19/11/2023
Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম
৬ হাজার মানুষের গল্প টা হতে পারতো, আরো অনেক আগের। গ্রুপে মেম্বার বাড়লে, আনন্দের পসরা সাজিয়ে বসা যায় এটা সত্য।
দীর্ঘ ১ বছর ৩ মাস পাড়ি দিয়ে ফেলেছি। এখন এসে গ্রুপের মেম্বার হয়েছে ৬ হাজার। এখন পর্যন্ত সফলভাবে ১৮ টি ট্যুর পরিচালনা করেছি। অতিরিক্ত হিসেবে একটি কর্পোরেট ট্যুর, ১ টি আন অফিসিয়াল আন্তর্জাতিক ভ্রমণ রয়েছে। অফিসিয়ালি ভারত ভ্রমণ ও খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে।
তো যেটা বলছিলাম, এখন পর্যন্ত ধীরে চলো নীতে তেই এগিয়ে যাচ্ছি। লাগাতার ইনভাইট পাঠিয়ে মানুষকে বিরক্ত কিংবা বিভ্রান্ত করার ইচ্ছা ছিলো না। তথাপি যদি সেটা হয়ে থাকে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। অরগানিক ভাবে ২-৩ জন করে মানুষ যুক্ত হচ্ছে। রাস্তায় বের হলে বেশ কিছু মানুষ আমাকে/আমাদেরকে একজন অরগানাইজর হিসেবে রিকোগনাইজ করতে পারে।
চলমান ট্যুরে মানুষ গুলো নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, যা চোখের সামনেই দেখতে পারি। ২ জন প্রিয় আপু আছে। যারা গ্রুপে নেই। গ্রুপের মেম্বার না। অথচ তারা কোনভাবে জেনে যায়, আমাদের আপকামিং ট্যুর সম্পর্কে। যাওয়ার আগ্রহ জন্মালে সাথে সাথেই ফোন দিয়ে বলে, স্মরণ কনফার্ম করো। গ্রুপের বিকাশে, এই দুটো আপুর ভূমিকাও কম না।
Ta Bu Tasnuma Shonom Rudra Debnath Shuvo লাগাতার গ্রুপের সাথে একের পর এক ট্যুরে যাচ্ছে। আমাদের ব্যাপারে একের পর এক মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে কোন ধরণের আউটকাম ছাড়াই। তাদের ভূমিকাও নেহাত ই কম নয়।
ধীরে চলো নীতি অনুসরণ না করলে হয়তো এই ১ বছর ৩ মাসে ১৮ এর জায়গায় আরো কয়েকটা ট্যুর বেশি করতে পারতাম। ৬ হাজারের জায়গায় আরো বেশি গ্রুপ মেম্বার থাকতো। তবে এই পরিবার তৈরির প্রক্রিয়া টা হতো না।
ট্যুরিজম সেক্টর এ যেই গ্রুপ গুলো নিয়মিত কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে, আমরা ২ নাম্বারে যাত্রা শুরু করেছিলাম। তখন ও কুমিল্লার বেশিরভাগ মানুষ ই গ্রুপ ট্যুর সম্পর্কে জানে না। ওই কালচার টাই ছিলো না। আমাদের পরিচিতি গন্ডির মধ্যে প্রথমে এই গ্রুপ ট্যুরের কালচার টা তৈরি করতে হয়েছে। কালচার টা তৈরি করতে হেল্প করা কিছু বন্ধু,
Sharif Mazumder মহিউদ্দিন আহমেদ Omarfaruk Choton
এদের ও বেশ অবদান রয়েছে।
আর সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, এই প্রিয় মানুষদের। যারা আমাদের উপর আস্থার হাত টা বাড়িয়ে দিয়ে দ্বিধাহীনভাবে ঘুরতে চলে যান। লাস্ট ট্যুরেও আমাদের সাথে ২২ টা মেয়ে ঘুরতে গেছে। অলমোস্ট ৫০/৫০। মেয়েদের আস্থার জায়গা টাও বেশ ভালোভাবে তৈরি হয়েছে।
স্রষ্টার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবকিছুর জন্য, এত ভালোবাসার জন্য ধন্যবাদ ।💙 আবারো দেখা হবে কিছু মানুষের সাথে আপকামিং ট্যুর এ।