An-Nahian Hajj Kafela - Cumilla Branch

An-Nahian Hajj Kafela - Cumilla Branch উমরাহ ও হজ্জের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

30/03/2025

৩৩ বছর পর আবার দেখা মিলে গেলো একই মাসে রমজান ও ঈদ! আলহামদুলিল্লাহ 🌙🤍

18/03/2025

রমাদানের শেষ ১০ দিনে এই ৫ টি দুআ বেশি বেশি পাঠ করুন-

• প্রথম দু'আ- দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের দু'আ:

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَةً وَّ فِی الۡاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের ‘আযাব থেকে রক্ষা করো।

[সূরা আল-বাকারাহ ২:২০১]

• দ্বিতীয় দু'আ- নেককার স্ত্রী সন্তান লাভের দু'আ:

رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

অর্থঃ হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।

[সূরা আল-ফুরকান ২৫:৭৪]

• তৃতীয় দু'আ- নিজে এবং বংশধররা যেন নিয়মিত নামাজ কায়েমকারি হয় ( মুকিমুস সলাত)

رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوةِ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ ٭ۖ رَبَّنَا وَ تَقَبَّلۡ دُعَآءِ
অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক! তুমি আমার দোয়া কবুল কর।

[সূরা ইবরাহীম -১৪:৪০]

• চতুর্থ দু'আ- আল্লাহর অনুগ্রহ কামনার দু'আ:

رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ

অর্থঃ হে আমার পালনকর্তা! তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে আমি তো তারই ভিখারী।

[সূরা আল-কাসাস-২৮:২৪]

• পঞ্চম দু'আ- ক্ষমা ও নিরাপত্তা লাভের দু'আ:

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

অর্থঃ হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও’।

[সুনানে ইবনে মাজাহ,৩৮৫০]

Important Notice
16/03/2025

Important Notice

04/03/2025

অন্য দেশে রমজান আসে ইবাদত করার জন্য আর বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য !

01/03/2025
13/02/2025

প্রবাসীদের জন্য সুখবর!

১. প্রায় ৫৮,০০০ টাকা (৪৮০ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-জেদ্দা, ঢাকা-রিয়াদ, ঢাকা-দাম্মাম, ঢাকা-মদিনা রুটে ভাড়া প্রায় ৪৩,৫০০ টাকা (৩৬০ মার্কিন ডলার) হয়েছে। অর্থাৎ, ভাড়া কমেছে প্রায় ১৪,৫০০ টাকা।

২. প্রায় ২১,০০০ টাকা (১৭৫ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর রুটে ভাড়া প্রায় ১৮,০০০ টাকা (১৫০ মার্কিন ডলার) হয়েছে। অর্থাৎ, ভাড়া কমেছে প্রায় ৩,০০০ টাকা।

"বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ায় যেতে সম্মানিত প্রবাসী কর্মীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় প্রদান করছে। 'ওয়ার্কার ফেয়ার' নামের এই সুবিধা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে চালু হয়েছে এবং আগামী ৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রযোজ্য থাকবে। এই ভাড়া শুধুমাত্র নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন রুটে বর্তমানে মূল ভাড়া (কর বাদে) ৩৬০ মার্কিন ডলার, যা পূর্বে ঢাকা-জেদ্দা রুটে ৪৮০, ঢাকা-রিয়াদ রুটে ৪০০, ঢাকা-মদিনা রুটে ৪৩০ এবং ঢাকা-দাম্মাম রুটে ৪০০ মার্কিন ডলার ছিল। এছাড়া, ঢাকা-কুয়ালালামপুর রুটের বর্তমান ভাড়া ১৫০ মার্কিন ডলার, যা পূর্বে ছিল ১৭৫ মার্কিন ডলার।

'ওয়ার্কার ফেয়ার' নামের এই সুবিধা পেতে সম্মানিত যাত্রীদের বিএমইটি (BMET) ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমইটি (BMET) সত্যায়িত ভিসা থাকতে হবে। এখানে উল্লেখযোগ্য যে, ওমরাহ, ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না।

এই ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোন বিক্রয় কেন্দ্র অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যেকোন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।"

দাউদকান্দি মডেল জামে মসজিদ 🚶‍♂️
12/01/2025

দাউদকান্দি মডেল জামে মসজিদ 🚶‍♂️

এটা একটু বেশীই সুন্দর ❤️
28/12/2024

এটা একটু বেশীই সুন্দর ❤️

একটি বিশেষ ঘোষনা 📢
29/11/2024

একটি বিশেষ ঘোষনা 📢

''আসসালামু আলাইকুম''৪৫ জনের বিশাল এক গ্রুপ  নিয়ে মক্কা মদিনার উদ্দেশ্যে উমরা হজ্জ পালন করার জন্য রওনা দিয়েছিলাম গত ৩১অ...
10/11/2024

''আসসালামু আলাইকুম''
৪৫ জনের বিশাল এক গ্রুপ নিয়ে মক্কা মদিনার উদ্দেশ্যে উমরা হজ্জ পালন করার জন্য রওনা দিয়েছিলাম গত ৩১অক্টোবর।আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের সবকিছু ঠিকঠাক আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর ঘর জিয়ারত করে সুস্থভাবে ফিরে আসতে পারি।।

হজ্জ ও উমরার জন্য যোগাযোগ করুন 👉 01949-004240

বা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন :- ধর্মপুর পশ্চিম চৌমনী।

Address

Dhormopur
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when An-Nahian Hajj Kafela - Cumilla Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An-Nahian Hajj Kafela - Cumilla Branch:

Share

Category