Al Amanah Travels

Al Amanah Travels Our Service,
Hajj-Umrah, Air Ticket, Visa Processing, Tour Package & Hotel Booking

আরাফার দিনের সেরা দোয়াগুলোনবী করিম ﷺ বলেছেন—“সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া।”আরাফার দিন হলো তাওবার দিন, ক্ষমার দিন...
26/05/2026

আরাফার দিনের সেরা দোয়াগুলো

নবী করিম ﷺ বলেছেন—
“সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া।”

আরাফার দিন হলো তাওবার দিন, ক্ষমার দিন, জাহান্নাম থেকে মুক্তির দিন, আর আল্লাহর কাছে ফিরে আসার দিন।

এই দিনে নিজের ভাষায়ও দোয়া করুন। আর নবী করিম ﷺ থেকে প্রমাণিত দোয়াগুলোও বেশি বেশি পড়ুন। হতে পারে আজকের একটি দোয়াই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।

১. আরাফার দিনের শ্রেষ্ঠ জিকির

لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই। আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।

আমল: আরাফার দিনে বেশি বেশি পড়বেন; অন্তত ১০০ বার পড়ার চেষ্টা করবেন।

২. নবী করিম ﷺ-এর বেশি পড়া দোয়া

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আযাবান্নার।

অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।

আমল: আরাফার দিন দুনিয়া, আখিরাত, পরিবার, রিজিক ও জান্নাতের জন্য ৭ বার পড়বেন।

৩. ক্ষমা ও রহমতের দোয়া

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

উচ্চারণ: রব্বানা যালামনা আনফুসানা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, লানাকূনান্না মিনাল খাসিরীন।

অর্থ: হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।

আমল: নিজের গুনাহ, ভুল ও তাওবার জন্য আরাফার দিনে ৩ বার বা বেশি বেশি পড়বেন।

৪. অন্তর ঠিক রাখার দোয়া

يَا مُقَلِّبَ الْقُلُوبِ، ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

উচ্চারণ: ইয়া মুকাল্লিবাল কুলূব, সাব্বিত কালবি আলা দ্বীনিক।

অর্থ: হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন।

আমল: ঈমান, হিদায়াত, গুনাহ থেকে বাঁচা ও দ্বীনের ওপর অটল থাকার জন্য ৭ বার পড়বেন।

৫. জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে আশ্রয়ের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান্নার।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আপনার আশ্রয় চাই।

আমল: আরাফার দিনে জান্নাত ও জাহান্নাম থেকে মুক্তির আশায় ৭ বার পড়বেন।

৬. ক্ষমা, সুস্থতা ও নিরাপত্তার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা, সুস্থতা ও নিরাপত্তা চাই।

আমল: শরীর, মন, ঈমান, পরিবার ও আখিরাতের নিরাপত্তার জন্য সকাল-সন্ধ্যা ১ বার এবং আরাফার দিনে বেশি বেশি পড়বেন।

৭. উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুল আমলের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান তাইয়িবা, ওয়া আমালাম মুতাকাব্বালা।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল চাই।

আমল: আরাফার দিনে জ্ঞান, হালাল রিজিক ও আমল কবুলের জন্য ৩ বার পড়বেন।

৮. ঋণ, দুশ্চিন্তা ও কষ্ট থেকে মুক্তির দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ওয়াল আজযি ওয়াল কাসাল, ওয়াল বুখলি ওয়াল জুবন, ওয়া দলাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার এবং মানুষের প্রভাব-চাপ থেকে।

আমল: ঋণ, দুশ্চিন্তা, মানসিক চাপ ও আর্থিক কষ্ট দূর হওয়ার জন্য আরাফার দিনে ৩ বার পড়বেন।

৯. শিরক, গোপন গুনাহ ও ভুল নিয়ত থেকে বাঁচার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَنَا أَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ‘লাম, ওয়া আনা আসতাগফিরুকা লিমা লা আ‘লাম।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই—জেনে আপনাকে শরিক করা থেকে। আর যা আমি জানি না, তার জন্য আপনার কাছে ক্ষমা চাই।

আমল: রিয়া, ভুল নিয়ত, গোপন গুনাহ ও আমলে অহংকার থেকে বাঁচার জন্য আরাফার দিনে ৩ বার পড়বেন।

১০. সব কাজের সংশোধন ও নিজের ওপর ছেড়ে না দেওয়ার দোয়া

يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

উচ্চারণ: ইয়া হাইয়ু ইয়া কাইয়ূম, বিরাহমাতিকা আসতাগীস, আসলিহলি শা’নি কুল্লাহু, ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন।

অর্থ: হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক, আপনার রহমতের মাধ্যমে আমি সাহায্য চাই। আমার সব বিষয় সংশোধন করে দিন। চোখের পলক পরিমাণ সময়ের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না।

মিনার তাবু প্রস্তুত। আজ থেকেই হাজী সাহেবরা মিনায় অবস্থান শুরু করবেন।আল্লাহ  সবার হজ কবুল করুন।
24/05/2026

মিনার তাবু প্রস্তুত।
আজ থেকেই হাজী সাহেবরা মিনায় অবস্থান শুরু করবেন।
আল্লাহ সবার হজ কবুল করুন।

আজকে ১৬ লাখ ৭০ হাজার কমবেশি এই জায়গায় জমায়েত হবেন। আল্লাহ সবার সাথে আমাদেরকেও কবুল করুন। সামনের সময়েও যারা আসবে তাদে...
24/05/2026

আজকে ১৬ লাখ ৭০ হাজার কমবেশি এই জায়গায় জমায়েত হবেন। আল্লাহ সবার সাথে আমাদেরকেও কবুল করুন। সামনের সময়েও যারা আসবে তাদেরকেও কবুল করুন। আমীন

ইন শা আল্লাহ আজ রবিবার থেকে হাজ্জের কার্যক্রম শুরু। ২৪ মে ৭ জিলহাজ্জ - রাতে মিনায় গমন। ২৫ মে ৮ জিলহাজ্জ - সারাদিন মিনায় ...
24/05/2026

ইন শা আল্লাহ আজ রবিবার থেকে হাজ্জের কার্যক্রম শুরু।

২৪ মে ৭ জিলহাজ্জ - রাতে মিনায় গমন।
২৫ মে ৮ জিলহাজ্জ - সারাদিন মিনায় অবস্থান ।
২৬ মে ৯ জিলহজ্জ - সারাদিন আরাফা অবস্থান।
২৬ মে ৯ জিলহজ্জ - রাতে মুজদালিফায় অবস্থান।
২৭ মে ১০ জিলহজ্জ- বড় জামার পাথর+কুরবানি+চুল কাটা + তাওয়াফ।
ওই রাতেই মিনায় ব্যাক।
২৮ মে ১১ জিলহজ্জ - ৩ জামারায় পাথর মারা।
২৯ মে ১২ জিলহজ্জ - ৩ জামারায় পাথর মেরে মক্কা।

আল্লাহ তায়ালা সকল হাজীদের সুস্থ রাখুন।
এবং হজ্জের কার্যক্রম সহজ করুন এবং হজ কবুল করুন (আমীন)


আরাফা-মিনার তাবু প্রস্তুত। লক্ষ লক্ষ হাজীরাও মক্কায় পৌঁছে গিয়েছে। লাব্বাঈক ধ্বনিতে মুখরিত পবিত্র কাবার আঙ্গিনা…আল্লাহু আ...
21/05/2026

আরাফা-মিনার তাবু প্রস্তুত। লক্ষ লক্ষ হাজীরাও মক্কায় পৌঁছে গিয়েছে।
লাব্বাঈক ধ্বনিতে মুখরিত পবিত্র কাবার আঙ্গিনা…
আল্লাহু আকবার!
চলছে পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলো, শ্রেষ্ঠ আমলের সময়।
চারদিকে ভেসে আসছে হাজীদের গুনগুন জিকির, তাসবীহ আর অশ্রুসিক্ত দোয়া। 🤍
“লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক…”
এই ধ্বনিতে যেন কেঁপে উঠছে হৃদয়।
দোয়ায় শামিল রাখবেন এই অধমকেও।
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল হজ্বের সওয়াব দান করেন, গুনাহ মাফ করেন এবং তাঁর ঘরের মেহমান হওয়ার তাওফীক নসীব করেন।
কয়েকদিন ধরে ২০২৭ সালের হজ্বে যাওয়ার নিয়তে অনেকেই যোগাযোগ করেছেন।
আল্লাহ তাঁদের নিয়ত কবুল করুন এবং প্রত্যেক আশাবাদী হৃদয়ের স্বপ্ন পূরণ করুন।
اللهم ارزقنا حجاً مبروراً وسعياً مشكوراً وذنباً مغفوراً ❤️

21/05/2026
রাজকীয় সৌদি সরকার ঘোষণা করেছে।শাইখ আলি আল হুজাইফি (মাসজিদে নববীর ইমাম ও খতিব) ২০২৬সালের হজের আরাফার খুতবা দিবেন।আরাফার ...
20/05/2026

রাজকীয় সৌদি সরকার ঘোষণা করেছে।
শাইখ আলি আল হুজাইফি (মাসজিদে নববীর ইমাম ও খতিব) ২০২৬সালের হজের আরাফার খুতবা দিবেন।

আরাফার মাঠে আমাদের সবাইকে কবুল করুন।



জামাতের সময় কাবা এমনই এক অপরুপ সৌন্দর্য ধারণ করে৷ এক মাগরিবের পূর্ব মূহুর্তে ছাদ থেকে ধারণ করা এ দৃশ্য। এই ছবিটি আপনাকে ...
08/05/2026

জামাতের সময় কাবা এমনই এক অপরুপ সৌন্দর্য ধারণ করে৷ এক মাগরিবের পূর্ব মূহুর্তে ছাদ থেকে ধারণ করা এ দৃশ্য। এই ছবিটি আপনাকে শুধু সৌন্দর্য নয়, কিছু তথ্য দিবে!

স্কয়ার আকৃতির কাবার অপজিট সাইড - যে সাইডটি দেখতে পাচ্ছেন না, সেটাই হাতীমুল কাবা৷ হাতীমুল কাবা অর্ধচুড়ির মতো দেয়াল দিয়ে বেষ্টন করা। ফলে জামাতের সময় হাতীমুল কাবার মতো অপর দুই সাইডেও অর্ধচুড়ির মতো শেইপ করে কাতার দাঁড় করানো হয়। এজন্য, কাবা চার কোন বিশিষ্ট হলেও মানুষ গোল হয়ে ঘিরে থাকে সালাতে।

আরেকটা দিক দেখুন! সম্পূর্ণ ফাঁকা। এই পাশে ইমাম মাতাফের দ্বিতীয় তলায় নির্দিষ্ট জায়গায় দাঁড়ান। ইমামের আগে যেন কেউ না থাকে, এজন্য এই সাইড ফাঁকা রাখা হয়।

শুভ্র জামাতের একদম পিছনে দেখুন, কয়েক ভাগে কালো কালারের সাড়ি। সেগুলো নারীদের জামাত। মাঝে চলাচলের জন্য রাস্তা রাখা।

একটা টিপস দিই এবার। কাবাকে এত সুন্দর করে ছাদ আর গ্রাউন্ড ফ্লোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে দেখতে পাবেন না। আর ইহরাম ছাড়া গ্রাউন্ড ফ্লোরে নামতে পারবেন না। তাহলে কী উপায়? ফজর, মাগরিব ও ইশা ছাদে পড়তে পারেন। এখানে তাওয়াফ করতে পারেন। তবে অবশ্যই ইহরাম ছাড়া নিছক কাবা চত্ত্বরে যাওয়ার জন্য ইহরামের কাপড় পড়বেন না! যত বড় শায়খই এটাকে জায়েজ বলুক না কেন! এটা প্রতারণা।

⚠️ মুযদালিফায় নিজের শক্তি নষ্ট করা বন্ধ করুনএখানেই অনেক হাজী ভুল করে বসেন।আপনি আরাফা থেকে আসেন আগেই ক্লান্ত অবস্থায়…কি...
03/05/2026

⚠️ মুযদালিফায় নিজের শক্তি নষ্ট করা বন্ধ করুন
এখানেই অনেক হাজী ভুল করে বসেন।
আপনি আরাফা থেকে আসেন আগেই ক্লান্ত অবস্থায়…
কিন্তু বিশ্রাম নেওয়ার বদলে অনেকে:
❌ জেগে থাকে
❌ ফোন স্ক্রল করে
❌ এদিক-সেদিক হাঁটে
❌ ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেয়
আর পরের দিন?
মিনায় গিয়ে ভেঙে পড়ে।
👉 সুন্নাহ একদম পরিষ্কার:
মাগরিব + ইশা একসাথে আদায় করুন (জমা করে)
তারপর বিশ্রাম নিন।
নবী ﷺ মাগরিব ও ইশা আদায় করে
রাতে বিশ্রাম নিয়েছিলেন,
এবং ফজরের জন্য জেগেছিলেন।
সহজ বলেই নয়…
বরং সামনে যা আসবে, তা আরও কঠিন বলে।
👉 বাস্তবতা বুঝুন:
মিনা সহজ নয়।
আপনাকে হাঁটতে হবে। অপেক্ষা করতে হবে।
ভিড় আর গরমের মুখোমুখি হতে হবে।
এখানে শক্তি নষ্ট করলে…
ওখানে তার প্রভাব অনুভব করবেন।
👉 বুদ্ধিমান হাজীরা যা করেন:
• নামাজ → কংকর সংগ্রহ → বিশ্রাম
• ফোন দূরে রাখেন
• অপ্রয়োজনীয় আড্ডা এড়ান
• নিজের শক্তি সংরক্ষণ করেন
👉 মুযদালিফা বেশি কিছু করার জায়গা নয়।
👉 এটি প্রস্তুতির জায়গা।
হজ অযোগ্যদের ক্লান্ত করে না…
অপ্রস্তুতদের ক্লান্ত করে।

পবিত্র কাবার আঙিনায় কয়জন নবীর কবর রয়েছে??পবিত্র কাবা বা বায়তুল্লাহ শরিফ সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। কোরআনে কারিমের ...
03/05/2026

পবিত্র কাবার আঙিনায় কয়জন নবীর কবর রয়েছে??

পবিত্র কাবা বা বায়তুল্লাহ শরিফ সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। কোরআনে কারিমের ভাষ্যমতে, এটিই হচ্ছে সেই ঘর, যা মানবকুলের জন্য হেদায়েত ও বরকতের উৎস। এই ঘরের সন্নিকটে নবীদের কবর নিয়ে মুসলিমসমাজে নানা মতভিন্নতা পরিলক্ষিত হয়।
বিখ্যাত মুহাদ্দিস ও মুজতাহিদ আজরুকি আখবারে মক্কা গন্থের দ্বিতীয় খণ্ডের ১৩৩ পৃষ্ঠায়, ইবনে জারির তাবারি তার তাফসিরের প্রথম খণ্ডের ১৯৯ পৃষ্ঠায় এবং ইবন আবি হাতিম তার তাফসিরের প্রথম খণ্ডের ৩১৮ পৃষ্ঠায় মক্কার ফজিলতসংক্রান্ত আলোচনায় হাদিস নিয়ে এসেছেন। যেখানে হজরত আতা ইবনে সায়িব থেকে মুহাম্মাদ ইবনে সাবিতের সূত্রে নবী কারিম (সা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আগের (নবীরা যখন নিজ নিজ সম্প্রদায়কে আল্লাহর দিকে দাওয়াত দিতেন আর তারা সে দাওয়াতে সাড়া না দিয়ে বিরুদ্ধাচরণ করার ফলে তৎকালীন রীতি অনুযায়ী) কোনো উম্মত ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত, তখন সেই সব সম্প্রদায়ের নবী ও তাদের অনুসারীরা মক্কায় চলে আসতেন। আর সেখান থেকে মৃত্যু পর্যন্ত মহান রবের উপাসনায় মগ্ন থাকতেন। সেই সুবাদে এই মক্কায় হজরত নুহ (আ.), হজরত হুদ (আ.), হজরত সালেহ (আ.), হজরত শুয়াইব (আ.) ইন্তেকাল করেছেন। অতঃপর জমজম কূপ ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় তাদের কবরস্থ করা হয়েছে। -আখবারে মক্কা: ৭৫

ইমাক ফাকেহি ফাজায়েলে মক্কা গ্রন্থের ৩৫০ পৃষ্ঠায় ও ইমাম কুরতুবি তার তাফসির গ্রন্থে সূরা বাকারার ১২৮ নম্বর আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত তাবেঈন আব্দুল্লাহ ইবনে জমারাহ আস-সালুলি সূত্রে হাদিস উল্লেখ করেছেন যে কাবার রুকন, জমজম এবং মাকামে ইবরাহিম এই ত্রি-সার্কেলের মধ্যে ৯৯ জন নবীর কবর আছে। যারা নিজ নিজ সম্প্রদায়ের প্রতিরোধের মুখে মক্কায় চলে এসেছেন। এখানেই ইন্তেকাল করেছেন আর এখানেই কবরস্থ হয়েছেন।
ঠিক তেমনি ইমাম বায়হাকি শোয়াবুল ঈমান অধ্যায়ে (হাদিস ৪০০৪) অনুরূপ বর্ণনা উপস্থাপন করেছেন। তবে সেখানে তিনি ৯৯-এর পরিবর্তে ৭৭ জন নবীর কবরের কথা বলেছেন।

তবে ইমাম কুরতুবি (রহ.) সূরা বাকারার ১২৮ আয়াতের তাফসিরে ইবন আব্বাস (রা.) সূত্রে উল্লেখ করেছেন যে মসজিদে হারামে হজরত শুআইব (আ.) ও হজরত হুদ (আ.) ছাড়া আর কোনো নবীর কবর নেই। -আখবারে মক্কা: ১২৭৫
ইবন সাদ (রহ.) তার তাবকাতে আর ইবনুল জাওজি তার আল-মুনতাজিমে তথ্য উল্লেখ করেছেন। আল্লাহতায়ালা হজরত ইবরাহিম (আ.)-কে কাবাঘর বানাতে অহি পাঠিয়েছেন। তখন তার বয়স ছিল এক শ বছর আর

Address

Concept Tower 4th Floor Green Road Panthapath Dhaka
Demra

Alerts

Be the first to know and let us send you an email when Al Amanah Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category