Travel Birds

Travel Birds The World is yours. So Let's Explore the World with us.

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম! 🌏১ মে ২০২৫ থেকে থাইল্যান্ডে প্রবেশের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC) আবশ্যক।✅ থাইল্যান...
20/04/2025

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম! 🌏

১ মে ২০২৫ থেকে থাইল্যান্ডে প্রবেশের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC) আবশ্যক।
✅ থাইল্যান্ডে প্রবেশের আগে TDAC ফর্ম পূরণ করুন।
✅ যাত্রার ৩ দিন আগে ফর্মটি জমা দিন।
✅ এটি আপনার ভ্রমণকে আরও সহজ ও দ্রুত করবে।

বিস্তারিত: https://visathing.com/bangladesh/news/thailand-introduces-digital-arrival-card-for-foreign-travelers,-including-bangladeshi-citizens/

👉 এখনই TDAC ফর্ম পূরণ করুন: tdac.immigration.go.th
📞 ভিসা প্রসেসিং সহায়তার জন্য যোগাযোগ করুন Travel Birds -এ।

🇹🇭 Thailand E-visa 🇹🇭 থাইল্যান্ডের ই-ভিসা আবেদন করার পদ্ধতি:থাইল্যান্ডের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘ...
05/01/2025

🇹🇭 Thailand E-visa 🇹🇭
থাইল্যান্ডের ই-ভিসা আবেদন করার পদ্ধতি:

থাইল্যান্ডের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ: রেজিস্ট্রেশন এবং আবেদন
১. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)
২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
৩. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
২. পেমেন্ট করুন:
[Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ইমেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
২. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

★পেমেন্টের পর: ই-রিসিপ্ট

★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড🤗

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নে...
31/12/2024

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নেপাল ভিসা করার সময় তাকে ভিসা ফি দেওয়া লাগবে প্রথমবার ভিসা করতে নেপাল এম্বাসি বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে কোন প্রকার ভিসা ফি নেয় না নেপালের ভিসাটা একদমই ফ্রি আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নেপাল এম্বাসিতে জমা দিলে তারা তিন কর্ম দিবস পর আপনাকে ছয় মাসের একটি ভিসা প্রোভাইড করবে যা দিয়ে আপনি নেপাল ৩০ দিন থাকতে পারবেন।
নেপাল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
১-পাসপোর্ট
২-ছবি
৩-জাতীয় পরিচয় পত্র
৪-ব্যাংক স্টেটমেন্ট
৫- চাকরি করলে এনওসি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স
৬-হোটেল বুকিং
৭-বিমানের রাউন্ড টিকেট
৮- ভিসার আবেদন পত্র

সবগুলো ডকুমেন্টস একত্র করে আপনি চলে যাবেন নেপাল এম্বাসিতে। নেপাল এম্বাসির ঠিকানা: নতুন বাজার আমেরিকা এমবাসির পিছনে

ভিসার আবেদন পত্র জমা দেওয়ার সময়: সাধারণত নেপাল এম্বাসি সকাল ৯ টা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ভিসার আবেদনপত্র জমা নেই ।

ভিসা ডেলিভারি টাইম: দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নেপাল এম্বাসি ভিসা ডেলিভারি করে থাকে……

থাইল্যান্ড ই-ভিসা: বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ সুবিধা শুরু হতে যাচ্ছে! থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ হতে চলেছে! নতুন ই-ভ...
22/12/2024

থাইল্যান্ড ই-ভিসা: বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ সুবিধা শুরু হতে যাচ্ছে!

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ হতে চলেছে! নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ার পর বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া হবে সহজ এবং দ্রুত।

গুরুত্বপূর্ণ তারিখ

• ১৯ ডিসেম্বর ২০২৪: বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রয়োজন থাকবে না।

• ২ জানুয়ারি ২০২৫: সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা ব্যবস্থা চালু হতে যাচ্ছে।

ই-ভিসা আবেদন প্রক্রিয়া

১. অনলাইন আবেদন

• থাইল্যান্ড ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন:
👉 https://www.thaievisa.gov.th

• আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
📌 পাসপোর্ট জমা দিতে হবে না।

২. ফি পরিশোধ

• আবেদন জমা দেওয়ার "Payment Info Summary" শীট পাবেন যার মাধ্যমে ভিসা ফি প্রদান করতে হবে।

• অনলাইনে ফি পরিশোধ করুন:
👉 Commercial Bank of Ceylon এর মাধ্যমে।
📌 ক্যাশ পেমেন্ট গ্রহণযোগ্য নয়।

৩. ভিসা অনুমোদন

• আবেদন জমা দেওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ই-ভিসা অনুমোদন পাওয়া যাবে।

• অনুমোদিত ই-ভিসা আপনার ইমেইলে পাঠানো হবে।

ই-ভিসা ব্যবহার

✅ অনুমোদিত ই-ভিসার একটি প্রিন্ট কপি নিন।
✅থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশনে এটি প্রদর্শন করুন।

বর্তমান ভিসা সেন্টারের আপডেট

• ই-ভিসা সিস্টেম চালুর প্রস্তুতির জন্য ২৪ ডিসেম্বর ২০২৪ থেকে ঢাকার চারটি ভিসা সেন্টারে আবেদন গ্রহণ বন্ধ থাকবে। (যদিও ইতিমধ্যে প্রচুর ফাইল এর চাপের কারনে তারা সকল ধরনের ফাইল নেয়া বন্ধ করে দিয়েছে।)

যোগাযোগের ঠিকানা

📍 থাই রয়্যাল এম্বাসি, ঢাকা
📞ফোন: (880 2) 5881 3260-1, 5881 2795
📧ইমেইল: [email protected]
🌐ওয়েবসাইট: thaiembassy.org/dhaka

যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন!
থাইল্যান্ডে আপনার পরবর্তী ভ্রমণ পরিকল্পনাকে সহজ ও ঝামেলামুক্ত করতে আমরা সবসময় পাশে আছি! ✈️

চলুন ঘুরে আসি মেঘালয় ⛰⛰️🏞️🏔️⛈🌨️🌧️ভারতের মেঘালয় এমন একটা জায়গা যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড়।  এতে আটকে আছে মেঘের পরে মেঘ ...
11/08/2023

চলুন ঘুরে আসি মেঘালয় ⛰⛰️🏞️🏔️⛈🌨️🌧️
ভারতের মেঘালয় এমন একটা জায়গা যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড়। এতে আটকে আছে মেঘের পরে মেঘ আর শ্যামলী নিসর্গের অফুরন্ত ভান্ডার।
#মেঘালয়
#ভারত
#ইন্ডিয়া
#শিলং
#চেরাপুঞ্জি
#মেঘপাহাড়
#ডাউকি
#তামাবিল

অনেকেই জানতে চান প্লেনে চেকিংও হ্যান্ড ব্যাগেজ কি কি জিনিস নেওয়া যায় এবং নিয়ে যাওয়া যায় না,Share করলাম।
19/07/2023

অনেকেই জানতে চান প্লেনে চেকিংও হ্যান্ড ব্যাগেজ কি কি জিনিস নেওয়া যায় এবং নিয়ে যাওয়া যায় না,Share করলাম।

ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর!ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার...
08/07/2023

ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর!

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

15/05/2023
Our Rangamati 🇧🇩
10/05/2023

Our Rangamati 🇧🇩

Address

Gulsha/1
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801751752646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Birds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Birds:

Share

Category