Beautiful Bangladesh

Beautiful Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beautiful Bangladesh, Tour Agency, Bangladseh, Dhaka.

ভয়ংকর সুন্দর....
30/05/2025

ভয়ংকর সুন্দর....

24/08/2024

এমন স্বার্থবাজ প্রতিবেশী একটা থাকলেই আপনার সংসারের শান্তি শেষ। দক্ষিণ এশিয়ার সবাই ছেড়ে দিছে তাদের এবার বাংলাদেশের পালা......

ইন্ডিয়া পানিকে হাইড্রো ওয়েপনস হিসেবে ব্যবহার করছে...........দুর্যোগ ব্যবস্থাপনার ভাষায় বলতে হবে – "নদীর পানি কখনো দুর্যোগ ডেকে আনে না, বরং মানুষের ভুল সিদ্ধান্ত পারে বিপর্যয়কর বন্যার সৃষ্টি করতে"; ইংরেজিতে হবে: "Disasters are not natural, it's a choice"!
ভারত থেকে বাংলাদেশে প্রবাহমান ৫৪ টি প্রধান এবং অতিগুরুত্বপূর্ণ নদীর প্রায় সবগুলো নদীতেই ভারত একাধিক বাঁধ কিংবা নানাবিধ পানির গতিপথ পরিবর্তনের স্থাপনা তৈরী করেছে। আপনি যদি গুগল-আর্থ এ গিয়ে অনুসন্ধান করেন তবে খেয়াল করে দেখবেন যে এই স্থাপনাগুলো বাংলাদেশ বর্ডারের খুবই নিকটে অবস্থিত; যদিও এই নদীগুলোর উৎস আরও বহু দূরের কোনো পর্বত বা হিমবাহ থেকে। যেমন ফারাক্কা বাঁধ বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে; যদিও এই ঐতিহাসিক গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের উত্তরাখণ্ড রাজ্যর গঙ্গোত্রী হিমবাহ থেকে যা কিনা বাংলাদেশ থেকে প্রায় ১,১০০++ কিলোমিটার রৈখিক দূরত্বে অবস্থিত। আবার গঙ্গা নদী আঁকাবাঁকা ঘুরে প্রায় ২,৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের হলেও প্রশ্ন থেকে যায় কেন এই ফারাক্কা বাঁধ বাংলদেশের এতো নিকটে নির্মাণ করতে হবে, কেন আরও ১০০-২০০ কিলোমিটার ভিতরে বানানো হলো না, যদি আসলেই উদ্দেশ্য থাকে জলবিদ্যুত উৎপাদন করা। তিস্তা নদী, উৎপত্তিস্থল সিকিমের তিস্তা খংতাসে হিমবাহ (বাংলাদেশ থেকে প্রায় ১৮০+ কিলোমিটার রৈখিক দূরত্বে অবস্থিত), এর উপর দেখলাম একাধিক বাঁধ, বাংলাদেশের সবচেয়ে নিটকবর্তী বাঁধ মাত্র ৫৭ কিলোমিটার দূরে নির্মিত। অপরদিকে গোমতী নদীর উপর মহারানী বাঁধ, এটা কুমিল্লা থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত; আবার এই মুহূর্তের সবচেয়ে আলোচিত গোমতী নদীর উপর ডুম্বুর বাঁধ কুমিল্লা থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত। বাকি নদীর বাঁধগুলোর অবস্থাও একই; সবকিছু বিবেচনা করে বলা যায় যে বর্ষাকালের বাংলাদেশের সকল ধরণের বন্যা বহুলাংশে মানবসৃষ্ট এবং এর একটা বড়ধরণের দায় ভারতকে অবশ্যই বহন করতে হবে।

ভারতের দায়গুলো হবে ভাটির প্রান্তের বাংলাদেশের সাথে কোনোরকম গঠনমূলক পরামর্শ না করে যত্রতত্র আন্তঃদেশীয় নদীগুলোতে বাঁধ নির্মাণ; প্রয়োজনের সময় পানি আটকে রেখে কিংবা ছেড়ে দিয়ে কৃত্রিম খরা বা বন্যা সৃষ্টি করা; পূর্বাভাস না দিয়ে বাঁধের গেটগুলো খুলে দেয়া কিংবা বন্ধ করা; সঠিক সময়ে নানাবিধ গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত শেয়ার না করা; কার্যকর যৌথ নদী কমিশন কিংবা বন্যা পূর্বাভাস পদ্ধতি চালু না করা; এবং সর্বোপরি এইসকল নিয়ম না মানার মাধ্যমে চরম মাত্রার আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন করা।

©Bayes Ahmed

হে আল্লাহ তুমি আমাদের দেশটাকে হেফাজত  করুন।
22/08/2024

হে আল্লাহ তুমি আমাদের দেশটাকে হেফাজত করুন।

22/08/2024

ইতোমধ্যে ফেনী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানের অবস্থা খুবই ভয়াভহ.... আমাদের হবিগঞ্জসহ শায়েস্তাগঞ্জের পরিস্থিতি বিশেষ করে খোয়াই নদীতে
যেকোন সময় দুরর্ঘটনার সম্ভাবনা আছে। তাই আল্লাহকে ডাকি আর
**আমরা সবাই আতঙ্কিত নয়.... সতর্ক হই**
আল্লাহ না করুন যেকোন সময় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সেজন্য সবাই গুরুত্বপূর্ণ কাগজ পত্র, কাপড় চোপড়, বই খাতা, বস্তায় ভরে ঘরের সামসাইডের উপরে রাখেন অথবা ঘরের তীরের সাথে বেধে ঝুলিয়ে রাখেন। যদি বন্যা হয় তাহলে কারেন্ট থাকবেনা তাই মোমবাতি ও গ্যাস লাইট রাখুন, কিছু শুঁখনো খাবার যেমন চিড়া, মুরি রাখুন। যাদের ঘরে এ্যাটাস্ট বাথ রুম আছে নদী ভাঙ্গার খবর শুনা মাত্রই কমোট ডেকে দিবেন, কমোট ডাকার জন্য বস্তায় বালি ভরে রাখতে পারেন আগে থেকে। বন্যা কবলিত এলাকায় সবচেয়ে বড় সংকট হয় বিশুদ্ধ পানির কারন টিউবওয়েল এবং পাম্প তলিয়ে যায় পানিতে তাই ঘরের মধ্যে যত বোতল আছে এবং ঝগ কলসি পানি দিয়ে আগে থেকে ভরে নিরাপদ স্থানে রাখুন যাতে ২/৩ দিন খাবার পানি খাওয়া যায়। ঘরে যদি শিশু,গর্ভবতী মহিলা এবং বৃদ্ধ লোক থাকে তাহলে আগে থেকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন নয়তো বিকল্প ব্যবস্থা চিন্তা করে রাখুন। যদি দেখেন ঘরে পানি প্রবেশ করতেছে অবশ্যই কারেন্টের মেইন চুইস এবং গ্যাসের লাইন বন্ধ করে দিবেন। অবস্থা খুবই বেগতিক খোয়াই নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাই সবাইকে আতংকিত না হয়ে সর্বোচ্ছ সতর্কতা অবলম্বন করতে হবে। বিষয়টি হালকা ভাবে নেওয়া যাবেনা। আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের হেফাজত করেন... আমিন।

প্রিয় ব্যক্তিত্ব….
11/09/2022

প্রিয় ব্যক্তিত্ব….

সাধারণের মাঝে অসাধারণ তিনি
নড়াইল এক্সপ্রেস ক্যাপ্টেন মাশরাফী🤍

Address

Bangladseh
Dhaka
3547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category