হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস Hudhud Tours And Travels

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস Hudhud Tours And Travels

হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস Hudhud Tours And Travels হজ উমরাহ ও দ্বীনি শিক্ষা সফর

হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস একটি ভিন্ন ধারার ট্রাভেল কোম্পানী। প্রতিষ্ঠানটি মক্কা মদীনার যিয়ারাহসহ দেশ বিদেশের দীনি, ঐতিহাসিক এবং দর্শনীয় বিভিন্ন স্থানে ট্যুরের আয়োজন করে থাকে। এতে দীনি পরিবেশ এবং দেশের নির্ভরযোগ্য উলামাদের সান্নিধ্য নিশ্চিত করা হয়।

আলহামদুলিল্লাহ! ‘হুদহুদ হজ ২০২৬’ এর লং প্যাকেজের সম্মানিত হাজি সাহেবগণ মক্কার ইসলামি  ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর...
07/06/2026

আলহামদুলিল্লাহ! ‘হুদহুদ হজ ২০২৬’ এর লং প্যাকেজের সম্মানিত হাজি সাহেবগণ মক্কার ইসলামি ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন (জিয়ারত) সম্পন্ন করেছেন।
​ইসলামের ইতিহাসের সাক্ষী এই পবিত্র স্থানগুলোর দর্শন হাজি সাহেবদের ঈমানী চেতনাকে আরও উজ্জীবিত করেছে।

🔶 আমাদের জিয়ারতের তালিকায় থাকা ঐতিহাসিক স্থানসমূহ:

⛰️ জাবালে সাওর (ثور):
​মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসূলুল্লাহ (সা.) ও হযরত আবু বকর (রা.) এই পাহাড়ের গুহায় ৩ দিন আত্মগোপন করেছিলেন।

⛰️ জাবালে নূর (نور):
​এই পাহাড়ের চূড়াতেই অবস্থিত ঐতিহাসিক 'হেরা গুহা', যেখানে মহানবী (সা.)-এর ওপর পবিত্র কুরআনের প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল।

⛰️ জাবালে রহমত (رحمة):
​আরাফাতের ময়দানে অবস্থিত এই পাহাড়ে দাঁড়িয়েই প্রিয় নবী (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

🕌 মসজিদে নামিরা (نمرة):
​আরাফাতের ময়দানের বিখ্যাত মসজিদ, যেখান থেকে ৯ই জিলহজ হজের মূল খুতবা প্রদান করা হয়।

🌿জান্নাতুল মুআল্লা (المعلاة):
​মক্কার ঐতিহাসিক কবরস্থান, যেখানে উম্মুল মুমিনীন হযরত খাদিজা (রা.) সহ বহু সাহাবায়ে কেরাম শায়িত আছেন।
​⛺ মিনা - আরাফা - মুজদালিফা ও জামারাত:
​হজের মূল আনুষ্ঠানিকতার পবিত্র স্থানসমূহ, যেখানে হাজি সাহেবগণ তাঁবুতে অবস্থান, দোয়া এবং শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করেন।
​সম্মানিত হাজি সাহেবদের এই পবিত্র সফর এবং ইবাদত আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আমীন।

আলহামদুলিল্লাহ! পবিত্র হজ পালন শেষে আজ 'হুদহুদ'-এর পক্ষ থেকে শর্ট প্যাকেজের সম্মানিত হাজি সাহেবদেরকে মক্কার ঐতিহাসিক দর্...
30/05/2026

আলহামদুলিল্লাহ! পবিত্র হজ পালন শেষে আজ 'হুদহুদ'-এর পক্ষ থেকে শর্ট প্যাকেজের সম্মানিত হাজি সাহেবদেরকে মক্কার ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন শেষে নিয়ে যাওয়া হয় ঐতিহাসিক পাহাড়ি শহর তায়েফে। ⛰️🚗

​তায়েফ এমন এক পবিত্র ভূমি, যেখানে জড়িয়ে আছে আমাদের প্রিয় রাসুলুল্লাহ (সাঃ) এর সীমাহীন ত্যাগ আর ধৈর্যের স্মৃতি।

তায়েফের উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের শীতল হাওয়ায় চমৎকার আবহাওয়ার মাঝে আল্লাহর অনিন্দ্য সুন্দর সৃষ্টিকে আরও একবার কাছ থেকে অনুভব করলেন আমাদের সম্মানিত হাজি সাহেবগণ।❤️

​আমাদের এই বরকতময় সফরের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। 📸

​আল্লাহ তাআলা আমাদের সকলের এই সফর এবং সম্মানিত হাজি সাহেবদের পবিত্র হজ ও সকল ইবাদত কবুল করুন। আমিন। 🤲

28/05/2026

১১ই জিলহজ শায়েখের সাথে হুদহুদের হাজী সাহেবগণ জামারায় কংকর নিক্ষেপ করতে যাচ্ছেন

27/05/2026

১০ জিলহজ মক্কায় এসে হালাল হয়ে ফ্রেশ হওয়ার পর হাজি সাহেবদের অনুভূতি কেমন হয়?

26/05/2026

হজের খুতবার সারসংক্ষেপ

26/05/2026

আরাফা থেকে সরাসরি সেশন প্রদান করেন শায়খ আহমাদুল্লাহ

26/05/2026

আরাফার তাঁবু থেকে সরাসরি সেশন দিচ্ছেন
শায়খ আহমাদুল্লাহ

আলহামদুলিল্লাহ হুদহুদ হজ ২০২৬ এর সম্মানিত হাজি সাহেবগন আরাফার তাঁবুতে অবস্থান করছেন।
25/05/2026

আলহামদুলিল্লাহ
হুদহুদ হজ ২০২৬ এর সম্মানিত হাজি সাহেবগন আরাফার তাঁবুতে অবস্থান করছেন।

25/05/2026

মিনার তাবু থেকে সরাসরি

Address

Noor Tower, Block-D, Road-01, Sector/02, House 29/31, Flat-7E, Lift-6, Aftabnagar
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস Hudhud Tours And Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category