Online Travel Express.Bd

Online Travel Express.Bd Flights, Hotels, Bus & Tour packages. Always reliable & affordable, hurry and get deals!

13/07/2022

অবশেষে করোনা পরিস্থিতি কাটিয়ে আড়াই বছর পর পর্যটকদের জন্য খুলতে চলেছে ভুটানের সীমান্ত। আগামী ২৩ সেপ্টেম্বর থেক.....

যুক্তরাজ্যের ‌‘রেড অ্যালার্ট’ প্রত্যাহারখুলেছে থাইল্যান্ডের দরজাবিশেষ অনুমতি নিয়ে যাওয়া যাবে মালয়েশিয়াপুরো ডোজ টিকা নেওয়...
24/09/2021

যুক্তরাজ্যের ‌‘রেড অ্যালার্ট’ প্রত্যাহার
খুলেছে থাইল্যান্ডের দরজা
বিশেষ অনুমতি নিয়ে যাওয়া যাবে মালয়েশিয়া
পুরো ডোজ টিকা নেওয়া থাকলে নেদারল্যান্ডসে হোম কোয়ারেন্টিনে প্রয়োজন নেই
খুলেছে জাপানের দরজা

সেই সাথে নেপাল, মালদ্বীপ, তুরস্ক ত আছেই!

ঢাকা: করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় বাংলাদেশিদের বিদেশে ভ্রমণে বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল হচ্ছে। বিভিন্ন দেশ ধী....

19/09/2021

দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন....

18/09/2021

পর্যটকদের ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় করতে ন্যূনতম খরচে কক্সবাজারে ঘুরাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইতিমধ্যে যাত্রীদ...

ই-পাসপোর্টের ফি ( ১৫% ভ্যাট সহ ) :
20/12/2020

ই-পাসপোর্টের ফি ( ১৫% ভ্যাট সহ ) :

 #সুখবর াসপোর্টের_আবেদন_চালুআজ ১লা সেপ্টেম্বর ২০২০ হতে ই-পাসপোর্ট( নতুন ও রিইস্যু)সেবা চালু হয়েছে। দেশের আরো ২৫টি নতুন প...
02/09/2020

#সুখবর
াসপোর্টের_আবেদন_চালু
আজ ১লা সেপ্টেম্বর ২০২০ হতে ই-পাসপোর্ট( নতুন ও রিইস্যু)সেবা চালু হয়েছে।
দেশের আরো ২৫টি নতুন পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা উদ্ভোদন হয়েছে।
ই-পাসপোর্ট ( নতুন ও রিইস্যু) আবেদনের সরাসরি লিংকঃ https://epassport.gov.bd/landing

যেসব দেশগুলোতে ভ্রমণ করতে গেলে বাংলাদেশের পাসপোর্টধারীদের আগে থেকেই ভিসা নিতে হয়না তার লিস্ট।
14/07/2020

যেসব দেশগুলোতে ভ্রমণ করতে গেলে বাংলাদেশের পাসপোর্টধারীদের আগে থেকেই ভিসা নিতে হয়না তার লিস্ট।

25/01/2020

স্ট্রোক হলে কিভাবে বুঝবেন?
খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।

সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।

মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে চিনুন...
সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile. রোগীকে হাসতে বলুন।

T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।

R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।
এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!

আমরা যেভাবে ই-পাসপোর্ট পাবোঃপ্রথমে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রবাড়ী পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে।...
22/01/2020

আমরা যেভাবে ই-পাসপোর্ট পাবোঃ

প্রথমে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রবাড়ী পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যেই সারাদেশে চালু হবে এই পাসপোর্ট সেবা। প্রতিদিন প্রায় ২৫ হাজার ই-পাসপোর্ট ইস্যু করা হবে।

নতুন প্রযুক্তির এই পাসপোর্ট কিভাবে পাওয়া যাবে?

ই-পাসপোর্টের আবেদনঃ

অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে নতুন পাসপোর্টের জন্য। সেক্ষেত্রে আগেই ব্যাংকের অনলাইন মাধ্যমে টাকা জমা দিয়ে ব্যাংক থেকে সরবরাহ করা রেফারেল নম্বর কোডটি ব্যবহার করতে হবে অনলাইন আবেদন ফরমে। আবার কেউ চাইলে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করার পর প্রিন্ট কপি নিতে হবে। সেই কপি স্ব-শরীরে গিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আবেদন ফরমে ছবি ও সত্যায়ন করা না লাগলেও পুলিশ ভেরিফিকেশন লাগবে।

অনলাইনে পূরণ না করে PDF ফরম ডাউনলোড করে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি সত্যায়ন করতে হবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার সময় ই-পাসপোর্টের জন্য ডেমোগ্রাফিক তথ্য, ১০ আঙুলের ছাপ, চোখের কর্নিয়ার ছবি ও ডিজিটাল সই সংগ্রহ করবে পাসপোর্ট অফিস। এসব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে কেন্দ্রীয় ডাটা সেন্টার ও ডিজ্যাস্টার রিকভারি সেন্টারের সার্ভারে সংরক্ষণ করা হবে। পাশাপাশি পাসপোর্টের আবেদনকারীদের পাসপোর্ট দেওয়ার জন্য পার্সোনালাইজেশন সেন্টারে পাসপোর্ট প্রিন্টিংয়ের পর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও দূতাবাসগুলোয় পাসপোর্ট বিতরণ করা হবে। সব তথ্য চিপে যুক্ত থাকবে। ইমিগ্রেশন পুলিশ বিশেষ যন্ত্রের সামনে পাসপোর্টের পাতাটি ধরতেই সব তথ্য বেরিয়ে আসবে।

কত টাকা ও কত দিনে হাতে পাবো ই-পাসপোর্ট?

নিম্নোক্ত হারে পাসপোর্ট ফি প্রযোজ্য হবে (ভ্যাটসহ) :
Passport with 48 pages and 5 years validity
Regular delivery within 21 days: TK 4,025
Express delivery within 10 days: TK 6,325
Super Express delivery within 2 days: TK 8,625
Passport with 48 pages and 10 years validity
Regular delivery within 21 days: TK 5,750
Express delivery within 10 days: TK 8,050
Super Express delivery within 2 days: TK 10,350
Passport with 64 pages and 5 years validity
Regular delivery within 21 days: TK 6,325
Express delivery within 10 days: TK 8,625
Super Express delivery within 2 days: TK 12,075
Passport with 64 pages and 10 years validity
Regular delivery within 21 days: TK 8,050
Express delivery within 10 days: TK 10,350
Super Express delivery within 2 days: TK 13,800

তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতি জরুরি পাসপোর্ট দু’দিনে, জরুরি পাসপোর্ট তিন দিনে ও সাধারণ পাসপোর্ট সাত দিনের মধ্যে পাওয়া যাবে।
উল্লেখ্য যে, ছবিতে বর্ণিত টাকার পরিমান ভ্যাট ছাড়া এবং উপরে বর্ণিত টাকার পরিমান ভ্যাটসহ।

নানান কারণে বা দুর্ঘটনায় আপনার মহামূল্যবান পাসপোর্টটি হারিয়ে যেতে পারে কারণ বিপদ বলে কয়ে আসে না। সর্বপ্রথম যে কাজটি করবে...
21/01/2020

নানান কারণে বা দুর্ঘটনায় আপনার মহামূল্যবান পাসপোর্টটি হারিয়ে যেতে পারে কারণ বিপদ বলে কয়ে আসে না। সর্বপ্রথম যে কাজটি করবেন আপনি যেদিন আপনার পাসপোর্ট ও ভিসা হাতে পাবেন সেদিনই আপনার পাসপোর্ট ও ভিসার অনেকগুলো ফটোকপি এবং স্ক্যান করে অবশ্যই আপনার গুগল ড্রাইভে বা ফেসবুকে আপলোড করে রাখুন প্রাইভেসি দিয়ে।

এরপরে আপনি যে দেশে যাবেন সেখানে এরাইভাল হওয়ার সাথে সাথে আবারও ওই এরাইভাল হওয়ার সীলগুলো আপনাকে অবশ্যই ফটোকপি করে রাখতে হবে, পারলে নিজের মোবাইলে ছবি তুলে নিন।

আপনার যদি কোনো কারণে পাসপোর্ট হারিয়ে যায় তাহলে আপনার সর্বপ্রথম কাজটি হলো বাংলাদেশের দূতাবাস খুঁজে বের করা।
আর যদি কোনো ট্যুর অপারেটর বা ট্র্যাভেল এজেন্সি যদি আপনার ভ্রমণে সহায়তা করে থাকে তবে তারাই আপনাকে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে।

পরে বাংলাদেশের দূতাবাস আপনাকে যাবতীয় সাহায্য করবে। তারা আপনাকে প্রথমে বলবে যেখানে আপনার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে ওই স্থানের আওতাধীন থানায় রিপোর্ট করে একটি জিডি করতে। আপনি সরাসরি থানায় গিয়ে সাধারণ ডায়রী বা জিডি করে ফেলুন। তারপরে আপনি বাংলাদেশের দূতাবাসে গিয়ে ওখানে আপনার যাবতীয় কাগজপত্র যেমন-

১. হারানো পাসপোর্টের ফটোকপি
২. হারানো পাসপোর্টের ভিসা এরাইভাল হওয়ার কপি
৩. কয়েক কপি ছবি
৪. জিডি কপি
৫. C Form/সি ফর্ম (C Form এর মানে আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে আপনি ইন্ডিয়ার কোথায় আছে বা কোন হোটেলে আছেন তার একটি প্রমাণপত্র যা অতি দরকারি ও আবশ্যিক)
৬. সাথে একটি দরখাস্ত লিখবেন পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য আবেদন মিনিস্টার কাউন্সিলর বরাবরে।

অতঃপর তারা আপনার কাছে এক বা দুইদিন সময় নিবে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি সেদিনই আপনাকে আপনার ট্রাভেল পারমিট দিয়ে দিবে। ট্রাভেল পারমিট-টি আপনার পাসপোর্টের মতো কাজ করবে আর ট্রাভেল পারমিটে একটা সিরিয়াল নম্বর দেয়া থাকে।

20/01/2020

অবশেষে হাতের নাগালে ধরা দিচ্ছে বহুল কাঙ্খিত ই-পাসপোর্ট। আগামী বুধবার (২২ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জা....

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম চালু হচ্ছে ই-পাসপোর্ট।
19/01/2020

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম চালু হচ্ছে ই-পাসপোর্ট।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Travel Express.Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category