Vromonkari - ভ্রমণকারী

Vromonkari - ভ্রমণকারী ভ্রমণকারী ট্রাভেল গ্রুপের পেইজে আপনাকে স্বাগতম। গ্রুপে যুক্ত হোন:
https://www.facebook.com/groups/vromonkaribd

১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ। সেই অতীত থেকে প্রবাদ হয়ে আসা "সুজলা-সুফলা আমাদের এই বাংলাদেশ।" কিন্তু এই যান্ত্রিকতা কিংবা ইট পাথরের ভীড়ে আমরা কতটুকুই দেখেছি আমাদের এই সবুজ শ্যামল দেশটাকে??
দক্ষিণের সুবিশাল কক্সবাজার কিংবা উত্তরের হিমালয় পাহাড়, খুলনার সুন্দরবন কিংবা সিলেটের জাফলং, নাটোরের চলন বিল কিংবা কুয়াকাটার সূর্যাস্ত কতটা দেখেছি আমরা? দেখার জন্য আপনার চাই আপনার একটি ভ্রমন পিপাসু মন, আর আমরা তো আছি সব সময় আপনাদের পাশে ভ্রমন বন্ধু হিসাবে। আমাদের একটি পেইজ আছে লাইক দিয়ে পাশে থাকতে পারেন কেননা আমাদের সকল কার্যক্রম পেইজ থেকেই শুরু করা হয় এবং পরবর্তীতে বিস্তারিত ভ্রমণকারী গ্রুপে প্রকাশ করা হয়।

আমাদের পেইজ লিংকঃ
https://www.facebook.com/bdtravelersplatform
আপনার বন্ধুদের ইনভাইট করতে পারেন আমাদের ভ্রমণকারী গ্রুপ এবং ভ্রমণকারী পেইজে।

ভ্রমণকারী গ্রুপটি খোলার প্রকৃত উদ্দেশ্য হল ভ্রমণকারীদের সাথে নিয়ে আমাদের এই অদেখা অপার সৌন্দর্যকে দেখা, অজানা কোনো ঝিরিপথে হেটে চলা, পাহারের চুড়ায় আগুন জ্বালিয়ে জোছনা দেখা, বিলের পানিতে ঝাপাঝাপি করা, ঝর্নাস্লান, সাগরের গর্জন শোনা আরো যা যা ইচ্ছা করবে।
কল্পনায় তো ওই কাশ্মীর কিংবা মালদ্বীপের কত স্বপ্ন বুনেছি আমরা, কিন্তু এই দেশের স্বপ্নিল জায়গা গুলো নিয়ে কি কখনো ভেবেছি? যেখানে বিজ্ঞ লোকে বলেন বিধাতা যেন নিজ হাতে সৃষ্টি করেছেন আমাদের এই জন্মভূমি সেখানের কল্পনাতীত সুন্দর জায়গাগুলো কি কখনো ভেবে দেখেছি আমরা?
তাহলে চলুন, এবার না হয় দেখি দেশটাকে, জানি আমাদের দেশটাকে। ট্যাঙ্গুয়ার হাওরের মিল্কিওয়ে তে রাত কাটাই কিংবা সাজেকে মেঘের ভেলায় ভাসি। অথবা অপার জলরাশির সেন্টমার্টিনে বসে প্রকৃতির মাঝে খানিকটা সময় কাটাই।
বেশি নিয়ম নীতি দিয়ে আমরা আবদ্ধ থাকতে চাই না, তারপর ও একে বারেই না থাকলে আবার গ্রুপের মর্যাদা থাকবে না ;)
🚩 প্রথমত ভ্রমণকারী গ্রুপে এড হওয়ার সাথে সাথে সকলের সাথে পরিচিত হওয়াটা জরুরী মনে করছি তাই আপনাদের পরিচয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে করে সকলে সকলের সাথে পরিচিত হতে পারি।

#এইভাবে:
* নামঃ
* ঠিকানাঃ
* কি করেনঃ
* রক্তের গ্রুপঃ
* কোথায় কোথায় যাওয়া হয়েছেঃ
* কোথায় যেতে চানঃ
তারপর ও যদি আপনার কিছু জানাতে ইচ্ছা করে কোন চিন্তা ছাড়াই শেয়ার করে দিন মানে মন্তব্য 😁
(বাকি নিয়ম নীতিমালা ও কিছু কমন রুলস আছে যা এনাউন্সমেন্টে দেয়া আছে পড়ে নিবেন)
ধণ্যবাদ।
Happy Traveling.
চলুন, এবার ঘুরি

আসছে ২৪ সেপ্টেম্বর বগালেক-কেওক্রাডং ট্রিপে এমনি একটা ভিউয়ের ছবি তুলে নিতে পারেন.....
19/09/2026

আসছে ২৪ সেপ্টেম্বর বগালেক-কেওক্রাডং ট্রিপে এমনি একটা ভিউয়ের ছবি তুলে নিতে পারেন.....

14/09/2026

একটা পিউর বিচ চাইলে সোনাদিয়া যেতে হবে.....

বাচ্চাদের নিয়ে সোনাদিয়া যাই..... 😁
12/09/2026

বাচ্চাদের নিয়ে সোনাদিয়া যাই..... 😁

সোনাদিয়ার পথে......
12/09/2026

সোনাদিয়ার পথে......

10/09/2026

কেওক্রাডং ট্টিপে মুনলাই পাড়ায় আমাদের স্পেশাল লাঞ্চ.....

03/09/2026

চলছে ভ্রমণকারীরা....

#ঝুমঘর

আলহামদুলিল্লাহ্
03/09/2026

আলহামদুলিল্লাহ্

01/09/2026

চলছে ঝুম ঘরে রাতের আয়োজন...

#ঝুমঘর

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Vromonkari - ভ্রমণকারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vromonkari - ভ্রমণকারী:

Shortcuts

Share

Category