Tazba International RL 729

Tazba International RL 729 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tazba International RL 729, Travel Agency, Juel Mansion (1st floor), Dhaka.

সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে  জানিয়েছেন  জনসাধারণের চলাচলের জায়গায় কোন রকমের খাদ্য ও পানীয়  গ্রহণ করলে ...
02/01/2021

সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জনসাধারণের চলাচলের জায়গায় কোন রকমের খাদ্য ও পানীয় গ্রহণ করলে ১০০০ রিয়াল জরিমানার করা হবে।

প্রবাসী ভাই সবাই সাবধান থাকবেন অনেকেই দেখা যায়া রাস্তায় হাটাহাটি করেন চা বা পানি হাতে নিয়ে।সৌদি সরকারের জারীকৃত আইন মেনে চলাফেরা করি।

আরও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাস্তাঘাটে চলাচলের সময় ২ জন যদি একসাথে চলাফেরা করেন আর যদি সাস্থ্যবিধি না মানা হয় তাহলে আপনাকে জরিমানা আরোপ করা হবে।

স্বাস্থ্য জেদ্দা গভর্নরেটে করোনার ভ্যাকসিন কেন্দ্র উদ্বোধন করেছে .. এবং প্রথম নাগরিক, নাগরিক এবং বাসিন্দা, করো*নার ভ্যাক...
24/12/2020

স্বাস্থ্য জেদ্দা গভর্নরেটে করোনার ভ্যাকসিন কেন্দ্র উদ্বোধন করেছে .. এবং প্রথম নাগরিক, নাগরিক এবং বাসিন্দা, করো*নার ভ্যাকসিন (কোভিড -১৯) দিয়ে টিকা দেওয়া হয়েছে।
আলহামদুলিল্লাহ

সৌদি বার্তা সংস্থা এস পি এ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংবাদে জানিয়েছে যে বিশ্বের কয়েকটি দেশে কভিড-১৯ ন...
22/12/2020

সৌদি বার্তা সংস্থা এস পি এ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক সংবাদে জানিয়েছে যে বিশ্বের কয়েকটি দেশে কভিড-১৯ নতুন করে ছড়িয়ে পরতে শুরু করায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ রেখে কর্তৃপক্ষ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেগুলো হলোঃ

১. আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশী যেসমস্ত বিমান সংস্থাগুলো এখন বর্তমানে সোউদিতে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশে ছেড়ে যেতে পারবে।

২. আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও জলবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে।
৩. গত ৮/১২/২০২০ তারিখ থেকে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে নিম্নে বর্ণিত নির্দেশনা মেনে চলতে হবে।
ক) পনের দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
খ) কোয়ারেন্টিনে থাকা কালীন সময়ে প্রতি পাচ দিন অন্তর অন্তর কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

৪. গত তিন মাসের মধ্যে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে হবে।
যেসমস্ত দেশে নতুন করে কোভিড সংক্রমণ শুরু হয়নি সেসকল দেশ থেকে পন্য আমদানি রপ্তানি কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নিয়মিত এই নির্দেশনাসমূহ রিভিউ করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন
মাস্ক পরুন- নিরাপদ দূরত্ব বজায় রাখুন

সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি খাতের শ্রমিকদের জন্য শ্রম সংস্কার চালু করেছে। প্রবাসীরা এখন থেকে ...
10/11/2020

সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি খাতের শ্রমিকদের জন্য শ্রম সংস্কার চালু করেছে।
প্রবাসীরা এখন থেকে নিয়োগকর্তার (কফিল) কাছ থেকে অনুমতি ছাড়া কর্মসংস্থান স্থানান্তর (কফালা) করতে পারবে।
প্রবাসীদা_এখন থেকে অনুমোদন ছাড়া এন্ট্রি / প্রস্থান ভিসা ইস্যু করতে পারবে।
প্রবাসী'রা এখন থেকে চূড়ান্ত প্রস্থান (ফাইনাল এক্সিট) ভিসা নিয়োগকর্তা (কফিল) সম্মতি ছাড়া লাগাতে পারবে।

 ামদুলিল্লাহ  #ওমরাহ_আপডেটদীর্ঘ আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর ওমরার উদ্দেশ্যে পাকিস্তান এবং ইন্দোনেশিয়া থেকে প্রথম ফ...
10/11/2020

ামদুলিল্লাহ #ওমরাহ_আপডেট
দীর্ঘ আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর ওমরার উদ্দেশ্যে পাকিস্তান এবং ইন্দোনেশিয়া থেকে প্রথম ফ্লাইট জেদ্দা কিং আব্দুলাজিজ এয়ারপর্টে এসে পৌঁছেছে।

বিমানবন্দরে হাজীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ওমরাহ ও হজ মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের।
সূত্রঃ مطار الملك عبدالعزيز الدولي

বহুল কাঙ্ক্ষিত সুখবর আসতে যাচ্ছে শীঘ্রই। 'কাফাল প্রথা' বা কফিল প্রথা উঠে যাবার ঘোষণা আসতে পারে যে কোন সময়। এতে করে অনেক ...
27/10/2020

বহুল কাঙ্ক্ষিত সুখবর আসতে যাচ্ছে শীঘ্রই। 'কাফাল প্রথা' বা কফিল প্রথা উঠে যাবার ঘোষণা আসতে পারে যে কোন সময়। এতে করে অনেক প্রবাসীই আরো স্বাধীনভাবে কাজ বা ব্যবসা করতে পারবেন, সরাসরি সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে।

শুধু কফিলের নানা অনিয়মের কারণে হাজার হাজার মানুষ ইকামাহীন এবং অবৈধ হয়ে পড়েন। সেই দুঃসময় শেষ হতে চললো বলে

আগামী কাল রোববার থেকে সৌদি আরবে দেখা যাবে G20 লোগো যুক্ত ২০ রিয়াল' এর নতুন নোট।এর আগে ৫ রিয়ালের নতুন নোট ছেড়েছিল সৌদি...
24/10/2020

আগামী কাল রোববার থেকে সৌদি আরবে দেখা যাবে G20 লোগো যুক্ত ২০ রিয়াল' এর নতুন নোট।

এর আগে ৫ রিয়ালের নতুন নোট ছেড়েছিল সৌদি মানি অথরিটি কতৃপক্ষ।

সূত্রঃ المؤسسة النقد العربي السعودي

08/10/2020

ঝুলে আছে স্টাম্পিং ভিসা গুলো
নতুন ভিসার কাজ শুরু

করোনার পূর্বে স্টাম্পিং ভিসা গুলো ঝুলে আছে। আমরা(এজেন্সি) ভেবে ছিলাম/চেয়ে ছিলাম, করোনার পূর্বে স্টাম্পিং ভিসা গুলো এমব্যাসি থেকে এক্সটেনশন(মেয়াদ বাড়ানো) করার জন্য। কিন্তু তা হয়নি।
কিছু সংখ্যক এজেন্সি কিছু ভিসা এমব্যাসিতে জমা দিয়ে ছিল এক্সটেনশন করার জন্য, কিন্তু এক্সটেনশন না করে ভিসা গুলো ক্যান্সেল করে দিয়েছে এমব্যাসি।
এবং পুনরায় মেডিকেল করে ভিসা স্টাম্পিং
করার জন্য জমা দিতে বলছে এমব্যাসি।
এক্ষেত্রে হাউজ ভিসা গুলো নিয়ে জটিল সমস্যায় আছি আমরা এজেন্সিরা।
সমস্যাতে আছে হাউজ ভিসার লোক গুলো।
লেবার ভিসা ক্যান্সেল করলেও ওকালা ক্যান্সেল হয়না, কিন্তু হাউজ ভিসা ক্যান্সেল করলে ওকালা ক্যান্সেল হয়ে যায়। হাউজ ভিসা ওকালা খরচ অনেক। এক্ষেত্রে বিশাল অংকের ধাক্কার সম্মুখীন হতে হবে হাউজ ভিসার লোকদের।
এ বিষয় নিয়ে বায়রা ও এমব্যাসির মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। আমরা (এজেন্সি) অপেক্ষা করছি ভাল কিছুর আশায়। আপনারাও ধৈর্য ধরুন অপেক্ষা করুন। আপনার মনোনীত এজেন্সি তে নিয়মিত যোগাযোগ রাখুন।
নতুন ভিসার যাত্রীদের মেডিকেল চলছে।

সৌদি ভিসা (ফ্যামিলি ভিসা, লেবার/ হাউজ) সংক্রান্ত যে কোন তথ্য জানার থাকলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। যোগাযোগ করতে পারেন নতুন ভিসা প্রসেসিং এর জন্য।

৩০ অক্টোবর পর্যন্ত সৌদি আরব প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তি...
07/10/2020

৩০ অক্টোবর পর্যন্ত সৌদি আরব প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন সৌদিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারিকে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি সরকার।

তবে ইকামার মেয়াদ একই সময় পর্যন্ত বাড়ছে এ বিষয়ে মৌখিক ভাবে নিশ্চিত করেছে সৌদি।

বাংলাদেশের পক্ষ থেকে ইকামার মেয়াদ ২০২১ এর ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর অনুরোধ করা হবে। সৌদির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নাসের বিন আবদুল্লালআজিজ বিল দাউদের সাথে বৈঠকে এ প্রস্তাব করা হবে। সেই সাথে বৈঠকে বাংলাদেশী শ্রমিকদের কাজে ফিরবার ইস্যুটিও তোলা হবে জানানো হয়েছে।

Address

Juel Mansion (1st Floor)
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tazba International RL 729 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category