Cox Bazar Tourism কক্সবাজার ট্যুরিজম।

Cox Bazar Tourism কক্সবাজার ট্যুরিজম। We provide comfortable tour

সেন্ট মার্টিনে ম্যানগ্রোভ বনে আমরা....আপনি আসছেন কবে?
01/11/2026

সেন্ট মার্টিনে ম্যানগ্রোভ বনে আমরা....
আপনি আসছেন কবে?

সেন্টমার্টিন যাওয় আসার সময় শিপের এইসব সিটগুলো সম্ভব হল এড়িয়ে চলবেন। অনেকেরই অভিজ্ঞতা না থাকায় শিপের বাইরের এসব সিট বুক ক...
31/10/2026

সেন্টমার্টিন যাওয় আসার সময় শিপের এইসব সিটগুলো সম্ভব হল এড়িয়ে চলবেন। অনেকেরই অভিজ্ঞতা না থাকায় শিপের বাইরের এসব সিট বুক করেন।

কক্সবাজার থেকে সেন্ট যেতে সময় লাগে ৫-৬ ঘন্টা। ফিরতেও স্যেম। যাওয়ার সময় এই সিটগুলো তে রোদ অনেক প্যারা দেয়।আর ফেরার সময় সমুদ্রের ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দেয়। যেহেতু শীতকাল থাকে তাই এত ঘন্টা ঠান্ডা বাতাসে টিকে থাকা খুবই কষ্টের।আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে ত পুরাই সর্বনাশ।

আবার অনেকেই ভাবেন এসব সিট না বুক করলে বাইরের ভিউ উপভোগ করতে পারবেন না। ব্যাপারটা মোটেও এমন না। শিপের যেকোনো ফ্লোরে ,যেকোনো বারান্দায় ,যখন ইচ্ছা আপনি যেতে পারবেন।

আমার কাছে আসা বুকিং এর অলমোস্ট সবাইকেই আগে আমি এসব বলে দেই। কোনটা ভালো হবে , কোনটা কি করলে বেটার ইত্যাদি। কারন আমার অভিজ্ঞতা আছে। বুকিং এর জন্য এই নম্বরে যোগাযোগ করলেই হবে- 01772624443

অনেকে মনে করে আমি নিজের স্বার্থের জন্য এসব বলি। কিন্তু তারা ফিরে এসে বলে ভাই আপনি ঠিকই বলছিলেন।

ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে নতুন করে চলাচল করতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। এই ব...
27/10/2026

ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে নতুন করে চলাচল করতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। এই বর্ধিত রুটে ট্রেনটি চালুর পাশাপাশি একটি নতুন সময়সূচিও কার্যকর হতে যাচ্ছে—যার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি কোনো ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজারে যাতায়াত করতে পারবেন।

২৩ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক এবং রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’ এর মূল বিবরণ:

রুট ও সুবিধাভোগী স্টেশন: ট্রেনটি এতদিন ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করত। এবার রুট বর্ধিত করার কারণে ঢাকা বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট এবং ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে করে কক্সবাজার ভ্রমণের সুবিধা পাবেন।

সময়সূচি:

ঢাকা থেকে যাত্রা (ট্রেন নং ৭২২): প্রতিদিন রাত ৮:৩০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে রাত ৩:০০ টায় চট্টগ্রাম এবং পরদিন সকাল ৬:০০ টায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

কক্সবাজার থেকে ফিরতি যাত্রা (ট্রেন নং ৭২১): প্রতিদিন সকাল ৮:০০ টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২:২০ মিনিটে চট্টগ্রাম হয়ে সন্ধ্যা ৬:৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

উদ্বোধন: ২৬ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির নতুন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

বর্তমানে এই রুটে বিরতিহীন হিসেবে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চালু থাকলেও মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের জন্য এটিই হবে প্রথম সরাসরি রেল যোগাযোগের সুযোগ।

সেন্টমার্টিনে স্বপ্নের দ্রষ্টা শহীদ মীর কাশেম আলী পরিবার নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে একদিন ঝড়ে প্রায় ডুবে যাচ্ছিলেন মী...
26/10/2026

সেন্টমার্টিনে স্বপ্নের দ্রষ্টা শহীদ মীর কাশেম আলী
পরিবার নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে একদিন ঝড়ে প্রায় ডুবে যাচ্ছিলেন মীর কাসেম আলী। কাঠের ট্রলারে ঢেউ সশব্দে আছড়ে পড়ছে, তক্তা আলগা হচ্ছে আর তিনি নিঃশব্দে দোয়া করছেন। তীরে পৌঁছে তিনি মানত করলেন– এই রুটে বিশ্বমানের যাত্রীবাহী জাহাজ চালু করবেন। সিঙ্গাপুর থেকে জাহাজ আনতে গেলে জ্বালানি আর পোর্ট-ফি খুব বেশি পড়ে। প্রথম পরিকল্পনা মুলতবি হলো।

এরপর তিনি সার্চ করে বের করলেন– দেশেই আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাতা আছে, কিন্তু অর্ডার নেই বলে কখনও তারা জাহাজ বানায়নি। কেয়ারির চেয়ারম্যান হিসেবে তিনি দিলেন দেশের ইতিহাসে প্রথম বড় অর্ডার, আন্তর্জাতিক তত্ত্বাবধান ও ‘ক্লাস অ্যাপ্রুভাল’-সহ। নৌবাহিনীর শিপইয়ার্ড ব্যস্ত থাকায় ধানক্ষেতে কল বসানো হলো। নৌ-স্থপতিরা চট্টগ্রামে এলেন, আর তৈরি হলো কেয়ারি সিনবাদ; বাংলাদেশে নির্মিত প্রথম শ্রেণির জাহাজ, জার্মানিশার লয়েড-এর সনদপ্রাপ্ত। তারপর থেকেই নির্মাতা ওয়েস্টার্ন মেরিন ইউরোপের অর্ডার পেতে থাকল। আজ তারা নিয়মিত আন্তর্জাতিক জাহাজ বানায়। প্রথম অর্ডারের জন্য তারা আজও মীর কাসেম আলীর প্রতি কৃতজ্ঞতা জানায়, বাংলাদেশে শিপবিল্ডিং শিল্পের সূচনায় যার বড় ভূমিকা।

সিনবাদ চালু হওয়ার পর নিরাপত্তা ও সেবার মান দেখে সেন্ট মার্টিনে ভিআইপি অতিথিরা আসতে শুরু করলেন। জেটি না থাকায় প্রথমে সাম্পানে নামিয়ে নাবিকরা কাঁধে করে লোকজনকে তীরে তুলত। অবিশ্বাস্য শোনালেও তখনকার জাপানী রাষ্ট্রদূত নিজে দেখে জাইকার মাধ্যমে জেটি নির্মাণে কয়েক শ কোটি টাকার প্রকল্প আনেন। সেই জেটিকে ঘিরে নতুন জাহাজ আসে, পর্যটন বাড়ে। আজ একাধিক জাহাজ আর ডজনখানেক রিসোর্ট; সবকিছুর শুরু এক ঝড়ের রাতে করা মানত থেকে, যে মানত ছিল শহীদ মীর কাসেম আলীর। এই হচ্ছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সমুদ্রগামী পর্যটকবাহী জাহাজ নির্মাণের গল্প।

26/10/2026

নীল সমুদ্রে হারিয়ে যেতে চাইলে চলে আসুন সেন্ট মার্টিন। ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল।

সেন্ট মার্টিন সংক্রান্ত আপনাদের যে কোনো তথ্য ও সহযোগিতার প্রয়োজন হলে নির্দিধায় যোগাযোগ করতে পারেন 01772-624443 নম্বরে

সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে আপনি আসছেন কবে?
26/10/2026

সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে আপনি আসছেন কবে?

25/10/2026
04/10/2026

বিশেষ ঘোষণা:
শিপ টিকেট এর জন্য আমরা অগ্রিম কোনো টাকা ছাড়াই প্রি বুকিং নেওয়া শুরু করেছি।

🟢প্রি বুকিং এর সুবিধা

১. কোন ধরনের এডভ্যান্স করতে হবে না
২. টিকেট প্রাইস নির্ধারিত হলে এবং টিকেট বিক্রি হলে আমরাই সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করব এবং টিকেট ইস্যু করে দিব।
৩. বড় শিপ এবং সুলভ মূল্যে টিকেট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
৪. টিকেট কুরিয়ার এ নেবার সুযোগ।

🟢কারা প্রি বুকিং রেজিস্ট্রেশন করবেন?
-- শুধুমাত্র যারা আমাদের থেকে টিকেট নিতে আগ্রহী তারাই রেজিস্ট্রেশন করবেন।
-- যারা মোটামুটি ডেট ফিক্স করে ফেলেছেন তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করবেন, কেননা আপনার রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী টিকেট ইস্যু করা হবে।

অগ্রিম বুকিং করতে যেসব তথ্য প্রদান করতে হবে-

আপনার নাম
ঠিকানা
ভ্রমণের তারিখ
আপনার সাথে ভ্রমণকারীর সংখ্যা।
কয়দিন থাকতে চান?
Whats app এ তথ্য দিন।

🟢পেমেন্ট মেথড:
-- প্রি বুকিং যারা করবেন তাদের টিকেট ইস্যু করার আগে যোগাযোগ করা হবে এবং পেমেন্ট ক্লিয়ার করতে হবে।
-- পেমেন্ট ক্লিয়ার করার পরই টিকেট ইস্যু হবে
-- পেমেন্ট করতে পারবেন বিকাশ / ব্যাংক ট্রান্সফার/ ক্যাশ এর মাধ্যমে। যাতে আপনার সুবিধা।

যে কোন প্রশ্ন বা তথ্য জানতে
Whatsapp
01772-624443

05/09/2026

এভাবে সেলিব্রেশন করতে চলে আসুন কক্সবাজার। আমরা আছি আপনার সহযোগিতায়।

আমাদের কাছে পাচ্ছেন- হোটেল রুম বুকিং, গাড়ি বুকিং, বিভিন্ন স্পটে প্যাকেজ ট্যুর সহ কক্সবাজার ট্যুরে প্রয়োজনীয় সব সাপোর্ট।

বিস্তারিত জানতে যোগাযোগ
01772624443 নম্বরে।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox Bazar Tourism কক্সবাজার ট্যুরিজম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share