02/08/2026
খুলনায় শিশু, কিশোর-কিশোরীসহ সকল বয়সীদের জন্য সাঁতার শেখার সুবর্ণ সুযোগ নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করেছে রেজাউল সুইমিং একাডেমি।
সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে পরিচালিত এই একাডেমিতে অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে এক মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন এক ঘণ্টা করে ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখানো হয়।
একাডেমির পরিচালক জি. এম. রেজাউল ইসলাম জানান, সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তাই শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক—সবাইকে সাঁতার শেখার আহ্বান জানান তিনি। এছাড়া নারীদের জন্য পৃথকভাবে মহিলা প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।
এক মাসের কোর্সের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা। এছাড়া যারা আগে থেকেই সাঁতার জানেন, তাদের জন্য দৈনিক অনুশীলনেরও সুযোগ রয়েছে।
আগ্রহীরা মাসের যেকোনো দিন ভর্তি হতে পারবেন। ভর্তি হতে প্রয়োজন হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সুইমিং পোশাক।
ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১১-৩৬৫৩০৪ অথবা ০১৯১৮-৭০৩০১১ নম্বরে।
সাঁতার শিখুন, নিজের জীবন বাঁচান, অন্যের জীবন রক্ষায়ও এগিয়ে আসুন।