Tisha Air Travels

Tisha Air Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tisha Air Travels, Travel Agency, Suite:304, 3rd Floor, Shafiq Biponi Bitan, Trank Road, Mia Bazar, Cumilla.

. বিশ্বের সকল দেশের বিমান টিকেট বিমান টিকেটের তারিখ পরিবর্তন ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স মেডিকেল এবং তাকামুল সাপোর্ট
এবং বিদেশ ভ্রমন সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হয় ।

20/07/2026

আলহামদুলিল্লাহ।
বাংলাদেশিদের জন্য দুবাই ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে।
৩০ দিন ৬০ দিন ০৫ বছর মেয়াদের ট্যুরিস্ট ভিসা।

19/07/2026

🔥*ভাড়া কমানো হয়েছে*🔥

✅*২০ জুলাই সালাম এয়ার ঢাকা-মাস্কট ভাড়া মাএ ২৬,০০০ টাকা*

30/06/2026

*🔥অফার টিকেট🔥*

✅ *এয়ার এরাবিয়া>ঢাকা-দোহা=০৩ জুলাই ৪ ঘন্টা ট্রানজিট ২ ফ্লাইটে খাবার ব্যাগ=২০+৭ কেজি *****টাকা*

26/06/2026

🎋 *আসসালামু আলাইকুম*

☘️ *জুমার দিনে পাঠ করার জন্য অত্যন্ত বরকতময় কিছু দোয়া নিচে দেওয়া হলো:*

১. *ক্ষমা ও রহমত লাভের দোয়া: রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।(সুরা বাকারা, আয়াত ২০১)*

২. *গুনাহ মাফের ও অবিচলতার দোয়া: রাব্বানা লা তুযিগ ক্বুলুবানা বা‘দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমাহ, ইন্নাকা আংতাল ওয়াহ্হাব।(সুরা আলে ইমরান, আয়াত ৮)*

৩. *দরুদ শরিফ (আটত্রিশ বছরের গুনাহ মাফের আমল):হাদিস শরিফে জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এই দরুদ পাঠে ৮০ বছরের গুনাহ মাফের কথা বলা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা।*

*জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।*

25/06/2026

এই মূহুর্তে বিদেশে ম্যান পাওয়ারের অবস্থা শোচনীয়....

দুবাই বন্ধ... (শুধু ট্রান্সগার্ড কিছু লোক নিচ্ছে)।

কাতার প্রায় বন্ধ। খুব অল্প ফ্রি ভিসা হচ্ছে কিন্তু কাজ নাই আর দাম আকাশ চুম্বি।

মালয়েশিয়া বন্ধ। কলিং প্রতি মাসেই খুলবে শোনা গেলেও খুলছে না।

কিরগিস্তান বন্ধ।

কাযাখস্তান যাওয়া যাচ্ছে শুধু বিজনেস ভিসায়। কাজের স্বল্পতা আছে।

জর্ডান আর ব্রুনাই এর কিছু ভিসা হচ্ছে বোয়েসেলের মাধ্যমে।

লাওস বন্ধ। (ম্যান পাওয়ার দিচ্ছে না)।

সৌদি খোলা কিন্তু কাজের ব্যাপক সংকট।

কুয়েত হাতে গোনা ২-৪টা ভিসা হয় ব্যাক্তিগতভাবে।

মরিশাস আর ফিজি ভিসা হচ্ছে কিন্তু অনেক স্লো। খরচ অনেক বেড়ে গেছে।

সাইপ্রাস ভিসা হচ্ছে অল্প বিস্তর কিন্তু রেইট অনেক।

বেলারুশ আর রাশিয়া যাওয়া যাচ্ছে। তবে মোস্টলি স্ক্যাম। সাক্সেস রেইট ১০%!

ইউরোপ ৯৯% ফেইক ভিসা। সাকসেক রেট ০.০০০১%, মানে দশ হাজারে এক জন। ভালো যারা কাজ করে রেইট অনেক হাই।

সার্বিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া, বসনিয়া,
মলদোভা, মেসেডোনিয়া সব হাইপের উপর চলছে। ভিসা হচ্ছে একটা কিন্তু প্রচার হচ্ছে ১০০০০ টার।

আর সেঞ্জেন দেশগুলার কথা আর নাই-ই বলি।

অনেক এজেন্সি
ভানুয়াতু,
তিমুর লেস্তে,
পাপুয়ানিউগিনি,
উজবেকিস্তান,
ভিয়েতনাম,
এন্ডোরা,
আজারবাইজান,
বাহামাস,
কম্বোডিয়া,
আইভরিকোষ্ট,
ইরাক,
জর্জিয়া,
আর্মেনিয়া
কিরিবাতি,
মাদাগাস্কার,
পালাউ,
পানামা,
থাইল্যান্ড,
সিশেইলস ইত্যাদি দেশ ট্রাই করেছে।

কিন্তু প্রায় সবাই-ই মোটাদাগে ফেইল।

হার-জিত খেলারই অংশ, কিন্তু ব্রাজিল মানেই আবেগ, ইতিহাস আর সুন্দর ফুটবল।প্রিয় সেলেসাওদের জন্য রইল অফুরন্ত শুভকামনা।জয় হোক ...
13/06/2026

হার-জিত খেলারই অংশ, কিন্তু ব্রাজিল মানেই আবেগ, ইতিহাস আর সুন্দর ফুটবল।
প্রিয় সেলেসাওদের জন্য রইল অফুরন্ত শুভকামনা।
জয় হোক ব্রাজিলের! 🇧🇷🔥

12/06/2026

🎋 আসসালামু আলাইকুম

☘️ জুমার দিনে পাঠ করার জন্য অত্যন্ত বরকতময় কিছু দোয়া নিচে দেওয়া হলো:

১. ক্ষমা ও রহমত লাভের দোয়া: রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।(সুরা বাকারা, আয়াত ২০১)

২. গুনাহ মাফের ও অবিচলতার দোয়া: রাব্বানা লা তুযিগ ক্বুলুবানা বা‘দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমাহ, ইন্নাকা আংতাল ওয়াহ্হাব।(সুরা আলে ইমরান, আয়াত ৮)

৩. দরুদ শরিফ (আটত্রিশ বছরের গুনাহ মাফের আমল):হাদিস শরিফে জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এই দরুদ পাঠে ৮০ বছরের গুনাহ মাফের কথা বলা হয়েছে।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা।

জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

🇵🇹🇪🇺🇮🇹 💔 ২৬ লাখ টাকার স্বপ্ন, ৮ মাসের যন্ত্রণা — শেষমেশ শূন্য হাতে দেশে ফেরাগোপালগঞ্জের এক তরুণ। পরিবারের আশা, নিজের স্ব...
09/06/2026

🇵🇹🇪🇺🇮🇹 💔 ২৬ লাখ টাকার স্বপ্ন, ৮ মাসের যন্ত্রণা — শেষমেশ শূন্য হাতে দেশে ফেরা

গোপালগঞ্জের এক তরুণ। পরিবারের আশা, নিজের স্বপ্ন আর সুন্দর ভবিষ্যতের খোঁজে পা বাড়িয়েছিলেন ইউরোপের পথে। লক্ষ্য ছিল ইতালি, যেখানে পৌঁছে বদলে যাবে জীবনের গল্প।

কিন্তু সেই স্বপ্নই একসময় পরিণত হয় দুঃস্বপ্নে।

একজন দালাল তাকে আশ্বাস দিয়েছিল, “মাত্র দুই মাসের মধ্যেই ইতালি পৌঁছে যাবে।” সেই কথায় বিশ্বাস করে পরিবারের কষ্টার্জিত ২৬ লাখ টাকা তুলে দেওয়া হয় দালালের হাতে। স্বপ্নের জন্য এত বড় ঝুঁকি নিতেও দ্বিধা করেনি পরিবার।

এরপর শুরু হয় লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার বিপজ্জনক যাত্রা।

লিবিয়ায় পৌঁছে দিনের পর দিন অপেক্ষা। তারপর একদিন সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার সুযোগ আসে। বুকভরা আশা নিয়ে নৌকায় উঠেছিলেন তিনি। কিন্তু ভূমধ্যসাগরের মাঝপথে তাদের নৌকা আটকায় লিবিয়ান কোস্টগার্ড।

ইতালির মাটিতে পা রাখার আগেই তাকে নিয়ে যাওয়া হয় জেলে।

অন্ধকার সেলের ভেতর কাটতে থাকে দিন, সপ্তাহ, মাস। দীর্ঘ সময় জেলে থাকার পর মুক্তি মিললেও স্বাধীনতা মেলেনি। তাকে পাঠানো হয় গারিয়ান ডিটেনশন সেন্টারে, যেখানে হাজারো অভিবাসীর মতো তিনিও বন্দীজীবন কাটাতে বাধ্য হন।

দালাল বলেছিল দুই মাস।

কিন্তু কেটে যায় পুরো ৮ মাস।

৮ মাস ধরে অপেক্ষা, অনিশ্চয়তা, কষ্ট আর পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুতি নিয়ে বেঁচে ছিলেন তিনি। ইতালির স্বপ্ন ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যায়।

অবশেষে দেশে ফিরেছেন তিনি।

কিন্তু ফিরেছেন শূন্য হাতে।

হারিয়েছেন ২৬ লাখ টাকা, হারিয়েছেন মূল্যবান সময়, আর সঙ্গে নিয়ে ফিরেছেন অসংখ্য কষ্টের স্মৃতি।

তবে তিনি হাল ছাড়েননি। যে দালাল তার স্বপ্ন নিয়ে খেলেছে, সেই দালালের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার আশায় এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই গল্প শুধু একজন তরুণের নয়। এটি হাজারো স্বপ্নবাজ যুবকের গল্প, যারা বিদেশ যাওয়ার আশায় দালালদের মিথ্যা প্রতিশ্রুতির শিকার হয়।

বিদেশে যাওয়ার স্বপ্ন দেখুন, কিন্তু কখনোই অবৈধ পথে নয়। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু টাকা নয়, কেড়ে নিতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান সময়, স্বপ্ন এবং ভবিষ্যৎ।

#প্রবাস #ইতালি_স্বপ্ন #লিবিয়া #অবৈধ_অভিবাসন #দালালের_প্রতারণা #গোপালগঞ্জ #প্রবাসজীবন #সচেতনতা #বাংলাদেশ #ইউরোপ_স্বপ্ন

03/06/2026

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সং/ঘর্ষে মেসি-নেইমার সহ হাসপাতালে অর্ধশতাধিক 😆

Address

Suite:304, 3rd Floor, Shafiq Biponi Bitan, Trank Road, Mia Bazar
Cumilla
3550

Telephone

+8801902830000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tisha Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tisha Air Travels:

Shortcuts

Share

Category