Tour Plan - Daudkandi Comilla

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গ...
23/05/2024

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন।
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।
১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।
১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

💥  #বঙ্গবন্ধুর_মাজার_পদ্মাসেতু_কুয়াকাটা_২৯৫০/-               (জনপ্রতি), ৪০ জনের গ্রুপের ক্ষেত্রে। কুমিল্লা থেকে ৩,৩৫০/- ...
24/08/2022

💥 #বঙ্গবন্ধুর_মাজার_পদ্মাসেতু_কুয়াকাটা_২৯৫০/-
(জনপ্রতি), ৪০ জনের গ্রুপের ক্ষেত্রে। কুমিল্লা থেকে ৩,৩৫০/- ফেনী/চাঁদপুর/ব্রাম্মনবাড়িয়া থেকে ৩,৭০০/-
#প্যাকেজে_অন্তর্ভুক্তঃ
◼️যাওয়া আসা নন এসি বাস সার্ভিস
◼️স্ট্যান্ডার্ড মানের রুম সার্ভিস(১রুমে ৪ জন ২ বেডে)
◼️৫ বেলা স্ট্যান্ডার্ড মানের খাবার।
◼️গ্রুপ টি শার্ট+স্পেশাল ফিচার
◼️সার্বক্ষণিক গাইড লাইন।
◼️সকল স্পটের প্রবেশ ফি+টোল+পার্কিং।
⚠️বুকিংয়ের শেষ সময়ঃ আগষ্ট ২৭
দেশের সকল স্পটে ভ্রমণের বিস্তারিত জানতে ভিজিট করুন .tourplanbd.com

21/07/2022

যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া)
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. গোল্ডেন বীচ পতেঙ্গা
৩. কাঠগড় সি-বীচ
৪. ১৫ নং নেভাল এভেন্যু
৫. চট্টগ্রাম বোট ক্লাব (শুধুমাত্র রেস্টুরেন্ট এর জন্য)
৬. বিমান বন্দর
৭. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন (রানী রাসমনি বীচ)
৮. চৌচালা-বীচ (সীভিউ পার্ক)
৯. শুকতারা রিসোর্ট
১০. পোর্টের টোল সড়ক
১১. রেলওয়ে জাদুঘর
১২. ঝাউতলা আবহাওয়া ওফিস ও ব্র্যাক এর পাহাড়
১৩. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ)
১৪. জিলাপী পাহাড়
১৫. সিআরবি পাহাড়
১৬. ডি সি হিল
১৭. কর্ণফুলী নতুন ব্রীজ
১৮. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য)
১৯. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ)
২০. বিপ্লব উদ্যান (২নং গেইট)
২১. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক
২২. ক্যাফে ২৪ ভাটিয়ারী
২৩. ঠান্ডাছড়ি পার্ক ও পিকনিক স্পট
২৪. ওয়ার সিমেট্রি
২৫. অভয় মিত্রঁ ঘাট (প্রকাশ নেভাল ২)


চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট/পারমিশন প্রয়োজন)
১. ফয়েজ লেক
২. চিড়িয়া খানা
৩. মিনি বাংলাদেশ
৪. কাজীর দেওরী শিশু পার্ক
৫. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৬. বাটারফ্লাই পার্ক
৭. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)
৮. জাতিতাত্তিক জাদুঘর আগ্রাবাদ
৯. জিয়া সৃতি জাদুঘর, সার্কিট হাউস।

শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ
১. কাপ্তাই
২. রাঙ্গামাটি
৩. বান্দরবন
৪. সীতাকুণ্ড
৫. মুহুরি প্রজেক্ট ফেনী
৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই
৭. সহস্র ধারা ঝর্না বড় দারোগাহাট, সিতাকুন্ড
৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
৯. বাশখালী বামের ছরা ইকোপার্ক
১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক

সংগৃহীত

★★সেন্ট মার্টিন দ্বীপ যেভাবে বাংলাদেশের হলো ★★চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দ...
27/10/2020

★★সেন্ট মার্টিন দ্বীপ যেভাবে বাংলাদেশের হলো ★★

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন এবং অধ্যাপক মোস্তফা কামাল পাশা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গবেষণা করেছেন। মি: পাশা বর্তমানে অবসরপ্রাপ্ত।

অধ্যাপক বখতিয়ার বলেন, প্রায় ৫০০০ বছর আগে টেকনাফের মূল ভূমির অংশ ছিল জায়গাটি। কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায়।

এরপর প্রায় ৪৫০ বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে উঠে। এর ১০০ বছর উত্তর পাড়া এবং পরবর্তী ১০০ বছরের মধ্যে বাকি অংশ জেগে উঠে।

গবেষক মোস্তফা কামাল পাশা জানালেন, ২৫০ বছর আগে আরব বণিকদের নজরে আসে এ দ্বীপটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা

এ দ্বীপটিতে আরব বণিকরা বিশ্রাম নিতো। তখন তারা এ দ্বীপের নামকরণ করেছিল 'জাজিরা'। পরবর্তীতে যেটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত হয়।

প্রায় ৩৩ হাজার বছর আগে সে এলাকায় প্রাণের অস্তিত্ব ছিল। বিভিন্ন কার্বন ডেটিং-এ এর প্রমাণ মিলেছে বলে উল্লেখ করেন অধ্যাপক বখতিয়ার।

ব্রিটিশ শাসনামলে ১৯০০ সালে ভূমি জরিপের সময় এ দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে নেয়া হয়।

যদিও সে সময়টিতে বার্মা ব্রিটিশ শাসনের আওতায় ছিল। কিন্তু তারপরেও সেন্ট মার্টিন দ্বীপকে বার্মার অন্তর্ভুক্ত না করে ব্রিটিশ-ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে জানান অধ্যাপক মোস্তফা কামাল পাশা।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে ওয়েবসাইটে বলা হয়েছে, খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়।

তবে অধ্যাপক বখতিয়ার উদ্দিন বলেন, দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েব সাইট থেকে জানা যায়, ১৮৯০ সালে কিছু মৎস্যজীবী এ দ্বীপে বসতি স্থাপন করে।

এদের মধ্যে কিছু বাঙালি এবং কিছু রাখাইন সম্প্রদায়ের লোক ছিল। ধীরে-ধীরে এটি বাঙালী অধ্যুষিত এলাকা হয়ে উঠে।

কালক্রমে এ দ্বীপটি হয়ে উঠে বাংলাদেশের পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি।

গবেষকরা বলছেন, বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপে প্রায় দেড় লাখ নারকেল গাছ আছে।

তথ্য - BBC বাংলা
ছবি - Abdullah Al Hadi

16/09/2020

টেকেরঘাট ,নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, সুনামগঞ্জ.. সংগৃহীত!!

16/09/2020
16/09/2020

Beautiful Maldives

16/09/2020

মাউই দ্বীপ ,হাওয়াই , আমেরিকা।

16/09/2020

ঢাকাসদরঘাট এর একটি বিরল দৃশ্য

Address

Doudkandi
Cumilla
3517

Alerts

Be the first to know and let us send you an email when Tour Plan - Daudkandi Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Plan - Daudkandi Comilla:

Share

Category