ROYAL Travels & Tours"'''

ROYAL Travels & Tours"''' *****WE PROCESS VISA all around the world .
***** TICKETING,TICKET-RENEW,DATE-CHANGE.
******INDIA VISA PROCESSING,E-TOKEN AND SO ON.

29/09/2024

*রানওয়ে মেরামতের কাজের জন্য আগামী ০১লা অক্টোবর হতে ১৪ই অক্টোবর পর্যন্ত দৈনিক রাত ১ টা হতে ভোর ৪ টা ৩০ মি: পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট উঠানামা বন্ধ থাকিবে।*

*যাদের রাতের ফ্লাইট এ টিকেট করা আছে তারা অবশ্যই শিডিউল এবং ফ্লাইট এর সময় ঠিক আছে কিনা যেনে ভ্রমনের প্রস্তুতি নিবেন। অবশ্যই ভ্রমনের ৪৮ ঘন্টা পূর্বে অনলাইন থেকে অথবা আপনার ক্রয়কৃত টিকেট এর এজেন্সি হতে সকল তথ্য জেনে নিবেন।*

01/02/2023

রাত ২টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ফ্লাইট উঠানামা বন্ধ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
** এজন্য জন্য ২ মাস রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৫ ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকবে।
** ২ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত এ সময়ে রানওয়ে বন্ধ থাকবে।
** এ সময়ে ফ্লাইটগুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়েছে।
** বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করছে।

23/06/2021

আমেল মন্জিল, হাউজ ড্রাইভিং ভিসা প্রসেসিংয়ের জন্য যোগাযোগ করুন ঃ-
01814-382503
01763-366044
01814-382503

আমেল মন্জিল, হাউজ ড্রাইভার ভিসা প্রসেসিংয়ের জন্য যোগাযোগ করুন ঃ-01814-38250301763-36604401937-164640
23/06/2021

আমেল মন্জিল, হাউজ ড্রাইভার ভিসা প্রসেসিংয়ের জন্য যোগাযোগ করুন ঃ-
01814-382503
01763-366044
01937-164640

03/06/2021

অনুমোদিত টিকা নিলে কুয়েতে আসা-যাওয়ায় বাধা নেই প্রবাসীদের।
✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️
কুয়েতে করোনার বিস্তার ঠেকাতে সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে দেশটির সরকার।

স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের সুরক্ষায় চারটি টিকার অনুমোদন দিয়েছে কুয়েত সরকার।

যাদের বৈধ আকামা রয়েছে এবং যারা ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মডার্নার টিকা গ্রহণ করবেন, তাদের কুয়েত প্রবেশ ও বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

বাংলাদেশে ছুটিতে থাকা কুয়েত প্রবাসীরা নিজ নিজ কর্মস্থলে আসতে হলে অগ্রাধিকারভিত্তিতে এই টিকা প্রদানের সুযোগ দিতে হবে।

টিকা না নিলে চলতি বছরের সেপ্টেম্বর থেকে আকামা নবায়ন হবে না প্রবাসীদের। স্থানীয় নাগরিক ও প্রবাসীদের টিকার আওতায় আনতে দেশটি বিভিন্ন অঞ্চলে টিকা দান কেন্দ্র চালু করেছে।

এ ছাড়া করোনার কারণে অনেক প্রবাসী আয়-রোজগার কমে যাওয়ায় অনেকেই আবার মানসিকভাবে অসুস্থতায় ভোগছেন। জরুরি প্রয়োজনে ছুটিতে দেশে গেলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের খরচ যাতে বাংলাদেশ সরকার বহন করে— এ দাবি জানান কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

ফেনীর দাগনভূঁইয়া এলাকা থেকে কুয়েতে আসা প্রবাসী বেলাল হোসেন বলেন, করোনার কারণে আমাদের কর্মঘণ্টা কমে গেছে, তাই কমে গেছে বেতনও। আর্থিক কষ্টের মধ্যে কোনোভাবে দিন কাটছে করোনাকালে। আমরা আমাদের কষ্টে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছি।

প্রবাসীদের এ বিপদের সময়ে সরকারের সহযোগিতা জরুরিভাবে প্রয়োজন, দেশে যারা ছুটিতে আছে, তাদের অগ্রাধিকারভিত্তিতে আগে কুয়েত সরকার অনুমোদিত টিকা দিতে হবে।

জরুরিভাবে দেশে যেতে চাইলে হোটেল বুকিং ছাড়া টিকিট হচ্ছে না। বাংলাদেশ সরকার যাতে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের খরচ বহন করে— এ দাবি কুয়েত প্রবাসীদের।
সংগৃহীত: যুগান্তর পত্রিকা ১ জুন ২০২১

10/05/2021

জরুরী ** জরুরী
সৌদিতে প্রবেশের পর কোয়ারেন্টিন বাধ্যতামূলক

আজ (১০ মে ২০২১) সন্ধায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সৌদি কর্তৃপক্ষ যে সমস্ত দেশ হতে আগমন এখনো নিষিদ্ধ করা হয়নি সে সমস্ত দেশ হতে কেউ সৌদিতে আসলে তাকে সৌদিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নির্দেশ আগামী ২০ মে ২০২১ হতে কার্যকর হবে। যার আওতায় বাংলাদেশ ও থাকবে। তবে কয়েক ক্যাটাগরির ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবেনা, তারা হলেনঃ
১। সৌদি নাগরিকগন, তাদের বিদেশী স্বামী/ স্ত্রী- পুত্র, কন্যা, এবং গৃহকর্মীগণ।
২। ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) মুকীমের নন ইমিউন গৃহকর্মীগণ।
৩। যেকোন ইমিউন ব্যক্তি (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে)।
৪। ডিপ্লোম্যাটগন, ডিপ্লোমেটিক ভিসাধারীগণ এবং তাদের পরিবারবর্গ। রাষ্ট্রীয় অতিথীগণ।
৫। বিমান ও জাহাজের ক্রুগন।
৬। আন্তর্জাতিক পন্য পরিবহনে নিযুক্ত ট্রাক চালকগণ ও তাদের সহকারীরা।
৭। স্বাস্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনুমোদিত কোন ব্যক্তি। এছাড়া কর্তৃপক্ষ যাদের ক্ষেত্রে ব্যতিক্রম বিবেচনা করেন।

অপর এক বিজ্ঞপ্তিতে সৌদি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে যে ইতিমধ্যে এই নির্দেশনা সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে, এবং সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত ও নির্ধারিত হোটেলসমূহের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে এয়ারলাইন্সগুলো টিকেটের মূল্যের সাথে হোটেলে অবস্থানের চার্জও নিয়ে নিতে হবে। এছাড়া বিমানে উঠার পূর্বে প্রত্যেক যাত্রীর কোভিড নেগেটিভ সনদ ( মিনিমাম যাত্রার ৭২ ঘন্টা পূর্বে সম্পাদিত) নিশ্চিত করে নিবে। সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ হবে সাত দিন, এবং অবস্থানের ৬ষ্ঠ দিন আলামত সংগ্রহের পর ৭ম দিন রেজাল্ট নেগেটিভ হলেই মিলবে মুক্তি।

এয়ারলাইন্সগুলো ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) ব্যক্তিদের টিকার পরিপূর্ন ডোজ গ্রহণের সনদ যাচাই করে তাদের টিকেট প্রদানে বাধ্য থাকবে।
তবে সৌদি পর্যটন মন্ত্রণালয় এই জাতীয় হোটেলের কোন তালিকা প্রকাশ করেনি, প্রকাশ করা ছাড়াও সৌদি সিভিল এভিয়েশন অথরিটি এয়ারলাইন্সগুলোকে তালিকা প্রেরণ করতে পারে।
এই সিদ্ধান্ত নিয়মিত পর্যবেক্ষণপূর্বক পরিবর্তন স্বাপেক্ষ।

এবিষয়ে আরো পরে হয়তো বিস্তারিত প্রকাশ হবে, তখন আরো পরিষ্কার হবে।
***ROYAL TRAVELS & TOURS ***
Cel: 01763-366044, 01814-382503, 01937-164640

21/04/2021

২৪ এপ্রিল থেকে ওমানে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভ্রমণ নিষিদ্ধ ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ২৪ এপ্রিল থেকে ওমানে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ নাগরিকদের থেকে জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ওমান সুপ্রিম কমিটি ।

15/04/2021
20/12/2020

*****বিদেশগামীদের কোভিড টেস্ট এর নিয়মাবলি আপডেট- ( DNCC এবং সরকারি ল্যাব গুলো তে স্যাম্পল এবং রিপোর্ট দেওয়ার সময় এর নতুন নিয়মাবলি প্রেক্ষিতে)

(১৯/১২/২০২০)

**১৭/১২/২০২০ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর হতে জারীকৃত আদেশ অনুযায়ী -
ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার এবং সরকারী সকল ল্যাব এ আগত
সকল বিদেশগামী যাত্রীগণকে তার বিমান উড্ডয়নের পূর্বের ৭২ ঘণ্টার মধ্যে নমুনা প্রদান করতে হবে এবং নমুনা প্রদানের ৪৮ ঘন্টা পরে রিপোর্ট প্রদান করা হবে।
অর্থাৎ,

আজ ১৯-১২-২০ তারিখে স্যাম্পল দিতে পারবে ২১-১২-২০ দুপুর ১২ টা থেকে ২২-১২-২০ দুপুর ১২ টা পর্যন্ত, এই ২৪ ঘন্টা যাদের ফ্লাইট তারা।
এবং রিপোর্ট পাবে ৪৮ ঘন্টা পরে বা যেদিন দিবেন তার দুইদিন পরে সকাল ৯টার মধ্যে।

এই নিয়ম শুধু মাত্র সরকারী ল্যাব এর জন্য প্রযোজ্য।বিদেশ যাত্রী দের জন্য অনুমোদিত প্রাইভেট ল্যাব সমুহ যে কোনো স্বল্পতম সময়ে মান বজায় রেখে রিপোর্ট প্রদান করতে পারবে।

** প্রাইভেট ল্যাব গুলির লিস্ট এবং ফোকাল পারসন এর ফোন নং-
১)আই সি ডি আর বি, মহাখালী, ঢাকা
আজাদ জামান- ০১৭১২৭৭৬২৫০, ০১৯১৬৩৩৭১২৮
২)ডিএমএফআর মলিকিউলার ল্যাব এন্ড ডায়াগনস্টিকস,সোবহানবাগ,ঢাকা
আতিকুর রহমান -০১৭১১২১৮২৩৩
৩)ল্যাব এইড লিঃ, ধানমন্ডি,ঢাকা।
শহিদুল ইসলাম - ০১৭৬৬৬৬২৫০০
৪)ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী, ঢাকা
মো কুতুবউদ্দিন-০১৮৪৪৪৯৩৮৩৭
৫)আইদেশী,মহাখালি,ঢাকা
সোহেল মারুফ- ০১৮২১১৭৫৫৫৭
৬)পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমণ্ডি, ঢাকা
নন্দ লাল-০১৭৬৪৭৫৯৩৪৬
৭)স্কয়ার হাসপাতাল,পান্থপথ, ঢাকা
খোন্দকার মুক্তাদির- ০১৭২৬২৬৩৪৪৪
৮)এভার কেয়ার হাসপাতাল,বসুন্ধরা, ঢাকা
মোমিনুর রহমান মুন্না-০১৭৩৬৮১৯৩৮৫,০১৭১৩০৬৩০৭০
৯)প্রাভা ডায়াগনস্টিক,বনানী,ঢাকা
ডাঃ ফয়সাল-০১৭১৩১৯৭১০৯
১০)ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা
ডাঃ রেদোয়ানুল হক মাসুম -০১৯৮৬৮০৯৮৬৮
১১)গুলশান ক্লিনিক, গুলশান,ঢাকা
শাহাদত - ০১৯২৮৮০২৪৩৮
১২) স্টীমজ হেলথকেয়ার বি ডি লিঃ,১১৪,কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা
বোরহান উদ্দিন- ০১৭১২৬৪৩৬২৬

অন্যান্য নিয়ম গুলো আগের মত ই আছে।

°° স্থান - মহাখালী ডিএন সি সি করোনা আইসোলেশন সেন্টারের নিচ তলা। মহাখালী বাস টারমিনাল এর থেকে সামনে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসের পাশে।

স্যাম্পল এখানে এসেই দিতে হবে। ***

**ঢাকার বাহিরে যেসব জেলার সিভিল সার্জন অফিস (বরিশাল,চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়নগঞ্জ,খুলনা,কুষ্টিয়া, ময়মনসিংহ,সিলেট, বগুড়া, দিনাজপুর, রংপুর, নোয়াখালী) এই টেস্টটির কার্যক্রম করছে,সেসব জেলার যাত্রী রা সেখান থেকেই করতে পারবেন।অন্যথায় ঢাকায় করা যাবে।

°°আগে থেকে কোনো সিরিয়াল/Appointment নিতে হবেনা।

°°স্যাম্পল সংগ্রহের সময়- সকাল ৯টা- দুপুর ২টা।

°°ফী- ১৫১৫ টাকা ( ২৮/৮/২০ তারিখ হতে কার্যকর হয়েছে )

স্যাম্পল দেবার দিন সাথে নিয়ে আসলেই হবে।

°°কী কী আনতে হবে?-পাসপোর্ট ও টিকেটের ২ কপি করে ফটোকপি এবং মূল পাসপোর্ট সাথে রাখতে হবে।

এখানে একটি ফর্ম দেওয়া হয়,যেটা অনলাইন এ আগেই পুরন করে প্রিন্ট করে নিয়ে আসলে সময় অনেকটা বেচে যায়। অথবা এসেও পুরন করতে পারবেন।

ফর্মটি পাবেন এই লিংক এ-

https://dghs.gov.bd/images/docs/Notice/2020/corona/Outbound_Covid19_Report_Form_Final.pdf

ফর্মটি পুরনের নিয়ম -

https://dghs.gov.bd/images/docs/Notice/2020/corona/Outbound_Covid19_Report_Form_Final_manual.pdf

অথবা,

dghs.gov.bd তে যেয়ে বাম পাশে CORONA অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।

°°কখন আসবেন?

- আপনি যে দেশে যাবেন,সেই দেশের নিয়ম এর অনুযায়ী এটি নির্ভর করে।

যেমন- যদি ৭২ ঘন্টা বলা হয়ে থাকে তাহলে,

আপনার টিকেট এর তারিখ ও সময় এর আগের ৭২ ঘন্টার মধ্যে স্যাম্পল দিতে হবে। যেমন - আপনার ফ্লাইট যদি ৩০তারিখে দুপুর ১২টার মধ্যে হয়ে থাকে,আপনি স্যাম্পল দিবেন ২৭তারিখে.

°°রিপোর্ট কবে ও কিভাবে পাবেন?-

যেদিন স্যাম্পল দিবেন, তার ৪৮ ঘন্টা পরে পাবেন।( সরকারি ল্যাব ও ডি এন সিসি তে) রিপোর্ট নিতে আসার দরকার নেই। রিপোর্ট টি পেয়ে যাবেন নীচের লিংক এ ফোন নাম্বার এন্টার করে -

https://covid19reports.dghs.gov.bd/

এই লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হবে।যদি কোনো সমস্যা হয়ে থাকে রিপোর্ট এ,অথবা দেরী হয়ে যায়,তাহলে ডিএনসিসি তে এসে সংশোধন করে নিতে পারবেন অথবা

এ দুটি নাম্বার এ যোগাযোগ করে ও সংশোধন করা যাবে-
০১৩১৩৭৯১২২২
০১৩১৩৭৯১২২৩

এছাড়াও এয়ারপোর্টে যেয়েও সেখানে ব্যুথ থেকে সংশোধন এর ব্যবস্থা রয়েছে ২৪ ঘন্টা।

°°যেই দেশে আপনি যাবেন,সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে।

°° ১০ বছরের নিচে বাচ্চাদের আমাদের নিয়ম অনুযায়ী টেস্টের দরকার নেই,তবে যেই দেশে আপনি যাবেন,সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে। তাই এই বিষয়ে আপনার এয়ারলাইনসের সাথে যোগাযোগ করুন।

°° এই কার্যক্রম প্রতিদিন চলছে।

°°সকল ছুটির দিনেও খোলা থাকে।

অত্যন্ত সুষ্ঠুভাবে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের এর অধীনে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্তাবধানে সামাজিক দুরত্ব মেনে চলে এখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে,যার জন্য ধন্যবাদ জানাই সম্মানিত সিভিল সার্জন মহোদয় কে ।

ধন্যবাদান্তে-
ডা. রাহিমাতুন ফেরদৌস খান লামিসা
সিভিল সার্জন অফিস,ঢাকা
সৌজন্যে ঃ রয়েল ট্রাভেল এন্ড ট্যুরস।
cell:01763-366044,01814382503(imo/WhatsApp)

20/09/2020

ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বেবিচকের
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১:৩৬:০২ অপরাহ্ণ

শেয়ার
এভিয়েশন নিউজ রিপোর্ট :

ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সৌদি কতৃর্পক্ষ বাংলাদেশ বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি না দেয়ায় বেবিচক এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে।

এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করবে বলে জানায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সংস্থাটি।
রোববার এ সিদ্ধান্ত বাতিল করে বেবিচক। গত বৃহস্পতিবার সৌদি আরবে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
জানা গেছে, করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে থাকার বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দু’টিরও বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। কিন্তু বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের সপ্তাহে দু টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২১ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের তিন গন্তব্যে ফ্লাইট পরিচালনার শিডিউল ঘোষণা করেছিল। কিন্তু এ সিদ্ধান্তের একদিন পরই বৃহস্পতিবার বিমান জানালো, সৌদি কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী যথা সময়ে ফ্লাইট সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

করোনার সংক্রমণ শুরু হলে গত মার্চ মাস থেকে সৌদি আরবের সঙ্গে প্লেন চলাচল বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় সৌদি আরব সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২০ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে ফ্লাইট পরিচালনার শিডিউল ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর একদিন পরই ফ্লাইট পরিচালনার অনুমতি না পাওয়ার কথা জানালো সংস্থাটি।

Address

Madhaiabazar, Chandina
Cumilla
3511

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROYAL Travels & Tours"''' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category