Travellers soul

Travellers soul Keep Nature clean
Happy travelling

পার্বত্য চট্টগ্রামের বনে চিতাবাঘের স্পষ্ট ছবি উঠেছে গবেষণা ও কনজারভেশন সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স স্থাপিত ক্যাম...
25/06/2025

পার্বত্য চট্টগ্রামের বনে চিতাবাঘের স্পষ্ট ছবি উঠেছে গবেষণা ও কনজারভেশন সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স স্থাপিত ক্যামেরা ট্র‍্যাপে। স্বাভাবিকভাবেই তারা লোকেশন জানায়নি কিন্তু কাসালং এর বন, সাঙ্গু মাতামুহুরী রিজার্ভ আর রাইক্ষ্যং রিজার্ভে চিতাবাঘ সাম্প্রতিক সময়েও দেখেছেন স্থানীয়রা এমনকি দুয়েকজন ট্রেকারও। এই অসাধারণ ম্যাজেস্টিক প্রাণীটি রাত বিরাতে ভারতের বিভিন্ন শহরে কুকুরের মতো ঘুরে বেড়ালেও আমাদের খাই খাই দেশের জন্য এটা এক বিশাল খবর। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।
লিখা - Apu Nazrul
ছবি- CCA

বান্দরবানের আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনায় পড়ে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। প‌রে সকালে আলীকদ‌মের মাতামুহুরি নদী থেকে একজনের লা...
12/06/2025

বান্দরবানের আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনায় পড়ে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। প‌রে সকালে আলীকদ‌মের মাতামুহুরি নদী থেকে একজনের লাশ উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনায় এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম শেখ জুবাইরুল ইসলাম। সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও পর্যটকরা জানান, ১৯ জনের এক‌টি টিম বান্দরবানের আলীকদ‌মের থান‌কোয়াইন ঝরনা দেখ‌তে যায়। সেখানে গোসল কর‌তে নেমে তিন পর্যটক ঝরনায় পড়ে নি‌খোঁজ হন। প‌রে সকালে আলীকদ‌মের ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশে মাতামুহুরি নদীর পানিতে এক‌টি লাশ ভেসে এলে পুলিশ গি‌য়ে একটি লা,শ উদ্ধার ক‌রে। টিমের বাকি পর্যটকরা লাশ দেখে টিমের সদস্য বলে শনাক্ত ক‌রে। তবে এখনও দুই পর্যটক নিখোঁজ।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত প্রাসঙ্গিক সহযোগিতা গ্রহণের জন্য বর্ণিত সময়ে নিম্নবর্ণিত টিমের সাথে ...
05/06/2025

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত প্রাসঙ্গিক সহযোগিতা গ্রহণের জন্য বর্ণিত সময়ে নিম্নবর্ণিত টিমের সাথে যোগাযোগের অনুরোধ করা হলো:

A breathtaking night view of Masjid al-Haram, where thousands of pilgrims gather in spiritual unity around the illuminat...
03/06/2025

A breathtaking night view of Masjid al-Haram, where thousands of pilgrims gather in spiritual unity around the illuminated Kaaba, under a peaceful, star-lit sky.🕋

ভয়াবহতা কতটুকু ছড়িয়েছে আঁচ করতে পারছেন।ট্যুরিজম খাতে বিরাট ক্ষতির সম্মুখীন হলো দেশের এই অন্যতম সাজেক পর্যটন স্পট।এখন পর্...
25/02/2025

ভয়াবহতা কতটুকু ছড়িয়েছে আঁচ করতে পারছেন।ট্যুরিজম খাতে বিরাট ক্ষতির সম্মুখীন হলো দেশের এই অন্যতম সাজেক পর্যটন স্পট।এখন পর্যন্ত প্রায় ৩৫ টি রিসোর্ট এবং বেশকয়েকটি রেস্টুরেন্ট ও অন্যান্য দোকানপাট পুড়ে যায়।

সাজেকে ভয়াবহ আগুন, মোটামুটি এই জোনে যত রিসোর্টের নাম জানি, সবই ছাই হয়ে গেছে।ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্র...
24/02/2025

সাজেকে ভয়াবহ আগুন, মোটামুটি এই জোনে যত রিসোর্টের নাম জানি, সবই ছাই হয়ে গেছে।ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক যা আছে সবই পুড়ে গেছে।

Away from toxicity 🌿
03/01/2025

Away from toxicity 🌿

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রত্নতত্ত্বিক খননে পাওয়া নিদর্শন ও প্রাচীন দুর্গের অস্তিত...
29/10/2024

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রত্নতত্ত্বিক খননে পাওয়া নিদর্শন ও প্রাচীন দুর্গের অস্তিত্ব প্রমাণ করছে, ১৪৩০ সালেই এখানে বিশাল প্রাসাদ দুর্গ নির্মিত হয়েছিল; অর্থাৎ সমৃদ্ধ রাজধানী শহর ছিল এখানে।
শুধু তা-ই নয়, খননে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে, যা থেকে প্রত্নতত্ত্ববিদেরা অনুমান করছেন, ঢাকা নগরীতে মানববসতির শুরু যিশুখ্রিষ্টের জন্মেরও আগে। খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে। ফলে এই জনপদের বয়স আড়াই হাজার বছরের বেশি।

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: # # # ১. আবেদন ফরম পূরণ ✍️- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট...
14/10/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

# # # ১. আবেদন ফরম পূরণ ✍️
- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- **আবেদন ফরম প্রিন্ট**: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

# # # ২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- **জাতীয় পরিচয়পত্রের ফটোকপি**: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- **জন্ম নিবন্ধন সনদের ফটোকপি**: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- **পাসপোর্ট সাইজ ছবি**: ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- **পূর্বের পাসপোর্টের ফটোকপি** (যদি থাকে)।
- **অন্যান্য ডকুমেন্ট**: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

# # # ৩. ফি জমা 💰
- **ফি**: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- **ফি রসিদ**: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

# # # ৪. আবেদন জমা 📬
- **আবেদন জমা**: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

# # # ৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- **ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি**: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

# # # ৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- **এসএমএস বা ইমেইল**: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- **সংগ্রহ**: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

#পাসপোর্ট #ভিসা # হলিউডে #টিকেট

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travellers soul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category