Shimanto Tori-সীমান্ত তরী - Floating Retreat & Swimming

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Shimanto Tori-সীমান্ত তরী - Floating Retreat & Swimming

Shimanto Tori-সীমান্ত তরী - Floating Retreat & Swimming Perfect for family getaways, friends’ trips, and corporate retreats

Nestled in the heart of Tangua Haor, Shimanto Tori a luxurious floating retreat designed for those who seek peace, comfort, and unforgettable moments in nature.

03/08/2026

হাওরের বিকেল মানেই দিনের শেষ আলোয় প্রকৃতির সবচেয়ে কোমল রূপ। 🌿✨

এই বিকেলে সময় যেন একটু ধীরে চলে। ব্যস্ততার সব হিসাব-নিকাশ হারিয়ে যায়, থেকে যায় শুধু প্রকৃতির মায়া আর কিছু অবিস্মরণীয় মুহূর্ত।

ট্রিপ বুকিং করতে ইনবক্স করুন।
যোগাযোগ ☎️ +⁨01713-388493⁩

আপনিও কি প্রস্তুত হাওরের স্নিগ্ধ বিকেলে অংশ হতে? 💙

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
03/08/2026

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো

02/08/2026

একসাথে গলা মেলালেই সময়টা হয়ে ওঠে আরও সুন্দর, আরও রঙিন।

02/08/2026

প্রেস নোট / স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি

বিষয়: সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্প্রতি প্রকাশিত গণবিজ্ঞপ্তি ও টাঙ্গুয়ার হাওড়ে পর্যটন পরিচালনা প্রসঙ্গে HOAB-এর স্পষ্টীকরণ।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ" সংক্রান্ত সংবাদের অস্পষ্ট ও মুখরোচক শিরোনামের কারণে পর্যটক ও সংশ্লিষ্ট সুধীজনদের মধ্যে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (HOAB) এর পক্ষ থেকে সঠিক ও প্রকৃত তথ্য তুলে ধরা হলো:

১. প্রশাসনের নির্দেশনার প্রতি পূর্ণ সমর্থন: গত ১ আগস্ট ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তির প্রতি HOAB সম্পূর্ণ সহমত প্রকাশ করছে এবং এটিকে পরিবেশবান্ধব পর্যটনের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানাচ্ছে।

২. পূর্বনির্ধারিত নিয়মেরই ধারাবাহিকতা: বিজ্ঞপ্তিতে টাঙ্গুয়ার হাওড়ের ইসিএ (Ecologically Critical Area) বা মূল সংরক্ষিত এলাকায় নৌযান প্রবেশে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, তা নতুন কোনো বিষয় নয়। মূল হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় এই নিয়মটি পূর্ব থেকেই বলবৎ রয়েছে এবং HOAB-ভুক্ত হাউসবোটগুলো শুরু থেকেই এই নির্দেশ কঠোরভাবে পালন করে আসছে।

৩. নির্ধারিত নদীপথে নিরাপদ পর্যটন: আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত কোনো হাউসবোট সংরক্ষিত ইসিএ এলাকায় প্রবেশ করে না। বিজ্ঞপ্তির নিয়ম অনুসরণ করে শুধুমাত্র নির্ধারিত নদীপথ (River Tourism Route) ব্যবহার করে প্রতিটি ট্রিপ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পরিচালিত হচ্ছে।

৪. পরিবেশ ও পর্যটক সুরক্ষা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত আচরণবিধি, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বর্জন, সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও সেপটিক ট্যাংকের বাধ্যবাধকতাসহ প্রতিটি শর্ত বাস্তবায়নে HOAB প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সদস্য হাউসবোটগুলো নিয়মিত তা মেনে চলছে।

৫. নিবন্ধন ও প্রশাসনিক সমন্বয়: উল্লেখ্য, HOAB ভুক্ত সকল হাউসবোট ইতোমধ্যে জেলা প্রশাসন কর্তৃক নিবন্ধিত ও তালিকাভুক্ত। জেলা প্রশাসনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত সময়েই আমাদের সকল সদস্য পুনরায় আবেদন ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন।

গণমাধ্যমকর্মী ভাইদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, বিষয়টিকে আংশিক বা মুখরোচকভাবে উপস্থাপন না করে, পরিবেশ রক্ষা ও দায়িত্বশীল পর্যটন গড়ে তোলার এই সম্মিলিত উদ্যোগকে সঠিকভাবে জনসমক্ষে তুলে ধরুন। জেলা প্রশাসন, পরিবেশ দপ্তর ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টাঙ্গুয়ার হাওড়ের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করে একটি বিশ্বমানের 'ইকো-ট্যুরিজম' পরিবেশ গড়ে তুলতে HOAB সর্বদা বদ্ধপরিকর।

বিনীত,
মোঃ মাঈন উদ্দীন ফারুক
সাধারন সম্পাদক
হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (HOAB)

02/08/2026

দেশসেরা বর্ষা উপভোগ করার চূড়ান্ত জায়গা টাঙ্গুয়ার হাওর

02/08/2026

যে সৌন্দর্য ক্যামেরায় পুরোটা ধরা যায় না, যে অনুভূতি ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা যায় না, হাওর ঠিক তেমনই এক বিস্ময়। 💙🌿

চারদিকে অথৈ জলরাশি, দূরে মেঘে ঢাকা পাহাড়, বাতাসের ছোঁয়ায় দুলতে থাকা ঢেউ, আর তার মাঝখানে ধীর গতিতে ভেসে চলা সীমান্ত তরী। মনে হয় সময় যেন একটু থেমে গেছে, ব্যস্ত পৃথিবী অনেক দূরে রয়ে গেছে।

কিছু ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার জন্য হয় না; কিছু ভ্রমণ হয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। ভোরের নরম আলো, বিকেলের সোনালি আকাশ, বৃষ্টিভেজা হাওরের সৌন্দর্য আর রাতের নক্ষত্রভরা আকাশ। প্রতিটি মুহূর্ত মিলেই তৈরি হয় এমন এক স্মৃতি, যা বহুদিন হৃদয়ে থেকে যায়।

হয়তো এ কারণেই যারা একবার সীমান্ত তরীতে আসে, তাদের মন বারবার ফিরে যেতে চায় সেই নীল জল, সবুজ প্রকৃতি আর অনন্ত শান্তির কাছে।

ট্রিপ বুকিং করতে ইনবক্স করুন।
যোগাযোগ ☎️ +⁨01713-388493⁩

আপনিও কি প্রস্তুত হাওরের সবচেয়ে সুন্দর গল্পের অংশ হতে? 💙

02/08/2026

জলে ভাসা থেরাপি চলমান

সীমান্ত তরীর বয়ে চলা সকালে আপনাদের স্বাগতম 🌿
02/08/2026

সীমান্ত তরীর বয়ে চলা সকালে আপনাদের স্বাগতম 🌿

01/08/2026

টাঙ্গুয়ার সুর

তরীর সঙ্গে হাওরের সবচেয়ে রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতার জন্য কবে আসছেন? 💙🌿নীল জলরাশি, সবুজের মায়া, আর পাহাড়ের নৈসর্গিক সৌন্দর...
01/08/2026

তরীর সঙ্গে হাওরের সবচেয়ে রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতার জন্য কবে আসছেন? 💙🌿

নীল জলরাশি, সবুজের মায়া, আর পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, সব মিলিয়ে অপেক্ষা করছে এক অনন্য ভ্রমণের গল্প।

ট্রিপ বুকিং করতে ইনবক্স করুন।
যোগাযোগ ☎️ +⁨01713-388493⁩

শহরের ব্যস্ততা পেছনে রেখে, এবার নিজেকে হারিয়ে ফেলুন প্রকৃতির নির্মল প্রশান্তিতে। আপনার পরবর্তী হাওর ভ্রমণ হোক তরীর সঙ্গে। 🚤✨

Address

Ullash Travel, Level-09, H-12, Main Road, Block-C, Banasree, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Shimanto Tori-সীমান্ত তরী - Floating Retreat & Swimming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share