01/02/2023
সিকিম-দার্জিলিং ভ্রমন ( প্রিমিয়াম )
( এই প্যাকেজটি একটি প্রিমিয়াম কোয়ালিটির রিলাক্স ট্রিপ )
" সিকিম-দার্জিলিং ভ্রমন " > (৭ রাত ৬ দিন )
-
★ ভ্রমন খরচঃ ২৪৫০০/-
-.
★ এই প্যাকেজ যা থাকবেঃ
-----------------------------
• ঢাকা- শিলিগুড়ি-ঢাকা বাস টিকেট। ( এসি )
• শিলিগুড়ি-সিকিম-দার্জিলিং-শিলিগুড়ি রিজার্ভ জিপ।
• সিকিম,দার্জিলিংও শিলিগুড়িতে মানসম্মত হোটেলে থাকা ।
• সকল ট্রান্সপোর্ট ( শিলিগুড়ি থেকে শিলিগুড়ি )
• প্রতিদিন ৩ বেলা খাবার ( শিলিগুড়ি থেকে শিলিগুড়ি )
• সকল সাইট সিন
• অভিজ্ঞ দোভাষি ১ জন পুরুষ গাইড এবং মহিলা গাইড
-
★ প্যাকেজে যা থাকছেনাঃ
------------------
• ভিসা ফি।
• ট্রাভেল ট্যাক্স।
• বর্ডার টিপস।
• প্রবেশ ফি (Entry Fee)।
• হাইওয়ের খাবার।
• লন্ড্রি খরচ।
• কেনাকাটা ও ব্যাক্তিগত খরচ।
_.
★ চাইল্ড পলিসিঃ
-----------------------
০ - ২ বছর পর্যন্ত শিশুদের জন্য ফ্রি ।এছাড়াও ২+ থেকে ৭ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে মোট পাকেজ মূল্যের ৮০% টাঁকা পরিশোধ করতে হবে। এই সকল ক্ষেত্রে বাচ্চারা বাসের আসন পাবে এবং হোটেলে তারা অভিভাবকের সাথে রুম শেয়ার করবে।
❑ ৫০% অগ্রিম সাপেক্ষে বুকিং নিশ্চিত করতে হবে।বাকি পেমেন্ট ভ্রমনের দিন বাসে উঠে পরিশোধ করতে পারবেন।
-
বিঃদ্রঃ এক রুমে ৪ জন করে থাকবে। রুমে দুইটি করে বড় বেড থাকবে। অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। সব রুমে এটাচড বাথরুম থাকবে।কাপল ও ভি আই পি প্যাকেজের ক্ষেত্রে একরুমে দুইজন। সেক্ষেত্রে প্যাকেজ মূল্যের সাথে প্রতিজন অতিরিক্ত ১২০০ টাকা প্রদান করতে হবে ।
-
★ যে সব স্পটে আমরা ঘুরবোঃ
-------------------------
❑ সিকিম -
---------
> সিকিম > গ্যাংটক > সাঙ্গু লেক > লাচুং > ইয়ামথাং ভ্যালি
> জিরো পয়েন্ট ( অনুমতি সাপেক্ষে ) > এমজি মার্গ
❑ দার্জিলিং –
----------
> কলিমপং > টাইগার হিল > ঘুম মনেস্ট্রি >রক গার্ডেন > টি গার্ডেন >হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট > তেনজিং রক > জাপানিজ টেম্পল > জুওলজিক্যাল পার্ক >রোপওয়ে > লেপচাজগত > সীমানা ভিউ পয়েন্ট> মিরিক লেক > মিরিখ
★ যে হোটেলে আমরা থাকবোঃ
-----------------------------------------------
> সিকিম - হোটেল বারিস, দা লাচুং কন্টিনেন্টাল বা একই মানের যে কোন হোটেল।
> দার্জিলিং – টিম্বার লজ,হোটেল রাজ প্যালেস বা একই মানের যে কোন হোটেল।
> শিলিগুড়ি – হোটেল রয়্যাল গার্ডেন বা একই মানের যে কোন হোটেল।
-
★ ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকাঃ
------------------------------------------------------
> ৬ মাসের ভ্যালিড পাসপোর্ট।
> ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ২০০ ডলার এন্ডোর্সমেন্ট।
> চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে এন ও সি লেটার (নো অবজেকশন সার্টিফিকেট)।
> ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
> অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবীদের জন্যে)।
> ন্যাশনাল আইডি কার্ডের কপি।
> ছবি (২''/২'', ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে)।
> বিদু্ৎ/পানি/টেলিফোন বিলের কপি।
> স্টুডেন্ট আইডি কার্ড (স্টুডেন্টদের ক্ষেত্রে)।
-
★ সিকিমে প্রবেশের জন্য প্রবেশের অনুমতির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকাঃ
----------------------------------------------
১০কপি পাসপোর্ট সাইজের ছবি।
১০কপি ভিসার ফটোকপি।
১০কপি পাসপোর্টের প্রথম দুই পেইজের একত্রে ফটোকপি।
১০কপি ভ্যাক্সিন সনদপত্র ।
★ নিরাপত্তাঃ
---------------------
★ পরিবারের সকলকে নিয়ে আমাদের সাথে এই ভ্রমন ১০০% নিরাপদ।
★ সুদক্ষ গাইড থাকার কারনে গাইডের দিক নির্দেশনায় নিরাপদ স্থানে গমন করা যায়।আমাদের রয়েছে বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত প্রুষ ও মহিলা গাইড ।
★ নিরাপত্তা ও হসপিটালিটি এবং ফ্যামিলি ফ্রেন্ডলি অর্গানাইজার হওয়ার কারনে কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ও কাপল/পরিবার সহ অনেকেই ভ্রমন করে থাকেন। বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
-
>> আমাদের এই ভ্রমন প্যাকেজে এই প্যাকেজ মূল্যের বাইরে কোন প্রকার সার্ভিস চার্জ / হিডেন চার্জ নেই।
>> বাসের আসন বণ্টনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন বুকিং নেওয়া হবে।
-
★ আমাদের ভ্রমন আইটিনারিঃ
----------------------
১ম দিন সন্ধা ৬টায় এসি গাড়িতে বুড়িমারির উদ্দেশ্যে যাত্রা শুরু।
এরপরদিন সকালে বুড়িমারি পৌছে বর্ডারে সকল ফর্মালিটিজ শেষ করে,বর্ডার ক্রুস করে আবার এসি গাড়ীতে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু ।আনুমানিক দুপুর ১২/১টার দিকে আমরা শিলিগুড়ি পৌছাবো।শিলিগুড়ি পৌছে দুপুরের খাবার শেষে রিজার্ভ জিপে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করবো।গ্যাংটক পৌছাবো সন্ধার দিকে। সন্ধায় গ্যাংটকে ঘোরাঘুরি।এরপর রাতের খাবার শেশে গ্যাংটকে হোটেলে রাত্রীযাপন।
এরপরদিন সকালে লাচুং এর উদ্দেশ্যে যাত্রা শুরু।পথেই দুপুরের খাবার সেরে নেবো।আনুমানিক বিকাল চারটার দিকে আমরা লাচুং পৌছাবো।লাচুং পৌছে হোটেলে ফ্রেশ হয়ে ঘোরাঘুরি এবং রাতের খাবার শেষে লাচুংএই হোটেলে রাত্রী যাপন।
এরপরদিন লাচুং এ সাইটসিন। এখানে আমরা ইয়ামথামভ্যালী,কাটাও,জিরো পয়েন্ট ঘুরে দেখবো। এরপর দুপুরের খাবার শেষে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করবো এবং গ্যাংটকে সন্ধায় পৌছাবো।সন্ধায় গ্যাংটকের আশেপাশেই ঘোরাঘুরি করে রাতের খাবার খেয়ে গ্যাংটকেই হোটেলে রাত্রি যাপন।
এরপরদিন সকালের নাস্তা সেরে দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু।পথেই কালিমপং সাইট সিন করে দুপুরের খাবার খেয়ে বিকালে দার্জিলিং পৌছাবো।দার্জিলিং এ হোটেলে ফ্রেশ হয়ে মল রোডে চলবে আড্ডা ও ঘোরাঘুরি এবং রাতের খাবার শেষে হোটেলেই রাত্রী যাপন ।
এরপরদিন ভোর চারটায় টাইগার হিল যাবো।সেখানেই সকাল আটটার দিকে সকালের নাস্তা সেরে নিবো।এরপর বাতাসিয়া লুপ,রক গার্ডেন,জাপানিজ টেম্পল সহ আরো বেশ কিছু স্পট পরিদর্শন শেষে করবো।পথেই দুপুরের খাবার সেরে নিবো।এরপর মিরিখ পরিদর্শন শেষে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করবো।সন্ধায় আমরা শিলিগুড়ি পৌছাবো।সন্ধার পর সবাই কেনাকাটা,ঘোরাঘুরি বা পারসোনাল টাইম স্পেন্ড করবে। এরপর রাতের খাবার শেষে শিলিগুড়িতেই হোটেলে রাত্রী যাপন।
এরপরদিন সকালের নাস্তা শেষে দুপুর ১২টা পর্যন্ত পারসোনাল টাইম স্পেন্ড করবে। এরপর সবার বাগ গুছিয়ে দুপুরের খাবার শেশে,আনুমানিক দুপুর ১/২ টার ভিতরে আমরা এসি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। বিকাল চারটায় চেংড়াবান্দা বর্ডারে ইমিগ্রেশন সেরে আবার বুড়িমারি থেকে এসি বাসে ঢাকার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু। আনুমানিক ভোর ৪/৫ টার দিকে আমরা ঢাকায় পৌছে যাবো।
এখানেই আমাদের ভ্রমনের সমাপ্তি ঘোষনা করা হবে।