12/08/2021
্রশ্নঃ বিদেশে উচ্চশিক্ষা কিংবা চাকুরীর জন্য মূল সার্টিফিকেট কোথায় এবং কিভাবে ভেরিফাই/সত্যায়িত করবো এবং খরচ কত হতে পারে??
্তরঃ মূল সার্টিফিকেট ভেরিফাই এবং সত্যায়িত করার জন্য আপনাকে তিনটি ধাপ পার করতে হবে।
১- বোর্ড ভেরিফাই,
২- মন্ত্রণালয় সত্যায়ন,
৩- এম্বাসি সত্যায়ন।
োর্ড_ভেরিফাই সার্টিফিকেট সত্যায়িত করার জন্য আপনাকে প্রথমেই আপনার সার্টিফিকেটগুলো বোর্ড ভেরিফাই করে নিতে হবে। আপনি যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড হতেই সার্টিফিকেটগুলো ভেরিফাই করতে হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট সত্যায়িত করতে প্রতিটার জন্য ১০০ টাকা করে ব্যাংক ড্রাপ করতে হয়।
কারিগরি ও মাদ্রাসা সার্টিফিকেটের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাপ করতে হয়। এছাড়া এই ধাপে আর কোন খরচ নেই।
★ যা যা লাগবেঃ-
১- মূল সার্টিফিকেট,
২- মূল রেজিষ্ট্রেশন কার্ড,
৩- মূল এডমিট কার্ড, এবং
৪- মূল মার্কশীট।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের পিছনে অবস্থিত।
্ত্রণালয়_সত্যায়নঃ বোর্ড ভেরিফাই করার পর আপনাকে শিক্ষা মন্ত্রণালয় এবং পরে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে আপনার সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। মন্ত্রণালয়ে সার্টিফিকেট সত্যায়ন করতে কোন প্রকার টাকা প্রদান করতে হয়না।
ঢাকার প্রেস ক্লাব এর আশেপাশেই শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অবস্থিত।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সার্টিফিকেট শিক্ষা মন্ত্রণালয়ের সত্যায়ন পুল ভবন থেকে করা হয়।
্বাসি_সত্যায়নঃ বোর্ড ভেরিফাই এবং মন্ত্রণালয় হতে সত্যায়ন করার পর আপনি যে দেশে যাবেন সেই দেশের এম্বাসি থেকে আপনার সার্টিফিকেটগুলো সত্যায়ন করতে হবে। আমি যেহেতু UAE এর জন্য সত্যায়িত করেছি তাই ওখানকার খরচ সম্পর্কে বলতে পারি, ওখানে প্রতিটা সার্টিফিকেটের জন্য ৩৬০০ টাকা করে উনাদের অফিসে জমা দিতে হয়।
** প্রতিটা সার্টিফিকেটের এক বা একাধিক ফটোকপি সাথে সত্যায়িত করে নেয়া ভালো।
** কোন প্রকার দালালের খপ্পরে না পরে নিজের কাজ নিজে করাই শ্রেয়।
** যারা ঢাকার বাইরে থেকে যাবেন তারা যদি সঠিক ঠিকানা বের করতে না পারেন তবে গুগল ম্যাপস্ এর সাহায্য নিতে পারেন। আমি এতে উপকৃত হয়েছি।
বিঃদ্রঃ আমি আমার সার্টিফিকেট সত্যায়িত করার অভিজ্ঞতাটা তুলে ধরলাম মাত্র। কোন প্রকার ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইল।
াইয়া University Certificate ও Verified করা লাগবে। System or Process same.
But University Certificate verified করার জন্য প্রথমে---
1. Own University VC sir.
2. UGC
3. Ministry of Education & Foreign.
4. যেই দেশে Higher study এর জন্য যাবেন ঐ দেশের Embassy তে গিয়ে আপনার Certificate verified করাতে হবে।
আশা করি আপনি বা আপনারা বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
#এছাড়াও, Higher Study এর জন্য বিভিন্ন University তে শুধু মাত্র University এর Exam Controller এর মাধ্যমে Certificate verified করালেই হবে।
কিন্তু UGC Or Ministry of Education & Foreign এর verified করা লাগবে না।
যেমনঃ Canadian & Sweden states.