Join Tour & Travel

Join Tour & Travel Life are too short the world are wide ,let’s make life enjoyable .DON’t WASTE time go where you want

27/06/2026

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম:
#বিঃদ্রঃ ভিসা প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ভিসা আবেদন করবেন কীভাবে

ইন্ডিয়ার জন্য ভিসা আবেদন করতে হবে https://indianvisabangladesh.nic.in/visa/Registration এই ঠিকানায়। এখানে আপনি আবেদন ফর্ম পূরণ, করতে পারবেন। সব ঘর সঠিকভাবে পূরণ করার পর ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।

কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন

যেদিন আপনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন তার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। শুধু যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করেছেন, তাদের জন্য একই দিন বিকাল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য https://appointment.ivacbd.com/ সাইনআপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে থাকা ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইনআপ করতে বলা হয়েছে।

সাইনআপ করার একটি ওটিপি এসএমএসে যাবে এবং আরেকটি যাবে ইমেইলে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরবর্তী সময়ে মোবাইল এসএমএসের ওটিপি সাবমিট করার মাধ্যমে ইমেইল এবং মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ করতে হবে। বিকাল সাড়ে ৪টার আগে সাইনআপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর মোবাইলে ওটিপি পাঠানো হবে। ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা চলে আসবে। সেখানে প্রথমে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে। আপলোড করার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য নির্বাচিত একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। সেটি পরিবর্তন করতে চাইলে একবার বদলানোর সুযোগ রাখা হয়েছে।

অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে। আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল বাতিল করা হবে।

ট্যুরিস্ট ভিসার জন্য কী কী কাগজপত্র লাগবে

ভিসা আবেদনের সঙ্গে বেশকিছু কাগজপত্র জমা দিতে হবে।

১. ভিসা আবেদন জমা দেওয়ার সময় ছয় মাস মেয়াদসহ মূল পাসপোর্ট কমপক্ষে দুই খালি পৃষ্ঠা থাকতে হবে। পাসপোর্টের কপি (প্রথম ৪ পাতা এবং মেয়াদ বাড়ানোর অনুমোদন যদি থাকে) সঙ্গে দিতে হবে। আবেদন জমা দেওয়ার সঙ্গে পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে।
২. পূর্ণ মুখমণ্ডল দেখা যায় এমন সাম্প্রতিক তোলা (৩ মাসের অধিক পুরোনো নয়) পাসপোর্ট সাইজ (২x২) রঙিন ছবি।
৩. জন্ম তারিখের প্রমাণ: জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি।
৪. আবাসন প্রমাণ: ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি, টেলিফোন, গ্যাস বা পানির বিল (ছয় মাসের অধিক পুরোনো নয়)।
৫. পেশার প্রমাণ: যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানকার নিয়োগকর্তার চিঠি। ছাত্রদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র সংগ্রহজনক করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স লাগবে।
৬. আর্থিক স্বচ্ছতার প্রমাণ: প্রতিটি আবেদনপত্রের সঙ্গে ১৫০ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এনডোর্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি বা পর্যাপ্ত ব্যালান্স দেখানোর প্রয়োজনে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
৭. রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন ভিসা আবেদনপত্র।
৮. অনলাইন ভিসা আবেদনপত্রের প্রদত্ত জায়গায় আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
৯. ভিসা আবেদনপত্রের সঙ্গে পুরোনো সব পাসপোর্ট জমা দিতে হবে, এসব ছাড়া ভিসা আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে।
ভিসা ফি

ভিসা ফি ভারত নেয় না। তবে ভিসা প্রক্রিয়াকরণ একটি চার্জ আছে। সব ধরনের ভিসা প্রক্রিয়াকরনের জন্য আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা নিয়ে থাকে। এটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সময় অনলাইনে পেমেন্ট করতে হয়।

25/06/2026

অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা,২৮ জুন থেকে আবেদন গ্রহণ ।
🇮🇳 ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement MTE মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।

ধামাকা অফার🎉খুব অল্প টাকায় * ওয়াল্ডকাপ*🏏🏏🏏🏏🏏🏏+কোলকাতা_সিটি_ট্যুর মাত্র ১২৯০০ টাকায়_ঢাকা_টু কোলকাতা_ট্যুর (৪ রাত ৩ দিন)যা...
22/08/2023

ধামাকা অফার🎉
খুব অল্প টাকায় * ওয়াল্ডকাপ*🏏🏏🏏🏏🏏🏏
+কোলকাতা_সিটি_ট্যুর মাত্র ১২৯০০ টাকায়_ঢাকা_টু কোলকাতা_ট্যুর (৪ রাত ৩ দিন)
যাদের #ইন্ডিয়া_ভিসা করা আছে নিশ্চিন্তে জয়েন করতে পারেন আমাদের এই ট্রিপে,
আগামী ৩০ অক্টোবর মাত্র ১২৯০০ টাকায়_ঢাকা_টু_কোলকাতা_ট্যুর (৪ রাত ৩ দিন)
এই ট্রিপটি মূলত যারা ছোট্ট সময়কে কাজে লাগিয়ে বাজেট ট্রিপে বিদেশ সফরের কথা ভাবছেন কিংবা অল্প খরচে কোথাও ঘুরাঘুরি চিন্তা করছেন তাদের জন্য ,
যারা যেতে আগ্রহী দ্রুত বুকিং কনফার্ম করবেন...
🖤 ইভেন্ট ফিঃ ১২৯০০/
(বুকিং মানি ২০০০ /
01797165381

বিস্তারিত জানতে অথবা বুকিংয়ের জন্য যোগাযোগঃ

যা যা দেখবোঃ
১। ভিক্টোরিয়া মেমোরিয়াল।
২। ইডেন গার্ডেন স্টেডিয়াম (খেলা বাংলাদেশ বনাম পাকিস্তান)
৩। সাইন্স সিটি
৪। কোলকাতা বড় বাজার।
৫। কোলকাতা নিউমার্কেট এরিয়া।
৬। হাওরা ব্রিজ। হাওড়া স্টেশন
৭। গঙ্গা নদী।
৮। মেট্রপলিস মল/ সাউথ সিটি মল
ইত্যাদি

ভ্রমণ তারিখঃ৩০ অক্টোবর রাতে/দিন রওনা এবং ২/৩ নভেম্বর রাত ১২-১ টায় ঢাকায় পৌছাবো।
খেলার টিকিট +হোটেল + যাতায়াত + খাবার ৩ বেলা করে মানসম্মত। ( পরটা/রুটি সবজি + গরুর মাংস + ভাত / ডাল + কালা ভুনা এগুলোই থাকবে।

ভিসা সংক্রান্ত সাহায্য নিলে নিতে পারেন।

31-10-2023 BAN vs PAK Tickets available and kolkata city tour package 🏏🏏🏏🏏🏏
15/08/2023

31-10-2023 BAN vs PAK Tickets available and kolkata city tour package 🏏🏏🏏🏏🏏

11/07/2023
কলকাতা সিটি টুর এর অংশবিশেষ।
05/06/2023

কলকাতা সিটি টুর এর অংশবিশেষ।

কলকাতা সিটি টুর এর কিছু অংশ।
20/03/2023

কলকাতা সিটি টুর এর কিছু অংশ।

ধামাকা অফার🎉খুব অল্প টাকায়  #কোলকাতা_সিটি_ট্যুর_মাত্র_৬৯০০ টাকায়_ঢাকা_টু_কোলকাতা_ট্যুর (৪ রাত ৩ দিন)যাদের  #ইন্ডিয়া_ভিসা...
17/03/2023

ধামাকা অফার🎉
খুব অল্প টাকায়
#কোলকাতা_সিটি_ট্যুর_মাত্র_৬৯০০ টাকায়_ঢাকা_টু_কোলকাতা_ট্যুর (৪ রাত ৩ দিন)
যাদের #ইন্ডিয়া_ভিসা করা আছে কিন্তু আপনার সাথে যাওয়ার কেউ নেই তাদের জন্যে আমরা আছি নিশ্চিন্তে জয়েন করতে পারেন আমাদের এই ট্রিপে,
আগামী ২৩ই মার্চ মাত্র_৬৯০০ টাকায়_ঢাকা_টু_কোলকাতা_ট্যুর (৪ রাত ৩ দিন)
এই ট্রিপটি মূলত যারা ছোট্ট সময়কে কাজে লাগিয়ে বাজেট ট্রিপে বিদেশ সফরের কথা ভাবছেন কিংবা অল্প খরচে কোথাও ঘুরাঘুরি চিন্তা করছেন তাদের জন্য ,
যারা যেতে আগ্রহী দ্রুত বুকিং কনফার্ম করবেন...
🖤 ইভেন্ট ফিঃ ৬৯০০/-
(বুকিং মানি 1000/)
বিকাশ:01887036571
রকেট :01887036571
নগদ:01797165381

বিস্তারিত জানতে অথবা বুকিংয়ের জন্য যোগাযোগঃ 01887036571

যা যা দেখবোঃ
১। ভিক্টোরিয়া মেমোরিয়াল।
২। ইডেন গার্ডেন স্টেডিয়াম
৩। সাইন্স সিটি
৪। কোলকাতা বড় বাজার।
৫। কোলকাতা নিউমার্কেট এরিয়া।
৬। হাওরা ব্রিজ। হাওড়া স্টেশন
৭। গঙ্গা নদী।
৮। মেট্রপলিস মল/ সাউথ সিটি মল
ইত্যাদি
আমরা আরো উপভোগ করবো কোলকাতার সংস্কৃতি ও মজার মজার স্ট্রিট ফুড।
ভ্রমণ তারিখঃ২৩ মার্চ রাতে রওনা এবং ২৬ মার্চ রাত ১২-১টায় ঢাকায় পৌছাবো।

ভ্রমণ যা যা থাকবেঃ
♐ ঢাকা থেকে বেনাপোল যাওয়া আসা নন এসি বাস।
♐ ভিসা প্রসেসিংয়ের জন্য সহযোগিতা
♐বনগাঁ থেকে কোলকাতা লোকাল ট্রেন খরচ।
♐২ রাত মানসম্মত হোটেলে থাকা (১ রুমে ২/ ৩ জন)।
♐৩ দিনে টোটাল ৮/৯ বেলা মানসম্মত খাবার।
♐ লোকাল ট্রান্সপোর্ট বাস/ট্রেন/হলুদ ট্যাক্সি।
♐অভিজ্ঞ গাইড।
যা যা থাকছে নাঃ
❌ ভিসা ফি।
❌ ট্রাভেল ট্যাক্স (৫০০) টাকা।
❌ উল্লেখ নেই এমন কোন খরচ।
❌বর্ডার স্পিড মানি ( যদি লাগে )
❌এন্ট্রি টিকেট(১০০রুপির মত)

➡️ Bank Details: Dutch bangla bank account no:2511050004742
▶️ আপনার বাজেট অনুযায়ী যে-কোন গ্রুপ ট্যুর/ফ্যামিলি ট্যুর/স্টুডেন্ট ট্যুর/কর্পোরেট ট্যুর করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
Office Address :
653/1 shaheenbag,Tejgaon dhaka

Address

Shaheenbag, 06
Dhaka
1215

Telephone

+8801887036571

Website

Alerts

Be the first to know and let us send you an email when Join Tour & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category