরি ট্রেনগুলোতে উঠতে পারতেন না, তারা এখন কোনো ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।
নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীতে এসে থামবে।

কক্সবাজারে প্রথমবারের মতো আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’নিজস্ব প্রতিবেদ...
07/10/2026

কক্সবাজারে প্রথমবারের মতো আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’

নিজস্ব প্রতিবেদকঃ
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’ শুরু হচ্ছে। আগামী ১ নভেম্বর শুরু হয়ে এ আয়োজন চলবে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

সামীমুজ্জামান বলেন, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে নতুন ও ব্যতিক্রমীভাবে উপস্থাপন এবং বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই আন্তর্জাতিক মানের এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, হলিডে সিজনে লাখো পর্যটকের প্রাণচাঞ্চল্যে এবার কক্সবাজারে নতুন অভিজ্ঞতার আয়োজন থাকছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনের বিস্তৃত প্রান্তরে এ কার্নিভাল অনুষ্ঠিত হবে।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। বিগত বছরগুলোতে এখানে বছরজুড়ে পর্যটকের আগমন বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা তেমন বাড়েনি। কক্সবাজারে আসা দেশি-বিদেশি পর্যটকদের একটি সাধারণ অভিযোগ হলো, সমুদ্র উপভোগের পর সন্ধ্যার পর বিনোদনের তেমন ব্যবস্থা থাকে না। এ বিষয়টি গুরুত্ব দিয়ে এবার দিনে ও রাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে তিন মাসব্যাপী এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে।

কার্নিভালে থাকছে দেশি-বিদেশি খাবার, লাইভ ফুড স্টল, বারবিকিউ, আইসক্রিম পার্লার ও জুস কর্নার। থাকছে পোশাক, অলংকার, মাটির পণ্য ও স্থানীয় কারিগরদের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজ।

পর্যটকদের জন্য থাকছে সূর্যোদয়ের সঙ্গে যোগব্যায়াম ও মেডিটেশনের আয়োজন। শিশুদের জন্য আর্ট, নিরাপদ রাইডসহ নানা বিনোদনমূলক কার্যক্রম নিয়ে থাকবে কিডস জোন। বক্যাম্পিং জোনে থাকছে নাইট-স্টে ক্যাম্পিং, ওপেন-স্কাই লাইব্রেরি, সেলফ-বারবিকিউ, হ্যামক, ক্যাম্পফায়ার ও টেলিস্কোপে তারাভরা আকাশ দেখার সুযোগ।

এ ছাড়া থাকছে লাইভ আর্ট ও ফটো গ্যালারি, ওপেন-স্কাই মুভি থিয়েটার, ভিআর জোন, সার্কাস টেন্ট, কায়াকিং, লাইভ বাস্কিং, গো-কার্ট, বিচ ফুটবল, বিচ হ্যান্ডবল, বিচ ভলিবল, বিচ কাবাডি, ব্যাডমিন্টন ও স্যান্ড স্কাল্পচার। বিজয় দিবস, হ্যাপি নিউ ইয়ার ও হলি ক্রিসমাস উদযাপনের আয়োজনও থাকবে।

কার্নিভালে আরও থাকছে বিচ ভিউ ওপেন থিয়েটার। সেখানে সমুদ্রের সামনে সূর্যাস্তের আলো ও বাঁশির সুরের সঙ্গে দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতার আয়োজন থাকবে।

ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মো. গনী উল আজম। তিনি তিন মাসব্যাপী কার্নিভালের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

অনুষ্ঠানে কার্নিভাল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুল আরেফিনও বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক, মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

02/10/2026

Journey to Saint Martin 🌊⛴️🚢🏖️🏡

The government plans to develop the remaining 500 acres of Teknaf's Sabrang Tourism Park into a world-class tourism hub ...
26/09/2026

The government plans to develop the remaining 500 acres of Teknaf's Sabrang Tourism Park into a world-class tourism hub after around half of the 1,000 acres originally planned for the project were lost to the sea, Prime Minister's Principal Secretary ABM Abdus Sattar said today (25 September).
🏖️🏡🌊

12/09/2026

Address

Saikat Abashik Area, Kolatoli Hotel Zone
Cox's Bazar
4000

Telephone

+8801869509433

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar - The 2nd Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's Bazar - The 2nd Home:

Shortcuts

Share