14/01/2024
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছে।❤
যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন বিশেষ করে সৌদিআরব, দুবাই তাদের জন্য ছোট্ট একটা উপদেশ হলো
আপনারা কোম্পানি সম্পর্কে জেনে বুঝে তারপর যাবেন।
অনেকেই আছেন কোম্পানি সম্পর্কে না জেনে বিদেশ যাওয়ার ফলে বিশাল ক্ষতিকর সম্মুখিন হচ্ছে যা অপূরনীয়।
পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে যায় একটু সুখের আশায় দেশ থেকে ভালো ইনকাম এবং ভবিষ্যৎ এর উজ্জ্বলতার কথা চিন্তা করেই, কিন্তু কোম্পানি ভালো না হলে তার কিছুইতো হয়ইনা বরং আরো নিঃস্ব হয়ে যায়।
আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি বিদেশে যাওয়া অনেক যাত্রী ফ্লাইটের আগ পর্যন্ত জানে না সে কোন কোম্পানি বা কি কাজে যাচ্ছে, তার বেতন কত, ডিউটি কত ঘন্টা। এজেন্সি বা মধ্যেস্থাকারী যখন তার ভিসা, এয়ার টিকেট প্রদান করে তখন জানে, তখন যাওয়া ছাড়া আর উপায় থাকে না, কারন ততক্ষণে অনেক দেরী হয়ে যায় কেননা ততক্ষণে আপনি ভিসা বা টিকেট এর সম্পূর্ণ অর্থই প্রদান করে ফেলেছেন।টাকাগুলো হয়তো লোন করে নেওয়া তাই যাওয়া ছাড়া উপায় ও নাই।
আরেকটা বিষয় এটাও গুরুত্বপূর্ণ
ভালো কোম্পানি আপনাকে যাচাই-বাছাই(ইন্টারভিউ) ছাড়া নিবে না। আমি দেখেছি অনেকেই বিদেশ যেতে ইচ্ছুক কিন্তু ইন্টারভিউ দিতে ইচ্ছুক নয়। এটা মাথা থেকে সরাতে হবে
আপনি চিন্তা করুন যেখানে বাংলাদেশেই ভালো কোম্পানিগুলো যেমন বেক্সিমকো, প্রাণ,স্কয়ার এগুলাই আপনাকে যাচাই-বাছাই ছাড়া চাকুরী দিচ্ছে না সেখানে বিদেশি কোম্পানি কেন দিবে? ভালো বা সারাসরি(ডাইরেক্ট) কোম্পানিতে যেতে চাইলে আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে। কিছু হেল্পার বা লেবার নিলে সেক্ষেত্রে ভিন্ন কথা।
আরেকটা কথা হলো বিদেশ যেতে চাইলে বাংলাদেশের বৈধ রিক্রুটিং এজেন্সি আছে (যারা বিদেশে কর্মী পাঠানোর জন্য সরকার কর্তৃক অনুমোদিত) সারাসরি (ডাইরেক্ট কোম্পানি) ভালো অনেক বিদেশি কোম্পানির সাথে কাজ করে থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সব এজেন্সি কিন্তু বিদেশি ভালো কোম্পানির সাথে কাজ করে না এবং কাজ নামাতেও পারে না। তাই জেনে বুঝে তারপর কাজ করবেন।
পরিশেষে আরেকটা কথা আপনার যদি নির্দিষ্ট কাজের উপর দক্ষতা থাকে, আপনার যদি শিক্ষাগত ভালো যোগ্যতা থাকে, ভালো ইংলিশ জানেন তাহলে দুবাই বা সৌদিতে গিয়ে ভালো একটা অবস্থান সৃষ্টি করতে পারবেন।
ধন্যবাদ ❤️