23/11/2020
আসসালামুয়ালাইকুম সম্মানিত সহযোদ্ধা কর্মবীর মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা। সম্প্রতি MRT লাইনে বাংলাদেশের কিছু মানুষ বাটপারি শুরু করেছে। তারা একটা চক্র সক্রিয় অংশগ্রহণ করে থাকে।
তারা কয়েকজন পাশাপাশি অবস্থান করবে।সরল সোজা মানুষকে টার্গেট করবে।দেখে কোন ষ্টেশানে নামে সাথে সাথে তারাও নামবে। খুব মোলায়েম সুরে বলবে,ভাই আমি খুব বিপদে পড়েছি, আমার অনেক সখের নতুন কেনা মোবাইলটা বিক্রি করে দিবো। যতোটুকু পারেন দেন। একমাস হয়নি (আর এম) এক হাজার দিয়ে কিনেছি। আপনি তিন শ দিলে দিয়ে দিবো। অনেকেই মনে করবে আসলেই তো এক হাজার টাকা দামের মোবাইল মাত্র তিনশ' কিনে নেই। কথাবার্তা যখন আগাতে থাকে ঠিক সেই মুহূর্তেই পাশে অবস্থানরত তারা এসে আবার দামাদামি করবে। যেভাবে হোক বিভিন্ন কৌশলে টাকা আদায় করে নিবে। অবশেষে মোবাইল তো দেবেই না, বরং পুলিশের হুমকি দিবে।
প্রতারনার জাল দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশের মাটিতে। এদের জন্য হাজার ও বাংলাদেশী শ্রমিকেরা বিপদের সম্মুখীন হতে হয়।
আজকে আমার সাথে ও তাদের দেখা।পাসার সিনি নামলাম তথাকথিত দুই জন এসে হাজির। আমি তো আগে শুনেছি মাত্র, আজকে দেখাই হয়ে গেল। আমরা কয়েক জন থাকলে একটু দেখতাম তাদের কৌশল গুলো। আমি একা একা তেমন কথা না বাড়িয়ে চলে এলাম।
সাবধান, সাবধান, সাবধান।
একটু সাবধানতা অবলম্বন করতে উৎসাহিত করছি।
ধন্যবাদ,
ভালো থাকবেন,
অন্য কে ভালো রাখবেন।
নিজে মাস্ক ব্যবহার করুন,
আইনকে সম্মান করুন।
আমি , মুহাম্মদ আনোয়ার হোসেন
মালয়েশিয়া
২২/১১/২০২০
গ্রুপ পোষ্ট 👌
copy