04/04/2026
Question is not
-কোথায় টিকেট সস্তা?
Question is
কোথায় টিকেট SAFE?
এক ভাইয়ের এই পোস্ট দেখে মনে হলো কিছু লেখা যাক তাই লিখছি প্রথমেই বলে নিচ্ছি আমি কিন্তু এক সময় সস্তা খুঁজতে গিয়ে বহুত টাকা লস করে সেটা এখনও কাভার করতে পারিনি তাই টিকেট কিনতে সেইফ জোন অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে।
আজকের ট্রাভেল মার্কেটে সবাই price নিয়ে কথা বলে। কে কত কমে দিচ্ছে, কোথায় offer বেশি এসব নিয়েই আমাদের চিন্তা। কিন্তু একটা প্রশ্ন আমরা অনেক সময় ভুলে যাই এই সস্তা টিকেটটা কি আসলেই safe?
একটা ticket শুধু price না, এটা trust-এর ব্যাপার। আপনি যখন একটি টিকেট কিনছেন, তখন আপনি আপনার টাকা, আপনার journey, এমনকি আপনার পুরো ট্রিপের দায়িত্ব কাউকে দিচ্ছেন।
অনেক সময় দেখা যায় কম দামে টিকেট পাওয়া গেল, কিন্তু পরে issue হলো। PNR invalid, ticket void, refund নেই, বা support নাই।
তখন বুঝা যায়, সস্তা জিনিস সবসময় secure না।
এর বাহিরে গত কয়েক বছরে আমরা দেখেছি অনেক বড় বড় নাম যাদের উপর মানুষ blind trust করতো হঠাৎ করেই vanish হয়ে গেছে। যেমন Flight Expert, FlyFar, HALTRIP, Travel Business Portal এদের নিয়ে একসময় মার্কেট ছিল সরব। মানুষ ভাবতো, “এরা তো বড় company, safe তো হবেই!”
কিন্তু বাস্তবতা কী বলছে?
একটা system বা company বড় হলেই safe হয় না। আর flashy discount মানেই security না।
Safe ticket মানে কী?
✔ Valid airlines Booking
✔ Proper PNR & Verification
✔ After Sales Support
✔ Trusted Source
আমরা অনেকেই একটা ভুল করি, ১-২ হাজার টাকা বাঁচানোর জন্য এমন জায়গা থেকে টিকেট কিনি, যেখানে accountability নেই।
কিন্তু যখন সমস্যা হয়, তখন সেই সেভ করা টাকার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যায় যেটা আমার সাথেও হয়েছে তখন মনে হয় সময়, মানসিক চাপ, আর পুরো Trip নষ্ট হয়ে যায়।
এই Industry-তে একটা কথা খুব সত্য—
“Trust is more expensive than discount.”
আপনি যদি নিজের ভ্রমণ safe রাখতে চান, বা B2B Travel Business করেন—তাহলে আজ থেকেই mindset change করতে হবে।
মনে রাখবেন--
Price is important,
But SECURITY is everything.
আপনি যদি long-term এ travel business করেন বা নিজের ভ্রমণ safe রাখতে চান তাহলে price না, priority দিন reliability-কে।
Remember,
Cheap can attract you,
But SAFE will protect you.
আপনি কী বেছে নেবেন
Cheap?
নাকি SAFE?
Copy post.