খুলনা বিভাগ

খুলনা বিভাগ Welcome To Beautiful Khulna District.
(2)

 # সবাইকে মহান বিজয় দিবসের রক্তাক্ত বিজয়ের শুভেচ্ছা,,
15/12/2017

# সবাইকে মহান বিজয় দিবসের রক্তাক্ত বিজয়ের শুভেচ্ছা,,

 # #😍😍ঈদ মোবারক 😍😍 # #খুলনা বিভাগ এর পক্ষ থেকে সকলকে জানাই  #পবিত্র_ঈদুল_ফিতর এর শুভেচ্ছা,,,,***--- 😍😍😍 ঈদ মোবারক  😍😍😍 -...
26/06/2017

# #😍😍ঈদ মোবারক 😍😍 # #
খুলনা বিভাগ এর পক্ষ থেকে সকলকে জানাই #পবিত্র_ঈদুল_ফিতর এর শুভেচ্ছা,,,,
***--- 😍😍😍 ঈদ মোবারক 😍😍😍 ---***

খুলনা নগরীর রায়ের মহল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত হোসেন (৬২) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন, এছাড়া ও মোঃ লিয়াকত...
14/06/2017

খুলনা নগরীর রায়ের মহল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত হোসেন (৬২) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন, এছাড়া ও মোঃ লিয়াকত (৭০), বুলবুল ইসলাম (৩০), মোঃ রুবেল মোল্লা (৩৫) ও মোস্তফা খান (৪০) আহত হয়েছেন । তারা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ নেতা নিহত ।
03/06/2017

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ নেতা নিহত ।

খুলনা প্রতিনিধি: খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ নেতা নিহত হয়েছেন। শ...

ভয়াবহ ঝড় মোরা চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে
30/05/2017

ভয়াবহ ঝড় মোরা চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে

ঘূর্ণিঝড় মোরা আজ মঙ্গলবার সকাল ছয়টার দিক থেকে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়। আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোরা উত্তর দিকে...

আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশপায়রা ও মোংলা বন্দর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ...
29/05/2017

আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’
দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

পায়রা ও মোংলা বন্দর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বিপ ও চরগুলোতে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে দূরপাল্লার সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার বেলা সাড়ে ১২টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বিআইডব্লিউটি-এর যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন জানান, এই সতর্কতায় ৬৫ ফুটের উপরের জাহাজ চলাচল করতে পারে। কিন্তু উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ অবস্থা থাকায় ভোলা, পটুয়াখালী ও বরিশাল অঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। শুধু চাঁদপুর ও কাছের নৌ পথে লঞ্চ চলাচল করতে পারবে।
এদিকে ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে উপদ্রুত এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) গোলাম মোস্তফা এই তথ্য জানান।
গোলাম মোস্তফা বলেন, আজ সন্ধ্যার আগেই সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হবে। ঘূর্ণিঝড় মোরা মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দের জন্যও বলা হয়েছে। এ ছাড়া একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। ঘূর্ণিঝড়সংক্রান্ত যেকোনো ব্যাপারে নিয়ন্ত্রণকক্ষের ৯৫৪০৪৫৪, ৯৫৪৫১১৫, ৯৫৪৯১১৬ ও ০১৭১৫১৮০১৯২ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে মোরা। আগামীকাল মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোরা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা থেকে কিছুটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার ছাড়াও উপকূলীয় জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

আবারও বছর ঘুরে এলো মাহে রমজানুল মুবারক..রামাদান মাসকে কাজে লাগানোরসেরা ২০ টি উপায়ঃ১. রামাদান মাসের শুরুর পূর্বেই প্রস্ত...
26/05/2017

আবারও বছর ঘুরে এলো মাহে রমজানুল মুবারক..
রামাদান মাসকে কাজে লাগানোর
সেরা ২০ টি উপায়ঃ
১. রামাদান মাসের শুরুর পূর্বেই প্রস্তুতি
নিতে শুরু করুন ।
২. রামাদান মাসের শুরুতেই নিজেকে
পরকালমুখী করার সর্বোচ্চ চেষ্টার
নিয়্যাত করুন।
৩. নিজের সকল পাপের ক্ষমা ও এর
পরিবর্তে পুণ্যের আশা করুন ।
৪. সবগুলো ছিয়াম পালন করার দৃঢ় প্রত্যয়
এবং এতে আল্লাহর সাহায্য কামনা করুন।
৫. নিজ পরিবারের সুস্থ ও সাবালেগদের
(ছিয়াম পালনের সামর্থ্য রাখে এমন
সকলকে) ছিয়াম পালনে উৎসাহ এবং
নির্দেশ দিন।
৬. ছিয়াম অবস্হায় যে কোন পাপাচার
(মিথ্যা, গীবাত, পরনিন্দা, নাচ, গান,
অশ্লীলতা, হারাম উপার্জন) থেকে
নিজেকে বিরত রাখুন এবং অন্য কেউ এমন
করলে সামর্থ্য অনুযায়ী বাঁধা দিন।
৭. দৈনিক পাঁচ ওয়াক্ত ফরয সালাতসহ
তারাবী সালাতের প্রতি যত্নবান হোন।
৮. নিজে সঠিকভাবে (খুশু সহকারে)
সালাত আদায় করুন এবং অন্যকেও এই
বিষয়ে শিক্ষা দিন।
১০. ভোর রাতে সেহরী খাওয়ার প্রতি
সচেষ্ট হোন এবং অন্যদেরকেও স্মরণ
করিয়ে দিন।
১১. যথাসময়ে ইফতার করুন এবং
অন্যদেরকেও আমণত্রণ করুন।
১২. নিজ পরিবারের সদস্যদের মধ্যে
সৌহাদ্যপূর্ণ আচরণ বজায় রাখুন এবং
পরস্পরের প্রতি যত্নবান হোন।
১৩. প্রতিবেশীদের প্রতি যত্নবান হোন
এবং তাদের কোন সমস্যা থাকলে, তা
সমাধানে এগিয়ে আসুন।
১৪. পরিবারের বয়স্ক ব্যক্তিদের কাজে
সাহায্য করুন।
১৫. পরিবারের ছোট বাচ্চাদের নৈতিক
শিক্ষা দিন এবং তাদেরকে ইসলাম
শিক্ষা দেওয়ার ব্যবস্হা করুন।
১৬. কোর'আন শুদ্ধ ভাবে পড়তে শিখুন এবং
বেশি বেশি পড়ুন।
১৭. সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দানশীল
হয়ে উঠুন এবং নিজেকে রিয়া (লোক
দেখানো আমল) থেকে মুক্ত রাখুন।
১৮. মানুষকে ইসলামের দিকে ডাকার
সৎসাহস গড়ে তুলুন এবং নিজের আমলের
প্রতি যত্নবান হোন।
১৯. নিজ সম্পদের হিসাব করুন এবং
দরিদ্রদের অধিকার (যাকাত) বুঝিয়ে
দিন।
২০. সবসময় আল্লাহকে স্মরণ রাখুন, ভয়
করুন এবং ক্ষমা প্রার্থনা করুন।

খুলনা বিভাগ পেজ এর পক্ষ থেকে "খুলনা" এর ১৩৫ তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।
25/04/2017

খুলনা বিভাগ পেজ এর পক্ষ থেকে "খুলনা" এর ১৩৫ তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।

বৃটিশ ভারত তথা অবিভক্ত বাংলার প্রথম মহকুমা খুলনা -১৯৮৩ সালের প্রশাসনিক পুনর্বিন্যাস - পূর্বকালে আয়তনের হিসেবে ছিল বাংলাদ...
21/01/2017

বৃটিশ ভারত তথা অবিভক্ত বাংলার প্রথম মহকুমা খুলনা -১৯৮৩ সালের প্রশাসনিক পুনর্বিন্যাস - পূর্বকালে আয়তনের হিসেবে ছিল বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা।লোকসংখ্যায় দশম।এসময় ‘খুলনা জেলা’ বলতে বুঝাতো খুলনা সদর ,বাগেরহাট ও সাতক্ষীরা মহকুমা-র সম্মিলিত ভূভাগকে (অতঃপর প্রায়শ ‘বৃহত্তর খুলনা’ হিশেবে উল্লিখিত), যার মোট আয়তন ছিল ৪,৬৯৭ বর্গমাইল (নদী এলাকাসহ)। তবে প্রশাসনিক পুর্বিন্যাসের কারনে খুলনার পরিমাণফল দাঁড়ায় ৪,৩৯৪ বর্গকিলোমিটার; এবারে হয় দেশের চতুর্থ বৃহত্তম জেলা।



হযরত পীর খাজা খানজাহান আলী (র.) স্মৃতি বিজড়িত ও ভৈরব-রূপসা বিধৌত খুলনার ইতিহাস-ঐতিহ্য গৌরব মন্ডিত। খুলনা নামকরণের উৎপত্তি নিয়ে মতভেদ রয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচিত মতগুলো হচ্ছে- ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত ‘খুলনেশ্বরী মন্দির' থেকে খুলনা নামের উৎপত্তি। ১৭৬৬ সালে ‘ফলমাউথ' জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত Culnea শব্দ থেকে খুলনা। অনেক বিজ্ঞজনের মতে ‘কিসমত খুলনা' মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। বৃটিশ আমলের মানচিত্রে লিখিত Jessore-Culna শব্দ থেকে খুলনা এসেছে বলেও অনেকের ধারণা।
তবে কোনটি সত্য তা এখনও গবেষণার বিষয়।



খুলনা পৌরসভার জন্ম বৃত্তান্তে আসতে গেলে দেখা যায় যে, খুলনা পৌর এলাকা অতীতে জসর (যশোর) জেলার মুরলী থানার অন্তর্গত ছিল। পরে রূপসা নদীর পূর্ব পাড়ে তালিমপুর, শ্রীরামপুর (রহিমনগর) এর কাছে সুন্দরবনের জঙ্গল কেটে নতুন থানা স্থাপন করা হয় এবং এর নাম দেয়া হয় নওবাদ (নয়াবাদ)। কারো মতে এ নতুন থানা ১৭৮১ খ্রিঃ আবার কারো মতে ১৮৩৬ খ্রিঃ সৃষ্টি হয়। ১৮৪২ সালে খুলনা মহকুমার জন্ম হয়। অবিভক্ত বাংলার প্রথম মহকুমা খুলনা। পরে তার পরিধি সম্প্রসারিত হয়ে বর্তমানের খুলনা ও বাগেরহাট জেলা দু'টি নিয়ে ছিল খুলনা মহকুমা। ১৮৬৩ সালে বাগেরহাটে স্বতন্ত্র মহকুমার কার্যালয় স্থানান্তরিত হয়। এরপর ১৮৪৫ সালে সেখানে প্রথম দালান কোঠা ওঠে যা আজকে জেলা প্রশাসকের বাসভবন। খুলনার প্রথম প্রশাসক ছিলেন ডেপুটি মিঃ শোর এবং দ্বিতীয় মহকুমা হাকিম ছিলেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এই বাসভবনে বসে তার উপন্যাস ‘দুর্গেশ নন্দিনী' রচনা করেছিলেন। পরে ১৮৮২ সালের ২৫ এপ্রিলের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী খুলনা জেলার জন্ম হয় এবং তৎকালীন যশোর জেলার খুলনা ও বাগেরহাট মহকুমা দুটি এবং ২৪ পরগনা জেলার সাতক্ষীরা মহকুমা নিয়ে ঐ সালের ১ জুন থেকে এ নতুন জেলার কাজ শুরু হয়। প্রথম জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন মিঃ ডব্লুউ এন ক্লে তার নামানুসারে শহরের ক্লে রোড হয়েছে।
তথ্যসুত্রঃwww.khulnadiv.gov.bd

03/01/2017

আপনারা কি জানেন , খুলনা বিভাগ এর পুরাতন নাম কি?
পুরাতন নাম - জালালাবাদ
খুলনা জেলা ১৯৮২ সালে গঠিত হয় ।
খুলনা এখন বাংলাদেশের ৪র্থ বৃহত্তম জেলা
খুলনা বিভাগের মোট আয়তন ২২,২৮৪.২২ বর্গ কিলোমিটার ।
খুলনা বিভাগে শিক্ষিতের হার ৫৯.১% .

কলেজ লাইফ এর বন্ধু ।  এই বাস টাকে মিস করেন কে কে ??
07/05/2016

কলেজ লাইফ এর বন্ধু । এই বাস টাকে মিস করেন কে কে ??

Address

Daulatpur, Khulna
Daulatpur
9202

Website

Alerts

Be the first to know and let us send you an email when খুলনা বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খুলনা বিভাগ:

Share

Category