Travel Trek

Travel Trek Stay tuned for a great travel destination, information, and a great travel experience at a low budget. Our mother Company is Advanture Madness.

ঝুম বৃষ্টি
10/06/2026

ঝুম বৃষ্টি

প্রিয়জনের সাথে হাওর উপভোগ এর সময় কিন্তু এখনোই
08/06/2026

প্রিয়জনের সাথে হাওর উপভোগ এর সময় কিন্তু এখনোই

🏛️ Rose Garden Palace: ঢাকার বুকে ১৯ শতকের রাজকীয় স্বর্গ! 🌹ঢাকার ব্যস্ততার মাঝেও যে এমন একটা শান্ত, সুন্দর আর ঐতিহাসিক জ...
07/06/2026

🏛️ Rose Garden Palace: ঢাকার বুকে ১৯ শতকের রাজকীয় স্বর্গ! 🌹
ঢাকার ব্যস্ততার মাঝেও যে এমন একটা শান্ত, সুন্দর আর ঐতিহাসিক জায়গা লুকিয়ে আছে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন! ১৯৩১ সালে ঋষিকেশ দাস নামের এক জমিদার এই চোখ ধাঁধানো 'রোজ গার্ডেন প্যালেস' তৈরি করেন।
✨ এখানে যা যা আপনাকে মুগ্ধ করবে:
ইউরোপীয় স্থাপত্য: প্রাসাদটির সামনে গেলেই মনে হবে আপনি ইউরোপের কোনো রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছেন। গ্রিক ধাঁচের কলাম আর শ্বেতপাথরের সুন্দর সব মূর্তি চারপাশটা আরও আকর্ষণীয় করে তুলেছে।
রঙিন গোলাপের মেলা: বাগানের চারধারে ফুটে থাকা দেশী-বিদেশী অসংখ্য রঙিন গোলাপ আপনার মন ভালো করে দেবেই।
ঐতিহাসিক দিঘি: প্রাসাদের ঠিক সামনেই আছে একটি বিশাল শান্ত দিঘি, যেখানে পুরো প্রাসাদের প্রতিফলন দেখতে দারুণ লাগে!
ইতিহাসের সাক্ষী: এই সুন্দর প্রাসাদেই কিন্তু ১৯৪৯ সালে 'আওয়ামী লীগ' গঠিত হয়েছিল। তাই এর ঐতিহাসিক গুরুত্বও অনেক।
📸 ফটোগ্রাফি আর কোলাহলমুক্ত একটা বিকেল কাটানোর জন্য এটি একদম পারফেক্ট জায়গা!
━━━━━━━ ভ্রমণ গাইড ━━━━━━━ 📍 লোকেশন: কে এম দাস লেন, টিকাটুলী, ঢাকা (ইত্তেফাক মোড়ের কাছে)। 🎟️ এন্ট্রি ফি: ১০০ টাকা মাত্র। ⏱️ সময়সূচী: প্রতিদিন খোলা থাকে, শুধু বৃহস্পতিবার বন্ধ। 🚌 কীভাবে যাবেন: ঢাকা শহরের যেকোনো জায়গা থেকে বাস বা মেট্রোরেলে চড়ে প্রথমে মতিঝিল বা সায়েদাবাদ চলে আসুন। সেখান থেকে সরাসরি রিকশা নিয়ে চলে যেতে পারবেন রোজ গার্ডেন প্যালেসে (ভাড়া ৩০-৫০ টাকা)।

সোয়াত ভ্যালি (Swat Valley) Pakisthanমাত্র ৮৫ হাজার টাকায় ঘুরে আসা যায় এই সুন্দর জায়গাটাতেরুট প্ল্যান: ঢাকা থেকে সোয়াত ...
06/06/2026

সোয়াত ভ্যালি (Swat Valley) Pakisthan
মাত্র ৮৫ হাজার টাকায় ঘুরে আসা যায় এই সুন্দর জায়গাটাতে
রুট প্ল্যান: ঢাকা থেকে সোয়াত ভ্যালি (৫ দিন / ৪ রাত)
ঢাকা থেকে সোয়াত ভ্যালি যাওয়ার সবচেয়ে আরামদায়ক এবং সহজ রুট হলো: ঢাকা ➡️ ইসলামাবাদ ➡️ সোয়াত ভ্যালি।
১ম দিন: ইসলামাবাদ আগমন
ঢাকা (DAC) থেকে ফ্লাইটে ইসলামাবাদ (ISB) পৌঁছানো (সাধারণত কানেক্টিং ফ্লাইট যেমন—পিআইএ, গালফ এয়ার, বা এমিরেটস-এ যাওয়া যায়)।
রাতে ইসলামাবাদে কোনো ভালো হোটেলে অবস্থান এবং বিশ্রাম।
২য় দিন: ইসলামাবাদ থেকে সোয়াত ভ্যালি (মিঙ্গোরা/ফিজাগাট)
সকালে প্রাইভেট গাড়ি বা এসি বাসে (যেমন: Daewoo Express) সোয়াত ভ্যালির উদ্দেশ্যে যাত্রা।
নতুন সোয়াত এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে রাস্তা এখন খুবই মসৃণ। ইসলামাবাদ থেকে মাত্র ৩.৫ থেকে ৪ ঘণ্টার মধ্যেই সোয়াত পৌঁছানো যায়।
বিকেলে সোয়াতের মূল শহর মিঙ্গোরা বা নদীর পাড়ে ফিজাগাট পার্ক ঘুরে দেখা এবং রাতে সেখানেই থাকা।
৩য় দিন: কালাম ভ্যালি ও মাহোদান্দ লেক ভ্রমণ
সকালে পাহাড়ি পাইন বনের বুক চিরে চোখ জুড়ানো কালাম ভ্যালির উদ্দেশ্যে যাত্রা।
কালাম পৌঁছে সেখান থেকে ৪x৪ জিপ ভাড়া করে রূপকথার মতো সুন্দর নীল পানির হ্রদ মাহোদান্দ লেক এবং বিখ্যাত উশু ফরেস্ট ঘুরে দেখা।
রাতে কালাম ভ্যালির কোনো রিসোর্টে থাকা।
৪র্থ দিন: মালাম জাব্বা (স্কি রিসোর্ট) হয়ে ইসলামাবাদে ফেরা
সকালে এশিয়ার অন্যতম বিখ্যাত স্কি রিসোর্ট এবং চমৎকার চেয়ারলিফটের জন্য পরিচিত মালাম জাব্বা ঘুরে দেখা।
বিকেলবেলা সোয়াত এক্সপ্রেসওয়ে দিয়ে আবার ইসলামাবাদে ফিরে আসা এবং রাতে সেখানে থাকা।
৫ম দিন: ঢাকা প্রত্যাবর্তন
সুবিধাজনক ফ্লাইটে ইসলামাবাদের বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া।

পাকিস্থানের একটা গ্রাম ...
04/06/2026

পাকিস্থানের একটা গ্রাম ...

বান্ধবী আসছিল চেক রিপাবলিক থেকে।  তাকে ঢাকা ঘুড়িয়ে দেখানোর পর সে বেদে পল্লি যাবে,  সাপুরেদের লাইফস্টাইল দেখবে কিং কোবরা ...
23/05/2026

বান্ধবী আসছিল চেক রিপাবলিক থেকে। তাকে ঢাকা ঘুড়িয়ে দেখানোর পর সে বেদে পল্লি যাবে, সাপুরেদের লাইফস্টাইল দেখবে কিং কোবরা সাপ দেখবে।

সে একটা ম্যাগাজিন নিয়ে আসছিল। পেশায় সে একজন ফটোগ্রাফার।

ঢাকায় এই পেশার মানুষ এখন প্রায় নাই বলতে, আর ঢাকার রাস্তায় যাদের দেখা যায় তাদের কাছে সাপ থাকে না।

আগের মত তাদের জীবিকা সাপ নির্ভর নেই।

বান্ধবীকে নিয়ে চলে গেলাম সাভার এ বেদে পল্লিতে।

সেখানে গিয়ে ২ জন হতাশ। কারো বাসায় ই সাপ নেই, হয় কেউ এই পেশা ছেড়ে দিয়েছে বা কেউ অন্য জায়গায় ভ্রমনে আছে সাপ নিয়ে। কেউ কেউ নাকি ভারত এও আছে।

আশাহত হবার সময়ে জাপান এর এক ছাত্র যে কিনা তার PHD এর কাজে এখানে আছে অনেক দিন ধরে তাকে পেয়ে যাই। এই এলাকার অলিগলি সব সে চিনে। সব মানুষ ও তার চেনা। সে এক বাসায় নিয়ে গেলো আমাদের যেখানে আছে আমাদের কাং্খিত সেই কিং কোবরা সাপ।

খুব সমাদর করেছিল আমাদের। তাদের কাছে থাকা সব সাপ ই আমাদের দেখিয়েছিল, বিনিময়ে কিছু নিতে চায়নি কিন্তু আমরা সামান্য কিছু দিয়ে আসছিলাম।

শালা.....
18/05/2026

শালা.....

বাবলু গাজী পেশায় একজন মৌয়াল।সুন্দরবনে মধু আহরণ করতে গিয়েছিলো ৫-৬ জনের একটি দল।মধু আহরণের এক পর্যায়ে তিনি পিছনে পড়ে যান এ...
18/05/2026

বাবলু গাজী পেশায় একজন মৌয়াল।সুন্দরবনে মধু আহরণ করতে গিয়েছিলো ৫-৬ জনের একটি দল।
মধু আহরণের এক পর্যায়ে তিনি পিছনে পড়ে যান এবং বাকিরা সামনে চলে যায়। হঠাৎ একটা বড় বাঘ জঙ্গলের ভিতর থেকে লাফ দিয়ে ওনার ঘাড়ে থাবা মারে, পরে ডান পাশে কাধে কামড় দেয়, খামচি দেয়। চাচার অসীম সাহসিকতায়, বাঘের সাথে মিনিট দশেক যুদ্ধ করে এযাত্রায় বেঁচে ফিরেন।
ভর্তি আছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ওয়ার্ডে।

--- ব্যাটার পেটানো শরীর দেখছেন! অথচ আমাদের সমাজে কিছু স্টেরয়েড খাওয়া মানুষ এমন ফেক মাসল নিয়ে কী যে ফ্লেস্ক করে!
বাবলু গাজী কর্মঠ মানুষ বলে ১০ মিনিট বাঘের সাথে ফাইট করতে পারছে।
শরীরকে ন্যাচারালি গ্রো করুন। স্টেরয়েড দিয়ে মাচু দেখানো হয়, শক্তিশালী হওয়া যায় না।

রোহিতপুরে আগুন লাগাইয়া দিছে!ইনছার আলী’র খুদের ভাত এখন নতুন লোকেশনে — প্রাইমারি স্কুলের পেছনে! 😍🍛মাত্র ৭০ টাকায় এত ভর্তা ...
16/05/2026

রোহিতপুরে আগুন লাগাইয়া দিছে!
ইনছার আলী’র খুদের ভাত এখন নতুন লোকেশনে — প্রাইমারি স্কুলের পেছনে! 😍🍛

মাত্র ৭০ টাকায় এত ভর্তা + গ্রাম্য ফ্লেভার মানে—
এই প্লেট মিস করলে রিয়েল লাইফে লস! 😤🔥

📍 লোকেশন বললেই সবাই একটাই জায়গা দেখায়—
“ইনছার আলীর খুদের ভাত ওই দিকেই!”

ভাইরা, যে গিয়াছে সে জানে—
এটা শুধু খাওয়া না, PURE FEEL! 🤤❤️

Address

Road-3, House-2, Nikunja 2
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Travel Trek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Trek:

Share

Category