03/12/2022
মালয়েশিয়ার নতুন মন্ত্রীপরিষদ। কলিং বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু?
নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মানবসম্পদ মন্ত্রী ভারথারাজু শিবকুমার। সবগুলোই পরিবর্তন। নতুন মন্ত্রিসভার জন্য শুভ কামনা।
তবে কলিং বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু? অন্তত আগের মানব সম্পদ মন্ত্রী থাকলে একটা বিবেচনা ছিল। এখন বলতে গেলে "কলিং অন্ধকারে হাঁটছে" বলা যায়, কখন গর্তে পড়ে পঙ্গু বা মারা যায় বলা যাচ্ছে না।
কিন্তু, মালয়েশিয়া কর্মী চাহিদা রয়েছে। নতুন মন্ত্রিসভার সাথে আরেক ধাপ সিন্ডিকেট হতে পারে। অথবা নতুন মন্ত্রী চাইলে দুর্নীতিমুক্ত নতুন কলিং চালু করতে পারে।
বলে রাখা ভালো, গত দশ মাসে নেপাল থেকে মালয়েশিয়া কর্মী গিয়েছে সাড়ে ৫ লাখ আর বাংলাদেশ থেকে ১৯ হাজার মাত্র! পাসপোর্ট হাতে দিয়ে দিবে এমন ভিসা পাওয়া যায়নি বললেই চলে।
কপি - মামুন মুন্সি ভাই