Mafi Global Tours & Travels

Mafi Global Tours & Travels সকল প্রশংসা আলাহ তা'লার জন্য!!
আলহামদু?

22/08/2026
** সিজদায় ইস্তিগফার পাঠ করার ফজিলত  :মানুষের জীবনে এমন অনেক ভুল ও গুনাহ হয়ে যায়, যা সে প্রকাশ করতে পারে না। কিন্তু এক...
19/08/2026

** সিজদায় ইস্তিগফার পাঠ করার ফজিলত :
মানুষের জীবনে এমন অনেক ভুল ও গুনাহ হয়ে যায়, যা সে প্রকাশ করতে পারে না। কিন্তু একজন মুমিন জানে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে ক্ষমা চাওয়ার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি হলো সিজদা।

কারণ সিজদার অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে। রাসূল (সা.) বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। অতএব তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। (সহিহ মুসলিম)

সিজদা শুধু নামাজের একটি অংশ নয়, এটি হলো বান্দার বিনয়ের চরম প্রকাশ। যখন একজন মানুষ তার মাথা আল্লাহর সামনে মাটিতে রেখে বলে, হে আমার রব, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তখন এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল।

সিজদায় পড়ার জন্য একটি সুন্দর ইস্তিগফার:

أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنْبٍ وَأَتُوبُ إِلَيْهِ

উচ্চারণ:
আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি যাম্বিওঁ ওয়া আতুবু ইলাইহি। অর্থ:আমি আমার রব আল্লাহর কাছে আমার সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তাঁর কাছেই তওবা করি। আরও একটি দোয়া যা রাসূল (সা.) সিজদায় বেশি পড়তেন

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي
উচ্চারণ: সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মাগফিরলি।

অর্থ: হে আল্লাহ! আপনি পবিত্র, হে আমাদের রব! আপনার প্রশংসাসহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।

সিজদায় ইস্তিগফারের মাধ্যমে বান্দা শুধু গুনাহ মাফ চায় না, বরং নিজের হৃদয়কেও পরিষ্কার করে। দুশ্চিন্তা, অশান্তি এবং অন্তরের ভার ধীরে ধীরে হালকা হয়ে আসে।

অনেক সময় আমরা জীবনের সমস্যার সমাধান মানুষের কাছে খুঁজি, অথচ যিনি সব সমস্যার মালিক তিনি হলেন আল্লাহ। সিজদায় চোখের পানি ফেলে করা একটি দোয়া কখনো কখনো মানুষের জীবন বদলে দিতে পারে। তবে মনে রাখতে হবে, ইস্তিগফার শুধু মুখের শব্দ নয়। এর সঙ্গে থাকতে হবে গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা, আল্লাহর দিকে ফিরে আসা এবং অন্তর থেকে অনুতপ্ত হওয়া।

উপসংহার:
যখন পৃথিবীর সবাই থেকে দূরে সরে যাওয়ার মতো মনে হয়, তখন সিজদায় চলে যান। কারণ সেখানে এমন একজন রব আছেন, যিনি বান্দার কান্না শোনেন, গোপন কষ্ট জানেন এবং ক্ষমা করতে ভালোবাসেন।

আজ থেকেই সিজদাকে শুধু নামাজের একটি অংশ নয়, বরং আল্লাহর সঙ্গে নিজের একান্ত কথোপকথনের সময় বানিয়ে নিন। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করুন এবং কবুলযোগ্য তওবার তাওফিক দান করুন। আমিন।
( সংগৃহীত)

15/08/2026

ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে মালয়েশিয়ার জন্য মেডিকেল চালু হবে।

মালয়েশিয়াতে যারা ২০২৩ সালের পর থেকে সাধারণ ক্ষমায় 500 রিংগিত জরিমানা দিয়ে দেশে গেছে। তারা বেশির ভাগই সারা জীবনের জন্...
05/08/2026

মালয়েশিয়াতে যারা ২০২৩ সালের পর থেকে সাধারণ ক্ষমায় 500 রিংগিত জরিমানা দিয়ে দেশে গেছে। তারা বেশির ভাগই সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট মালয়েশিয়া আসতে পারবে না।
নতুন কলিং এ বা বৈধ কোন সিস্টেমে।
মালয়েশিয়ার যে কোন আন্তর্জাতিক ইমিগ্রেশন বিমানবন্দর স্থলবন্দর দিয়ে এবং মালয়েশিয়াতে যারা অপরাধ করছে এবং ইমিগ্রেশনের হাতে গ্রেফতার হয়েছে জেল খেটে দেশে গেছে তারা তারও সারা জীবনের জন্য মালয়েশিয়ায় ব্লাকলিস্ট।
যারা ২০২১ সালের আগে মালয়েশিয়া সরকারকে জরিমানা দিয়ে ট্রাভেল পাস কেটে দেশে গেছে তারা নতুনভাবে ঢুকতে পারবে তাদের নিষেধাজ্ঞা ৫ বছরের জন্য ছিল।
কোন থার্ড পার্টি যদি বলে মালয়েশিয়ার ইমিগ্রেশন এর সফটওয়্যার থেকে তাকে ব্ল্যাকলিস্ট কেটে দিতে পারবে এটা সম্পূর্ণ ভুল ধারণা।
মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন বিদেশি শ্রমিকদের জন্য কঠোর এবং প্রত্যেক বিদেশি প্রবাসী যারা পূর্ব ও মালয়েশিয়া ছিল সকল তথ্য তাদের ওয়েবসাইটে ডাটা বেজে আছে।
যারা মালয়েশিয়া আগে ছিলো পূর্বে কোম্পানির কাজ ছিল না। কোম্পানি ভিসা ক্যানসেল করে দেশে পাঠিয়ে দিয়েছে। তারা যেকোনো সময় নতুন কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে পারবেন তাদের কোন সমস্যা নাই।
মালয়েশিয়া থেকে আবেগের বসে প্রবাসীরা নিজ দেশে যাওয়া সহজ। কিন্তু দ্বিতীয় বার বৈধ পথে মালয়েশিয়া ঢুকা কঠিন।
তাই মালয়েশিয়ায় যেভাবে থাকুন আবেগ না বিবেক খাটান। আবেগের ঠেলায় বিবেক হারিয়ে দেশে গিয়ে কি করবেন সে চিন্তা না করে! দেশে যাবেন আবার কয়দিন পরে মালয়েশিয়াতে ঢুকার জন্য পাগ.ল হয়ে যাবেন।
বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি পা ফালায় হিসাব করে এবং অদক্ষ ব্যক্তি নিজের ভুলের খেসারত দেয় সারা জীবন ধরে।
তথ্যসূত্র : প্রবাস কন্ঠ , সুজন ( Sujon).

Belarus Work Visa.............@@@
22/07/2026

Belarus Work Visa.............@@@

Serbia Work Visa.......@@@
22/07/2026

Serbia Work Visa.......@@@

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসাদীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২...
25/06/2026

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৫ জুন) ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

যেভাবে অনলাইন আবেদন

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমেই ভারতের অনলাইন ভিসা পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ অপশন নির্বাচন করে দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে ট্যুরিস্ট ভিসা বেছে নিতে হবে। এরপর পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ এবং ভ্রমণসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।

আবেদন জমা দেওয়ার পর একটি ওয়েব ফাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে, যা পরবর্তী সব কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত নিয়ম অনুযায়ী সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ডিজিটাল ছবি আপলোড করে আবেদনপত্র প্রিন্ট ও স্বাক্ষর করতে হবে।

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

যেসব কাগজপত্র লাগবে

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

ভিসা আবেদনের সময় আবেদনকারীর পাসপোর্টে কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। আগের কোনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে। এছাড়া সাম্প্রতিক তোলা রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, বর্তমান ঠিকানার প্রমাণপত্র এবং পেশাভিত্তিক প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

চাকরিজীবীদের ক্ষেত্রে নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অফিসের প্রত্যয়নপত্র, ব্যবসায়ীদের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা বোনাফাইড সনদ প্রয়োজন হবে।

আর্থিক সক্ষমতার প্রমাণ

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনকারীর আর্থিক সক্ষমতার প্রমাণও দেখাতে হবে। এ জন্য গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্টে ন্যূনতম ১৫০ মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অ্যান্ডোর্সমেন্ট থাকতে হবে। আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপিও বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।

ফি পরিশোধ ও অ্যাপয়েন্টমেন্ট

অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর আইভ্যাকের নির্ধারিত পেমেন্ট পোর্টালের মাধ্যমে প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। এরপর আইভ্যাক বাংলাদেশ ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের দিন সন্ধ্যা ৬টায় উন্মুক্ত করা হয়। তবে স্লট বুক করতে আবেদনকারীকে বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইন-আপ সম্পন্ন করতে হবে।

আবেদন জমা দেওয়ার দিন

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর নির্ধারিত দিনে প্রিন্ট করা আবেদনপত্র, পাসপোর্ট এবং প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্রে উপস্থিত হতে হবে। সেখানে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর আবেদন গ্রহণ করা হবে এবং একটি রিসিপ্ট বা ডেলিভারি স্লিপ দেওয়া হবে। সাধারণত সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে আবেদনপত্র জমা নেওয়া হয়।

ফাইল যেভাবে সাজাবেন

ভিসা সেন্টারে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ক্রমে সাজিয়ে নেওয়া ভালো। প্রথমে থাকবে প্রিন্ট করা অনলাইন আবেদনপত্র, এরপর আইভ্যাক ফি প্রদানের স্লিপ। এর সঙ্গে মূল পাসপোর্ট ও পুরোনো পাসপোর্ট, পাসপোর্টের তথ্যপাতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের কপি, বর্তমান ঠিকানার প্রমাণপত্র, পেশার প্রমাণ এবং আর্থিক সক্ষমতার নথি সংযুক্ত করতে হবে।

কাউন্টারে জমা ও বায়োমেট্রিক

ভিসা সেন্টারে প্রবেশের পর প্রথমে কাগজপত্র প্রাথমিকভাবে যাচাই করা হবে। এরপর আবেদনকারীকে একটি টোকেন দেওয়া হবে। টোকেন নম্বর ডাকার পর নির্ধারিত কাউন্টারে ফাইল জমা দিতে হবে।

কাউন্টার কর্মকর্তা প্রয়োজনীয় নথি যাচাই শেষে আবেদনকারীর ডিজিটাল ছবি, আঙুলের ছাপ এবং চোখের আইরিশ স্ক্যান গ্রহণ করবেন। সবশেষে একটি রশিদ দেওয়া হবে। পাসপোর্ট সংগ্রহের সময় এই রশিদ প্রয়োজন হবে, তাই এটি যত্নসহকারে সংরক্ষণ করতে হবে।

ট্র্যাকিং ও পাসপোর্ট সংগ্রহ

আবেদন জমা দেওয়ার পর আইভ্যাকের ওয়েবসাইটে রশিদের নম্বর ব্যবহার করে ভিসার অগ্রগতি বা স্ট্যাটাস দেখা যাবে। ভিসা প্রস্তুত হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএস পাওয়ার পর রশিদে উল্লেখিত সময় অনুযায়ী, সাধারণত বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

কত দিনে মিলবে ভিসা

ভারতীয় ভিসার আবেদন জমা পড়ার পর সাধারণত ন্যূনতম তিন কার্যদিবস সময় লাগে প্রক্রিয়া সম্পন্ন করতে। তবে নথিপত্র যাচাই, আবেদনকারীর জাতীয়তা এবং বিশেষ পরিস্থিতির কারণে সময় আরও বেশি লাগতে পারে। ভিসা অনুমোদিত হলে আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

আবেদনকারীদের জন্য সতর্কতা

ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, অনলাইন আবেদন জমা দেওয়ার পর আর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকে না। তাই নাম, ঠিকানা, জন্মতারিখ, পাসপোর্ট নম্বরসহ সব তথ্য একাধিকবার যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাপ্লিকেশন আইডি বা ওয়েব ফাইল নম্বর ভবিষ্যৎ যোগাযোগের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

যোগাযোগ: মাফি গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস ।
মোবাইল নাম্বার: ০১৯১৫-৩৭৫ ৩৪২ (whatsapp)

📢 বাংলাদেশে অবস্থান করেই বাংলাদেশি ভিসার মেয়াদ বৃদ্ধি করা যায় গুরুত্বপূর্ণ তথ্য 🇧🇩অনেকেই মনে করেন বাংলাদেশে প্রবেশ করার ...
16/06/2026

📢 বাংলাদেশে অবস্থান করেই বাংলাদেশি ভিসার মেয়াদ বৃদ্ধি করা যায় গুরুত্বপূর্ণ তথ্য 🇧🇩

অনেকেই মনে করেন বাংলাদেশে প্রবেশ করার পর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে। কিন্তু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাংলাদেশে অবস্থান করেই ভিসার মেয়াদ (Visa Extension) বৃদ্ধি করা সম্ভব।

📍 কোথা থেকে ভিসার মেয়াদ বাড়ানো যায়?
ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট (DIP) এর আঞ্চলিক অফিসে।

প্রধান অফিস:
🏢 আগারগাঁও, ঢাকা

এছাড়াও বিভাগীয় অফিসসমূহ:
✅ খুলনা
✅ চট্টগ্রাম
✅ রাজশাহী
✅ সিলেট
✅ বরিশাল
✅ রংপুর
✅ ময়মনসিংহ

📌 কারা ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন?
সাধারণত নিচের ক্যাটাগরির বিদেশি নাগরিকরা প্রয়োজনীয় কারণ ও কাগজপত্র দেখিয়ে আবেদন করতে পারেন—

🔹 ট্যুরিস্ট (Tourist Visa)
🔹 মেডিকেল/চিকিৎসা ভিসাধারী
🔹 বিজনেস (Business Visa)
🔹 স্টুডেন্ট (Student Visa)
🔹 এনজিও (NGO Visa)
🔹 এমপ্লয়মেন্ট/ওয়ার্ক ভিসা
🔹 মিশনারি ভিসা
🔹 এক্স-ভিসা (X Visa)
🔹 অন্যান্য অনুমোদিত ভিসা ক্যাটাগরি

⚠️ ভিসা বৃদ্ধির অনুমোদন সম্পূর্ণভাবে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিবেচনার উপর নির্ভরশীল।

📄 আবেদনের জন্য সাধারণত যা প্রয়োজন হয়:
✔️ মূল পাসপোর্ট
✔️ ভিসার কপি
✔️ পাসপোর্ট সাইজ ছবি
✔️ আবেদনপত্র
✔️ ভিসা বৃদ্ধির যৌক্তিক কারণের প্রমাণপত্র
✔️ নির্ধারিত সরকারি ফি

⏰ গুরুত্বপূর্ণ পরামর্শ
ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করুন। মেয়াদ শেষ হওয়ার পর আবেদন করলে অতিরিক্ত জরিমানা বা জটিলতার সম্মুখীন হতে পারেন।

ℹ️ আপনার ভিসা সংক্রান্ত কোনো তথ্য বা সহায়তা প্রয়োজন হলে ইনবক্স করতে পারেন।

GLOBAL TOURS & TRAVELS
# 01915-375342 Whatsapp @🇧🇩✈️

05/05/2026

ভারতীয় হাই কমিশন এখনো টুরিস্ট ভিসা সম্পর্কিত নির্দিষ্ট কোন ঘোষণা দেয়নি অফিসিয়াল ঘোষণা আসার সাথে সাথে আপনাদের জানানো হবে।
গুজবে কান দেবেন না

ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র- 1. মূল পাসপোর্ট (কমপক্ষে ৮ মাস মেয়াদ থাকতে হবে)।2. NID Card এর ফটোকপি।3....
23/02/2026

ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (কমপক্ষে ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল অথবা পানির বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য- # চাকরিজীবী হলে এন.ও.সি।
# ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স। # যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
# স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটম্যান্ট (মিনিমাম ছয় মাস) অথবা ডলার androcement MTE মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি।
Mafi Global Tours and Travels
যোগাযোগ: ০১৯১৫-৩৭৫ ৩৪২।

@@ Documents required for Indian Tourist Visa-
1. Original Passport (must be valid for at least 8 months).
2. Photocopy of NID Card.
3. 2/2 inch color photograph (white background)
4. Photocopy of utility bill or water bill

Address

Office # 31, Center Point Market, 1st Floor, Ashkona, Dakshinkhan, Airpoot, Dhaka. Dhaka/1229
Dhaka
1230

Telephone

+8801915375342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mafi Global Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mafi Global Tours & Travels:

Shortcuts

Share

Category