স্বপ্নের আগামীর বাঁশখালী

স্বপ্নের আগামীর বাঁশখালী পাহাড় সমুদ্রে ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার প্রিয় বাঁশখালী যেনো এক টুকরো মিনি বাংলাদেশ। কারণ আমাদের ছোট্ট একটি উপজেলায় আপনি পর্যটনের সবকিছুই পাবেন।

👏 চট্টগ্রামের কৃতী সন্তান "এ.এম আমিমুল এহসান" অর্জন করেছেন অনন্য এক সাফল্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ...
14/09/2026

👏 চট্টগ্রামের কৃতী সন্তান "এ.এম আমিমুল এহসান" অর্জন করেছেন অনন্য এক সাফল্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে ৪.০০-এর মধ্যে ৪.০০ CGPA অর্জন করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। 🎓✨

শুধু অসাধারণ ফলাফল অর্জনই নয়, এই সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার নিজের ডিপার্টমেন্টেই শিক্ষক হিসেবে যোগ দিতে যাচ্ছেন আমিমুল এহসান। একজন শিক্ষার্থী থেকে দেশের অন্যতম সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে ওঠার এই যাত্রা সত্যিই গর্বের ও অনুপ্রেরণার।

আমিমুল এহসানের শিক্ষাজীবনের শুরু চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। এরপর নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ভর্তি হন বুয়েটে। কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে সেখানেই গড়ে তুলেছেন নিজের অনন্য অবস্থান।

চট্টগ্রামের সন্তান হিসেবে তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, পুরো চট্টগ্রামের জন্যই গর্বের। ❤️💚

প্রাণঢালা অভিনন্দন ও নিরন্তর শুভকামনা এ.এম আমিমুল এহসানের জন্য। তাঁর জ্ঞান ও মেধা চট্টগ্রামের ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক এই প্রত্যাশা। 👏💐

#বুয়েট #চট্টগ্রামেরসন্তান

যে বন্ধুকে এখনো খুঁজছে সুফি মিজান!
13/09/2026

যে বন্ধুকে এখনো খুঁজছে সুফি মিজান!

বাফুফের প্রাথমিক বাছাইয়ে মনোনীত  বাঁশখালী ফুটবল একাডেমীর ফরহাদ উদ্দিন ছোটন----------------------------------------------...
12/09/2026

বাফুফের প্রাথমিক বাছাইয়ে মনোনীত
বাঁশখালী ফুটবল একাডেমীর ফরহাদ উদ্দিন ছোটন
--------------------------------------------------------------------------
আজারবাইজানে অনুষ্টিতব্য ফিফা (অ-১৫) ওয়ার্ল্ডকাপ ফেষ্টিভাল এর জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ট্রায়ালে চট্টগ্রাম বিভাগ থেকে প্রাথমিকভাবে তিনজনকে মনোনীত করা হয়েছে। তাদের একজন বাঁশখালী ফুটবল একাডেমীর প্রতিভাবান ফুটবলার ফরহাদ উদ্দিন ছোটন। শুক্রবার ঢাকাস্থ কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ষ্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন একাডেমীর ১৪৮ জন প্রতিভাবান কিশোর ফুটবলার বাছাইয়ে অংশ নেয়।
১২ সেপ্টেম্বর (শনিবার) ছোটন যশোর শামসুল হুদা একাডেমীতে বাফুফের তত্বাবধানে পরিচালিত জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার জন্য রওনা হবে।

🩺 কাহারঘোনার গর্ব — এক পরিবারে তিন এমবিবিএস ডাক্তার 🩺একই পরিবারের তিন বোন, তিনজনই চিকিৎসক—এটি নিঃসন্দেহে আমাদের প্রিয় কা...
12/09/2026

🩺 কাহারঘোনার গর্ব — এক পরিবারে তিন এমবিবিএস ডাক্তার 🩺

একই পরিবারের তিন বোন, তিনজনই চিকিৎসক—এটি নিঃসন্দেহে আমাদের প্রিয় কাহারঘোনার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
আমাদের কাহারঘোনার কৃতী সন্তান ইশরাত জাহান অমি আজ চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (USTC) থেকে সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেছেন। 🎓
ইসরাতুল জান্নাত অমির আগে তাঁর বড় দুই বোনও একইভাবে সফলতার সাথে এমবিবিএস সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ।
👩‍⚕️ বড় বোন —ডাঃ মদিনাতুল আরেফিন আরজু
👩‍⚕️ মেজ বোন — ডাঃ মোস্তাফাতুল আরেফিন লিপি
👩‍⚕️ ছোট বোন — ডাঃ ইশরাতুল জান্নাত অমি
তিন বোন—তিনজনই এমবিবিএস ডাক্তার মাশাল্লাহ।
একটি পরিবারের জন্য যেমন এটি অসাধারণ অর্জন, তেমনি কাহারঘোনার প্রতিটি মানুষের জন্যও এটি আনন্দ ও গর্বের সংবাদ।
তাঁদের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, মেধা এবং পরিবারের ভালোবাসা ও ত্যাগ। তাঁদের এই অর্জন আমাদের এলাকার নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের জন্যও হতে পারে এক উজ্জ্বল অনুপ্রেরণা।
আমরা ইশরাতুল জান্নাত অমিকে তাঁর এই গৌরবময় অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। একইসঙ্গে তাঁর দুই বোন আরজু ও লিপিকেও জানাই শ্রদ্ধা ও শুভকামনা।
আল্লাহ তাঁদের তিন বোনকে জনবান্ধব চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার তাওফিক দান করুন এবং তাঁদের জীবনকে সাফল্য, সম্মান ও মানবকল্যাণে পরিপূর্ণ করুন আমিন 🤲

উল্লেখ্য তাঁরা তিন বোন সরল নিবাসী জনাব আলহাজ্ব মাওলানা আমিন উল্লাহর কন্যা।

#কাহারঘোনার_গর্ব #তিন_বোন_তিন_চিকিৎসক #ইশরাত_জাহান_অমি

বাঁশখালী যে মেধাবী ছেলেমেয়েরা এবার এমবিবিএস পাশ করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এখানে কেউ বাদ পরলে তার তথ্য কমেন্ট...
12/09/2026

বাঁশখালী যে মেধাবী ছেলেমেয়েরা এবার এমবিবিএস পাশ করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।

এখানে কেউ বাদ পরলে তার তথ্য কমেন্টে দিন👇

বাঁশখালীতে আপন ৩ বোনের বিস্ময়কর সাফল্য; তিনজনই  সরকারি মেডিকেল থেকে এমবিবিএস পাশ।ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল...
10/09/2026

বাঁশখালীতে আপন ৩ বোনের বিস্ময়কর সাফল্য; তিনজনই সরকারি মেডিকেল থেকে এমবিবিএস পাশ।

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন “তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো।” নেপোলিয়ন বোঝাতে চেয়েছেন,একটি শিশুর প্রথম শিক্ষালয় হলো পরিবার এবং প্রথম শিক্ষক হলো মা। তাই একটি জাতিকে প্রগতিশীল ও শিক্ষিত করতে হলে সবার আগে শিক্ষিত মা অত্যন্ত জরুরি।

বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান এর বড় মেয়ে রত্নগর্ভা মা হোসনে আরা'র তিন মেয়ে ও এক ছেলে। তিন মেয়েই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডাক্তার হলেন। দুই জন আগে এবং ছোটজন এইবার। মহান আল্লাহ স্নেহধন্য ভাগ্নীদের মানবিক ডাক্তার হিসাবে কবুল করুক এবং সুস্থ শরীরে দীর্ঘজীবি করুক।তাঁর একমাত্র ছেলে "ত্বলহা বিন মনছুর" ও খুব অল্প বয়সে হাফেজে কুরআন হওয়ার পর বর্তমানে মাদ্রাসায় অধ্যয়নরত আছে। যারা বলে বর্তমানে পর্দায় থেকে কিছু করা সম্ভব নয়,আমার এই তিন ভাগ্নী তাদের জন্য জ্বলন্ত উদাহরণ হয়ে রইল।ইনশাআল্লাহ ,সম্পূর্ণ পর্দায় থেকে অল্পসময়ের মধ্যেই সবাই সফলতার শীর্ষে পৌছানোর জন্য দোয়া রইল।

জুয়াখেলার চরম পরিণতি; স্ক্র্যাপের ব্যবসা হারিয়ে চুরি করতে গিয়ে খেলেন পাবলিকের গণধোলাই!! উনি একজন ব্যবসায়ী ছিলেন।  এসক্রা...
29/08/2026

জুয়াখেলার চরম পরিণতি; স্ক্র্যাপের ব্যবসা হারিয়ে চুরি করতে গিয়ে খেলেন পাবলিকের গণধোলাই!!

উনি একজন ব্যবসায়ী ছিলেন।
এসক্রাফের ব্যবসা করতেন। হালাল ইনকাম।
সংসারটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলেন। একটা ছোট মেয়েও আছে।

তারপর জীবনে আসলো "জুয়ার নেশা"।

আর তারপর থেকে শুধু হারানো...
টাকা গেলো। ব্যবসা গেলো।
ঋণের বোঝা। ঘরের জিনিসপত্র সব বিক্রি।

নেশাগ্রস্ত হয়ে গেলেন।
শেষে পেটের দায়ে চুরির পথ বেছে নিলেন।
আর ধরা খেয়ে আজ এই অবস্থা।

কাল যার দোকান ছিল, আজ সে মাটিতে।
কাল যার সম্মান ছিল, আজ সে লাঞ্ছিত।
সবচেয়ে কষ্টের কথা - একটা বাচ্চার ভবিষ্যৎ শেষ।

ভাইয়েরা আমার,
জুয়া, বাজি, অনলাইন গেম - এগুলা কাউকে কোটিপতি বানায় না।
এগুলা মানুষকে চোর বানায়। ফ্যামিলি ধ্বংস করে দেয়।

প্লিজ নেশা থেকে দূরে থাকুন। নিজে বাঁচুন। ফ্যামিলি বাঁচান।

আল্লাহ এই ভাইকে হেদায়েত দিক। নেশা থেকে ফিরায় আনুক। সুস্থ করে দিক। আমিন 🤲
#জুয়াথেকেদূরেথাকুন

আপনার বাড়ি পশ্চিম বাঁশখালীতে হয়ে থাকলে অবশ্যই এই পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন।আর সেইসঙ্গে মেরিন ড্রাইভ সড়কের দাবি...
28/08/2026

আপনার বাড়ি পশ্চিম বাঁশখালীতে হয়ে থাকলে অবশ্যই এই পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন।

আর সেইসঙ্গে মেরিন ড্রাইভ সড়কের দাবি আদায়ে করণীয় কি তা কমেন্টে জানাতে ভুলবেননা।

বাঁশখালীর এ মানুষটাকে নিয়ে মিডিয়ায় প্রচুর নেতিবাচক নিউজ দেখছি। এগুলা কি সত্য??
21/08/2026

বাঁশখালীর এ মানুষটাকে নিয়ে মিডিয়ায় প্রচুর নেতিবাচক নিউজ দেখছি। এগুলা কি সত্য??

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের আগামীর বাঁশখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share