Fairyland Holidays-ফেইরিল্যান্ড হলিডেস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Fairyland Holidays-ফেইরিল্যান্ড হলিডেস

Fairyland Holidays-ফেইরিল্যান্ড হলিডেস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fairyland Holidays-ফেইরিল্যান্ড হলিডেস, Travel Company, House No-21/4/A (4th floor), Road No-2/A, Dhanmondi, Dhaka.

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Pas...
31/03/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

--------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে


আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world

-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট

আসুন জেনে নেই বাংলাদেশে কোন রঙ এর পাসপোর্ট কাদের জন্য...বাংলাদেশে সাধারণভাবে সকলের জন্য সবুজ রং এর পাসপোর্ট চালু থাকলেও,...
19/03/2024

আসুন জেনে নেই বাংলাদেশে কোন রঙ এর পাসপোর্ট কাদের জন্য...

বাংলাদেশে সাধারণভাবে সকলের জন্য সবুজ রং এর পাসপোর্ট চালু থাকলেও, দেশে আরো দুটি রং অর্থাৎ নীল এবং লাল পাসপোর্ট চালু রয়েছে।

🟢 সবুজ পাসপোর্ট

এই পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের সকল সাধারণ নাগরিকদের জন্য। জন্ম ও বৈবাহিক উভয় সূত্রে বাংলাদেশের সব নাগরিকের জন্য সবুজ পাসপোর্ট। এই রঙের পাসপোর্টে বিদেশে গমনের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়।

🔵 নীল পাসপোর্ট

নীল রং এর পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোন কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয়। এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমোদন বা গভর্নমেন্ট অর্ডার (জিও) প্রয়োজন হয়। এই নীল পাসপোর্টধারী ব্যক্তিরা অন্তত ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।

🔴 লাল পাসপোর্ট

লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট।

এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্যগণ, সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী।

সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতিগণ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিবগণ এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পান।

লাল পাসপোর্ট যাদের আছে, তাদের বিদেশ ভ্রমণের জন্য কোন ভিসা প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন-অ্যারাইভাল ভিসা পান।

আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমাদান!
11/03/2024

আহলান সাহলান
খোশ আমদেদ মাহে রমাদান!

Great News!
30/12/2023

Great News!

পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনামভ্রমণের জন্য Visa approval letter required ছিল। কিন্তু গত ১৫ ই আগস্ট ২০২৩ ...
24/12/2023

পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম
ভ্রমণের জন্য Visa approval letter required ছিল। কিন্তু গত ১৫ ই আগস্ট ২০২৩ থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।
এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই।

আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন।

🇭🇰 ভিয়েতনাম ই-ভিসা Application Link 🇻🇳
https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc

আবেদন ফিঃ
Single Entry 35 USD (3 Months)
Multiple Entry 60 USD (3 Months)

এছাড়া থার্ড পার্টির অনেক ওয়েবসাইট আছে। থার্ড পার্টি ওয়েব সাইট আমি Recommend করি না। এতে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। সেক্ষেত্রে আবেদন ফি সাইটের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে।

📌 উপরের দেওয়া লিংকটি ভিয়েতনামের সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং অথেনটিক। যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে ভিসা এপ্লিকেশন সাবমিট করতে।

Required Documents:
1. Passport (Scan copy)
2. Recent Photo (Scan copy)

পেমেন্ট রিসিভ করার ৩ কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের e-visa পেয়ে যাবেন। চাইলে আপনি ওয়েব সাইট থেকে ই-ভিসা যে কোন সময় ডাউনলোড করতে পারবেন।

📌 e-visa ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।
📌 কেউ যদি Visa sticker/Visa level নিতে চান তার জন্য Approval আবশ্যক। সে ক্ষেত্রে on arrival কাউন্টার থেকে এক্সট্রা ২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে পারবেন।

চাইলে আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন।

কল করুন: 01615143400 (WhatsApp)

মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইটালি, গ্রীস, ভিসা প্রসেস্ করা হয় .
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, Italy, Greece VISA available.

21/11/2023
আবেদন পত্র জমা দেয়ার ডেট যদিও একটু পিছনে, তবুও জমা দেয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি ই পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে ভারতীয় হ...
20/11/2023

আবেদন পত্র জমা দেয়ার ডেট যদিও একটু পিছনে, তবুও জমা দেয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি ই পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে ভারতীয় হাই-কমিশন।

ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ৭ থেকে ১৫ দিন।
মেডিকেল ভিসার ক্ষেত্রে ৪ থেকে ১০ দিন।

বি:দ্র: ক্ষেত্র বিশেষে কম বেশিও হতে পারে।

👉ভারতীয় ট্যুরিস্ট ভিসা:

✅মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)
✅(২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়)
✅জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন
✅বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল ইত্যাদি)
✅ব্যাংক স্টেটমেন্ট লাষ্ট ৬ মাসের অথবা ২০০ ডলার এনডোর্সমেন্ট
✅পেশার প্রমাণপত্র: ( চাকরি হলে এনওসি, অথবা ট্রেড লাইসেন্স, অথবা স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি)

👉আমরা ইন্ডিয়ান ভিসা ফি সহ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করি।
যোগাযোগ: 01615-143400

অফিস ঠিকানাঃ
হাউজ নং- ২১/৪/এ, রোড নং-২/এ, ঝিগাতলা,
ধানমন্ডি, ঢাকা-১২০৯

✈️✈️২৮ তারিখ সমাবেশে বাই এয়ারে এসে যোগ দিতে আপনার সিট কনফার্ম করতে আজই যোগাযোগ করুন।✈️✈️✈️কক্সবাজার টু ঢাকা ৭,৫০০/-টাকা ...
26/10/2023

✈️✈️২৮ তারিখ সমাবেশে বাই এয়ারে এসে যোগ দিতে আপনার সিট কনফার্ম করতে আজই যোগাযোগ করুন।✈️

✈️✈️কক্সবাজার টু ঢাকা ৭,৫০০/-টাকা ✈️✈️
✈️✈️সিলেট টু ঢাকা ৪,০০০/-টাকা ✈️✈️
✈️✈️চট্টগ্রাম টু ঢাকা ৩,৫০০/-টাকা ✈️✈️
✈️✈️রাজশাহী টু ঢাকা ৩,৭০০/-টাকা ✈️✈️
✈️✈️বরিশাল টু ঢাকা ৫,১০০/-টাকা ✈️✈️
✈️✈️যশোর টু ঢাকা ৩,৯০০/-টাকা ✈️✈️
✈️✈️সৈয়দপুর টু ঢাকা ৪,০০০/-টাকা ✈️✈️

Fairyland Holidays-ফেইরিল্যান্ড হলিডেস
অফিস-২১/৪/এ, রোড - ২/এ, ঝিগাতলা,
ধানমন্ডি, ঢাকা-১২০৯
যোগাযোগ :০১৬১৫-১৪৩৪০০

কানাডাতে এখন ভিজিট ভিসার একটি সুবর্ণ সুযোগ যাচ্ছে I যাদের পাসপোর্টে মিনিমাম তিন-চারটি দেশ ভ্রমণ করা আছে এবং ভালো ব্যাংক ...
25/10/2023

কানাডাতে এখন ভিজিট ভিসার একটি সুবর্ণ সুযোগ যাচ্ছে I যাদের পাসপোর্টে মিনিমাম তিন-চারটি দেশ ভ্রমণ করা আছে এবং ভালো ব্যাংক ব্যালেন্স আছে তারা এই মুহূর্তে কানাডায় ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন I বিগত যেকোনো সময়ের চেয়ে এখন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি I

সারা বিশ্বের সকল আলিম এক  হয়ে এই ফতোয়া প্রচার করা জরুরি । আসুন আমরা কমপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফতোয়া ভাইরাল করি।
27/09/2023

সারা বিশ্বের সকল আলিম এক হয়ে এই ফতোয়া প্রচার করা জরুরি । আসুন আমরা কমপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফতোয়া ভাইরাল করি।

Address

House No-21/4/A (4th Floor), Road No-2/A, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fairyland Holidays-ফেইরিল্যান্ড হলিডেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category