ঝটিকা সফর

ঝটিকা সফর 'Jhatika Safar' arranges surprise adventures that offer the excitement of unforeseen experiences. Let's explore our country and learn about it together!

যারা শান্ত পরিবেশ আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন......তাদের জন্য  বান্দরবানের এই পাহাড় বন ঘেরা ইকো রিসোর্ট! গন্তব্য  কচ্ছপতলি...
20/09/2026

যারা শান্ত পরিবেশ আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন......
তাদের জন্য বান্দরবানের এই পাহাড় বন ঘেরা ইকো রিসোর্ট!
গন্তব্য
কচ্ছপতলি যাদুমনি পাড়া
দেবতাখুম,বান্দরবান
রিসোর্টে যাতায়াতের পথেই tracking experience,
পাহাড়ি হাওয়া, পাখির ডাক আর নীরব নিস্তব্ধতা

জনপ্রতি খরচ: ৬৮০০ টাকা
ঢাকা টু বান্দরবান
যাতায়াত নন এসি বাস
এক রাত থাকা যাদুমনি কটেজে
( রুম শেয়ারিং)

( যাত্রা শুরু ও শেষের দিন রাতের খাবার নিজেদের খরচে
*** নির্দিষ্ট রুটে চাঁন্দের গাড়ি ছাড়া অনান্য কোন স্থানীয় ট্রান্সপোর্ট
( অটো বা বাইক) ও দেবতাখুমে নৌক ভাড়া ( জনপ্রতি ৩-৫ টাকা) নিজেদের)

যাত্রা শুরু
৮ অক্টোবর ( বৃহস্পতিবার) রাতের বাসে বান্দরবান।
ফেরা ১০ অক্টোবর শনিবার রাতের বাসে।
৯ অক্টোবর শুক্রবার ভোরে বান্দরবানে কানাপাড়ার পাহাড়ঘেরা Bliss Eco resort এ নাস্তা সেরে, ফটোসেশন ও ফ্রেস হয়ে চান্দের গাড়িতে করে রোয়াংছড়ির পথে রওনা / দারুণ পাহাড়ী পথের সৌন্দর্য দেখতে দেখতে দুপুরে রোয়াংছড়ির কচ্ছপতলীতে পৌঁছা। সেখানে আর্মি ক্যাম্পের অনুমতি নিয়ে শীলবান্ধা পাড়া হয় যাদুমনি কটেজে। ( আধাঘন্টার মতো ট্রেকিং / হাঁটতে হবে)। যাদুমনি কটেজের চারপাশে পাহাড় - প্রকৃতি দেখা, ছবি তোলা ও রাতে থাকা! পরদিন ভোরে উঠে গাইডের সাথে অপূর্ব সুন্দর দেবতাখুমে যাওয়া। নৌকা/ ভেলায় ঘোরাঘুরি ছবি তোলা শেষে আবারও ট্রেকিং করে ( আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মতো) আবার যাদুমনি কটেজে ফেরা। দৃপৃরের খাবার ও বিশ্রাম শেষে বান্দরবানের পথে রওনা। বান্দরবানে রাতে খাবার সেরে রাতের বাসে উঠা!

আগ্রহীদের আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই সিট কনফার্ম করতে হবে.....
01717-151636

18/09/2026

Asian tourism Fair
Resort owners Association of Sundarbans

সমতলের চায়ের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বাংলাবান্ধা সফর! (  কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরে...
13/09/2026

সমতলের চায়ের জেলা পঞ্চগড়ের
তেঁতুলিয়া ও বাংলাবান্ধা সফর!
( কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শুরু পর্যন্ত)

যাচ্ছি
১৫ অক্টোবর রাতে - ফেরা ১৮ অক্টোবর ভোরে , ২০২৬
সফর:
ঢাকা টু পঞ্চগড় ( বাংলাবান্ধা)
বাহন; স্লিপার এসি কোচ
সফরসময় : ৩ রাত দু দিন
যাত্রা শুরু;
১৫ অক্টোবর বৃহস্পতিবার ( রাত ৯:৩০ ), শ্যামলী থেকে
ফেরা :
বাংলাবান্ধা থেকে ১১ অক্টোবর রাতের রাসে
১৮ অক্টোবর ( সকাল ৭/৮ টায় ঢাকায়)

১৫ অক্টোবর ( বৃহস্পতিবার), বাসে করে যাত্রা শুরু। ১৬ তারিখ ( শুক্রবার) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধায় পৌঁছা। রাতে পথে ব্রেক ( ২৫/৩০ মিনিট) ও ভোরে পথের স্থানীয় কোন হোটেলে ওয়াশরুম ইউজে সংক্ষিপ্ত বিরতি থাকবে।
সকালে ৭/৮ টা নাগাদ তেঁতুলিয়া পৌঁছাব। সেখানেই আমাদের থাকবার জায়গা। চেক ইনের পর ফ্রেশ হয়ে আমরা নাস্তা সারব তেঁতুলিয়ার শতবর্ষী তেঁতুল গাছের পাশেই রেস্টুরেন্টে।। এরপর স্থানীয় পরিবহনে যাবো বড় বিল্লা টি স্টেট। সেখানে আছে বড় চা বাগান আর লেক! লেকের পাড়ে বসে হরেক রকম অর্গানিক চা খেতে পারবেন মনের সুখে! সেখান থেকে ফিরে বিশ্রাম ও দুপুরের খাবার! বিকেলে মহানন্দা নদী পাড়সহ আশেপাশে ঘুরে দেখা।
পরের দিন শনিবার ভোরে কাঞ্চনজঙ্ঘার খোঁজে ডাকবাংলোর পাড়ে কিছু সময় অপেক্ষা। জিরো পয়েন্টে ছবি তোলা। যদি আকাশ পরিছন্ন থাকে আর ভাগ্য বেশ ভালো হয় তবেই তিনি দেখা দেন! বেশির ভাগ সময়েই ফাঁকিতে পড়তে হয়।।।
এরপর হোটেলে ফিরে সকালের ব্রেকফাস্ট সেরে চেক আউট।
এবার রিজার্ভ হায়েসে করে বাংলাবান্ধায় রওনা
। কাজী টি স্টেট ও রিসোর্টে ( আনন্দধারা) ঘোরাঘুরি ও ফটো সেশন সেরে চা বাগান আবারও বাাংলাবান্ধ্যায় ফেরা।
বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্টে ঘোরাঘুরি ও ফটোসেশান। ঝটপট নাস্তা সেরে ফ্রেস হয়ে বাসে উঠে ঢাকা ফেরা।
১৮ অক্টোবর (রোববার) ভোরে আমরা ঢাকা পৌঁছে যাব।
ভ্রমণ খরচঃ
জনপ্রতিঃ ৮৮০০ টাকা (এসি রুমে / ২-৩ জন শেয়ারিং)
**জনপ্রতি ৮৩০০ টাকা ( নন এসি রুমে)

আগ্রহীদের জনপ্রতি ৩০০০ টাকা অগ্রিম জমা দিয়ে সিট বুকিং দিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই)

যা যা থাকছে.....
-**এসি স্লিপার বাসে যাতায়াত
** এসি হোটেল
***স্থানীয় ট্রান্সপোর্ট ( বাস,অটোরিকশা)
*একদিনের জন্য রিজার্ভ মাইক্রো / হায়েস ** টি শার্ট
-৩ রাত তিন ২ দিনের সকালের নাস্তা, দুপুর বিকেলের খাবার ও এক রাতের খাবার
( তবে যাত্রা শুরু ও ফেরার দিনের হাইওয়ে ডিনার ব্যক্তিগত খরচে)
*** কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সিডিউল পরিবর্তন হলে তা যৌক্তিক বিবেচনায় নিতে হবে।

ফুট নোট;
**কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবেই এমন নয়! আবহাওয়া আর ভাগ্যের ওপর নির্ভর করে এটি....
***আমরা দেশের শেষমাথায় প্রান্তিক এলাকায় যাচ্ছি। তাই অত্যাধুনিক সব সুযোগ - সুবিধা সেখানে পাওয়া যাবে না। সবাইকে সহযোগী মনোভাবের হতে হবে/ আমরা দুটো দিন এক পরিবার হয়েই থাকব।
**ব্যাগ ছোট বা নিজেই সহজে বহন করতে পারেন এমনটায় নিবেন! মনে রাখবেন আমরা মাত্র ১ রাত থাকব।

** ছাতা/ ক্যাপ, সানস্ক্রিন নেবেন। পাওয়ার ব্যাংক নিলে ভালো (পল্লী বিদ্যুৎ এলাকা)
** কারু মেজর কোন শারীরিক সমস্যা থাকলে আগেই জানিয়ে রাখুন। ব্যাকপেইন যাদের আছে তাদের জন্য সামনের সিট ছাড়বেন অন্যরা। ভমিটিং টেন্ডেনসিতে জয়ট্রিপ / পলিথিন সাথে রাখুন।
**গাইড/ ট্রিপ লিডারকে না জানিয়ে দলছুট হবেন না।
** লম্বা জার্নি তাই সঙ্গে শুকনো খাবার রাখুন। প্রয়োজনীয় মেডিসিন নিতে ভুলবেন না।
যোগাযোগ
Manu...trip Leader & admin
Jhatika safar
01717151636

!পূর্ণিমায় সুন্দরবনে!   !!! মায়াবী ইরাবতী ও করমজল সফর!!সফরকাল: ২ দিন, ১ রাত ( ২৫- ২৬ সেপ্টেম্বর)গোলপাতা ঘেরা  ইরাবতীর বন...
04/09/2026

!পূর্ণিমায় সুন্দরবনে!

!!! মায়াবী ইরাবতী ও করমজল সফর!!

সফরকাল: ২ দিন, ১ রাত ( ২৫- ২৬ সেপ্টেম্বর)

গোলপাতা ঘেরা ইরাবতীর বনমুখী কাঠের পাটাতনে বসে আছেন! সামনে পশ্চিম ঢাঙমারির খালের পানিতে অদ্ভূত ছলাৎ ছলাৎ শব্দ। হঠাৎ জোরারে পাটাতন বরাবর জল! সেই জলে রোদ বা শেষ বিকেলের মায়াবী আলোসহ স্রোত! কিংবা ভাটায় নদী পাড়ে লাল কাঁকড়া আর ছোট মাছেদের দৌঁড়ঝাঁপ! সকাল সন্ধ্যায় পাখির কলতান আর বাতাসে গোলপাতার অদ্ভূত শব্দের দোতনা তো আছেই!!

বিস্তারিত:
সফর শুরু : ২৫ সেপ্টেম্বর - শুক্রবার ( সকাল ৬:৩০)
সফর শেষ : ২৬ ( সেপ্টেম্বর) - শনিবার ( রাত ১০ টা)

শুক্রবার ভোরে মানিকমিয়া অ্যাভিনিউ থেকে ( সবার সুবিধামত আরও দুটি স্পট) হায়েসে করে ( এসি) যাত্রা শুরু। প্দ্মা সেতু পেরিয়ে মোংলা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে ৪ থেকে সাড়ে চার ঘন্টার মত। বেলা সাড়ে ১২ টার দিকে মোংলা পৌঁছে জালিবোটে করে নদীপথ পেরোতে হবে। ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছাবেন সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা ইরাবতী। এখানে পাবেন বন ঘেরা গ্রামের জনজীবন,সংস্কৃতি আর স্থানীয় খাবারের স্বাদ! এছাড়া ফেরার পথে দেখবেন সুন্দরবনের আরেকটি স্পট- করমজল
খরচ;
**জনপ্রতি ৬৫০০ টাকা
( ১ রুমে ১২ জন,২ টা ওয়াশরুম)
।
***জনপ্রতি : ৬৮০০ টাকা ( ডুপলেক্স / সেমি ডুপলেক্সে ৬ জন রুম শেয়ারিং, ওয়াশরুম ১ টা)

জনপ্রতি : ৭০০০ টাকা ( ৪ জন রুম শেয়ারিং)
জনপ্রতি খরচ: ৭৫০০ ( ২ জন রুম শেয়ারিং)

যা যা থাকছে --
পরিবহণ ভাড়া - (এসি হায়েস)
-- মংলা থেকে ইরাবতী রিসোর্টে যাওয়ার বোটের খরচ।
-- ইরাবতী রিসোর্ট থেকে করমজল হয়ে মোংলা যাওয়ার বোটের খরচ।
-- ইরাবতী রিসোর্টে ১ রাত থাকার খরচ।
- ডিঙ্গি নৌকাতে সুন্দরবনের চ্যানেলে ঘোরা। ৩ বেলা খাবার খরচ।
করমজলের প্রবেশ ফি
যা থাকবে না..
**যাবার পথের হাইওয়েতে নাস্তা
**ফেরার দিনে ( পশুর হোটেলে) দুপুরের খাবার।
এই সফরে যুক্ত হতে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে মধ্যেই জনপ্রতি ২০৪০ টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে।

*** কেউ চাইলে ব্যক্তিগত গাড়ি বা বাসে মংলা পর্যন্ত আসতে পারেন।
বিস্তারিত জানতে ও বুকিং
01717151636
whatsapp

02/09/2026

ঢাংমারি খাল,সুন্দরবন

জীবনে একবার হলেও ঘুরে আসুন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন! ৩ মাস বন্ধ থাকার পর আবরও খুলেছে সুন্দরবন! অক্টোবর থেকে ফেব্রুয়ারি জাহা...
02/09/2026

জীবনে একবার হলেও ঘুরে আসুন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন!
৩ মাস বন্ধ থাকার পর আবরও খুলেছে সুন্দরবন!
অক্টোবর থেকে ফেব্রুয়ারি জাহাজে করে পুরো সুন্দরবন বেড়ানোর মজায় আলাদা!
এসি নন এসি, নরমাল বা লাক্সারি শিপে সুন্দরবন ভ্রমণ করতে চাইলে সময় হাতে রেখেই অন্তত একমাস আগে বুকিং দিতে হয়। তবে সরকারি ছুটি বা ডিসেম্বর / জানুয়ারিতে সফর করতে চাইলে অনেক আগেই সিট কনফার্ম করতে হবে!
পরিবার, বন্ধু বা করপোরেট ট্যুর করতে চাইলে যোগাযোগ
01717-151636 ( whatsapp)

গাছে ঘেরা মাটির বাড়ি শাখা- প্রশাখাতে পরের ডে ট্যুরকুমিল্লায়...স্বপ্নবাজ এক দম্পতির  প্রশান্তিময় এক উদ্যোগ দেখতে এবার কুম...
01/09/2026

গাছে ঘেরা মাটির বাড়ি শাখা- প্রশাখাতে পরের ডে ট্যুর
কুমিল্লায়...

স্বপ্নবাজ এক দম্পতির প্রশান্তিময় এক উদ্যোগ দেখতে এবার কুমিল্লা সফর..

ভেন্যু: শাখা -প্রশাখা, কোটবাড়ি,কুমিল্লা

দেখবো ময়নামতি জাদুঘরসহ ঐতিহাসিক আরও কিচু স্থান! সময় পেলে যাবো শহর ঘুরে কুমিল্লার খাদি কাপড় কেনাকাটাতেও! খাবো কুমিল্লার বিখ্যাত রসমালাই!

রাত ৮ টা / ৯টার মধ্যেই ফিরে আসবো ঢাকায়!

যাবেন?

১৮ সেপ্টেম্বর, শুক্রবার ( ডে ট্যুর)

জনপ্রতি খরচ: ৪৫০০ টাকা

সকাল ৬:৪০ এ যাত্রা শুরু

পরিবহণ: গ্রান্ড কেবিন ( এসি)

ছাড়ার স্থান: মানিক মিয়া অ্যাভিনিউ

***ছিপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা আছে****

যেতে চাইলে যোগাযোগ

01717151636

পদ্মবিল আর জিন্দাগ্রামের "খোলা হাওয়া"রিসোর্টে  আবারও ডে ট্যুর ....৪ সেপ্টেম্বর ( শুক্রবার).... ডে ট্যুর...বিস্তারিত...খো...
29/08/2026

পদ্মবিল আর জিন্দাগ্রামের "খোলা হাওয়া"রিসোর্টে আবারও ডে ট্যুর ....

৪ সেপ্টেম্বর ( শুক্রবার)....
ডে ট্যুর...

বিস্তারিত...
খোলা হাওয়ায় সারাদিন....
এটা মূলত একটি ফ্যামিলি ভ্যাকেশন (AC) রেন্টাল হাউস।
নারায়ণগঞ্জের রুপগঞ্জের দাউদপুরে জিন্দাগ্রামের এই বাড়িতে পাবেন ঘরোয়া পরিবেশ। চারপাশে খোলা প্রকৃতি ছাড়াও এখানে পাবেন মাটির চুলার রান্না, পুকুরে মাছ ধরা আর মায়াবী ছাদের নিচে আড্ডা দেওয়ার সুযোগ।
✅ ডে-লং প্যাকেজ:
সফর : ৪ সেপ্টেম্বর ( শুক্রবার), ২০২৬ ইং
জনপ্রতি ৩,৮০০ টাকা ( অ্যাডাল্ট)
৫- ৯ বছর পর্যন্ত বাচ্চা ১৫০০ টাকা
৪ বছর পর্যন্ত free ( গাড়িতে সিট নিলে ৫০০ টাকা - )
** বিশ্রামের জন্য রুম ও লবি
** সকাল-বিকেলের নাস্তা ও দুপুরের খাবার...
দুপুরের খাবারে মাটির চুলায় রান্না (ভর্তা- ভাজি -ছোট মাছের চচ্চড়ি আর দেশি মুরগীর ঝোল সহ ৮ পদ)
-* জিন্দা পার্কে ঘুরতে চাইল এন্ট্রি ফি নিজেদের বহন করতে হবে*---
** পদ্মবিলে নৌকায় ঘুরতে চাইলে খরচ নিজেদের
পিক পয়েন্ট...
মানিক মিয়া অ্যাভিনিউ,বনানী,উত্তরা
( সংসদ ভবনের সামনে)

গাড়ি: এসি হায়েস
যাত্রা শুরু : সকাল ৬:২৫ ( পদ্মবিলের সৌন্দর্য সকালের পর কমে যায়)
ফেরা: সন্ধ্যা ৭ টার মধ্যে
ঢাকার একদম কাছেই এই সফরে যেতে চাইলে...
জনপ্রতি ১০২০ টাকা নিচের নাম্বারে বিকাশ করতে হবে ( পারসোনাল)
২৪ অগাস্ট ১০ টা পর্যন্ত বুকিং নেয়া হবে...( সিট থাকা সাপেক্ষে)
📞 বুকিংয়ের জন্য কল করুন:

01715041614 ( whatsapp)
01717-151636

28/08/2026

সোনাপাহাড় ফার্মহাউজ রিসোর্টের স্নিগ্ধতা আর নিস্তব্ধতা!

🌿 সুখিয়া ভ্যালীতে ২ দিন ১ রাতের  সফর 🌿এবারের গন্তব্য লামা- বান্দরবানপাহাড়ের বিশালতার সামনে নিজেকে দাঁড় করাতে চান? দেখতে ...
26/08/2026

🌿 সুখিয়া ভ্যালীতে ২ দিন ১ রাতের সফর 🌿
এবারের গন্তব্য লামা- বান্দরবান

পাহাড়ের বিশালতার সামনে নিজেকে দাঁড় করাতে চান? দেখতে চান নদীর পাড় ঘেঁষা পাহাড়ের সৌন্দর্য! শহরের ক্লান্তি মুছে প্রকৃতির এমন রূপ আর নিস্তব্ধতায় হারিয়ে যেতে চাইলে এবার আপনাকে আমাদের নতুন গন্তব্যের সংগী হতে হবে।
যেখানে
এক পাশে পাবেন সুখপাহাড়, আরেক পাশে দুঃখপাহা …
সামনে বয়ে চলেছে মাতামুহুরী নদী।
চারপাশে কেবল জল- পাহাড় আর আকাশের মিতালি আর প্রশান্তি।
━━━━━━━━━━━━━━━
📅 সফরের তারিখ : ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে যাত্রা শুরু
যাত্রা শেষ - ১৩ সেপ্টেম্বর রবিবার ভোর)
💰 জনপ্রতি খরচ: ৬/৭ জন রুম শেয়ারিং - ৫৮০০ টাকা।
এক রুমে ৩/৪ জন ৬২০০।
এক রুমে ২ জন ৬৮০০ টাকা।
━━━━━━━━━━━━━━━
✨ খরচের মধ্যে যা থাকছে
🚌 ঢাকা থেকে লামা পর্যন্ত নন-এসি বাসে যাতায়াত
🏡 পড হাউজ / জুম ঘরে থাকা
খাবারঃ
২টি নাস্তা
২টি দুপুরের খাবার
•১ টা রাতের খাবার
🍲 খাবারের মেন্যু
সকালে — ডিম খিচুড়ি অথবা স্থানীয় আদিবাসীদের পিঠাপুলি
দুপুরে — ভাত, ডাল, সবজি ও মুরগি
রাতে — ভাত, ডাল, সবজি, মুরগি অথবা বারবিকিউ পরোটা
━━━━━━━━━━━━━━━
🧭 সফর পরিকল্পনা
🌙 ১০ সেপ্টেম্বর রাত ১১:১৫ মিনিটে ঢাকার আরামবাগ থেকে নন-এসি বাসে যাত্রা শুরু।
🌄 ১১ সেপ্টেম্বর—
ভোরে পৌঁছে যাবো লামা।
লামা বাসস্ট্যান্ড থেকে সিএনজি / অটো / রিকশায় চম্পাতলী।
সেখান থেকে অল্প কিছু ট্রেকিং (১৫/২০ মিনিট) করে উঠে যাবো দুঃখপাহাড়ের ওপরের
রিসোর্টে ।
⚠️ যেহেতু পাহাড়ে উঠতে হবে, তাই খুব ভারী ব্যাগ না নেওয়াই ভালো।
রিসোর্টে পৌঁছে ফ্রেশ হয়ে আদিবাসীদের ঐতিহ্যবাহী পিঠা দিয়ে সকালের নাস্তা বা খিচুড়ি ।
তারপর শুরু হবে পাহাড়ের সাথে একান্ত সময় কাটানো —
🌿 হ্যামকে শুয়ে
🌿 দোলনায় দুলে
🌿 মাচায় বসে
🌿 ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে
শুধু পাহাড় আর মেঘ দেখতে দেখতে কেটে যাবে পুরো দিন।
বিকেলের পর থেকেই শুরু হবে মেঘের আনাগোনা।
সন্ধ্যার পর পাহাড়ি নীরবতা আর ঠান্ডা বাতাসে দ্রুত রাতের খাবার শেষ করে বিশ্রাম নিবো, কারণ পরদিন ভোরে উঠব ফজরের পরে মেঘ দেখতে
☁️ ১১ সেপ্টেম্বর —
সকালে মেঘ ছুয়ে উঠব, আদিবাসীদের পিঠা বা খিচুড়ি ডিম দিয়ে নাস্তা সেরে নৌকা নিয়ে বেরিয়ে পড়ব ঝর্না ঝিরি আর সাদা পাহাড়ের খোঁজে। ঝিরি -ঝর্ণায় ট্রেকিংয়ে ৩০/৪০ মিনিট লাগবে। একই সাথে পাবেন মাতামুহুরী নদীপথের সৌন্দর্য। পাহাড় আর ঝিরি পথে হেটে ঝর্না দেখে রিসোর্টে ফিরে দুপুরের খাবার খেয়ে বাকি সময়টুকু পাহাড়ের শান্তিতে কাটিয়ে ৪ -৪:৩০ এ বেড়িয়ে পরবো লামা শহরের উদ্দেশ্যে। একটা সুন্দর পাহাড়ী খাবারের জায়গা আছে চাইলেই সেখানে খেতে পারবেন। এরপর সন্ধ্যা ৭টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
━━━━━━━━━━━━━━━
⚠️ গুরুত্বপূর্ণ কিছু কথা
🌿 জায়গাটি অত্যন্ত শান্ত ও নিরিবিলি।
তাই অতিরিক্ত হৈ-হুল্লোড় বা শব্দদূষণ থেকে বিরত থাকার অনুরোধ রইলো।
এখানে মূল উদ্দেশ্য প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা।
♻️ প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট বা যেকোনো ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন। প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।
📶 রিসোর্টটি পাহাড়ের চূড়ায় হওয়ায় সেখানে দোকান বা অন্যান্য সুবিধা নেই। তবে আগে থেকে জানালে প্রয়োজনীয় জিনিস বাজার থেকে এনে দেওয়া হবে।
🩺 সাথে রাখবেন —
প্রয়োজনীয় ঔষধ
অডোমস
ঠান্ডার একটা পাতলা চাদর
━━━━━━━━━━━━━━━
❌ খরচের মধ্যে যা থাকছে না
যাবার ও ফেরার রাতের খাবার।
নৌকা ভ্রমণের খরচ
• সুইমিং পুলের সাতারের জন্য ঘন্টা প্রতি চার্জ ২০০ টাকা
━━━━━━━━━━━━━━━
📌 বুকিং তথ্য
সিট কনফার্ম করতে জনপ্রতি ৩০৬০ টাকা বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দিতে হবে।
বুকিংয়েন শেষ সময় -২ সেপ্টেম্বর

📞 যোগাযোগঃ
01711198545
01619343589
📲 WhatsApp Available
🌿 সীমিত আসন — তাই আগে বুকিং, আগে সুযোগ 🌿

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঝটিকা সফর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category