15/04/2023
✨ তাবলীগ নিয়ে এরচেয়ে সুন্দর কোন ভিডিও আমি জীবনে দেখিনি ✨
আমি প্র্যাক্টিসিং মুসলিম পরিবারের হলেও কোন তাবলীগি ব্যাকগ্রাউন্ডের ছেলে না, সেভাবে কোনদিন যুক্তও হইনি তাদের সাথে, তবে তাবলীগকে আমি ভালোবাসতাম সর্বদাই, যার অন্যতম কারন ছিলো তাদের উন্নত আখলাক্ব তাদের অনন্য চরিত্র আর ব্যবহারের কোমলতা, আল্লাহর কসম এত সুন্দর আচরণ আমি তাবলীগওয়াদের বাদে আর কারো মাঝে কখনো দেখিনি। বড় বড় বিজনেসম্যান টাইকুনদের পেয়েছি বিনয়ী ভদ্র নিরহংকার মাটির মানুষ হিসেবে, যারা নিজেদের সময়কে ব্যয় করছে আল্লাহর রাস্তায়।
আমার মনে পড়ে ছোটবেলা যখন ক্রিকেট খেলতাম তখন তাবলীগওয়ালা ভাইয়েরাও আমাদের সাথে খেলতে আসতো, খেলার ফাঁকেই সুন্দর করে দাওয়াত দিয়ে যেত, মসজিদে নিয়ে যেত। সেই দিনগুলো অনেকের জন্য আতঙ্কেরও ছিল বটে হাহা! তবে সেই সময়টার ক্বদর যারা বুঝতে পেরেছে তারা জানে এটা কত দামী একটা সময় ছিল, কত মানুষের হিদায়াতের ওসিলা হয়েছে আলহামদুলিল্লাহ।
আসলে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাকী পয়গম্বরগণ ব্যতীত মাসুম নয় আর কোন মানুষ, মাসুম মনে করাও উচিৎ না। প্রতিটি মানুষে আর তাদের কাজের মাঝেও ভুল ত্রুটি থাকবেই, তাবলীগেও আছে, কিছু বড় ভুলও হয়তো আছে, তবে সেগুলো নিয়ে ইতোমধ্যেই আলিমগণ দারুনভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিৎ পৃথিবীর বুকে টিকে থাকা এই সুন্দর মেহনতটাকে সাপোর্ট করা। দাওয়াত ও তাবলীগ ছড়িয়ে যাক বিশ্বের কোনায় কোনায় ইনশাআল্লাহ্।
বিঃদ্রঃ ভিডিওটি বেশ বড় ছিল, আমি কেটে মেইন হাইলাইটসটুকো আপনাদের জন্য রেখেছি। দেখুন অনেক সুন্দর ম্যাসেজ পাবেন ইনশাআল্লাহ্। ❤️