21/07/2026
ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করল সৌদি আরব:
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ও ধর্মীয় ভ্রমণ আরও সহজ করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন করেছে সৌদি আরব। নতুন এই ভিসার মাধ্যমে বিদেশি দর্শনার্থীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ পাবেন।
সোমবার সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।