08/06/2024
UK 🇬🇧 Visa Application Process from Bangladesh 🇧🇩:
Online Application Form Fill Up, Appointment, Documents Upload & Tracking
প্রথমেই আপনার যেটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে, UK ভিসার ফর্ম সম্পূর্ণ অনলাইনে fill up করতে হয়। Form টাও বেশ বড় এবং detailed। Applicant এর যাবতীয় তথ্য ছাড়াও, applicant এর profession, income, expenditure, savings, cost of travel, travel history, etc তথ্য গুলোও দিতে হয়।
Application এর লিংক:
https://www.gov.uk/standard-visitor/apply-standard-visitor-visa
আপনি আপনার ইমেইল address টা enter করার সাথে সাথেই ঐ ইমেইলে একটা লিংক পাবেন, সেই লিংকটা দিয়েই পরবর্তীতে আপনি আপনার application পোর্টালে সরাসরি ঢুকতে পারবেন। এছাড়াও, আপনার কাছে একটা passowrd ও চাওয়া হবে, সেটাও প্রয়োজন পরবে যখনই আবার application এ ঢুকবেন।
Form শেষ বলে, আপনি finalise করলে, এরপর আর কোন correction বা modification করার সুযোগ থাকে না, তাই শেষ করার আগে carefully পড়ে নিলে ভালো।
Application এর পর্ব শেষ হলে আপনাকে নিয়ে যাবে একটা page এ, যেখানে দেখাবে download checklist, provide/arrange biometrics, download application, ইত্যাদি। সেখান থেকে আপনার চেকলিস্টটা ডাউনলোড করে নিতে হবে, কারণ biometrics দেয়ার সময় এই চেকলিস্টটাই আপনার প্রয়োজন হবে।
আপনি arrange biometrics এ ক্লিক করলেই দেখবেন, redirect করে vfs এর website এ নিয়ে গিয়েছে, যেখানে আপনার প্রথমে দেওয়া ইমেইল ধরে automatically একটা account create হয়ে যায়।
VFS এর পোর্টালে ঢুকে, আপনি appointment সহ, আরো বেশ কিছু paid option ও সিলেক্ট করতে পারবেন। তবে সেগুলা সবই optional। তবে ইদানিং কালের প্রসেসিং টাইমের কথা মাথায় রেখে, Keep My Passport while Applying Scheme টা আপনি নিতে পারেন। তাহলে ওদের এক/দুই মাসের জন্য আপনার পাসপোর্ট আটকে থাকলো না। চাইলে আপনি সেই সময়ে দেশের বাইরেও যেতে পারলেন, বা অন্য কোন ভিসার জন্যও apply করতে পারবেন।
VFS Portal থেকে আপনি চাইলে আপনার documents গুলো self-uplaod ও করতে পারেন। তাহলে আর ভিসা সেন্টারে কোন documents ই নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না, বা বেশ কিছু টাকাও, যেটা কিনা Scnaning Assistance এর জন্য চার্জ করতো VFS, সেটাও লাগলো না।
আপনার biometric দেওয়া শেষ হলে, আপনার application টা সম্পূর্ণ বলেই গণ্য হবে। তারপর আর নতুন কোন documents upload করার বা এত কিছুই করার সুযোগ নেই।
Application Tracking:
------------------------------------
UK ভিসার ক্ষেত্রে আপনি ফ্রীতে আপনার application এর কোন status চেক করতে পারবেন না। VFS reference দিয়েও কোন কিছুই জানতে পারবেন না। VFS থেকে শুধু মাত্র দুইটা ইমেইল বা মেসেজ পাবেন, প্রথমটা যে আপনার application এম্বাসিতে forward করা হয়েছে, এবং শেষে আপনার processed application টি, মানে আপনার পাসপোর্ট collection এর জন্য ready। ইদানিং প্রসেসিং টাইম বেশি হওয়ার কারণে, ১৫/১৬ দিনের মাথায় একটা ইমেইল আসে, যে কেন আপনার application নরমাল প্রসেসিং টাইমের মধ্যে প্রসেস করা যাচ্ছে না, এইসব লেখা।
তবে আপনি চাইলে, আপনার application track করতে পারেন, phone call এর মাধ্যমে বা email/মেসেজ দিয়ে। সেই ক্ষেত্রে কিছু charges আপনাকে দিতে হবে, আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে। তবে এক্ষেত্রে ও তাঁরা কখনই আপনার আবেদনের outcome বা result সম্বন্ধে বলবে না। শুধু এতটুকুই জানাবে, যে এখন প্রসেসিং চলছে, বা decision নেওয়া হয়েছে, etc।
তবে যদি tracking এ বলা হয় যে a decision has been made আর আপনি rejection এর কোন ইমেইল তখনও পান নি, তাহলে মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে আপনার ভিসটি approve হয়েছে এবং কয়েকদিনের মধ্যই আপনি পাসপোর্ট collect করতে পারবেন।
Tracking লিংক:
https://www.gov.uk/contact-ukvi-inside-outside-uk/y
ইউকে ভিসা সংক্রান্ত যেকোন তথ্য বা প্রসেসিং এর জন্য এই নাম্বারে +880 1797 760 976 যোগাযোগ করতে পারেন