Molla Tours and Travels

Molla Tours and Travels Vision To target each country slowly as a tourist attraction and slowly approach the whole world and

22/01/2025

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা ফ্রি! 🇳🇵
বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে পারেন।
👉 প্রথমবার ফ্রি, দ্বিতীয়বার ভিসা ফি দিতে হবে।
👉 ভিসার মেয়াদ: ৬ মাস (৩০ দিনের ভ্রমণ অনুমতি)।
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 📋:
1️⃣ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস)।
2️⃣ ২ কপি ছবি (সাইজ: ৩.৫x৪.৫ সেমি)।
3️⃣ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (NID)।
4️⃣ ব্যাংক স্টেটমেন্ট: শেষ ৩ মাসের।
5️⃣ এনওসি বা ট্রেড লাইসেন্স: চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য।
6️⃣ হোটেল বুকিং ডকুমেন্টস।
7️⃣ বিমানের রাউন্ড ট্রিপ টিকিট।
8️⃣ আবেদন ফর্ম।
প্রসেসিং টাইম এবং ঠিকানা 📍:
• ঠিকানা: নতুন বাজার, আমেরিকান এম্বাসির পেছনে, নেপাল এম্বাসি।
• আবেদন জমা: সকাল ৯:০০ – দুপুর ১২:৩০।
• ডেলিভারি টাইম: দুপুর ২:০০ – বিকাল ৪:০০।
• প্রসেসিং টাইম: মাত্র ৩ দিন।
অতিরিক্ত তথ্য ✈️:
• শিশুদের জন্য বাবা-মায়ের পাসপোর্ট ও স্কুলের NOC জমা দিতে হবে।
• ভিসার তারিখ নির্ধারণের সময় পরিকল্পনা অনুযায়ী সঠিক দিন উল্লেখ করুন।
• ফ্রি ভিসার সুবিধা বছরে মাত্র একবার প্রযোজ্য।
• ট্যুরিজমের জন্য অক্টোবর-ডিসেম্বর সেরা সময়।
বিশেষ পরামর্শ ⚠️:
• নেপালে হিমালয় অঞ্চলে ঘোরার জন্য গাইড রাখুন।
• পর্যাপ্ত নেপালি রুপি নিয়ে নিন, কারণ সব জায়গায় কার্ড চলে না।
• পরিবার নিয়ে ভ্রমণে সবাইকে আলাদা ডকুমেন্টস নিতে হবে।
💡 পোস্টটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে।

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপসএটা যে ১০০% কার্যকর সেটা আমি  #ইউরোপ 🇪🇺 আসার সময় বুঝতে পেরেছিলাম , যেখানে 150...
09/01/2025

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপস

এটা যে ১০০% কার্যকর সেটা আমি #ইউরোপ 🇪🇺 আসার সময় বুঝতে পেরেছিলাম , যেখানে 150,000 এর টিকেট আমি মাত্র 80,593 টাকায় পেয়েছিলাম,

সস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব। নিচে এমন ৭টি কার্যকর কৌশল উল্লেখ করা হলো।

১. মঙ্গলবার ও বুধবার টিকিট বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হলো সস্তায় টিকিট কেনার সেরা দিন। বেশিরভাগ এয়ারলাইনস মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের টিকিটের মূল্য আপডেট করে। পরিসংখ্যান বলছে, অধিকাংশ মানুষ শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম খোঁজেন। তাই মধ্য সপ্তাহে টিকিট কিনলে দাম তুলনামূলক কম হয়।

২. আগে থেকে টিকিট বুক করুন, তবে অতিরিক্ত আগেও নয়

ভ্রমণের তারিখের অন্তত ২১ দিন আগে টিকিট কিনুন। এয়ারলাইনস সাধারণত প্রথম কয়েকজন যাত্রীকে সবচেয়ে সস্তা টিকিট দেয়। তবে খুব আগেও বুক করলে বেশি দাম দিতে হতে পারে।

৩. সঠিক দিন নির্বাচন করুন

মঙ্গলবার বা বুধবার ফ্লাইট বুকিং এবং ভ্রমণের জন্য আদর্শ। এই দিনগুলোতে ভ্রমণকারী তুলনামূলক কম থাকে। তাই টিকিটের দামও কম থাকে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সেরা অফার খুঁজুন

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১১-১২ সপ্তাহ আগে টিকিটের সেরা অফার পাওয়া যায়। এই সময়ে নিয়মিত টিকিটের দাম চেক করুন।

৫. ছোট এয়ারপোর্টে ল্যান্ড করুন

বড় এয়ারপোর্টের পরিবর্তে কাছাকাছি ছোট এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। যেমন, লন্ডনে যাওয়ার সময় হিথ্রোর পরিবর্তে ম্যানচেস্টার এয়ারপোর্টে নামুন এবং ট্রেনে লন্ডনে যান। এতে খরচ কমে।

৬. ব্রাউজারের 'কুকিজ' পরিষ্কার করুন

ফ্লাইট টিকিট খোঁজার সময় আপনার ব্রাউজারের কুকিজ পরিষ্কার করুন। না হলে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম আপনার আগের অনুসন্ধান ধরে নেবে এবং দাম বাড়িয়ে দিতে পারে।

৭. টিকিটের দাম তুলনা করুন

একটি ওয়েবসাইটে নির্ভর না করে বিভিন্ন সাইটে টিকিটের দাম তুলনা করুন। প্রায়ই দেখা যায়, একই এয়ারলাইন্সের টিকিট অন্য ওয়েবসাইটে সস্তা পাওয়া যায়।

বিশেষজ্ঞের পরামর্শ: সাইটগুলো ব্যবহার করুন

সস্তায় টিকিট খুঁজতে এই সাইটগুলো ব্যবহার করুন:

1. Skyscanner
https://www.skyscanner.net

2. CheapFlight
https://www.cheapflights.com

3. Momondo
https://www.momondo.com

4. Kayak
https://www.kayak.com

5. Google Flights
https://www.google.com/flights

ফ্লাইটের টিকিট সস্তায় কিনতে এই টিপসগুলো অনুসরণ করুন। পরিকল্পিত ভ্রমণ আপনার সময় ও অর্থ দুটোই বাঁচাবে।
Collected.

Compare cheap flight prices from all major airlines and travel agents, and find the cheapest tickets to all your favourite destinations. Book online today.

16/03/2024
আবেদন পত্র জমা দেয়ার ডেট যদিও একটু পিছনে, তবুও জমা দেয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি ই পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে ভারতীয় হ...
20/11/2023

আবেদন পত্র জমা দেয়ার ডেট যদিও একটু পিছনে, তবুও জমা দেয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি ই পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে ভারতীয় হাই-কমিশন।

ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ৭ থেকে ১৫ দিন।
মেডিকেল ভিসার ক্ষেত্রে ৪ থেকে ১০ দিন।

বি:দ্র: ক্ষেত্র বিশেষে কম বেশিও হতে পারে।

👉ভারতীয় ট্যুরিস্ট ভিসা:

১)মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)
২) (২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়)
৩) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন
৪) বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল ইত্যাদি)
৫) ব্যাংক স্টেটমেন্ট লাষ্ট ৬ মাসের অথবা ২০০ ডলার এনডোর্সমেন্ট
৬) পেশার প্রমাণপত্র: ( চাকরি হলে এনওসি, অথবা ট্রেড লাইসেন্স, অথবা স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি)

আমরা ইন্ডিয়ান ভিসা ফি সহ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করি।
যোগাযোগ: 01731-781399

Molla Tours and Travels

08/10/2023

প্রতিনিয়ত ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করে দিচ্ছি আমরা😍😍
এখনো পর্যন্ত ভিসা প্রাপ্তির রেসিও ১০০% আলহামদুলিল্লাহ।

যাদের ইন্ডিয়ান ভিসা প্রয়োজন চলে আসুন আমাদের অফিসে।

★ ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজন
১. পাসপোর্টের কপি
২. ইমেইল আইডি ও ফোন নাম্বার
৩. ন্যাশনাল আইডি/ জন্মনিবন্ধনের কপি
৪. ইউটিলিটি বিলের কপি (বর্তমান ঠিকানার)
৫. লাস্ট ইন্ডিয়ান ভিসার কপি (যদি থাকে)
৬. চাকুরীর (আইডি কার্ড ও NOC)/ ব্যবসায়ী হলে লাইসেন্স/ স্টুডেন্ট হলে আইডি কার্ড ও অবিভাবকের ব্যবসা বা চাকুরির প্রমাণপত্র ও ফোন নাম্বার
৭. লাস্ট ১০ বছরে কোন কোন দেশে ভ্রমণ করা হয়েছে, সেগুলার নাম
৮. ফটো সাদা ব্যাকগ্রাউন্ডের ২*২ ইঞ্চি (হার্ড ও সফট কপি)
৯.এন্ডোসমেন্ট নিম্নে ১৫০ডলার/বা ছয়মাসের ব্যাংক স্টেটমেন্ট



★★ যে কোন জিজ্ঞাসা, বুকিং অথবা কাস্টোমাইজ ট্যুরের জন্য যোগাযোগ করুনঃ

01731-781399

15/08/2023
হজ যাত্রী আর ফ্রি জমজমের পানি:সম্মানিত হজ যাত্রীরা এখন সৌদি আরবে অবস্থান করছেন। যে ফ্লাইটগুলি তাদেরকে নিয়ে সৌদি আরব যায় ...
23/06/2023

হজ যাত্রী আর ফ্রি জমজমের পানি:

সম্মানিত হজ যাত্রীরা এখন সৌদি আরবে অবস্থান করছেন। যে ফ্লাইটগুলি তাদেরকে নিয়ে সৌদি আরব যায় সেগুলি বাংলাদেশে আসার সময় খালি আসে। গত কয়েক বছর ধরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ খালি ফ্লাইটগুলিতে জমজমের পানি নিয়ে এসে জমা করতে থাকে। ফলে হজ শেষে বাংলাদেশে ফেরার সময় বিমানের যাত্রীদের জমজমের পানি লাগেজের সাথে বুকিং দিয়ে আনতে হয় না। বাংলাদেশগামী ফ্লাইটে কেবিন ক্রু সম্মানিত হাজীদের প্রত্যেকের হাতে একটি করে টোকেন দেন। বাংলাদেশে পৌছে ইমিগ্রেশন এবং লাগেজ সংগ্রহ শেষ করার পর ঐ টোকেনটি জমা দিলেই প্রত্যেক যাত্রী ৫ লিটারের জমজমের পানির একটি বাক্স পেয়ে যান।

বিমান এ পদ্ধতি অনুসরণ করলেও সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের জমজমের পানি লাগেজের সাথে বুকিং দিয়েই আনতে হত। এতে করে শেষের দিকের ফ্লাইটে আসা অনেক যাত্রী বাংলাদেশে পৌছে জমজমের পানি পেতেন না। তবে এখন সৌদি এয়ারলাইন্সও বিমানের মতই তাদের খালি ফ্লাইটে জমজমের পানি নিয়ে এসে বাংলাদেশে জমা করেছে। অর্থাৎ এখন বিমানের মত সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরকেও বাংলাদেশে ফেরার সময় লাগেজের সাথে জমজমের পানি বুকিং দিতে হবে না। ঢাকা, চট্টগ্রাম অথবা সিলেটে বিমানবন্দরে পৌছে টোকেন জমা দিয়ে তারা প্রত্যেকে পাচ লিটারের পানির বাক্স গ্রহণ করবেন।

এভাবে নিয়ে আসা জমজমের পানির বাক্স পর্যাপ্ত। অল্প কিছু সংখ্যক বাক্স পরিবহনের সময় ফেটে নষ্ট হতে পারে। সে বিবেচনায় কিছু বাক্স অতিরিক্ত আনা হয়। ফলে কোন হাজী পানি পাবেন না, এমন আশঙ্কা ইনশাল্লাহ আর নেই।

সৌদি সরকার তাদের নির্ধারিত ৫ লিটারের বাক্স ছাড়া আর কোন অবস্থাতেই লাগেজের সাথে জমজমের পানি আনতে দেয় না। কেউ লাগেজে ভরে পানি আনার চেষ্টা করলে তা স্ক্যানিংয়ে ধরা পড়বে এবং লাগেজ খুলে পানি ফেলে দেওয়ার পর তা উড়োজাহাজে তুলতে দিবে।

একইভাবে অনেকে লাগেজে কাচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটাও নিষিদ্ধ। মাংসের বরফ দ্রুত গলে গিয়ে রক্ত বের হয়ে পড়ে এবং কোন কারণে লাগেজ পাঠাতে দেরি হলে রক্ত পচা দুর্গন্ধে বিমানবন্দরের পরিবেশ দুর্বিসহ হয়ে ওঠে। সম্মানিত হাজীদের মনে রাখতে হবে আমরা যেন সৌদি সরকারের বিরক্তি সৃষ্টির মত কোন কাজ না করি।

পরম করুণাময় সকল হজযাত্রীর হজকে কবুল করুন। তাদের সকলকে হজ শেষে সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করুন।

Credit: Magistrates of All airport Bangladesh

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি২। এপ্লিকেশন ফর্ম৩। এন আই ডি / স্মার্ট কার্ড...
13/06/2023

ইন্ডিয়ান_টুরিস্ট_ভিসা_করতে_কি_কি_ডকুমেন্টস প্রয়োজন :

১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)

কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।

দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??

সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

29/09/2022

আজ হতে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।

চিকিৎসা অথবা ভ্রমণকে আরো সহজ করতে ইন্ডিগো এয়ারলাইন্স  নিয়ে এল হায়দরাবাদের উদ্দ্যেশে সপ্তাহে ৩ টি ডিরেক্ট ফ্লাইট ! বুকিং ...
28/09/2022

চিকিৎসা অথবা ভ্রমণকে আরো সহজ করতে ইন্ডিগো এয়ারলাইন্স নিয়ে এল হায়দরাবাদের উদ্দ্যেশে সপ্তাহে ৩ টি ডিরেক্ট ফ্লাইট !

বুকিং এর জন্য মেসেজ করুন আমাদের পেজ এ

Address

House#08, Road#03, Nikunja-02, Khilkhet
Dhaka
1229

Telephone

+8801731781399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Molla Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Molla Tours and Travels:

Share

Category