Mutawaf Hajj & Umrah

Mutawaf Hajj & Umrah Plan Your Sacred Journey with Confidence…. MUTAWAF HAJJ & UMRAH

Trust us and may your holy journey be beautiful In-Shaa-Allha.

MUTAWAF handle all the details, so you can focus on your spiritual journey….

৬১০ সালের রমজান মাসের সেই রাতে যখন প্রথম ওহী নাজিল হয়, তখন নবী মুহাম্মাদ (সা) ছুটে যান স্ত্রী খাদিজা (রা)-র কাছে। খাদিজা...
27/05/2026

৬১০ সালের রমজান মাসের সেই রাতে যখন প্রথম ওহী নাজিল হয়, তখন নবী মুহাম্মাদ (সা) ছুটে যান স্ত্রী খাদিজা (রা)-র কাছে। খাদিজা (রা) তাঁকে সান্তনা দেন, বলেন, "আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কখনোই লাঞ্চিত করবেন না..."

খাদিজা (রা) ইসলাম গ্রহণ করলেন। তাঁদের ঘরে বড় হওয়া বালক আলী (রা) মুসলিম হলেন। হলেন আবু বকর (রা)-ও। খাদিজা (রা)-র বিজ্ঞ খ্রিস্টান আত্মীয় ওয়ারাকার সতর্কবাণী শুনে অবাক হলেন নবী (সা), বললেন, "আমার লোকেরা সত্যিই আমাকে বের করে দেবে?" সত্যিই। এতই কমলোক ছিল মুসলিমদের মাঝে। পরে তাদের মক্কা ত্যাগ করে ইয়াসরিব চলে যেতে হলো, ইয়াসরিবের নতুন পরিচয় হলো 'মদিনা', মদিনাতুন-নবী। নবীর শহর।

প্রথম ওহীর প্রায় ২৩ বছর বাদে মক্কার কাছে আরাফার ময়দানে জাবালে রহমতে পাদদেশে উটের পিঠে চড়ে ভাষণ দিলেন। বিদায় হজ্বের ভাষণ। সেই একজন, দুজন, তিনজন মানুষ দিয়ে শুরু হওয়া মুসলিম সমাজে তখন গোটা আরবের লোক যোগ দিয়েছে। ওইদিন ভাষণের সময় উপস্থিত ছিলেন হজ্ব করতে আসা প্রায় এক লাখ চব্বিশ হাজার মানুষ। সেই পাহাড়ের ছবিই দেখা যাচ্ছে, যার পাদদেশে দাঁড়িয়েই নবী (সা) ভাষণ দিয়েছিলেন।

২০২৬ সালের ৯ জিলহজ্ব হজ্ব উপলক্ষ্যে আরাফার ময়দানে হাজির হয়েছেন সতেরো লক্ষাধিক হাজী (কমেন্টে বিস্তারিত)। সংখ্যাটা নিঃসন্দেহে বহুগুণ বেশি হতো যদি আরও লোকের সংকুলান ব্যবস্থা থাকতো, আর না থাকতো আর্থিক সীমারেখার বাধা।

৬১০ সালের সেই রাতে মক্কার কেউই এ ভবিষ্যৎ চিন্তা করেননি, যখন মুহাম্মাদ (সা) কাতর হয়ে জিজ্ঞেস করেছিলেন, "কে বিশ্বাস করবে আমার কথা? কে-ই বা আমার কাছ থেকে এই বাণী গ্রহণ করবে?"

"আমি! আমি বিশ্বাস করি তোমাকে। আমিই প্রথম তোমার কাছ থেকে এই বাণী গ্রহণ করলাম..." বলেছিলেন স্ত্রী খাদিজা (রা)। [তাবাক্বাত, ইবনে সা'দ]

বহু বছর পর, বিদায় হজ্বের দিন নবী (সা) আকাশের দিকে তর্জনী তুলে জনসমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, "আমি কি বাণী পৌঁছে দিতে পেরেছি?"

লাখো জনতা সমস্বরে চিৎকার করে জানালো, "জ্বি!"

নবী (সা) তখন তিনবার বললেন, "আল্লাহ, তুমি সাক্ষী থেকো; আল্লাহ, তুমি সাক্ষী থেকো; আল্লাহ, তুমি সাক্ষী থেকো!"

আরাফার জমায়েত শেষে এবার কুরবানির পালা।

ঈদ মুবারাক সবাইকে!

Mutawaf Hajj & Umrah provides you with the safest and most flawless Hajj and Umrah experience.

Because Mutawaf Hajj & Umrah is faithful and committed….

মুতাওয়াফ হজ ও ওমরাহ আপনাকে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ত্রুটিহীন হজ ও ওমরাহ অভিজ্ঞতা প্রদান করে।

কারণ মুতাওয়াফ হজ ও ওমরাহ বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ….

Contact us to make your holy journey more beautiful..

🟧 Mutawaf Hajj & Umrah বিশ্বস্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ….

⬜️ আপনার পবিত্র যাত্রা কে সুন্দর সুশৃংখল এবং সহজ করার জন্য এখনই যোগাযোগ করুন:

🔳Mutawaf Hajj & Umrah

🏷️ Section-2, Block-A, House No-4,
Housing Estate, Cumilla city,
Cumilla Bangladesh
☎️ ⁨+88019 77 307 802⁩
+8801708-540793
+8801711-103479
📪. [email protected]

মিনা নামটি যেভাবে এলো! পবিত্র মক্কা নগরীর পূর্ব দিকে পাহাড়বেষ্টিত একটি এলাকা মিনা। মক্কা ও মুজদালিফায় যাওয়ার পথে এর অবস্...
18/05/2026

মিনা নামটি যেভাবে এলো!

পবিত্র মক্কা নগরীর পূর্ব দিকে পাহাড়বেষ্টিত একটি এলাকা মিনা। মক্কা ও মুজদালিফায় যাওয়ার পথে এর অবস্থান।

পবিত্র মসজিদুল হারাম থেকে ৬ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। এর উত্তর-পূর্বে ‘জামরায়ে আকবা’ এবং দক্ষিণ-পূর্বে ‘ওয়াদিয়ে মাহসার’ রয়েছে। শরয়িভাবে এটি ১৬.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

মিনায় লাখ লাখ হাজির অবস্থানের জন্য বিভিন্ন কম্পানি, সংস্থা ও সরকারি সহযোগিতায় তাঁবু স্থাপন করা হয়। তাঁবু সাদা রঙের হওয়ায় চারদিক শুভ্রতায় ছেয়ে যায়। তাই অনেকে মিনাকে ‘সাদা তাঁবুর নগরী’ও বলে।

রাসুল (সা.) ও আনসারিদের মাঝে প্রথম উকবা ও দ্বিতীয় উকবার বাইআত বা শপথ মিনাতেই অনুষ্ঠিত হয়েছিল। এখান থেকেই রাসুল (সা.)-এর মদিনায় হিজরতের কার্যক্রম শুরু হয়।

মিনা হজের গুরুত্বপূর্ণ বিধি-বিধান পালনের স্থান হিসেবে সুপরিচিত।

হজের কার্যক্রম মূলত মিনা থেকেই শুরু। গোসল করে ইহরাম পরে জোহরের আগেই হাজিরা মিনায় আসতে থাকে। সেখানেই রাত যাপন করে।

১০ তারিখ ঈদুল আজহার দিনে হাজিরা মুজদালিফা থেকে আবার মিনায় আসে। সেদিন জামরায়ে আকবায় পাথর নিক্ষেপ করে হাজিরা ‘হাদি’ কোরবানি করে। চুল কেটে বা ছোট করে প্রাথমিকভাবে হালাল হয়। অতঃপর হারামে ‘তাওয়াফে ইফাজা’ আদায় করে আইয়ামুত তাশরিকের (১০, ১১, ১২ তারিখ) দিনগুলোতে মিনায় থাকে। এ সময়ে ধারাবাহিকভাবে জামরায়ে সুগরা, উসতা ও কুবরায় সাতটি করে পাথর নিক্ষেপ করে।

মিনা ইব্রাহিম (আ.)-এর স্মৃতিবিজড়িত স্থান। এখানে ইবরাহিম (আ.) নিজ পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার জন্য এনেছিলেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ‘যখন ইসমাইল বুদ্ধিমান হলো ইবরাহিম তাকে বলল, স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করছি, এখন তোমার কী মত? সে বলল, হে পিতা, আপনার রবের আদেশ আপনি পালন করুন। আমাকে ধৈর্যশীল পাবেন। তারা উভয়ে আল্লাহর হুকুম পালন করে। ইসমাইলকে তার পিতা উপুড় করে যখন শোয়ায় তখন আমি ডাক দিই, হে ইবরাহিম, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছ...। ’ (সুরা সফফাত, আয়াত : ১০৩)

‘মিনা’ নাম কিভাবে এলো

অনেকের মতে, সেখানে অধিক পরিমাণে জবাই করা হয়, তাই এ স্থানকে মিনা বলা হয়। কারো কারো মতে, আরবরা কোনো স্থানে বেশি মানুষের সমাগম হলে সেটিকে ‘মিনা’ বলে অভিহিত করে। মোট কথা হলো, যেহেতু এ স্থানে অধিক পরিমাণে কোরবানির জন্তু জবাই করা হয় এবং লাখ লাখ হাজি অবস্থান করে, তাই এটি ‘মিনা’ নামে পরিচিত।

মীকাতস্থান অথবা কালের সীমারেখাকে মীকাত বলে। অর্থাৎ এহরাম ব্যতীত যে স্থান অতিক্রম করা যায় না, অথবা যে সময়ের পূর্বে হজ্জের...
22/04/2026

মীকাত
স্থান অথবা কালের সীমারেখাকে মীকাত বলে। অর্থাৎ এহরাম ব্যতীত যে স্থান অতিক্রম করা যায় না, অথবা যে সময়ের পূর্বে হজ্জের এহরাম বাঁধা যায় না সেটাই হল মীকাত।

স্থান বিষয়ক মীকাত (মীকাতে মাকানি)

বেশ দূর থেকে এহরাম বেঁধে রওয়ানা হওয়া আল্লাহর পানে ছুটে যাওয়ার ইচ্ছা-আগ্রহকে আরো মজবুত, আরো পরিপক্ব করে তোলে। নিজের ঈমানি জোশ-জযবাকে শতগুণ বাড়িয়ে ধীরে ধীরে বায়তুল্লাহ শরীফের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে বহুগুণে দৃঢ় করে দেয় এ ধরনের প্রস্ত্ততি। এ জন্যই, হয়তো, হজে মীকাতের নিয়ম রাখা হয়েছে। মীকাত সম্পর্কে হাদিসে এসেছে, ‘রাসূলুল্লাহ (ﷺ)সীমানা বেঁধে দিয়েছেন—মদিনাবাসীদের জন্য যুল হুলায়ফা, শামবাসীদের জন্য জুহফাহ, নাজদবাসীদের জন্য কারনুল মানাযিল, ইয়েমেনবাসীদের জন্য য়ালামলাম, এগুলো তাদের জন্য এবং যারা অন্যত্র থেকে ওই পথে আসে হজ্জ ও উমরা আদায়ের ইচ্ছা নিয়ে তাদের জন্য। আর যারা এ সীমার অভ্যন্তরে বসবাস করবে তাদের স্বস্থানই তাদের এহরামের জায়গা। তদ্রূপভাবে মক্কাবাসী মক্কা থেকে।[1] অন্য এক হাদিসে ইরাকবাসীদের মীকাত যাতু ইর্ক নির্ধারণ করা হয়েছে।[2]

মক্কা থেকে মীকাতসমূহের দূরত্ব

যুল হুলায়ফা: মক্কা থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে আবয়ারে আলী বলে জায়গাটি পরিচিত। মদিনাবাসী এবং ওই পথ হয়ে যারা আসেন যুল হুলায়ফা তাদের মীকাত।

জুহফাহ: এই জায়গাটি বর্তমানে পরিত্যক্ত হওয়ায় রাবেগ থেকে মানুষেরা এহরাম বাঁধে। মক্কা থেকে রাবেগের দূরত্ব ১৮৬ কিলোমিটার। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় এলাকার লোকজন, পশ্চিম ও উত্তর আফ্রিকার লোকজন, লেবানন, সিরিয়া, জর্ডান ও ফিলিস্তিনবাসীরা এই জায়গা হতে এহরাম বাঁধেন।

কারনুল মানাযেল: এই জায়গার অন্য নাম আস্সাইলুল কাবির। মক্কা থেকে এর দূরত্ব ৭৮ কিলোমিটার। ইরাক ইরান ও অন্যান্য উপসাগরীয় অঞ্চলের লোকদের মীকাত হল এই কারনুল মানাযেল।

য়ালামলাম: মক্কা থেকে এর দূরত্ব ১২০ কিলোমিটার। ইয়েমেনবাসী ও পাক-ভারত-বাংলাসহ প্রাচ্য ও দূর প্রাচ্য হতে আগমনকারীদের জন্য মীকাত হল এই য়ালামলাম।

যাতু ইরক: মক্কা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই মীকাতটি পরিত্যক্ত। কেননা ওই পথ হয়ে বর্তমানে কোনো রাস্তা নেই। স্থল পথে আসা পূর্বাঞ্চলীয় হাজিরা বর্তমানে সাইল অথবা যুল-হুলায়ফা থেকে এহরাম বাঁধেন।

হাদিস অনুযায়ী মীকাতের বাইরে থেকে আসা হাজিদের জন্য মীকাত থেকে এহরাম বাঁধা ওয়াজিব। তবে যারা মীকাতের সীমানার অভ্যন্তরে বসবাস করেন তাদের অবস্থানের জায়গাটাই হল তাদের মীকাত। অর্থাৎ যে যেখানে আছে সেখান থেকেই হজ্জের এহরাম বাঁধবে। তবে মক্কার হারাম এরিয়ার ভেতরে বসবাসকারী ব্যক্তি যদি উমরা করতে চায় তা হলে তাকে হারাম এরিয়ার বাইরে- যেমন তানয়ীম তথা আয়শা মসজিদে গিয়ে এহরাম বাঁধতে হবে।

মীকাতে মাকানি বিষয়ে কিছু সমস্যার সমাধান

যদি কারও পথে দুটি মীকাত পড়ে তাহলে প্রথম মীকাত থেকেই এহরাম বাঁধা উত্তম। তবে দ্বিতীয় মীকাত থেকেও এহরাম বাঁধা চলে। বাংলাদেশ থেকে মদিনা হয়ে মক্কায় গমনকারী হাজিগণ এই মাসআলার আওতায় পড়েন। অতঃপর তারা জেদ্দা বিমান বন্দরের পূর্বে যে মীকাত আসে সেখান থেকে এহরাম না বেঁধে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে যে মীকাত পড়ে—যুল হুলায়ফা—সেখান থেকে এহরাম বাঁধেন।

যদি কোনো ব্যক্তি এহরাম না বেঁধে মীকাত অতিক্রম করত: ভেতরে চলে আসে তার উচিৎ হবে মীকাতে ফিরে গিয়ে এহরাম বাঁধা। এমতাবস্থায় তার ওপর ক্ষতিপূরণ হিসেবে ‘দম’ দেয়া ওয়াজিব হবে না। মীকাতে ফিরে না গিয়ে যেখানে আছে সেখান থেকে এহরাম বাঁধলে হজ্জ-উমরা হয়ে যাবে বটে তবে ‘দম’ দেয়া ওয়াজিব হবে। স্মরণ করিয়ে দেওয়া ভাল যে, এহরাম না বেঁধে মীকাত অতিক্রম করে ফেললে ভেতরে ঢুকে মসজিদে আয়শায় গিয়ে হজ্জের এহরাম বাঁধলে চলবে না, কেননা মসজিদে আয়শা হেরেম এলাকার অভ্যন্তরে বসবাসকারীদের উমরার মীকাত।

কাল বিষয়ক মীকাত (মীকাতে যামানি)

পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, ‘হজ্জ হয় নির্দিষ্ট কয়েকটি মাসে’।[3]

এ নির্দিষ্ট মাসগুলো হল—শাওয়াল, যিলকদ ও জিলহজ্জ মাসের ১০ তারিখ পর্যন্ত। কারও কারও মতে জিলহজ্জ মাসের পুরোটাই হজ্জের মাস।

শাওয়াল মাস থেকে যেহেতু হজ্জের মাস শুরু হয় তাই শাওয়াল মাসের পূর্বে হজ্জের এহরাম বাঁধা উচিৎ হবে না। তা বরং খেলাফে সুন্নত ও মাকরুহে তাহরীমি হবে।

[1] - وقت رسول الله صلى الله لأهل المدينة ذا الحليفة ، ولأهل الشام الجحفة ، ولأهل نجد قرن المنازل ، ولأهل اليمن يلملم ، فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن لمن كان يريد الحج والعمرة ، ومن كان دونه فمهله من أهله وكذاك ، حتى أهل مكة من مكة (বোখারি : হাদিস নং ১৪২৯) [2] - أن رسول الله وقت لأهل العراق ذات عرق (মুসলিম : ২/৮৪১) [3] - الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ (সূরা বাকারা : ১৯৭)

হজ্জ, উমরা ও যিয়ারত গাইড — মীকাত ও এহরাম

Mutawaf Hajj & Umrah provides you with the safest and most flawless Hajj and Umrah experience.

Because Mutawaf Hajj & Umrah is faithful and committed….

মুতাওয়াফ হজ ও ওমরাহ আপনাকে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ত্রুটিহীন হজ ও ওমরাহ অভিজ্ঞতা প্রদান করে।

কারণ মুতাওয়াফ হজ ও ওমরাহ বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ….

Contact us to make your holy journey more beautiful..

🟧 Mutawaf Hajj & Umrah বিশ্বস্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ….

⬜️ আপনার পবিত্র যাত্রা কে সুন্দর সুশৃংখল এবং সহজ করার জন্য এখনই যোগাযোগ করুন:

🔳Mutawaf Hajj & Umrah

🏷️ Section-2, Block-A, House No-4,
Housing Estate, Cumilla city,
Cumilla Bangladesh
☎️ ⁨+88019 77 307 802⁩
+8801708-540793
+8801711-103479
📪. [email protected]

18/04/2026

🕋 মক্কায় হারাম শরীফে নামাজ আদায়ের জরুরি টিপস — মিস করবেন না ❗

হারাম শরীফে নামাজ আদায় জীবনের এক অনন্য অভিজ্ঞতা। কিন্তু সঠিক প্রস্তুতি ও ধারণা না থাকলে ভিড়, সময় ও চলাচল নিয়ে সমস্যায় পড়তে হয়। নিচের বিষয়গুলো আগে থেকেই জেনে রাখলে আপনার ইবাদত হবে অনেক বেশি সহজ ও স্বস্তিদায়ক।

⏰ নামাজের সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়

✔️ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই আযান দেওয়া হয়
✔️ আযানের মাত্র ২–৩ মিনিটের মধ্যেই জামাত শুরু হয়ে যায়
✔️ প্রতিদিন নামাজের সময় অল্প অল্প করে পরিবর্তিত হয়
✔️ বিশেষ করে আসরের সময় নির্ধারণে হাম্বলী মাজহাব অনুসরণ করা হয়

📱 গুরুত্বপূর্ণ পরামর্শ:
মোবাইলে নির্ভরযোগ্য নামাজের সময়সূচীর অ্যাপ ডাউনলোড করে প্রতিদিন সময় দেখে রাখুন

🚶‍♂️ মক্কায় কখন নামাজের জন্য রওনা করবেন

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ❗

✔️ নামাজ/আযানের ১৫–২০ মিনিট আগে
👉 মিসফালাহ ও ইব্রাহিম খলীল রোড দিয়ে সরাসরি প্রবেশ বন্ধ করে ডাইভারশন দেওয়া হয়

✔️ আজিয়াদ রোড সব সময় খোলা থাকে

👉 তাই আপনার হোটেলের অবস্থান অনুযায়ী পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়া অত্যন্ত জরুরি

🕌 হারাম চত্বরে প্রবেশের পর বাস্তবতা

✔️ হোটেল থেকে হারামে পৌঁছানোর পর
👉 নামাজের জায়গায় বসতে/দাঁড়াতে কমপক্ষে ১০–১৫ মিনিট ভেতরে হাঁটতে হতে পারে

✔️ পুলিশ ও ভলেন্টিয়াররা আপনাকে যেকোনো জায়গায় বসতে দিবে না
✔️ সবচেয়ে ভেতরের জায়গাগুলো আগে পূরণ করা হয়

📍 মক্কায় হারামের কোথায় বসবেন / দাঁড়াবেন

🔹 র‍্যাম্প দিয়ে ২য় / ৩য় তলায় প্রবেশ

✔️ WC-3 এর দিক থেকে র‍্যাম্প দিয়ে ২য় তলায় উঠা যায়
✔️ মাতাফ এলাকায় নামাজ শুরুর ৫–৭ মিনিট আগে পর্যন্ত তাওয়াফ চলমান থাকে

👉 কিছুটা পেছনের নির্দিষ্ট জায়গায় বসতে পারবেন

✔️ ২য় তলায় জায়গা না থাকলে:
➡️ ডান দিকে হেঁটে সাফা–মারওয়া সায়ী এলাকা (মাসাআ)-তে যান

✔️ সায়ী এলাকাতেও জায়গা না থাকলে:
➡️ এস্কেলেটর দিয়ে ৩য় তলায় উঠে বসতে পারবেন

🔹 গেট দিয়ে প্রবেশ (ক্লক টাওয়ার দিক)

✔️ বিভিন্ন গেট দিয়ে ১ম তলার এক্সটেন্ডেড মসজিদ এরিয়ায় প্রবেশ করে বসতে পারবেন

✔️ ১ম তলায় জায়গা না থাকলে:
➡️ এস্কেলেটর দিয়ে ২য় তলায় উঠুন

✔️ ২য় তলায়ও জায়গা না থাকলে:
➡️ ৩য় তলায় উঠে এক্সটেন্ডেড এরিয়া বা মাতাফের পেছনের নির্দিষ্ট জায়গায় বসুন

⚠️ বিশেষ দ্রষ্টব্য

✔️ পুলিশ ও ভলেন্টিয়ারদের নির্দেশ অবশ্যই মেনে চলুন
✔️ এস্কেলেটরে ওঠা–নামার সময় সতর্ক থাকুন
✔️ র‍্যাম্পে চলার সময় একপাশ দিয়ে হাঁটার চেষ্টা করুন
✔️ বয়স্ক ও দুর্বল হাজীরা একা চলাফেরা করবেন না

🎯 সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ

👉 ধীরস্থির ও মনোযোগের সাথে নামাজ আদায় করতে চাইলে
✔️ জামাত শুরুর কমপক্ষে ৩০–৪০ মিনিট আগে হারাম চত্বরে পৌঁছে যান

📌 উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন, কপি করবেন না।

📌 হজ্জ সম্পর্কিত প্রয়োজনীয় টিপস নিয়মিত পেতে এই পেজটি ফলো করে পাশে থাকুন।

Mutawaf Hajj & Umrah provides you with the safest and most flawless Hajj and Umrah experience.

Because Mutawaf Hajj & Umrah is faithful and committed….

মুতাওয়াফ হজ ও ওমরাহ আপনাকে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ত্রুটিহীন হজ ও ওমরাহ অভিজ্ঞতা প্রদান করে।

কারণ মুতাওয়াফ হজ ও ওমরাহ বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ….

Contact us to make your holy journey more beautiful..

🟧 Mutawaf Hajj & Umrah বিশ্বস্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ….

⬜️ আপনার পবিত্র যাত্রা কে সুন্দর সুশৃংখল এবং সহজ করার জন্য এখনই যোগাযোগ করুন:

🔳Mutawaf Hajj & Umrah

🏷️ Section-2, Block-A, House No-4,
Housing Estate, Cumilla city,
Cumilla Bangladesh
☎️ ⁨+88019 77 307 802⁩
+8801708-540793
+8801711-103479
📪. [email protected]

পরকীয়া প্রেম — ঈমান, নৈতিকতা ও সমাজের জন্য এক মারাত্মক বিপর্যয়…বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়ের অন্যতম বড় কারণগুলোর একটি হল...
08/04/2026

পরকীয়া প্রেম — ঈমান, নৈতিকতা ও সমাজের জন্য এক মারাত্মক বিপর্যয়…
বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়ের অন্যতম বড় কারণগুলোর একটি হলো “পরকীয়া সম্পর্ক” যা শুধু একটি গুনাহই নয়, বরং এটি পরিবার, সমাজ ও ঈমানকে ধ্বংসের পথে ঠেলে দেয়।
একজন মুমিনের জীবনে পবিত্রতা, বিশ্বস্ততা ও সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরকীয়া এসব গুণের সম্পূর্ণ বিপরীত।

এটি বিশ্বাসঘাতকতা, লজ্জাহীনতা ও আল্লাহর অবাধ্যতার প্রকাশ।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন— “যখন কেউ ব্যভিচার করে, তখন সে ঈমানদার অবস্থায় থাকে না।” (সহিহ হাদিস)
এই সতর্কবার্তা আমাদের বুঝিয়ে দেয়— পরকীয়া শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি ঈমানের জন্যও মারাত্মক হুমকি।
⚠️ পরকীয়া সম্পর্কের ক্ষতিকর প্রভাব—
🔹পরিবার ভেঙে যায়, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়
🔹 সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে
🔹 সমাজে অবিশ্বাস ও অনৈতিকতা বৃদ্ধি পায়
🔹 আল্লাহর গজব ও শাস্তির ঝুঁকি থাকে
✨ এই ভয়াবহ গুনাহ থেকে বাঁচতে যা করবেন—
*/ নিজের দৃষ্টি ও চিন্তাকে সংযত রাখুন।
*/ পরপুরুষ/পরনারীর সাথে অপ্রয়োজনীয় সম্পর্ক এড়িয়ে চলুন।
*/ নামাজ ও ইবাদতের মাধ্যমে আত্মাকে শক্তিশালী করুন।*/ নিজের দাম্পত্য সম্পর্ককে ভালোবাসা ও দায়িত্ব দিয়ে রক্ষা করুন।
*/ খারাপ পরিবেশ ও প্রলোভন থেকে দূরে থাকুন।

মনে রাখবেন— একজন মুমিনের সম্মান তার পবিত্রতায়, তার সংযমে, তার আনুগত্যে।
যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই প্রকৃত সফল।

🕋 আপনার পবিত্র যাত্রাকে আরও সহজ ও সুন্দর করতে MUTAWAF HAJJ & UMRAH সবসময় আপনার পাশে…
আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির উমরাহ এসেনশিয়াল প্যাকেজ, যা আপনার ইবাদতের সময়কে করবে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময়। 🌙📦
কেন আমাদের উমরাহ এসেনশিয়াল প্যাকেজটি আপনার জন্য উপকারী? 👇
🔹 ইবাদতের সময় আরাম নিশ্চিত করতে প্রয়োজনীয় সামগ্রী
🔹 তাওয়াফ ও সাঈ সহজ করার জন্য উপযোগী আইটেম
🔹 ব্যক্তিগত জিনিস নিরাপদে রাখার প্রিমিয়াম ব্যাগ সেট
🔹 ভ্রমণে পূর্ণ প্রস্তুতি ও স্বস্তি
🤝 আপনার নিয়তকে পূর্ণতা দিতে আমরা আছি প্রস্তুতির প্রতিটি ধাপে।
📩 উমরাহ প্যাকেজটি অর্ডার করতে ইনবক্স করুন।
Mutawaf Hajj & Umrah provides you with the safest and most flawless Hajj and Umrah experience.
Because Mutawaf Hajj & Umrah is faithful and committed…
মুতাওয়াফ হজ ও ওমরাহ আপনাকে সবচেয়ে নিরাপদ এবং ত্রুটিহীন হজ ও ওমরাহ অভিজ্ঞতা প্রদান করে।
কারণ মুতাওয়াফ হজ ও ওমরাহ বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ…
📞 Contact us to make your holy journey more beautiful.
🟧 Mutawaf Hajj & Umrah — বিশ্বস্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ…

গায়রাত — মুমিনের আত্মসম্মান ও ঈমানের শক্তির এক উজ্জ্বল পরিচয়…বর্তমান সময়ে যখন নৈতিকতা, লজ্জাশীলতা ও মূল্যবোধ নানা চ্যালে...
07/04/2026

গায়রাত — মুমিনের আত্মসম্মান ও ঈমানের শক্তির এক উজ্জ্বল পরিচয়…
বর্তমান সময়ে যখন নৈতিকতা, লজ্জাশীলতা ও মূল্যবোধ নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন একজন মুমিনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো “গায়রাত”—যা তাকে অন্যায় থেকে দূরে রাখে এবং সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকতে সাহায্য করে।
গায়রাত শুধু ব্যক্তিগত সম্মানবোধ নয়, বরং এটি ঈমানের অংশ—যা একজন মানুষকে তার পরিবার, সমাজ ও নিজের মর্যাদা রক্ষায় সচেতন করে তোলে।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন—
“নিশ্চয়ই আল্লাহ গায়রাতশীল, আর মুমিনও গায়রাতশীল।”
এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়—
ঈমান শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের চরিত্র, আচরণ ও আত্মসম্মানের মধ্যেও প্রকাশ পায়।
✨ এই গুরুত্বপূর্ণ গুণটি জীবনে গড়ে তুলতে যা করবেন—
🔹 হারাম ও অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখুন
🔹 পরিবার ও নিজের সম্মান রক্ষায় সচেতন থাকুন
🔹 লজ্জাশীলতা ও শালীনতা বজায় রাখুন
🔹 সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিন
গায়রাত একজন মানুষকে শুধু সম্মানিতই করে না, বরং তাকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করে।
যেমন আমাদের ইবাদত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, তেমনি গায়রাত আমাদের চরিত্রকে করে তোলে আরও দৃঢ়, সম্মানিত ও পরিপূর্ণ।
🕋 আপনার পবিত্র যাত্রাকে আরও সহজ ও সুন্দর করতে MUTAWAF HAJJ & UMRAH সবসময় আপনার পাশে…
আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির উমরাহ এসেনশিয়াল প্যাকেজ, যা আপনার ইবাদতের সময়কে করবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক। 🌙📦
কেন আমাদের উমরাহ এসেনশিয়াল প্যাকেজটি আপনার জন্য উপকারী? 👇
🔹 ইবাদতের সময় আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাছাইকৃত প্রয়োজনীয় সামগ্রী
🔹 তাওয়াফ ও সাঈ সহজে সম্পন্ন করার জন্য ব্যবহারযোগ্য উপযোগী আইটেম
🔹 ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদে রাখার জন্য প্রিমিয়াম ব্যাগ সেট
🔹 ভ্রমণ ও ইবাদতের সময় সর্বোচ্চ প্রস্তুতি ও স্বস্তি নিশ্চিত
🤝 আপনার নিয়তকে পূর্ণতা দিতে আমরা আছি প্রস্তুতির প্রতিটি ধাপে।
📩 উমরাহ প্যাকেজটি অর্ডার করতে আমাদের ইনবক্স (Message) করুন।
Mutawaf Hajj & Umrah provides you with the safest and most flawless Hajj and Umrah experience.
Because Mutawaf Hajj & Umrah is faithful and committed…
মুতাওয়াফ হজ ও ওমরাহ আপনাকে সবচেয়ে নিরাপদ এবং ত্রুটিহীন হজ ও ওমরাহ অভিজ্ঞতা প্রদান করে।
কারণ মুতাওয়াফ হজ ও ওমরাহ বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ…
📞 Contact us to make your holy journey more beautiful.
🟧 Mutawaf Hajj & Umrah — বিশ্বস্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ…
⬜️ আপনার পবিত্র যাত্রাকে সুন্দর, সুশৃঙ্খল এবং সহজ করার জন্য এখনই যোগাযোগ করুন:
🔳 Mutawaf Hajj & Umrah
🏷️ Section-2, Block-A, House No-4
Housing Estate, Cumilla City
Cumilla, Bangladesh
☎️ +88019 77 307 802
+8801708-540793
+8801711-103479
📪 [email protected]

🌙 শাওয়াল মাসের ৬ রোজা — অফুরন্ত সওয়াব ও রহমতের এক মহামূল্যবান আমল…রমজানের এক মাস সিয়াম সাধনার পর আসে শাওয়াল মাস—যা মুমিন...
29/03/2026

🌙 শাওয়াল মাসের ৬ রোজা — অফুরন্ত সওয়াব ও রহমতের এক মহামূল্যবান আমল…
রমজানের এক মাস সিয়াম সাধনার পর আসে শাওয়াল মাস—যা মুমিনের জন্য নতুন করে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার এক অনন্য সুযোগ। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হলো ৬টি নফল রোজা রাখা।
শাওয়ালের এই ৬টি রোজা এমন এক ফজিলতপূর্ণ ইবাদত, যা বান্দাকে পুরো বছরের সিয়ামের সওয়াবের অংশীদার করে তোলে। প্রিয় নবী মুহাম্মদ (সা.) বলেছেন—
“যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের ৬টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখল।”
এই আমল আমাদের শেখায়—রমজান শেষ হলেও ইবাদত শেষ নয়, বরং তা চলমান রাখা উচিত।
✨ এই বরকতময় আমলে যা করবেন— 🔹 আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করে ৬টি রোজা রাখুন
🔹 নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন
🔹 নফল ইবাদতের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করুন
🔹 ধারাবাহিক আমলের মাধ্যমে ঈমানকে শক্তিশালী করুন
শাওয়ালের এই রোজাগুলো আমাদের আত্মশুদ্ধি, তাকওয়া বৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক অপূর্ব সুযোগ এনে দেয়।
যেমন হজ ও উমরাহ আমাদের জীবনের একটি পরিপূর্ণ পরিবর্তনের পথ দেখায়, তেমনি শাওয়ালের ৬ রোজা আমাদের ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার এক গুরুত্বপূর্ণ ধাপ।
🕋 আপনার পবিত্র যাত্রাকে আরও সহজ ও সুন্দর করতে MUTAWAF HAJJ & UMRAH সবসময় আপনার পাশে…
আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির উমরাহ এসেনশিয়াল প্যাকেজ, যা আপনার ইবাদতের সময়কে করবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক। 🌙📦
কেন আমাদের উমরাহ এসেনশিয়াল প্যাকেজটি আপনার জন্য উপকারী? 👇
🔹 ইবাদতের সময় আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাছাইকৃত প্রয়োজনীয় সামগ্রী
🔹 তাওয়াফ ও সাঈ সহজে সম্পন্ন করার জন্য ব্যবহারযোগ্য উপযোগী আইটেম
🔹 ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদে রাখার জন্য প্রিমিয়াম ব্যাগ সেট
🔹 ভ্রমণ ও ইবাদতের সময় সর্বোচ্চ প্রস্তুতি ও স্বস্তি নিশ্চিত
🤝 আপনার নিয়তকে পূর্ণতা দিতে আমরা আছি প্রস্তুতির প্রতিটি ধাপে।
📩 উমরাহ প্যাকেজটি অর্ডার করতে আমাদের ইনবক্স (Message) করুন।
Mutawaf Hajj & Umrah provides you with the safest and most flawless Hajj and Umrah experience.
Because Mutawaf Hajj & Umrah is faithful and committed…
মুতাওয়াফ হজ ও ওমরাহ আপনাকে সবচেয়ে নিরাপদ এবং ত্রুটিহীন হজ ও ওমরাহ অভিজ্ঞতা প্রদান করে।
কারণ মুতাওয়াফ হজ ও ওমরাহ বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ…
📞 Contact us to make your holy journey more beautiful.
🟧 Mutawaf Hajj & Umrah — বিশ্বস্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ…
⬜️ আপনার পবিত্র যাত্রাকে সুন্দর, সুশৃঙ্খল এবং সহজ করার জন্য এখনই যোগাযোগ করুন:
🔳 Mutawaf Hajj & Umrah
🏷️ Section-2, Block-A, House No-4
Housing Estate, Cumilla City
Cumilla, Bangladesh
☎️ +88019 77 307 802
+8801708-540793
+8801711-103479
📪 [email protected]

تقبل الله منا ومنكم🌙🤍
20/03/2026

تقبل الله منا ومنكم🌙🤍

🌙 চাঁদ রাত — আনন্দ, রহমত ও প্রস্তুতির এক পবিত্র সময়…রমজানের শেষ প্রান্তে এসে যখন আকাশে নতুন চাঁদের দেখা মেলে, তখনই শুরু ...
18/03/2026

🌙 চাঁদ রাত — আনন্দ, রহমত ও প্রস্তুতির এক পবিত্র সময়…
রমজানের শেষ প্রান্তে এসে যখন আকাশে নতুন চাঁদের দেখা মেলে, তখনই শুরু হয় ঈদের আগমনী বার্তা। এই পবিত্র রাতটিই হলো চাঁদ রাত—যা আনন্দ, কৃতজ্ঞতা এবং ইবাদতের এক অনন্য সমন্বয়।
চাঁদ রাত শুধু উৎসবের প্রস্তুতির সময় নয়, বরং এটি আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এক মাস সিয়াম সাধনার পর এই রাত মুমিনের জন্য আত্মসমালোচনা, তাওবা ও দোয়ার এক মূল্যবান সুযোগ।
প্রিয় নবী মোহাম্মদ (সা.)-এর শিক্ষায় আমরা পাই—যে ব্যক্তি ঈদের রাতগুলো ইবাদতের মাধ্যমে কাটায়, তার অন্তর কখনো মৃত হবে না। তাই এই রাতটিকে শুধুমাত্র কেনাকাটা বা ব্যস্ততায় না কাটিয়ে, কিছুটা সময় আল্লাহর স্মরণে ব্যয় করাই উত্তম।
এই নীরব, বরকতময় রাতে—
✨ নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন
✨ আগামী দিনের জন্য সুন্দর নিয়ত করুন
✨ পরিবার ও প্রিয়জনদের জন্য দোয়া করুন
যেমন হজ ও উমরাহ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য এনে দেয়, তেমনি চাঁদ রাতও আমাদের নতুনভাবে শুরু করার এক অপূর্ব সুযোগ এনে দেয়।
🕋 আপনার পবিত্র যাত্রাকে আরও সহজ ও সুন্দর করতে MUTAWAF HAJJ & UMRAH সবসময় আপনার পাশে…
আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির উমরাহ এসেনশিয়াল প্যাকেজ, যা আপনার ইবাদতের সময়কে করবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক। 🌙📦
কেন আমাদের উমরাহ এসেনশিয়াল প্যাকেজটি আপনার জন্য উপকারী? 👇
🔹 ইবাদতের সময় আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাছাইকৃত প্রয়োজনীয় সামগ্রী
🔹 তাওয়াফ ও সাঈ সহজে সম্পন্ন করার জন্য ব্যবহারযোগ্য উপযোগী আইটেম
🔹 ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদে রাখার জন্য প্রিমিয়াম ব্যাগ সেট
🔹 ভ্রমণ ও ইবাদতের সময় সর্বোচ্চ প্রস্তুতি ও স্বস্তি নিশ্চিত
🤝 আপনার নিয়তকে পূর্ণতা দিতে আমরা আছি প্রস্তুতির প্রতিটি ধাপে।
📩 উমরাহ প্যাকেজটি অর্ডার করতে আমাদের ইনবক্স (Message) করুন।
Mutawaf Hajj & Umrah provides you with the safest and most flawless Hajj and Umrah experience.
Because Mutawaf Hajj & Umrah is faithful and committed…
মুতাওয়াফ হজ ও ওমরাহ আপনাকে সবচেয়ে নিরাপদ এবং ত্রুটিহীন হজ ও ওমরাহ অভিজ্ঞতা প্রদান করে।
কারণ মুতাওয়াফ হজ ও ওমরাহ বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ…
📞 Contact us to make your holy journey more beautiful.
🟧 Mutawaf Hajj & Umrah — বিশ্বস্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ…
⬜️ আপনার পবিত্র যাত্রাকে সুন্দর, সুশৃঙ্খল এবং সহজ করার জন্য এখনই যোগাযোগ করুন:
🔳 Mutawaf Hajj & Umrah
🏷️ Section-2, Block-A, House No-4
Housing Estate, Cumilla City
Cumilla, Bangladesh
☎️ +88019 77 307 802
+8801708-540793
+8801711-103479
📪 [email protected]

সেহরি — বরকত ও রহমতে ভরা এক পবিত্র সময়…রমজানের প্রতিটি দিনের সূচনা হয় সেহরির মাধ্যমে। সেহরি শুধু রোজা রাখার প্রস্তুতি নয়...
12/03/2026

সেহরি — বরকত ও রহমতে ভরা এক পবিত্র সময়…
রমজানের প্রতিটি দিনের সূচনা হয় সেহরির মাধ্যমে। সেহরি শুধু রোজা রাখার প্রস্তুতি নয়, বরং এটি এক বরকতময় সুন্নত, যার মধ্যে রয়েছে আল্লাহর বিশেষ রহমত ও কল্যাণ। প্রিয় নবী মোহাম্মদ (সা.) বলেছেন, “সেহরিতে বরকত রয়েছে, তাই তোমরা সেহরি গ্রহণ করো।”
সেহরির এই সময়টি দোয়া কবুলেরও এক বিশেষ মুহূর্ত। রাতের শেষ প্রহরে বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইবাদতের নিয়ত করে এবং নতুন দিনের জন্য নিজেকে প্রস্তুত করে। নীরব এই মুহূর্তে করা দোয়া ও জিকির একজন মুমিনের হৃদয়কে আল্লাহর আরও নিকটবর্তী করে।
যেমন হজ ও উমরাহ মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর ঘরের সান্নিধ্যে নিয়ে যায়, তেমনি রমজানের এই বরকতময় সময়গুলোও আমাদের হৃদয়কে আল্লাহর দিকে আরও কাছাকাছি নিয়ে আসে।
এই পবিত্র সময়ে আল্লাহর ঘরের পথে আপনার পবিত্র যাত্রাকে সহজ ও সুশৃঙ্খল করতে MUTAWAF HAJJ & UMRAH সবসময় প্রস্তুত। আমরা আপনার জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির উমরাহ এসেনশিয়াল প্যাকেজ, যা ইবাদতের সময় আপনাকে দেবে আরাম ও স্বাচ্ছন্দ্য। 🌙📦
কেন আমাদের উমরাহ এসেনশিয়াল প্যাকেজটি আপনার জন্য উপকারী? 👇
🔹 ইবাদতের সময় আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাছাইকৃত প্রয়োজনীয় সামগ্রী।
🔹 তাওয়াফ ও সাঈ সহজে সম্পন্ন করার জন্য ব্যবহারযোগ্য উপযোগী আইটেম।
🔹 ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদ ও সুন্দরভাবে রাখার জন্য প্রিমিয়াম ব্যাগ সেট।
🔹 ভ্রমণ ও ইবাদতের সময় আপনাকে রাখবে আরও প্রস্তুত ও স্বস্তিতে।
আপনার নিয়তকে পূর্ণতা দিতে আমরা আছি প্রস্তুতির প্রতিটি ধাপে। 🤝
📩 উমরাহ প্যাকেজটি অর্ডার করতে আমাদের ইনবক্স (Message) করুন।
Mutawaf Hajj & Umrah provides you with the safest and most flawless Hajj and Umrah experience.
Because Mutawaf Hajj & Umrah is faithful and committed…
মুতাওয়াফ হজ ও ওমরাহ আপনাকে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ত্রুটিহীন হজ ও ওমরাহ অভিজ্ঞতা প্রদান করে।
কারণ মুতাওয়াফ হজ ও ওমরাহ বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ…
Contact us to make your holy journey more beautiful.
🟧 Mutawaf Hajj & Umrah — বিশ্বস্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ…
⬜️ আপনার পবিত্র যাত্রাকে সুন্দর, সুশৃঙ্খল এবং সহজ করার জন্য এখনই যোগাযোগ করুন:
🔳 Mutawaf Hajj & Umrah
🏷️ Section-2, Block-A, House No-4
Housing Estate, Cumilla City
Cumilla, Bangladesh
☎️ +88019 77 307 802
+8801708-540793
+8801711-103479
📪 [email protected]

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mutawaf Hajj & Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category