Safar Songi

Safar Songi চলার পথ হক আরো সহজ ও আনন্দময়....

15/12/2020
পশ্চিম কুন্দেরপাড়া পুরাতন জামে মসজিদ।স্থানঃ গোবিন্দগঞ্জ থেকে নকাইহাট রোডে। ( গাইবান্ধা)
22/11/2019

পশ্চিম কুন্দেরপাড়া পুরাতন জামে মসজিদ।
স্থানঃ গোবিন্দগঞ্জ থেকে নকাইহাট রোডে। ( গাইবান্ধা)

22/11/2019

#⃣ যে দেশে নেই কারাগার ☺️
যে দেশে পর্বতমালার ঢালঘেঁষে মেঘের কোল ছোঁয়। ছবির চেয়ে সুন্দর খুবই ছোট্ট একটি দেশ। দেশটির বয়স প্রায় এক হাজার বছর হলেও যুদ্ধ-বিগ্রহে জড়ানোর কোনো রক্তাক্ত ইতিহাস নেই। তাই দেশটিকে অপরাধমুক্ত বলা চলে। এ দেশে কোনো কারাগার নেই। একান্ত প্রয়োজন হলে, ফ্রান্স কিংবা স্পেনের জেলখানা ব্যবহার করা হয়।
ইউরোপের দক্ষিণ-পশ্চিমে ফ্রান্স এবং স্পেনের সীমান্তে পিরিনিজ পর্বতমালার ঢালঘেঁষে গড়ে ওঠা দেশটির নাম আন্দরা। পুরো নাম প্রিন্সিপালিটি অব আন্দরা। আন্দোরার অর্থনীতি প্রায় পুরোটাই পর্যটনের ওপর নির্ভরশীল। প্রতি বছর এখানে ঘুরতে আসেন এক কোটি পর্যটক।
অনেকে মনে করেন যে, ‘আন্দরা’ আরবি ‘আল-দুরা’ থেকে উদ্ভূত হতে পারে, যার অর্থ ‘মুক্তা’। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০২৩ মিটার (৩৩৫৬ ফুট) উঁচুতে ইউরোপের সর্বোচ্চ শহর আন্দরা-লা-ভেইয়া হচ্ছে আন্দরার রাজধানী।
এ বছর মে মাসের ১৬ তারিখ থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ৪০ বছর বয়স্ক জ্যাভিয়ে এসপো জামোরো।
২০০৪ সালে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান করে নেয় আন্দোরার স্বর্গসদৃশ ল্যান্ডস্কেপ।
দেশটি আয়তনে মাত্র ৪৬৮ বর্গকিলোমিটার। অর্থাৎ আমাদের বাংলাদেশ আন্দরার চেয়ে ৩০৮ গুণ বড়। এ দেশটির সবচেয়ে দীর্ঘ রাস্তাটি মাত্র ৪০ কিলোমিটার। আর জনসংখ্যা ৭৩ হাজারের একটু কম। প্রতি বছর এক কোটি পর্যটক এ দেশে ঘুরতে আসেন।
২৯৪২ মিটার (৯৬৫২ ফুট) উচ্চ কোমা পেদ্রোসা আন্দরার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অতিরিক্ত উচ্চতার কারণে দেশের উপত্যকাগুলোতে বছরের বেশ কয়েক মাস ধরে পুরোপুরি তুষারপাত হয়। পর্বতমালা আর উপত্যকা বেয়ে নেমে এসেছে ছোট ছোট বহু ঝরনাধারা।
বর্তমানে আন্দরা হচ্ছে- পৃথিবীতে একমাত্র সংসদীয় গণতন্ত্রের দেশ, যে দেশে একই সঙ্গে দুজন রাষ্ট্রপ্রধান। একজন ফ্রান্সের প্রেসিডেন্ট আর অন্যজন হচ্ছেন স্পেনের উর্গেল অঞ্চলের বিশপ।
১৯৯৩ সালের আগে পর্যন্ত এ দেশে সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থা বলবৎ ছিল। ১৪ মার্চ ১৯৯৩ সালে আন্দরার সংবিধান রচনা ও স্বাক্ষরিত হয়।
সেই থেকে দেশটি আইনের শাসনের অধীনে একটি গণতান্ত্রিক সামাজিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এবং সে বছরই জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

22/11/2019

#⃣নিকলী হাওর
চারদিকে বিস্তৃত জলরাশি। কিছুদূর পর পর পানিতে দ্বীপের মতো ভেসে বেড়ানো গ্রাম। দূর দিগন্তে দেখা মেলে মাছ ধরা নৌকায় জেলেদের ব্যস্ততা আর রাতারগুলের মতো ছোট ছোট জলাবন। এসব নিয়েই নিকলী হাওর ছড়ায় তার প্রাকৃতিক রূপ।
বর্ষা এলেই বাড়ে এর জৌলুস। লিখেছেন- শাকীর এহসানুল্লাহ
হাওরে কেন যাবেন
শহুরে জ্যাম, ব্যস্ততা, অফিস, সংসার- এমন সবকিছুর ভিড়ে আপনার মাথা যখন প্রায় হ্যাং, তখন এমন একটা জায়গা আপনাকে দেবে পেছনের সবকিছু ভুলে নতুন করে ফ্রেশ হওয়ার সুযোগ। বিশাল জলের ওপর ভাসতে ভাসতে নীল রঙা আকাশের দিকে তাকিয়ে থেকে নিজের দেহ-মন সবই হালকা করে নিতে পারবেন।
যেহেতু প্রসিদ্ধ পর্যটন জায়গাগুলোতে সবসময়ই পর্যটকদের ভিড় থাকে, তাই এমন অপ্রসিদ্ধ কিছু স্থানে আপনি নিজের মতো করে ঘুরে আসতে পারেন অনায়াসে। সাধারণ পর্যটন প্লেসের মতো কোনো ঝামেলা নেই। পানিতে ভাসতে ভাসতে হাওরের ভিতরের দিকে গেলে একপর্যায়ে যখন কোনো গ্রাম দেখা যাবে না, তখন হাওরকে আপনার শান্ত একটা সাগরের মতোও মনে হতে পারে। আবার ঘুরতে ঘুরতে চোখে পড়বে পানির ওপর ভাসমান অসম্ভব সুন্দর ছোট ছোট সবুজ গ্রাম। নৌকা থামিয়ে গ্রামটি একটু ঘুরে আসতে পারেন।
অবাক হবেন মানুষের কাছে গিয়ে কথা বললে। আপনার কাছে মনে হবে পানির সঙ্গে বসবাস করতে করতে মানুষের স্বভাব-চরিত্রও পানির মতো হয়ে গেছে। বিভিন্ন গ্রামের বাজার থেকে হালকা নাস্তা কিনে নিতে পারেন। খোলা আকাশের নিচে এলোমেলো বাতাসে নৌকার ছাদে খেতে বসলে আপনি পেতে পারেন অভুত এক খাওয়ার আনন্দ।
হাতের কাছে আরেক রাতারগুল
হাওরে ঘুরতে ঘুরতে চলে যাবেন ছাতিরচরে
পানির নিচে ডুবন্ত এক সবুজ বন। লেয়ারে লেয়ারে সাজানো সুবজ গাছ। গাছের বুক বরাবর পানিতে ভাসতে থাকবেন আপনি। হুট করে দেখে আপনার কাছে মনে হতে পারে এটা আরেক রাতারগুল। নিকলী বেড়িবাঁধ থেকে নৌকায় সরাসরি ছাতিরচর যেতে ঘণ্টাখানেক সময় লাগে। নৌকায় ৩ ঘণ্টা ঘুরলে মোটামুটি অনেকটা জায়গা ঘুরে আসতে পারবেন।
নৌকা ভাড়া
সাধারণত এক ঘণ্টার জন্য ৭০০ থেকে ৮০০ টাকা নেয়। আবার কয়েক ঘণ্টার জন্য নিতে পারেন প্রতি ঘণ্টায় ৫০০ টাকার মতো করে। অবশ্যই ভাড়া দামাদামি করে নিবেন। এতে আরও কমতে পারে। নৌকাগুলো বেশ বড়সড়ও হয়। ১৫-২০ জন পর্যন্ত অনায়াসে নাচানাচি করে ঘুরে আসতে পারবেন। নৌকার সাইজ অনুযায়ী ভাড়া খুব একটা কমবেশি হয় না।
নিকলীতে খাবারের ব্যবস্থা
মূলত নিকলীতে ভালো মানের খুব বেশি খাওয়ার ব্যবস্থা নেই। তবে বাজারে বেশ কয়েকটা রেস্তোরাঁ আছে। মোটামুটি মানের তাজা মাছের রান্না দিয়ে খেতে ভালোই লাগবে। এছাড়াও বেড়িবাঁধে ঢোকার সময়ই একটা রেস্তোরাঁ পড়ে; সেই রেস্তোরাঁয় নদীর তাজা মাছের আঞ্চলিক স্বাদের খাবার খেয়ে নিতে পারেন।
রাত কাটাতে পারেন নৌকায়
ভরপুর কোনো পূর্ণিমা রাতের গাঢ় নীল আকাশের নিচে নৌকার ছাদে কাটিয়ে দিতে পারেন পুরো একটি রাত। ওখানে রাতে থাকাটা মোটামুটি নিরাপদ। যদি আবহাওয়া ভালো থাকে। তবে পুরোপুরি নিরাপত্তার জন্য নিকলী থানায় ইনফর্ম করে নিতে হবে। তাহলে চিন্তামুক্ত ও আরামদায়ক একটি রাত কাটাতে পারবেন আপনি। রাতে অবশ্যই বেড়িবাঁধের কাছাকাছি কোনো স্থানে অবস্থান করতে হবে। যদিও নিকলীতে ডাঙায় থাকার কোনো সুব্যবস্থা নেই, তবে ইমার্জেন্সি থাকার প্রয়োজন হলে নিকলী থানা পুলিশের আওতায় একটি ডাকবাংলো আছে। পুলিশের সঙ্গে কথা বলে সেখানে ব্যবস্থা করে নিতে পারেন। এটাও যদি না হয়, তাহলে তো হাতের কাছে কিশোরগঞ্জ শহর আছেই।
কীভাবে যাবেন
ঢাকা থেকে যদি ভোরে রওনা করে রাতের মধ্যে চলে আসতে চান, তাহলে সবচেয়ে সুন্দর পন্থা হচ্ছে পুলেরঘাট দিয়ে যাওয়া। নিকলী হাওর সবচেয়ে বেশি কাছে হয় কিশোরগঞ্জের পুলেরঘাট থেকে। যেতে পারবেন ঢাকার সায়েদাবাদের পাশে গোলাপবাগ বাসস্ট্যান্ড থেকে ‘অনন্যা সুপার’ ও ‘যাতায়াত’ বাসে সোজা পুলেরঘাট। ভাড়া ২২০ টাকা। সময় লাগবে ৩ ঘণ্টা। পুলেরঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ১ ঘণ্টায় নিকলী বেড়িবাঁধ। সিএনজিতে জনপ্রতি ভাড়া ৮০ টাকা।
গোলাপবাগ থেকে একদম ভোর থেকেই বাস পাবেন। তবে ভালো থাকা-খাওয়ার চিন্তা করলে আপনাকে কিশোরগঞ্জ শহরেই যেতে হবে। নিকলী থেকে কিশোরগঞ্জ শহরে যেতে সিএনজিতে ঘণ্টাখানেক লাগে। আর যদি মনে করেন, কিশোরগঞ্জ শহর ও শহরের আশপাশে আরও কিছু ঐতিহ্যবাহী নিদর্শন যেমন ইশা খাঁর বাড়ি, চন্দ্রাবতীর শিবমন্দির, ঐতিহাসিক পাগলা মসজিদ, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ইত্যাদি ঘুরে আসবেন। তবে আপনি ঢাকা থেকে সরাসরি কিশোরগঞ্জ শহরে চলে যেতে পারেন। কিশোরগঞ্জ শহর থেকেই আবার যেতে পারবেন নিকলী হাওরে। রেলস্টেশনের দক্ষিণ পাশ থেকে সিএনজি অটোরিকশা যায় নিকলীর দিকে। মাথাপিছু ৮০ টাকা ভাড়ায় মাত্র ১ ঘণ্টায় আপনি নিকলী হাওর বেড়িবাঁধে পৌঁছতে পারবেন।
অথবা শহর থেকে চলে যেতে পারেন শহরের খুব কাছেই চামড়াবন্দরে। সেখান থেকেও নৌকা ভাড়া করে ঘুরতে পারেন হাওরের আরেক পাশ। শহরের একরামপুর রেলক্রসিং থেকে চামড়াবন্দরে যাওয়ার সিএনজি অটোরিকশা বা ব্যাটারিচালিত অটোরিকশা পাওয়া যায়। সিএনজিতে সময় লাগবে আধা ঘণ্টারও কম। ভাড়া মাথাপিছু ৪০-৫০ টাকা।
কিশোরগঞ্জ হয়ে যেতে চাইলে
গোলাপবাগ বাসস্ট্যান্ড বা মহাখালী বাসস্ট্যান্ডে ভোর থেকে সন্ধ্যার পর পর্যন্ত কিশোরগঞ্জের বাস পাওয়া যায়।
মহাখালী থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জের বাসগুলো একটু ছোট টাইপের। অথবা ট্রেনে যেতে পারেন। কিশোরগঞ্জে যাওয়ার সবচেয়ে আরামদায়ক জার্নি হচ্ছে ট্রেন। সারা দিনে তিনটি আন্তঃনগর ট্রেন ঢাকা-কিশোরগঞ্জ আসা-যাওয়া করে।
ট্রেনের সময়সূচি
ঢাকা-কিশোরগঞ্জ
সকাল ৮টায় এগারসিন্দুর প্রভাতী
সকাল ১০টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস
সন্ধ্যা ৬টায় এগারসিন্দুর গোধূলী
কিশোরগঞ্জ-ঢাকা
সকাল সাড়ে ৬টায় এগারসিন্দুর প্রভাতী
দুপুর সাড়ে ১২টায় এগারসিন্দুর গোধূলী
বিকাল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস
ট্রেনের ভাড়া
শোভন ১২০ টাকা
শোভন চেয়ার ১৫০ টাকা
প্রথম শ্রেণি চেয়ার ১৮৫ টাকা
ট্রেনে যেতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘণ্টা।

 #⃣ রতনমণি লোকনাথ টাউন হল' শ্রীহট্টে সুরমা নদীর তীরে সুরম্য আসাম প্যাটার্নের বাংলো টাইপের টিনশেড্ 'রতনমণি লোকনাথ টাউন হল...
22/11/2019

#⃣ রতনমণি লোকনাথ টাউন হল'

শ্রীহট্টে সুরমা নদীর তীরে সুরম্য আসাম প্যাটার্নের বাংলো টাইপের টিনশেড্ 'রতনমণি লোকনাথ টাউন হল' প্রতিষ্ঠা করেন শহরের নয়াসড়ক খাজাঞ্চীবাড়ীর প্রজাহিতৈষী জামাতা জমিদার নগেন্দ্রনাথ চৌধুরী । ১৮৯৭ সালের ১২ই জুন শ্রীহট্টের প্রলয়ঙ্কারী 'ডাউকি ফল্ট' ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে যায় । পূর্বপুরুষ 'রতনমণি শর্ম্মা' ও 'লোকনাথ শর্ম্মা'র স্মৃতি রক্ষার্থে, শ্রীহট্টের নয়াসড়ক খাজাঞ্চী পরিবারের জমিদার শ্রী বৈকুন্ঠনাথ শর্ম্মা ও তার স্ত্রী শ্রীমতী বিনোদিনী শর্ম্মার নির্দেশে তাদের একমাত্র জামাতা নগেন্দ্রনাথ চৌধুরী ১৯০০ সালে নির্মাণ করেন 'রতনমণি লোকনাথ টাউন হল'। হলটির সামনে ছিলো সুরম্য ফুলবাগান ।
অনেকেই হয়তো জানেন, শ্রীহট্টের শিক্ষা বিস্তারে এক আলোকবর্তিকা খ্রিস্টান ধর্মযাজক রেভারেন্ড প্রাইস । পাদ্রী প্রাইস সাহেব শ্রীহট্টে শিক্ষা বিস্তারের হাল না ধরলে, শ্রীহট্টের অবস্থা আজ কোন পর্যায়ে যেতো তা না বলাই সমীচীন । ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে 'নবাব তালাব' অর্থাৎ বর্তমান লালদীঘির পাড়ে শ্রীহট্টের জ্ঞানপিপাসুদের তৃষ্ণা মেটানোর জন্য রেভারেন্ড প্রাইজ গড়ে তুলেন এক পাঠাগার, শ্রীহট্টে এটাই ছিলো প্রথম গণপাঠাগার । ১৮৯৭ সালের ১২ই জুন 'ডাউকি ফল্ট' ভূমিকম্পে সবকিছু বিধ্বস্ত হলে প্রাইজ সাহেবের পাঠাগারটি ১৯০০ সালে নির্মাণ সমাপ্তির মুহুর্তেই রতনমণি লোকনাথ টাউন হল'এ স্থানান্তরিত হয় ।
এখানে শ্রীহট্টের কিছু আইনজীবীদের সমন্বয়ে সপ্তাহে দু'দিন আইন বিষয়ে পাঠদান হতো । যার নামে শ্রীহট্টের মদনমোহন কলেজ, সেই মদনমোহন দাস এখানে কিছুদিন আইনের পাঠ নিয়েছিলেন । যদিও মদনমোহন দাস ছিলেন শ্রীহট্ট জিলা কালেক্টরেট'এ রাজস্ব শাখার একজন কর্মচারী । অবকাঠামোগত সমস্যার কারণে শ্রীহট্টের লামাবাজারের মদনমোহন কলেজ তিন বছরের জন্য স্থানান্তরিত হয়েছিলো এই ভবনে ।
১৯০৫ সালে ১৬ই সেপ্টেম্বর এই হল'এ শ্রীহট্টের প্রথম স্বদেশী আন্দোলনের সভা অনুষ্ঠিত হয় ।
১৯১৯ সালের ৫ই নভেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীহট্ট পরিভ্রমণকালে ৬ই নভেম্বর এই রতনমণি লোকনাথ টাউন হলেই গুরুদেবকে নাগরিক সংবর্ধনা জানানো হয় । সভাস্থলের আশেপাশে পাঁচ হাজারেরও বেশী লোকের জনসমাগম হয়েছিল । সভার প্রারম্ভেই স্থানীয় সংগীতশিল্পী যতীন্দ্রমোহন দেব চৌধুরী, আইনকৌশলী অম্বিকাচরণ রচিত একটি কবি-প্রশস্তিমূলক গান গেয়ে শোনান, অতপরঃ শ্রীহট্টের বিখ্যাত বেহালাবাদক যামিনীকান্ত রায় দস্তিদার বেহালা বাজিয়ে কবির চিত্তবিনোদন করেন । কুলাউড়া ভাটেরা নিবাসী উমেশচন্দ্র দেব এর স্বরচিত রবীন্দ্রস্তুতি প্রশংসা কুড়িয়েছিল । সভায় কবিগুরুর আগমনে শ্রীহট্টবাসী কতটুকু আনন্দিত হয়েছে তা জানিয়ে উর্দুতে দশ মিনিট স্বাগত বক্তব্য দেন আসামের প্রথম শিক্ষামন্ত্রী খানবাহাদুর সৈয়দ আবদুল মজিদ সি.আই.ই. (কাপ্তান মিয়া)। আইনকৌশলী সৈয়দ আবদুল মজিদ যদিও খুব ভালো ইংরেজি ও উর্দু জানতেন তথাপি বিশুদ্ধ বাংলাতে ভাষণ দিতে পটু ছিলেন না, তাই তিনি উর্দুতে ভাষণ দেন । অভিনন্দনপত্র পাঠ করেন নগেন্দ্রচন্দ্র দত্ত । রবীন্দ্রনাথ ঠাকুর অভিনন্দনের প্রতিউত্তরে বক্তৃতা প্রদান করেন যা পরবর্তীতে ১৩২৬ বঙ্গাব্দ 'প্রবাসী' পত্রিকার পৌষ সংখ্যায় 'বাঙালির সাধনা' শিরোনামে প্রকাশিত হয় । গুরুদেব বলেছিলেন, 'আমি এটা অনুভব করি যে, ভারতে বাঙালির একটি বিশেষ সাধনা আছে । নব্য বঙ্গের আরম্ভকাল থেকেই তার একটি অপরূপ নব্যতা দেখা দিয়েছে । এই নুতন বাঙলার সকল মহাপুরুষই নুতনকে অভ্যর্থনা করে নিতে ভয় পান নি । এই নুতন আশার, এই নুতন প্রাণের প্রবল সঞ্চার এদেশের সাহিত্য, সমাজ, শিক্ষা-দীক্ষায় প্রবেশ করেছে'।
১৯২০ সালের সেপ্টেম্বরে এই হল'এ সুরমা উপত্যকার রাষ্ট্রীয় সমিতির অধিবেশনে অসহযোগ প্রস্তাব গৃহীত হলে মৌলানা আব্দুল করিমের সভাপতিত্বে বিপিনচন্দ্র পাল, মৌলানা আকরাম খাঁ ও সুন্দরীমোহন দাসের উপস্থিতিতে সরকারি স্কুল কলেজের নাম দেয়া হয় 'গোলামখানা' । দলে দলে ছাত্ররা ব্রিটিশের স্কুল-কলেজ ত্যাগ করে । ১৯২৭ সালে রতনমণি লোকনাথ টাউন হল'এ অনুষ্ঠিত 'সুরমা উপত্যকা ছাত্র ফেডারেশন সম্মিলনী’তে যোগদান করেন কবি কাজী নজরুল ইসলাম, জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ ও শের এ বাংলা আবুল কাশেম ফজলুল হক । ১৯২৮ সালে এখানে সুরমা উপত্যকা রাজনৈতিক যুব সম্মেলন হয়, উপস্থিত ছিলেন বিখ্যাত বাগ্মী বিপিনচন্দ্র পাল, ডাক্তার সুন্দরীমোহন দাস, আসাম কংগ্রেস নেতা বসন্তকুমার দাস প্রমুখ ।
শ্রীহট্টে ঘরোয়া সভার এটাই ছিলো একমাত্র উল্যেখযোগ্য স্থান । কিছুকাল পরে এই ভবনটির উত্তরপাশে ১৯৩৬ সালের ২০শে জানুয়ারী 'ইন্দেশ্বর টি এন্ড ট্রেডিং কোম্পানী' তাদের অন্যতম পরিচালক সারদাচরণ শ্যাম'এর স্মৃতি রক্ষার্থে নির্মাণ করে 'সারদা মেমোরিয়াল হল' । উল্লেখ্য যে, এবছরই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছিল 'কীন্ ব্রিজ'।
পরবর্তীতে এই টাউন হলের নিয়ন্ত্রণ সিলেট পৌরসভার অধীনে চলে যায়, পৌর কর্তৃপক্ষ এখানে একটি গণপাঠাগার স্থাপন করেন । পাঠক সমাবেশে 'পৌর পাঠাগার' নামে এর দিনগুলো চলছিলো বেশ । বর্তমানে ডিজিটাল উন্নয়নের যাঁতাকলে এই টিনশেড্ ভবনের স্থানে নির্মিত হয়েছে বহুতল ভবন । পাশের সারদা স্মৃতি ভবনে সড়িয়ে পৌর পাঠাগারের নাম দেয়া হয়েছে 'পীর হাবিবুর রহমান পাঠাগার' । ছিলো লোকনাথ রতনমণি টাউন হল, এখন সেটি সিলেট সিটি কর্পোরেশনের পরিবহন পুল, ও স্যুয়ারেজ সেকশন হিসেবে ব্যবহৃত ।
কালের অতলগর্ভে হারিয়ে গেলো নগেন্দ্রনাথ চৌধুরী'র শতবর্ষপ্রাচীণ রতনমণি লোকনাথ টাউন হল ।

22/11/2019

#⃣চলুন ঘুরে আসি ৯০০ বছরের পুরনো মুসলিম গ্রাম

ইথিওপিয়া উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র । এর সরকারি নাম ইথিওপীয় সরকারী গণপ্রজাতন্ত্র। উঁচু পর্বত আর ঊষর মরুভূমির এই রুক্ষ দেশটিতে ৭০টিরও বেশি জাতিগত ও ভাষাগত গোষ্ঠীর মানুষের বাস।
বিংশ শতাব্দী পর্যন্তও দেশটি আবিসিনিয়া নামে পরিচিত ছিল। ইথিওপিয়া আফ্রিকার প্রাচীনতম স্বাধীন রাষ্ট্র। প্রথম শতাব্দীতে এখানে আকসুম নামের একটি শক্তিশালী খ্রিস্টান সাম্রাজ্যের পত্তন হয়। ১৬শ শতকের পরে ইথিওপিয়া অনেকগুলি ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে যায়। ১৮৮০ -র দশকে
রাজা ২য় মেনেলিক -এর অধীনে এগুলি পুনরায় একত্রিত হয়। ১৯৫০-এর দশক থেকে ইরিত্রিয়া ইথিওপিয়ার একটি অংশ ছিল, কিন্তু ১৯৯৩ সালে এটি বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে।
ইথিওপিয়ার উত্তর-পূর্বে ইরিত্রিয়া এবং
জিবুতি , পূর্বে ও দক্ষিণ-পূর্বে
সোমালিয়া , দক্ষিণ-পশ্চিমে কেনিয়া এবং পশ্চিম ও উত্তর-পশ্চিমে সুদান । দেশটি নয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। প্রতিটি অঞ্চলে একটি করে প্রধান জাতিগত গোষ্ঠী বাস করে। আদ্দিস আবাবা ইথিওপিয়ার রাজধানী ও বৃহত্তম
ইথিওপিয়ার প্রাচীন নাম, আবিসিনিয়া
হযরত মোহাম্মদ (সাঃ) এর নির্দেশে হযরত উসমান বিন আফফান (রাঃ) মুসলমানদের একটি দলকে নিয়ে সর্বপ্রথম আবিসিনিয়ায় হিজরত করেন।আবিসিনিয়ার ততকালীন খ্রিষ্টান রাজা নাজ্জাসি, তিনি মুসলিমদের এই দলকে সাদরে গ্রহণ করেন,এবং সেখানে তাদের স্বাধীনভাবে ইসলাম পালন করতে দেন,পরবর্তী সময়ে নাজ্জাসি ইসলাম গ্রহণ করেন।
ইসলামের প্রথম মোয়াজ্জিন হযরত বিলাল ইবনে রবাহ (রাঃ) আবিসিনিয়ায় জন্মগ্রহণ করেন।
আমি যা মনে করি তারাই পিউর ঈমান নিয়ে এখনো পাহাড়ে পর্বতে ঠিকে আছে,তারা দাজ্জালি ফিতনা থেকে অনেকটাই নিরাপদ।

 #ওয়ান্ডারল্যান্ড, স্বামীবাগএই পার্কটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। সায়েদাবাদ রেলক্রসিং এর পাশে এই পার্কটি অবস্থিত। পরিধি ৩০...
29/10/2019

#ওয়ান্ডারল্যান্ড, স্বামীবাগ
এই পার্কটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। সায়েদাবাদ রেলক্রসিং এর পাশে এই পার্কটি অবস্থিত। পরিধি ৩০০ গজ/২২০ গজ। এই পার্কটি ব্যাক্তিমালিকানাধীন। প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত খোলা থাকে। পথ শিশুদের জন্য বিশেষ সুযোগ রয়েছে আলোচনা সাপেক্ষে।
#⃣ যেসব রাইড রয়েছে
এই পার্কে সর্বমোট ১৩টি রাইড রয়েছে। এদের নাম – ট্রেন, ভয়েজার বোর্ড, প্যারাটুপার, টুইস্টার, সুপার চেয়ার, ফ্লাওয়ার ক্যাপ, মিটি ট্রেন, মিনি ক্যাব, বেবি কার, মেরি গো, ওয়ান্ডার হুইল, বাইনস চপার, থ্রি-হর্স প্রভৃতি। এই পার্কে ওয়াটার রাইড নেই।
#⃣ টিকেট কাউন্টার ও প্রবেশ মূল্য
সায়েদাবাদ পার্কে সর্বমোট ৪টি টিকেট কাউন্টার রয়েছে। কাউন্টারগুলো মেইট গেইটের দুই পাশে অবস্থিত। এখানে বয়স ভিত্তিক টিকেটের কোন বিভক্তি নেই। এছাড়া এখানে অগ্রীম বা অনলাইনে টিকেট সংগ্রহের কোন সুবিধা নেই। পার্কের প্রবেশ মূল্য ৩০ টাকা (জন প্রতি) এবং সকল প্রকার রাইডের মূল্য ২০ টাকা করে। কর্পোরেটদের জন্য আলাদা কোন প্যাকেজ নেই। স্কুল ছাত্রদের জন্য প্যাকেজ আলোচনা সাপেক্ষে। প্যাকেজ এর জন্য পার্কের ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে।
#⃣ ফুড কর্ণার
এই পার্কটিতে ৩টি ফুড কর্ণার রয়েছে। এগুলো প্রধান গেইট থেকে ৫০ গজ সামনে। এখানে প্রাপ্ত খাদ্যগুলোর মধ্যে – বার্গার ৪০ টাকা, নুডুলস ৬০ টাকা, চটপটি ও ফুচকা ২০/২৫ টাকা, কোন আইসক্রিম ৩৫ টাকা, চকবার ২৫ টাকা, ফিস কাপ/ফান কাপ ৩০ টাকা। স্পিড (ড্রিংকস) ৩৫ টাকা, মোজো (ক্যান) ৩৫ টাকা।
#⃣ বিশেষ ব্যবস্থা
এই পার্কটিতে শুধুমাত্র ছাত্রদের জন্য আলোচনা সাপেক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া পথ শিশুদের জন্যও আলোচনা সাপেক্ষে বিশেষ সুযোগ রয়েছে।
#⃣ বিবিধ
পার্কে প্রবেশের সময় নিজ নিজ মালামাল নিজ দায়িত্বে রাখার নির্দেশ দেওয়া হয় এবং কোন গাছের ফুল ও পাতা নষ্ট না করার নির্দেশ দেওয়া হয়। খাবার ও অন্য কোন ভারী জিনিস সঙ্গে না নেওয়ার জন্য বলা হয়। এছাড়া অন্য সব কিছু নেওয়ার অনুমতি রয়েছে। যেমন – মোবাইল ফোন, ক্যামেরা প্রভৃতি। প্রধান গেটের পাশে ২ – ৪ টি গাড়ি পার্কিং করা যায়। অগ্নি নির্বাপন ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এছাড়া পার্কটিতে নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। প্রধান গেইটের বাম পাশে নারীদের জন্য ২টি টয়লেট এবং পুরুষদের জন্য ২টি টয়লেট রয়েছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Safar Songi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safar Songi:

Shortcuts

Share

Category