Shahwahid Tours & Travels

Shahwahid Tours & Travels To discover the world.

HAPPY NEW YEAR TO ALL! - 2024WISHING YOU ALL A VERY HAPPY NEW YEAR.NEW ERA ALWAYS BE BLESSED AND OPEN UP NEW THINGS.    ...
01/01/2024

HAPPY NEW YEAR TO ALL! - 2024
WISHING YOU ALL A VERY HAPPY NEW YEAR.

NEW ERA ALWAYS BE BLESSED AND OPEN UP NEW THINGS.




পবিত্র মসজিদ আল-আকসায় ১৪৪৪ হিজরীর ঈদুল আযহা'র নামাজ আদায়ের দৃশ্য৷Website:www.shahwahidtours.com
28/06/2023

পবিত্র মসজিদ আল-আকসায় ১৪৪৪ হিজরীর ঈদুল আযহা'র নামাজ আদায়ের দৃশ্য৷

Website:
www.shahwahidtours.com



প্রিয় ভ্রমণ পিপাসু ও দর্শনার্থী,আসসালামু আলাইকুম,"তাকাব্বা-লাল্লাহু মিন্না ওয়া মিনকুম"পবিত্র ঈদুল আযহা উপলক্ষে Shahwah...
28/06/2023

প্রিয় ভ্রমণ পিপাসু ও দর্শনার্থী,
আসসালামু আলাইকুম,

"তাকাব্বা-লাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে Shahwahid Tours & Travels এর পক্ষ থেকে জানাই 'ঈদ মোবারক'। এই পবিত্র ঈদুল আযহা নিয়ে আসুক আপনাদের মাঝে সুখ, শান্তি এবং সমৃদ্ধি।

Website:
www.shahwahidtours.com





শুভেচ্ছান্তে,
Shahwahid The Travelers Group

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। ...
26/06/2023

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত; বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৮৫ খ্রিষ্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।

ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি, সাত লাইনে ১১ টি করে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি মোট ৮১ টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত।

আর ঈদের এই ছুটিতে ঐতিহ্যবাহী স্থান ঘুরে আসুন ফ্যামিলি ফ্রেন্ডলি অর্গানাইজার Shahwahid Tours & Travels এর সাথে।

Website:
www.shahwahidtours.com



দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী পর্যটন স্থান খুলনা, বাগেরহাট জাদুঘর ও খানজাহান আলীর দীঘিতে দৃশ্যমান কিছু কুমিরের প্রতিচ্ছবি।ঈদের...
23/06/2023

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী পর্যটন স্থান খুলনা, বাগেরহাট জাদুঘর ও খানজাহান আলীর দীঘিতে দৃশ্যমান কিছু কুমিরের প্রতিচ্ছবি।

ঈদের এই ছুটিতে ঘুরে আসুন ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Shahwahid Tours & Travels | Shahwahid The Travelers Group এর সাথে।






Website:
www.shahwahidtours.com



এই ঈদের ছুটিতে আপনার ভ্রমণ শুরু হোক ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Shahwahid Tours & Travels | Shahwahid The Trave...
21/06/2023

এই ঈদের ছুটিতে আপনার ভ্রমণ শুরু হোক ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার Shahwahid Tours & Travels | Shahwahid The Travelers Group এর সাথে।
#আমরা_লাস্ট_কিছু_কর্পোরেট_ইভেন্ট_নিয়ে_কাজ_করেছি_তার_প্রতিচ্ছবি_দেখে_নেয়া_যাক।


,

21/06/2023

TIN বাতিল সম্পর্কিত নতুন কিছু তথ্য জেনে নেয়া যাক।

৫ টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্ত গুলো নিম্নরূপ:

১। কোনো করদাতা মারা গেলে।

২। যদি কোনো করযোগ্য আয় না থাকে।

৩। বিশেষ কোনো কারণে TIN গ্রহণ করে থাকলে এবং বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকলেও বাতিল করা যাবে।

৪। নন-রেসিডেন্ট বিদেশী নাগরিক, যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।

৫। ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা TIN বাতিল করতে পারবেন।

TIN বাতিলের জন্য এপ্লিকেশন নমুনাঃ

বরাবর,
উপ কর কমিশনার/কমিশনার
সার্কেল-০০, কর অঞ্চল-০০
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

বিষয়: TIN বাতিল করার জন্য আবেদন।

মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ব্যবসায়ীক প্রয়োজনে বিগত বছর তিনেক আগে টিন সার্টিফিকেট করেছিলাম। আমি আমার একটি ইলেকট্রনিক ব্যবসা পরিচালনার জন্য টিন খুলেছিলাম। কিন্তু ব্যবসাতে আর্থিক ভাবে ক্ষতি হওয়ায় আমার ব্যবসাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে শূন্য রিটার্ণ দাখিল করে আসছি যাহার কপি সংযুক্ত করা হলো। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি আমার TIN, যাহার নাম্বার ............ বন্ধ করতে ইচ্ছুক।

অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

সংযুক্তি:
১। বিগত তিন বছরের বা পূর্ববর্তী রিটার্নের কপি।

২। TIN সার্টিফিকেট এর কপি।

৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের প্রাপ্তিস্বীকারপত্র বা প্রত্যয়ণপত্র।

৪। জাতীয় পরিচপত্রের ফটোকপি।

বিনীত নিবেদক,
মো:............
ঠিকানা:..........
TIN নম্বর:.............
মোবাইল নম্বর:...........

বিঃদ্রঃ- TIN বাতিল না করে যদি রাখা যায় তবে ভালো। কারণ যেকোনো প্রয়োজনে আপনার TIN নাম্বার প্রয়োজন হতে পারে।

Website:
www.shahwahidtours.com



আলহামদুলিল্লাহ, গত ২০ জুন ২০২৩ South Asian Climate Action Conference-2023 ও Everest Climate Action Award-2023 কাঠমন্ডু ন...
21/06/2023

আলহামদুলিল্লাহ,
গত ২০ জুন ২০২৩ South Asian Climate Action Conference-2023 ও Everest Climate Action Award-2023 কাঠমন্ডু নেপালে অনুষ্ঠিত হয়। উক্ত এওয়ার্ডের জন্য নির্বাচিত হন Shahwahid Tours & Travels এর সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ আসিফ ইকবাল (প্রিন্স) স্যার এই এওয়ার্ডটি নেপালের মহামান্য ভাইস প্রেসিডেন্ট Rt. Honourable Ram Sahay Prasad Yadav এর হাত থেকে গ্রহণ করেন।
এই সাফল্যের জন্য আমরা STT পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

Website:
www.shahwahidtours.com



একদিনে নিকলী হাওর ভ্রমণ, কিশোরগঞ্জবাংলাদেশে প্রায় ৪২০ এর অধিক হাওর এর মধ্যে কিশোরগঞ্জ জেলাতেই প্রায় ৯৫টির বেশি হাওর আছে।...
19/06/2023

একদিনে নিকলী হাওর ভ্রমণ, কিশোরগঞ্জ
বাংলাদেশে প্রায় ৪২০ এর অধিক হাওর এর মধ্যে কিশোরগঞ্জ জেলাতেই প্রায় ৯৫টির বেশি হাওর আছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর অনেকের চেনা জানা থাকলেও কিশোরগঞ্জ জেলার হাওর গুলো নিয়ে তেমন চেনা জানা নেই অনেকের।
কিশোরগঞ্জ এর হাওর গুলো ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হলো ঢাকা ও তার আশপাশ থেকে একদিনেই ঘুরে যাওয়া যায়। অনেক হাওর এর মধ্যে একদিনে ভ্রমণের জন্যে বেছে নিতে পারেন নিকলী হাওর।
[ নিকলী হাওর এর সৌন্দর্য সম্পর্কে ধারণা পেতে নিচে কিছু ফুটেজ দেওয়া হলো দেখতে পারেন ]
#উপযুক্ত সময়
যে কোন হাওরের মতো নিকলী হাওর বেড়ানোর উপযুক্ত সময় বর্ষাকাল। অন্য হাওরের তুলনায় নিকলী হাওরে পানি একটু দেরীতে আসে তাই সবচেয়ে ভাল সময় জুলাই-আগষ্ট এই দুই মাস।
#নিকলী যাবার উপায়
ঢাকা থেকে যাবার অনেক উপায় হতে পারে তবে সবচেয়ে সহজ উপায়ই বলছি আমি। এবং ধরে নিচ্ছি আপনি একদিনেই ঘুরে দেখে আবার ফিরে আসবেন।
ট্রেনে যাবার উপায়ঃ এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন বুধবার ছাড়া প্রতিদিন সকাল ৭টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী ও ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জ যায়। তবে আপনি কিশোরগঞ্জ সদরে না গিয়ে তার আগের ষ্টেশন গচিহাটা ষ্টেশনে নেমে যাবেন। ট্রেনের ভাড়া ১২৫-২০০ টাকা এবং গচিহাটা স্টেশনে সকাল ১১টার মধ্যেই পৌঁছে যাবেন।
গচিহাটা স্টেশন থেকে ১৫ কিলোমিটারে দূরে নিকলী যেতে লোকাল ইজিবাইক (জনপ্রতি ৩০-৩৫ টাকা) অথবা রিসার্ভ ইজিবাইক (২৪০-২৮০টাকা) দিয়ে প্রায় ৫০মিনিটে পৌঁছে যাবেন নিকলী। অথবা রিসার্ভ সিএনজি নিতে পারেন।
বাসে যাবার উপায়ঃ ঢাকার গোলাপবাগ (সায়েদাবাদ) থেকে যাতায়াত/অনন্যা সুপার বাসে খুব সকালে রওনা হতে হবে (সকাল ৭টার আগেই)। আপনি কিশোরগঞ্জ সদরে না গিয়ে তার আগেই পুলেরঘাট বাস স্ট্যান্ড নেমে যাবেন। বাস ভাড়া ২৫০ টাকা, সময় লাগবে সাড়ে ৩ ঘন্টা।
পুলেরঘাট নেমে সেখান থেকে ইজিবাইকে জনপ্রতি ৬০-৬৫ টাকা ভাড়ায় অথবা রিসার্ভ (৩৫০-৪০০) যেতে পারবেন নিকলী। দূরত্ব প্রায় ২২ কিলোমিটার, সময় লাগবে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট। চাইলে সিএনজি রিসার্ভ করেও যেতে পারবেন, এতে সময় কম লাগবে।
#নিকলী এসে কি করবেন
আপনি যেভাবেই আসেন নিকলী উপজেলা পরিষদ মোড়ে আপনাকে নামিয়ে দিবে। তার আগেই নিকলী হাওরের রূপের দেখা পেয়ে যাবেন বেড়ীবাঁধ ধরে যখন আসবে। উপজেলা পরিষদের মোড় থেকে বেড়ীবাঁধ ধরে শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে দেখুন। বেড়ীবাধের রাস্তাটুকু অবশ্যই আপনার ভাল লাগবে। আর নৌকা নিয়ে ঘুরে বেড়ান হাওরে, যেতে পারেন রাতারগুলের মত জলাবনের জায়গা ছাতিরচর গ্রামে।
#খাওয়া দাওয়া
ভাল হবে নিকলী এসে বেড়ীবাঁধ লাগোয়া কোন হোটেলে দুপুরের খাবার খেয়ে নিলে (ক্যাফে সেতু ভালো হবে)। হাওরের নানান মাছ, হাঁসের মাংস, সবজি ডাল এমন সব দেশীয় খাবার পাবেন। ১০০-২০০ টাকা পেট ভরে খেয়ে নিতে পারবেন।
#হাওরে ঘুরাঘুরি ও নৌকা ভাড়া
খাওয়া দাওয়া করে বেড়ীবাঁধের শেষ মাথায় এসে নৌকা ঠিক করে নিন। ঘন্টা হিসেবে ছোট নৌকা ৩০০-৫০০ এবং বড় নৌকা ৭০০-৮০০ টাকায় পাবেন। নৌকা নিয়ে চলে যান ছাতিরচর গ্রামে। এইখানে রাতারগুলের মত জলাবন আছে, বেশ ভালো লাগবে। নেমে গোসলের কাজ ও সেরে নিতে পারেন। তবে এই মুহুর্তে পানি অনেক বেশী তাই গোসল করতে চাইলে সাথে লাইফ জ্যাকেট রাখা উচিত। সেখান থেকে আপনার হাতের সময় অনুযায়ী হাওরে ঘুরে চলে আসুন নিকলী বেড়ীবাঁধে। নৌকা নিয়ে হাওরে ঘুরার জন্যে ২-৩ ঘন্টা সময় রাখুন হাতে।
#ফিরবেন কিভাবে
আপনি দিনে গিয়ে দিনে ফিরতে চাইলে যেভাবেই যান ফেরার পথে বাসেই ফিরতে হবে। নিকলী থেকে চলে যান পুলেরঘাট। সেখান থেকে ঢাকার ফেরার বাস পাবেন। পুলেরঘাট থেকে সর্বশেষ বাস সন্ধ্যা ৭টায়। তাই ঐদিনই ফিরতে চাইলে সময়ের দিকে খেয়াল রাখা জরুরী।
#যদি রাতে থাকতে চান
হাওরে নৌকায় রাতে থাকা উচিত হবেনা। নিরাপত্তার ইস্যু আছে। যদি থাকতেই চান তাহলে সন্ধ্যার পর বেড়ীবাঁধের কাছে নৌকা রেখে সেখানে থাকুন। মাঝিকে সাথে রাখুন। এবং আগে থেকে কথা বলে ঠিক করে রাখুন। এইক্ষেত্রে টাকা বেশী লাগবে। প্রয়োজনে থানায় ইনফর্ম করে রাখুন।
এছাড়া হোটেলে থাকতে চাইলে সদ্য চালু চেয়ারম্যান গেস্ট হাউজে থাকতে পারবেন নয়তো কিশোরগঞ্জ সদরে চলে আসুন। এখানে ৮০০-১৫০০ টাকায় মোটামুটি মানের হোটেল পাবেন।

কিছু টিপসঃ
একদিনে ঘুরতে চাইলে এবং বাসে গেলে খুব সকালে রওনা দিন এতে হাতে সময় থাকবে হাওরে ঘুরার জন্যে।
হাওরে ভ্রমণে সাতার না জানলে সাথে লাইফজ্যাকেট রাখুন। এখানের নৌকায় লাইফজ্যাকেট পাওয়া যায় না।
একটা ইজিবাইকে ৬-৮ জন বসতে পারবেন, সিএনজিতে ৫জন।
নৌকা ভাড়ার জন্যে দরদাম করতে হবে ভালো করে।
সাথে ছাতা, ক্যাপ, সানগ্লাস নিয়ে যান। কাজে লাগবে।
নৌকা ভাড়ার সময় ছাউনি দেওয়া নৌকা নেন, রোদ থাকলে কাজে দিবে।
ট্রেনের টিকেট ১-২ দিন আগেও পাওয়া যায়।
যাওয়ার ক্ষেত্রে বাসের চেয়ে ট্রেনের ভ্রমণ আরামদায়ক হবে।
একটু নিরিবিলিতে ঘুরতে চাইলে শুক্রবার ছাড়া অন্যদিন ঘুরতে যান।
নোটঃ দেশের যেখানেই ঘুরতে যান খেয়াল রাখবেন যেন সেখানের প্রাকৃতিক পরিবেশের কোন ক্ষতি না হয়। দেশ আমাদের, তা পরিস্কার ও সুন্দর রাখার দায়িত্বও আমাদের।

For more information like and follow the Page.






Website link: www.shahwahidtours.com
Facebook link:
https://www.facebook.com/shahwahidtour
Group link: https://www.facebook.com/groups/441414751528354/?ref=share&mibextid=NSMWBT

আমরা যেখানেই ভ্রমণ করি না কেন শুধু ভ্রমণ আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত নয়। ভ্রমণকৃত সেই স্থানের পরিবেশ, কৃষ্টিকালচার...
18/06/2023

আমরা যেখানেই ভ্রমণ করি না কেন শুধু ভ্রমণ আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত নয়। ভ্রমণকৃত সেই স্থানের পরিবেশ, কৃষ্টিকালচার এবং সৌন্দর্যের পাশাপাশি সেখানকার পরিবেশ ও সৌন্দর্য যাতে বিনষ্ট না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখা উচিত। একই সাথে আরেকটি বিষয় করা যায়, নিজের ভিতরের সুন্দর কোন ধারণা থাকলে নিজেকে দিয়ে তুলে ধরুন।

Website:
www.shahwahidtours.com



মাওয়া রিসোর্ট মুন্সিগঞ্জ, ঢাকার খুব কাছেই বেড়ানোর জায়গা কিংবা আবকাশ কেন্দ্র যারা খুঁজছেন তাদের জন্য পদ্মার পাড়ের মাওয়া...
20/04/2023

মাওয়া রিসোর্ট
মুন্সিগঞ্জ, ঢাকার খুব কাছেই বেড়ানোর জায়গা কিংবা আবকাশ কেন্দ্র যারা খুঁজছেন তাদের জন্য পদ্মার পাড়ের মাওয়া রিসোর্ট (Mawa Resort) হতে পারে প্রথম পছন্দ।


Address

Hasney Tower, Level 6, 3/A Kawran Bazar
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 10:00
Tuesday 09:00 - 10:00
Wednesday 09:00 - 10:00
Thursday 09:00 - 10:00
Saturday 09:00 - 10:00
Sunday 09:00 - 10:00

Telephone

+8801894761970

Alerts

Be the first to know and let us send you an email when Shahwahid Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahwahid Tours & Travels:

Share

Category