দুরন্ত যাযাবর - Duronto Jajabar

দুরন্ত যাযাবর - Duronto Jajabar Extreme এবং Relax সকল ভ্রমণ সম্ভব আমাদের সাথে ।।

https://youtu.be/RWMwcj-xfkk?si=2TWX7hgIHBlVP1aiPlease Like and Share.. ❤️❤️
08/05/2026

https://youtu.be/RWMwcj-xfkk?si=2TWX7hgIHBlVP1ai

Please Like and Share.. ❤️❤️

সব থেকে কম খড়েছে ঢাকা থেকে ভিয়েতনাম ।। Dhaka to Vietnam at low budget ।।🔴 Supporting information-👉 SAPA তে তুলনামূলক ঠান্ডা বেশি ।👉 খুবই সুন্দর পার.....

24/02/2026

“টাকা দিয়ে টিকিট কেটেছি,
এ্যাম্বাসি ভিসা দিয়েছে—
এয়ারলাইন্স আমাকে আটকানোর কে?”

কিন্তু বাস্তবতা হলো— এয়ারলাইন্স চাইলে আপনাকে বোর্ডিং নাও দিতে পারে।
আইন হাতে না থাকলেও, দায়িত্ব তাদের কাঁধেই পড়ে।

🔴 যেসব কারণে এয়ারলাইন্স বোর্ডিং বাতিল করতে পারে:

১. পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম / ছেঁড়া বা ড্যামেজ।

২. ভিসা নকল বা সন্দেহজনক মনে হলে।

৩. টুরিস্ট ভিসায় রিটার্ন টিকিট না থাকলে।

৪.পর্যাপ্ত ডলার এনডোর্সমেন্ট না থাকলে।

৫.টুরিস্ট ভ্রমণে হোটেল বুকিং না থাকলে।

৬. আলাদা এয়ারলাইন্সে কানেক্টিং ফ্লাইটে ট্রানজিট ভিসা না থাকলে।

৭. যাত্রী মাতাল অবস্থায় থাকলে।

৮.সংক্রামক রোগে আক্রান্ত হলে।

৯. বিমানের নিরাপত্তার জন্য হুমকি মনে হলে ।

১০.মানবপাচারের (Human Trafficking) সন্দেহ হলে ।

১১. গর্ভবতী যাত্রী নির্দিষ্ট সপ্তাহ অতিক্রম করলে।

১২.গুরুতর অসুস্থ হলে MEDIF (Medical Clearance) না থাকলে।
আইনগত ভিত্তি নিয়ে বিতর্ক থাকলেও, বাস্তবে এটাই হয়।

👉 কেন এয়ারলাইন্স এত কড়াকড়ি করে?

ঝুঁকিপূর্ণ যাত্রী গেলে এয়ারলাইন্সকে বড় অংকের জরিমানা গুনতে হয়।
ফেইক ডকুমেন্টে যাত্রী ঢুকতে না পারলে ফেরত আনার দায়িত্বও এয়ারলাইন্সের।

তাই চেক-ইনে সামান্য সন্দেহ হলেই—
বোর্ডিং স্টপ।

মনে রাখবেন:
টিকিট + ভিসা = সব ঠিক

না, সব সময় না
ডকুমেন্টস ঠিক না থাকলে শেষ সিদ্ধান্ত এয়ারলাইন্সের।

(সংগ্রহীত)

https://youtu.be/7-_EsyLR5ac?si=xlYt5n4KNBNiqmwRPlease subscribe our chennel
21/02/2026

https://youtu.be/7-_EsyLR5ac?si=xlYt5n4KNBNiqmwR

Please subscribe our chennel

ঢাকা থেকে বান্দরবনে বাইকে করে কিভাবে যাবেন ।। ​ to ​ bike #ট্যুর​🔴 কিভাবে যাবেন - 👉 ঢাকা থেকে মোটামুটি অনেক বাস সা...

কক্সবাজার, সেইন্ট মার্টিনে যাবেন?তাহলে এই কয়েক লাইন না পড়ে এক পা-ও বালিতে দেবেন না.......সমুদ্রের নরম বালু, খালি পা, ছবি...
10/01/2026

কক্সবাজার, সেইন্ট মার্টিনে যাবেন?
তাহলে এই কয়েক লাইন না পড়ে এক পা-ও বালিতে দেবেন না.......

সমুদ্রের নরম বালু, খালি পা, ছবি আর রিল—
এটাই সবচেয়ে নিরাপদ মুহূর্ত।
কিন্তু ওই বালুর ভেতরেই লুকিয়ে থাকে এমন একটা জিনিস,
যা কয়েক দিনের মধ্যে আপনার পায়ের ওপর আঁকিবুঁকি শুরু করতে পারে।
প্রথমে ছোট লালচে গুটি।
তারপর তীব্র চুলকানি।
রাতে ঘুম ভাঙে।
হাঁটলে বাড়ে।
দাগটা জায়গা বদলায়, বেঁকে বেঁকে এগোয়—
ঠিক যেন ত্বকের নিচে কিছু একটা হেঁটে যাচ্ছে।
এটা কোনো অ্যালার্জি না।
এটা ছত্রাকও না।
খালি পায়ে বালুতে হাঁটার সময়
কুকুর বা বিড়ালের মলের সাথে থাকা কৃমির লার্ভা
ত্বকের ভেতরে ঢুকে পড়ে।
মানুষের শরীরে তারা বড় হতে পারে না,
কিন্তু আটকে গিয়ে ত্বকের নিচে চলাফেরা করে।
রোগটার নাম Cutaneous Larva Migrans।
যা করবেন না
খোঁচাবেন না
নিজে নিজে মলম বা স্টেরয়েড লাগাবেন না
“এমনিতেই সেরে যাবে” ভেবে বসে থাকবেন না
করণীয়
দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞ দেখাবেন
সঠিক ওষুধে কয়েক দিনের মধ্যেই সমস্যা শেষ
দাগ পড়ে না

যা করলে একদমই হবে না:-

সমুদ্র সৈকতে খালি পায়ে হাঁটবেন না
বালুতে বসলে তোয়ালে বা ম্যাট ব্যবহার করবেন
শিশুদের খালি পায়ে খেলতে দেবেন না
ছুটি সুন্দর হোক।
স্মৃতি থাকুক, দাগ না।
এই লেখাটা শেয়ার করুন।
কারো এক পা বাঁচলেও, লেখা

Cutaneous Larva Migrans হলো ত্বকের এক ধরনের পরজীবী সংক্রমণ। এতে কৃমির লার্ভা (শিশু কৃমি) ত্বকের ভেতর ঢুকে আঁকাবাঁকা লাল দাগ তৈরি করে, যাকে অনেক সময় “creeping eruption” বলা হয়।

❓ কেনো হয়?
এই রোগটি হয় মূলত কুকুর ও বিড়ালের অন্ত্রে থাকা হুকওয়ার্মের লার্ভা থেকে।

কুকুর/বিড়ালের মল দিয়ে দূষিত মাটি বা বালিতে এই লার্ভা থাকে

মানুষ ভুলবশত এর সংস্পর্শে এলে সংক্রমণ হয়

❓ কিভাবে হয়?
👇 ধাপে ধাপে বুঝি—

খালি পায়ে বালু, মাটি বা সমুদ্র সৈকতে হাঁটা

মাটিতে বসা বা শোয়া

লার্ভা ত্বকের ভেতর ঢুকে পড়ে

ত্বকের নিচে ধীরে ধীরে চলাফেরা করে
➡️ ফলে হয় তীব্র চুলকানি, লাল আঁকাবাঁকা দাগ, কখনো জ্বালা বা ফোলা

📍 বেশি কোথায় দেখা যায়?

পা

পায়ের পাতা

নিতম্ব

হাত বা উরু

🛡️ কিভাবে বাঁচবেন?
✔️ খালি পায়ে বালু/মাটিতে হাঁটা এড়িয়ে চলুন
✔️ সৈকতে গেলে স্যান্ডেল ব্যবহার করুন
✔️ পোষা কুকুর-বিড়ালের নিয়মিত ডিওয়ার্মিং করান
✔️ ত্বকে অস্বাভাবিক দাগ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন

🩺 ভালো খবর:
এই রোগ সহজেই ওষুধে সেরে যায়, তবে অবহেলা করা ঠিক নয়।

সুন্দরবনে পর্যটনবাহী প্রায় ৪ শ জালিবোট সহ লঞ্চ, ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। দেশি-বিদেশি পর্যটক ফিরে যাচ্ছেন ...
07/01/2026

সুন্দরবনে পর্যটনবাহী প্রায় ৪ শ জালিবোট সহ লঞ্চ, ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। দেশি-বিদেশি পর্যটক ফিরে যাচ্ছেন ।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভ্রমণে নিরুতশাহী করা হচ্ছে ।।

 #ঢাকা টু  #কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ্য জেনে নিন!ঢাকা থেকে কক্সবাজার যেতে এখন আরও সহজ ও আরামদ...
06/01/2026

#ঢাকা টু #কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ্য জেনে নিন!

ঢাকা থেকে কক্সবাজার যেতে এখন আরও সহজ ও আরামদায়ক! বর্তমানে এই রুটে চলাচল করছে দুটি আধুনিক আন্তঃনগর ট্রেন — কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। নিচে সময়সূচি ও ভাড়ার তালিকা দেওয়া হলো:

🔴 কক্সবাজার এক্সপ্রেস

ঢাকা → কক্সবাজার
▪️ প্রস্থান: রাত ১০:৩০
▪️ পৌঁছানো: ভোর ৬:৪০
▪️ যাত্রাবিরতি: বিমানবন্দর ও চট্টগ্রাম
▪️ সাপ্তাহিক বন্ধ: সোমবার

কক্সবাজার → ঢাকা
▪️ প্রস্থান: দুপুর ১২:৪০
▪️ পৌঁছানো: রাত ৯:১০
▪️ সাপ্তাহিক বন্ধ: মঙ্গলবার

🔴 পর্যটক এক্সপ্রেস

ঢাকা → কক্সবাজার
▪️ প্রস্থান: ভোর ৬:১৫
▪️ পৌঁছানো: বিকাল ৩:০০
▪️ যাত্রাবিরতি: বিমানবন্দর ও চট্টগ্রাম
▪️ সাপ্তাহিক বন্ধ: রবিবার

কক্সবাজার → ঢাকা
▪️ প্রস্থান: রাত ৮:০০
▪️ পৌঁছানো: ভোর ৪:৩০

🎫 টিকিট মূল্য (প্রতি যাত্রী):

শোভন চেয়ার: ৬৯৫ টাকা
স্নিগ্ধা: ১,৩২৫ টাকা
এসি সিট: ১,৫৯০ টাকা
এসি বার্থ: ২,৩৮০ টাকা

🖥️ টিকিট কাটুন অনলাইনে:
➡️ eticket.railway.gov.bd

📌 ভ্রমণের আগে সময়সূচি ও ভাড়া যাচাই করে নিন, কারণ তা পরিবর্তন হতে পারে।

দুরন্ত যাযাবর - Duronto Jajabar

আজকে সকাল 6 ঘটিকায় বাংলাদেশের সবেক প্রধান মন্ত্রী BNP Chair Person " বেগম খালেদা জিয়া " ইন্তেকাল করেছেন ।।ইন্না লিল্লাহি...
30/12/2025

আজকে সকাল 6 ঘটিকায় বাংলাদেশের সবেক প্রধান মন্ত্রী BNP Chair Person " বেগম খালেদা জিয়া " ইন্তেকাল করেছেন ।।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ।।

সংগৃহীত।।

ইন্না লিল্লাহ ! 😢সকাল ৬:৩০ মিনিটে কক্সবাজার নুনিয়ারছড়ার ঘাটে সেন্টমার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ শীপে ভয়াবহ আগুন।🔥  ...
27/12/2025

ইন্না লিল্লাহ ! 😢

সকাল ৬:৩০ মিনিটে কক্সবাজার নুনিয়ারছড়ার ঘাটে সেন্টমার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ শীপে ভয়াবহ আগুন।🔥 #কক্সবাজার #সেন্টমার্টিন #বাংলাদেশ

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when দুরন্ত যাযাবর - Duronto Jajabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দুরন্ত যাযাবর - Duronto Jajabar:

Share