HK Topu

HK Topu ট্রাভেল সম্পর্কে তথ্য, জীবন সম্পর্ক ক?

1.কখনোই আপনার অর্জনের গল্প অন্যের সামনে করবেন না । কেউই এই রকম গল্প শুনতে পছন্দ করে না।আপনার বন্ধুর সাবেক গার্লফ্রেন্ড/ ...
17/06/2020

1.কখনোই আপনার অর্জনের গল্প অন্যের সামনে করবেন না । কেউই এই রকম গল্প শুনতে পছন্দ করে না।
আপনার বন্ধুর সাবেক গার্লফ্রেন্ড/ বয়ফ্রেন্ড এর সঙ্গে সম্পর্কে জড়াবেন না । ব্যাপারটি একসময় আপনার জন্যে খুব খারাপ হবে।
2.মাঝে মধ্যে বোকার মত আচরণ করুন। এতে অনেক জটিল এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে তথ্য জানতে পারবেন।
একটি রুটিন তৈরি করুন। এটা আপনাকে জীবনের ট্র্যাকে রাখতে সাহায্য করবে।
3.সব সময় কঠোর পরিশ্রম করে সব কিছু অর্জন করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অন্য রাস্তা দেখতে হবে।
4.আপনি যদি অ্যালকোহল পান না করেন তাহলে কোনো পার্টিতে গিয়ে অন্তত অল্প পান করার চেষ্টা করুন। কিংবা একটি গ্লাসে পানি ঢেলে পান করার চেষ্টা করুন এতে কারো সঙ্গে কথা বলার প্রবাহ খুঁজে পাবেন।
5.আপনাকে কেউ তার বাড়িতে নিমন্ত্রণ করলে যাবার সময় কিছু কিনে নিয়ে যাবেন। হোক চিপস এর প্যাকেট কিংবা কোকের বোতল।
6.আপনার ভবিষ্যৎ পদক্ষেপের কথা বলে বেড়াবেন না। এতে আপনার ব্যর্থ হবার অনেক সুযোগ তৈরি হবে।
কারো সাথেই আপনার খারাপ ও গোপনীয় বিষয় শেয়ার করবেন না। আপনার অনুপস্থিতির সুযোগে তারা আপনাকে নিয়ে হাসিঠাট্টা ও উপহাস করতে পারে।
7.যাকে বেশি ভালোবাসবেন, সেই বেশি অবহেলা ও দূর্বলতার সুযোগ নিবে।
Copied

১. কলেজ থেকে ইউনিভার্সিটি লাইফ এই সময়ে মেয়েদের পিছনে সময় দেওয়াটা ছিল চরম ভুল৷২. আজ নয় কাল করব বা পড়ব। এই বিষয় স্টুডেন্ট...
09/06/2020

১. কলেজ থেকে ইউনিভার্সিটি লাইফ এই সময়ে মেয়েদের পিছনে সময় দেওয়াটা ছিল চরম ভুল৷

২. আজ নয় কাল করব বা পড়ব। এই বিষয় স্টুডেন্ট লাইফে অবহেলা না করাই উত্তম৷

৩. পড়তে বসেছি কিন্তু এমন সময় বন্ধু ফোন দিয়ে বলল বের হতে , বন্ধুত্ব টিকিয়ে রাখতে পড়া ফেলে বের হয়ে গেলাম চরম ভুল৷ বন্ধুটি কিন্তু তার পড়া কমপ্লিট করেই আমাদের বের হতে বলে, এই ব্যপারটা অনেক পরে গিয়ে বুঝা যায়।

৪.সময়ে অসময়ে যেসব বন্ধুদের সাথে ঘুরে টাকা অপচয় করেছি ঐ টাকা যদি নিজের উন্নয়ণে ইনভেস্ট করতাম আজ অনেক দূর এগিয়ে যেতাম৷

৫.হস্তমৈথুন করে শারীরিক, মানসিক কতটা ক্ষতি হয় সেটা কর্মজীবনে পা দেওয়ার সময়, কর্মজীবনে এবং বিবাহিত জীবনে বুঝা যাবে৷ যদিও আমি এখনো তৃতীয় স্টেজে যাইনি৷

৬. মা, বাবা ছাড়া অন্য সবাই আমাকে ছেড়ে চলে যাবে, তাদের সহযোগিতার হাত কমে যাবে৷ এটা বুঝতে একটু সময় লাগে৷ এমনকি যে ভাই আপনাকে নিয়ে অনেক খুনসুটিতে মেতে থাকে সেও একদিন চলে যাবে৷

৭. জীবনে চলার পথে আসলে আবেগ নামক বিষয়টা বয়স ১৮ থাকতে ফেলে দিতে পারাটাই ভাল হয়৷

01/06/2020

সাইকোলজিকাল হ্যাকিং বিষয়টা আসলে সত্যিই অসাধারন।এই যেমন ধরুন,আপনি অন্যের মনের কথা পড়ে ফেলতে পারবেন।আপনি যা বলবেন লোকে তাই শুনবে, যে কাউকে দিয়েই আপনি যা ইচ্ছা করাতে পারবেন।সাইকোলজিকাল হ্যাকিং জিনিসটা মন্দ নয়,যদি আপনি নিজে ইথিকাল(নীতিবান) হউন| কিছু ইথিকাল সাইকোলজিকাল হ্যাকিং ট্রিক্স শেয়ার করা হলো...

কারো সাথে কথা বলার শুরুতেই মুচকি হাঁসুন,কনভিন্স হওয়ার সম্ভাবনা বাড়বে।
অন্যকে রাগিয়ে দেওয়ার জন্য কথা বলার সময় মাত্রাতিরিক্ত ভ্রু কিংবা কপাল কুঁচকান,ঠোট বাকিয়ে কথা বলুন; আপনার প্রতি তার নেগিটিভ আইডিয়া জন্ম নিবে|
কারো চোখের মনির দিকে তাকিয়ে আপনার প্রতিবিম্ব লক্ষ্য করে কথা বলুন,সে সম্মোহিত কিংবা হিপ্নোটাইজড হয়ে যাবে।তবে এটা কেবলমাত্র স্থির দন্ডায়মান এবং আলোর বিপরীতে থাকলেই পসিবল হয়।
কথা বলার সময় আপনি কারো কাধে হাত রাখলে কিংবা দৃঢ়ভাবে হ্যান্ডশেক করলে আপনার প্রতি তার মনোবল কিংবা আস্থা দৃঢ় হয়।
কারো কপালের মধ্যবিন্দু বরাবর তাকিয়ে কথা বললে সে মিথ্যা বলতে কিংবা সত্য লুকাতে ইতঃস্ততবোধ করেন। এমনি আপনার কথাতে তিনি মনোযোগ দিতে বাধ্য হবেনl
চাকুরীর ইন্টারভিউতে বসের চোখের দিকে আলতো করে তাকান,মনে মনে ভাবতে থাকুন আপনি তাকে মায়ার জালে বাধছেন।ঠোটে রাখুন আলতো হাঁসি, কখনোই চেহারা দৃঢ় করবেন না।আশাকরি আলাদা করে ভালো রেসপন্স পাবেন।
আপনার হাঁসিতেই অন্যকে সম্মহিত করার শক্তি আছে,তাই হাঁসিটা নির্মল ও সুন্দর রাখুন।
একটা সাদা কাগজ নিন তাতে কালো কালির একটা পয়েন্ট করে তার দিকে এক নাগার নির্ভারচিত্তে তাকিয়ে থাকুন। এতে করে আপনার মনোযোগ বাড়বে। অধিক পানি খান এবং মাঝে মাঝে চকলেট খান,মনটা ফ্রেশ থাকবে|

30/05/2020

১০টা নেগেটিভ ইমোশন তোমাকে পিছনে ফেলে দিচ্ছে-

১. তুলনা (হিংসা)
অন্য কারো সাথে তুলনা করে তার সাকসেসের মধ্যে ছিদ্র খোঁজার মানে হচ্ছে-- তোমার যে হেডম নাই সেই মন খারাপকে সাময়িক সান্ত্বনা দেয়া। ও দুই নাম্বারি করেছে, সে ছেঁচড়া, তেলবাজ, খেত-আনসোসাল বলার মানে হচ্ছে--- আমি নিজেকে এক নম্বর মনে করেও তার সাথে পারোনি তাই আফসোস করছি। সো, আজকের পর থেকে-- অন্যের সাথে তুলনা করতে হলে, তার এফোর্ট এর সাথে তোমার এফোর্টের তুলনা করো। তার স্ট্রাটেজির সাথে তোমার স্ট্রাটেজির তুলনা করো। এরপর কম্পেয়ার না করে, কমপিট করো।

২. পটেনশিয়াল (আমি ডিজার্ভ করি)
দুনিয়ার সবচেয়ে লুজার মার্কা কথা হচ্ছে-- আমি এর চাইতে ভালো কিছু ডিজার্ভ করি। শুনো, সত্যি কথা হচ্ছে, তুমি যেটা পাইছো সেটাই তুমি ডিজার্ভ করো। এখন সেটা তোমার ভালো লাগুক বা না লাগুক-- সেটা দিয়ে দুনিয়ার কারো তেমন কিচ্ছু যায় আসে না। তোমার পটেনশিয়াল আছে বা তুমি কি ডিজার্ভ করো সেটা নিয়ে দুই মিনিটের বেশি চিন্তা করতে যেও না। তোমার কোন কিছু না হলে, কোন কিছুর পিছনে চেষ্টা করে না পেলে-- পরেরবার ট্রাই করে দেখো। ডিজার্ভ করি বলে, আজীবনের জন্য লুজার পজিশন রিজার্ভ করে বসে থেকো না।


৩. কেউ আমাকে দেখতে পারে না (লোনলি)
তোমার ফ্রেন্ড সংখ্যা কমে যাওয়ার দুইটা মানে হতে পারে। এক, হতে পারে তুমি তোমার টার্গেটে, তোমার নিজেকে ডেভেলপ করতে এতো ব্যস্ত, এতো ব্যস্ত যে-- আশেপাশের কারো পিছনে ফাও সময় দেয়ার মতো সময় তোমার হাতে নাই। আর তোমার ফ্রেন্ড সংখ্যা কমে যাওয়ার আরেকটা মানে হচ্ছে-- তুমি কারো সাথেই মিশতে চাও না। বা যাদের সাথে মিশতে গেছো তারা তোমার টাইপের মানুষ না। সো, চারজন নেগেটিভ ফ্রেন্ড থাকার চাইতে, ফ্রেন্ডহীন ভাবে বাসায় বসে ইউটিউব এ স্কিল ডেভেলপ এর ভিডিও দেখা অনেক ভালো।

৪. ঘৃণা (হেটার্স)
হেটার্স নিয়ে আমার সিম্পল রুল-- তুমি বেঁচে থাকলে তোমার হেটার্স থাকবে। যেমন ধরো, তুমি যদি এই মুহূর্তে ইউটিউবে যাও। তাহলে এমন কোন ভালো বা চমৎকার ভিডিও খুঁজে পাবে না। যেটার মধ্যে ১০০০ এরও বেশি লাইক আছে আর একটাও ডিজলাইক নাই। সো, হেটার্স আর ডিজলাইক লাইফেরই একটা অংশ। তোমাকে যেটা করতে হবে--সেটা হচ্ছে তুমি দেখো, তোমার হেটার্স যদি ১০% এর কম হয় তাহলে ওদের ইগনোর করো। যদি ২৫% এর মতো হয় তাহলে তুমি যা করতেছো আরেকটু ভেবে দেখো। আর যদি হেটার্স ৫০% বা তার বেশি হয়, তাহলে তুমি কিছু একটা ভুল করতেছো। ট্রাই টু চেইঞ্জ সামথিং।


৫. ইগো (আমিই সেরা)
ইগো, আত্মঅহংকার, সুপিয়রিটি কমপ্লেক্স তোমার চারপাশে দেয়াল তৈরি করে দেয়। তোমার ইগো যত বেশি হবে, অন্যদের কাছে থেকে শিখা ততো কঠিন হবে। অন্য কারো থেকে তত বেশি পিছিয়ে পড়বে। তুমি এক সময় কই পড়ছিলা, কি খাইছিলা, কি রেজাল্ট করছিলা, তোমার বাপ কি ছিলো, এগুলা আজীবন গোনার টাইম তোমার থাকতে পারে, দুনিয়ার অন্য কারো নাই। সো, ইগো এর মুখোশ ছাড়ো। একজন বিনয়ী, নম্র, ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করো। লাইফ অনেক সহজ ও মজার হয়ে উঠবে।


৬. অজুহাত (কমপ্লেইন)
একটা কথা আছে-- Don't be the problem. Be the solution. সো, এই জিনিস কাজ হচ্ছে না। ওই ভাবে করলে হবে না। সে কেন আমার দিকে তাকালো না? তার নাক ব্যাঁকা কেন? রাস্তার পাশে বৃক্ষ কেন? বৃক্ষের গোড়ায় শিকড় কেন? শিকড়গুলা চিকন কেন? এমন শত শত কমপ্লেইন করে খুব বেশি চেইঞ্জ করতে পারবে না। বরং তোমার নিজের ভিতরেই অশান্তি বাড়বে। তাই সমস্যার সাইডে না দাঁড়িয়ে, সমাধানের সাইডে চলে যাও। আচ্ছা, এইভাবে কাজ হচ্ছে না। তাহলে আমি এইভাবে ঘুরিয়ে দিলাম। এই ঘরটা সবসময় কেন ময়লা থাকে-- আচ্ছা আমি পরিষ্কার করে দিলাম। ও এইখানে সবসময় ক্যাচাল করে। আচ্ছা, সেই সময় আমি ঐখানে গেলাম না।

.

৭. রাগ(মেজাজ খারাপ)
রাগ দেখানো বা মেজাজ খারাপ করা বোকা মানুষের কাজ। রেগে যাওয়ার মানে হচ্ছে, তোমার চিন্তা করার এবিলিটি ফ্রিজ করে দেয়া। সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি রেগে গিয়ে সবচেয়ে স্মার্ট চাল চালে না। বরং মাথা কুল রেখেই আসল গুটির দান দেয়। সো, তুমি মাথা গরম করে, দশ মিনিট চিল্লা চিল্লি করে সাময়িক এটেনশন পেতে পারো। মাগার শেষ দান খেলবে মাথা ঠান্ডাওয়ালা ব্যক্তিটাই। সেজন্যইতো কথায় বলে-- রেগে গেলেন তো হেরে গেলেন।

৮. ভয়(কনফিউশন)
কোন কিছুতে ভয়, সংশয় বা কনফিউশন থাকার মানে হচ্ছে তুমি রেডি না। কনফিডেন্ট না। পরীক্ষায় পাশ করবে কি, করবে না। সেটা নিয়ে ভয় পাওয়ার কারণ হচ্ছে তুমি সঠিক পরিমাণ প্রিপারেশন নাও নাই। পাশ করার পর চাকরি পাবে, নাকি পাবে না সেটা নিয়ে কনফিউশনের কারণ হচ্ছে-- তুমি স্কিল, ইন্টারভিউ প্রিপারেশেন, ক্লাসের পড়া, ইংরেজি দক্ষতার পিছনে পর্যাপ্ত এফোর্ট দাও নাই। এখন কনফিউশনের চাদর দিয়ে ল্যাকিংস গর্ত ঢাকার চেষ্টা করতেছো। তাই ভয় যত বেশি পাবে প্রিপারেশন নেয়ার পরিমাণ তত বাড়িয়ে দিবে। দেখবে ভয় উল্টা পথে পালিয়েছে।


৯. মন খারাপ (ভাল্লাগে না)
ও কেন চলে গেছে? আমার কোন জিনিসে কমতি ছিলো? বা আমার সাথেই বা এমন কেন হলো। এইগুলার উত্তর হচ্ছে-- তুমি একটা গাধা। এজন্যই সে চলে গেছে। কারণ যে গাধাকে তিনমাস ধরে ইগনোর করছে। এর মধ্যে দুইবার ব্লক মারছে। তারপরেও সে বুঝে নাই। আর এখন যখন ডাইরেক্ট "না" বলে দিয়ে চলে গেছে। তাতেও সে ভুলতে পারতেছে না। প্যানপ্যান করেই যাচ্ছে। তাই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। গেট ওভার ইট। ডু সামথিং নিউ। জীবন পিছনে ফিরে তাকানোর জন্য না। সামনে এগিয়ে যাওয়ার জন্য।

১০. প্রোকাস্টিনেশন(ঢিলামি)
মনে রাখবে, ঢিলামি করার সহজ উপায় হচ্ছে রুটিন বানানো, প্ল্যান সেট করা, নোটপত্র জোগাড় করার নামে আরো এক সপ্তাহ সময় নষ্ট করা। সো, প্লানের নামে প্রোকাস্টিনেশন করতে যেও না। হুদাই টাইম নষ্ট করো না। তোমার যদি সত্যিই কাজটা করার ইচ্ছা থাকে। তাহলে আজকে করো। দরকার হলে পুরা কাজটার মধ্যে আজকে যতটুকু করতে পারবে ততটুকু করো। তারপরেও আজকেই শুরু করো।♥
.

#সংগৃহীত

আত্মসম্মান বাড়াতে কিছু টিপস কী?ডেল কনেগী তার বন্ধু ও পতিপওি লাভ বইটিতে বেশ ক্ছিু টিপস উল্লেথ করেছিলেন, সেগুলোই এখানে শে...
29/05/2020

আত্মসম্মান বাড়াতে কিছু টিপস কী?
ডেল কনেগী তার বন্ধু ও পতিপওি লাভ বইটিতে বেশ ক্ছিু টিপস উল্লেথ করেছিলেন, সেগুলোই এখানে শেয়ার করছি -

কারো সাথে কথার বলার সময় হাসি মুখে কথা বলুন।
কারো সাথে দেখা হওয়ার সাথে সাথে, তার সাথে হাত মেলান। এমন ভাবে হাতটা ধরুন যাতে এর ফলে আন্তরিকতার লক্ষন পাওয়া যায়। যেন সে বুঝতে পারে, তার সাথে আপনার দেখা হওয়া আপনি খুব আনন্দিত।
তার সাথে কুশল বিনিময়ের সময় তার কাধে হাত রাখুন। এতে করে সে বঝতে পারবে, আপনি তার উপর কতটা আন্তরিক আর আস্হাশীল।
কারো সাথে কথা বলার সময় চুপ করে থাকুন, যদি আপনার মতামত জানতে চায় তবে কথা বলুন, নয়তো চুপ করে তার কথা গুলো শুনতে থাকুন। এতে করে আপনার উপর তার আস্হা আর আন্তরিকতা বাড়বে। কারন সবাই বলতে চায়, কিন্তু শুনতে চায় না্। আমরা চাই নিজের কথা গুলো অপরের কাছে শেয়ার করতে, এতে করে নিজেরা হালকা বোধ করি।
কারো ভুল ধরিয়ে দিতে যাবেন না।
কারো কোন ভুল হলে সেটা সরাসরি না বলে পজিটিভ ভাবে বুঝিয়ে বলুন। এতে করে আপনার উপর তার সস্মান বাড়বে।
কেউ রাগানিত্ব হয়ে কথা বললে নিজে চুপ থাকুন, তার সাথে মাথা গরম করে কথা না বলে, ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝিয়ে বলুন।
অযথা তক-যুক্তি এড়িয়ে চলুন।
আমার সবাই বলতে চাই, তাই আগে অপরকে বলতে দিন।

মানব চরিত্রের সব থেকে রহস্যজনক আচরণ কোনগুলি?আপনি কাউকে খুব বেশি গুরুত্ব দিলে সে আপনাকে খুব সহজভাবে সস্তা মনে করবে। কিন্ত...
29/05/2020

মানব চরিত্রের সব থেকে রহস্যজনক আচরণ কোনগুলি?
আপনি কাউকে খুব বেশি গুরুত্ব দিলে সে আপনাকে খুব সহজভাবে সস্তা মনে করবে। কিন্তু যদি সে আপনাকে ও গুরুত্ব দেয় তাহলে ধরে নিবেন মানুষটি পরিপক্ক ।
আপনি যদি সব সময় বিনয়ী আচরণ করেন তাহলে মানুষ আপনাকে দুর্বল ভাবতে পারে তাই বিনয় ব্যাপারটাকে ক্ষেত্রবিশেষে ব্যবহার করুন।
সোশ্যাল মিডিয়াতে কারো ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করলে সে আপনাকে মনে রাখবে না কিন্তু আপনি যদি কাউকে ব্লক করেন তাহলে সে সেটা সারাজীবন মনে রাখবে।
আপনি যতক্ষণ না কারো কাজে আসছেন ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে মনে করবে না। এটাই স্বাভাবিক।
মানুষ আপনার ভালো ব্যবহার অল্পদিন মনে রাখবে কিন্তু খারাপ ব্যবহার সারা জীবন মনে রাখবে।
আপনি অনেক কে হয়তো আপনার কাছের মানুষ মনে করেন কিন্তু যখন বিপদে পড়বেন দেখবেন এরা অনেকেই আপনার থেকে পালিয়ে গিয়েছে তখন আপনি সত্যি মানুষ চিনতে পারবেন।
মানুষ স্বভাবগত কারণেই আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবে।
কিছু মানুষ প্রচণ্ড বিপদের মধ্যে খুব স্বাভাবিক থাকবে কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না যে সে আসলে বিপদে আছে।
মানুষরূপী কিছু বান্দর আছে এই বান্দরদের কখনো মাথায় তুলতে নেই এদের মাথায় তুললে উপর থেকে লাথি মারবেই মারবে।
আপনার আশেপাশে কিছু মানুষ আছে যারা আপনি বিপদে পড়েছেন দেখলে ভিতরে ভিতরে সূক্ষ্ম আনন্দ লাভ করে। কিন্তু মুখে মুখে বলবে আপনার বিপদে পাশে আছে।
কেউ কোনো কথা বলার সময় যদি বারবার মাটির দিকে তাকায় তাহলে ধরে নেবেন সে মিথ্যা কথা বলছে।
যারা বেশি চুপচাপ ঠান্ডা মেজাজের তারা ভয়ঙ্কর শয়তান হয়।
যারা সহজে রাগে না তারা একবার রাগলে তাদের রাগ ভয়ংকর হয়।

সুতো কাটা ঘুড়িরবি জিপসিভাবনার আকাশটা তোকে দিয়েছি শুধুই ভালোবেসেসেখানে তুই চাতকের মতো উড়বি ডানা মেলে।ইচ্ছে পেন্সিলে কল...
29/05/2020

সুতো কাটা ঘুড়ি
রবি জিপসি
ভাবনার আকাশটা তোকে দিয়েছি শুধুই ভালোবেসে
সেখানে তুই চাতকের মতো উড়বি ডানা মেলে।
ইচ্ছে পেন্সিলে কল্পনার দেয়ালে তোকে এঁকেছি
তুই আঁকবি বলে খানিকটা জায়গাও রেখেছি কিন্তু।
মেঘের কাছে চিঠি লিখেছি তার বাড়ি যাবো বলে
তোর নাকি বৃষ্টি খুব পছন্দের তাই তোকে নিয়ে যাবো।
নদীর পাড়ের কোমল ঘাসের গন্ধে মাতাল বিকেল
বাদামের খোসাগুলো নদীর জলে দুলবে আর দুজন।
সাগর পাড়ের কুসুম রোদ তোমার গায়ে মাখবো
আর একমুঠো হাওয়া তোমার চুলে এনে দিবো।
উত্তর আকাশের ধ্রুব তাঁরাটা তোমার কপালে দিবো
তাহলে জোনাকিটা ছেড়ে দিও, সে আবার আসবে।
বর্ষায় একটা কদম এনে বলবো ভালোবাসি তোমায়
আমাকে শুধু তোমার ঠোঁটের একফোঁটা শিশির দিও।

ফেড়িওয়ালারবি জিপসীভর দুপুরের নগ্ন পায়ে একজন ফেরিওয়ালানিজের ইচ্ছেগুলো কেউ কিনতে চাইলে বিক্রি করিআবার কারও বাম পাশের প...
29/05/2020

ফেড়িওয়ালা
রবি জিপসী
ভর দুপুরের নগ্ন পায়ে একজন ফেরিওয়ালা
নিজের ইচ্ছেগুলো কেউ কিনতে চাইলে বিক্রি করি
আবার কারও বাম পাশের পুরনো ইচ্ছে কিনে নেই
মানুষ ঠকায়, ঠকাতে গিয়ে ঠকে।
কারও ইচ্ছেগুলো দাম দিয়ে কিনতে হয়, চড়া দামে।
কেউ বলে তোমার ঝুড়িতে সব ইচ্ছেগুলো দিবো
তারপর একটু পরেই বলে কত মূল্য দিয়ে নিবে ?
ও পাহাড় বলো, তুমি জঙ্গলী ফুল দিয়ে তো কিছু চাও নি, তাহলে মানুষ কেন মূল্য চায়?
তাইতো আমি অসভ্য, বিনিময় করি - ক্রয় নয়।
ভালোবাসার সওদা করবে?
যা দিবে ফিরিয়ে দিবো দ্বিগুন।
হায় ! মানুষ সাত সাগর বিশালতার ভালোবাসার মূল্য খুঁজে, এ বাজারে কি ইচ্ছের বানিজ্য হয় না ?
মেঘ দিয়েছিলো পাহাড়কে বৃষ্টি
শিশির পবিত্র করেছিলো ঘাসকে
বৃষ্টি তৃষ্ণা মিটিয়েছিলো চাতকের
কই কেউ তো বিনিময় চায় নি ?

জেনে নিন❤️১।অনেকক্ষন কোন একটা বিষয় নিয়ে অনেক বিরক্ত,অনেক কষ্ট পাচ্ছেন,কাউকে বলতেও পারছেন না?কোথাও লিখে ফেলুন,পার্সোনাল...
29/05/2020

জেনে নিন❤️
১।অনেকক্ষন কোন একটা বিষয় নিয়ে অনেক বিরক্ত,অনেক কষ্ট পাচ্ছেন,কাউকে বলতেও পারছেন না?কোথাও লিখে ফেলুন,পার্সোনাল ডাইরি নাহলে কোন কাগজে....আপনার যা মনে আসছে তাই,কাউকে অপছন্দ হলে তার বিরুদ্ধেও লিখতে পারেন।একটু পর দেখবেন,সেই চিন্তা নিয়ে আর এত ভাবছেন না।(এটা পরীক্ষিত সত্য,আমি করি)

২)কারো কাছ আরও বিস্তারিত উত্তর পেতে চাচ্ছেন?কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছেন?তার চোখের দিকে তাকিয়ে থাকুন....সে বাধ্য হবে এর চেয়ে বেশি বলতে।(আমার এক ফ্রেন্ড এই বুদ্ধি আমার ওপরেই খাটায়...আমার যদিও রাগ লাগে😅 )

৩)কারো কাছে পছন্দের ব্যক্তি হতে চাচ্ছেন?বেশি করে তার নামটা উচ্চারণ করুন তার সামনে।মানুষ তার নাম শুনতে অন্যের মুখে শুনতে খুবই ভালোবাসে।

৪)কাউকে অপছন্দ হলেই তার নামে অন্য কোন বন্ধু/বান্ধবীর কাছে নিন্দা করে বসবেন না।কষ্ট হলেও এ স্বভাবকে নিয়ন্ত্রণ করুন।এতে আপনার দুটো লাভ হবে,১)আপনার বন্ধু/বান্ধবী বুঝে যাবে আপনি তার নামেও নিন্দা করেন না কারো কাছে,আপনার গ্রহনযোগ্যতা বাড়বে। ২)আপনার মনটা কম কলুষিত থাকবে।

৫)আপনার সাথে যখন খুব খারাপ কিছু হবে,তখন চিন্তা করবেন এর কোন ভালো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা....একটা উদাহরণ দেই,আমার প্রানপ্রিয়(😂)ফোন যখন হারিয়ে গিয়েছিল,আমি খানিকটা ঠান্ডা হয়ে চিন্তা করলাম,"ভালো মোবাইল থাকলে বেশি টিপতে ইচ্ছা করত,এখন খারাপ মোবাইল টিপতেও ইচ্ছা করবে না।ভালো ভালো কাজে সময় দিতে পারব!"😅

৬)মেয়েরা সাধারণত এমন কাউকে পছন্দ করে যারা মুখোমুখি কথা বলে,আর ছেলেরা... পাশাপাশি বসে কথা বলতে।এ জিনিসটা কাউকে ইমপ্রেস করতে কাজে লাগাতে পারেন!😉

৭)কোন গান মাথার মধ্যে একেবারে গেড়ে বসেছে?সারাদিন ওই গান শুনতে ইচ্ছা করছে,পড়াশোনা কাজকর্ম সবসময় ওই গান মাথায় বাজছে?বিরক্ত লাগলেও কিছু করতে পারছেন না?.....একটা কাজ করুন,ইউটিউব বা অন্য কোথাও ওই গানের কোন ভার্সন শুনুন।সবচেয়ে বাজে ভার্সন টা,যার কোন সুর তালের ঠিক নেই।বেশ কয়েকবার শুনুন।এবার দেখবেন ওই গানের কথা ভাবলেই বাজে ভার্সন টাই মাথায় আসবে...আর শুনতেও ইচ্ছা করবে না!😅

৮)আপনি কোন কাজে হেরে গিয়েছেন....আর আপনাকে অপছন্দ করা ব্যক্তিরা এটার কারণে খুব মজা নিচ্ছে?

আপনার প্রতিপক্ষের সামনে গিয়ে হাসুন,প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে।কখনো বোঝাবেন না আপনার মন খারাপ।সুন্দর হাসি,ভুবন ভোলানো হাসি দিন।দেখবেন,একসময় সেই প্রতিপক্ষের খুশি আর বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে না।আপনার প্রতিপক্ষের কাছে আপনার দুঃখী মুখটাই বেশি প্রিয়।

৯)হঠাৎ করে হাতে কিছু টাকা এসেছে?কি করবেন বুঝতে পারছেন না?আপনার প্রিয় কোন মানুষের জন্য কিছু খবচ করে ফেলুন।এতে প্রিয় মানুষটি খুশি হবে,তবে আপনি তার চেয়েও বেশি।(পরীক্ষিত সত্য)

১০)নিজের ভুল/অপরাধ বুঝতে পারলে গলা বাড়িয়ে নিজেকে ঠিক না প্রমাণ করে ক্ষমা চান।সাময়িক ভাবে মনে হতে পারে,এতে আপনি সবার কাছে ছোট হয়ে যাবেন,কিন্তু সত্য হচ্ছে,আপনার ভুল/অপরাধের কারণে আপনি যা ছোট হওয়ার হয়েই গিয়েছেন,এখন আপনার ক্ষমা চাওয়ার সৎ সাহসই আপনার প্রকৃত 'বড়' হওয়ার প্রমান।

১১)কোন মানুষকে স্বভাব বিচার করতে চাচ্ছেন?লক্ষ্য করুন,উনি তার চেয়ে কম মর্যাদা সম্পন্ন মানুষের সাথে কেমন আচরণ করে।

এডিটঃ ১২)আপনি কারো সাথে কথা বলতে চাইছেন না?তার কথা শেষ হওয়ার আগে জল খাওয়া শুরু করে দিন।ধীরে ধীরে খান….যতক্ষন না উনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে চলে যাচ্ছেন! 😉😅

রাস্তায় কোন অপছন্দের ব্যক্তির আগানো দেখতে পাচ্ছেন,কিন্তু এড়িয়ে যেতে চাইছেন? সুন্দর করে আপনার মোবাইল টা বের করে কানে নিয়ে ভ্রু কুঁচকে খুব গুরুত্বপূর্ণ কথোপকথনে ব্যস্ত আছেন,এমন ভাব করুন!😆😉

১৩)কাউকে অপ্রস্তুত/ অস্বস্তিতে ফেলতে চাচ্ছেন?কিছুক্ষণ তার পায়ের দিকে বা চুলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকুন।দেখবেন কিছুক্ষণ পর অপর প্রান্তের ব্যক্তি খুশখুশ শুরু করেছে!
কপি

Address

Mirpur Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when HK Topu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HK Topu:

Shortcuts

Share