17/03/2026
বর্তমান পরিস্থিতিতে আকাশ সীমার অসামঞ্জস্যতার কারণে খুব ঘন ঘন ফ্লাইট বাতিল হচ্ছে। তাই যাত্রী সাধারণ এবং সচেতন ট্রাভেল এজেন্সি ভাইদের প্রতি একটি গুরুত্বপূর্ণ অনুরোধ—
এই সময়ে সম্ভব হলে GDS টিকিট ইস্যু করুন। সাময়িকভাবে কিছুটা কম ভাড়া পেলেও NDC টিকিট এড়িয়ে চলাই ভালো।
GDS Ticketing strongly recommended now.
কারণ, NDC সাপোর্ট এখনো GDS-এর মতো শক্তিশালী বা দ্রুত নয়। অনেক এয়ারলাইন্সে NDC টিকিটের রিফান্ড বা রি-ইস্যু করতে উল্লেখযোগ্য সময় লাগছে, যা যাত্রীদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হচ্ছে।
এছাড়া আপনারা হয়তো লক্ষ্য করেছেন, লং রুটে আগে অনেকের প্রথম পছন্দ ছিল Turkish Airlines, কারণ তুরস্কের আকাশপথে তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমানে তারা এই সুযোগে ভাড়া প্রায় ৩ গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। Example> DAC-OTP= old price 148000gross but no 287000gross sometimes more..
এই কারণে এখন অনেক যাত্রীর পছন্দের তালিকায় আছে Ethiopian Airlines এবং EgyptAir। তাই বুকিং করার সময় এই বিষয়গুলোও বিবেচনায় রাখার অনুরোধ রইলো।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়— যদি হঠাৎ দেখা যায় Emirates বা Flydubai কোনো রুট অপারেট করছে এবং কোনো যাত্রী তাড়াহুড়ো করে টিকিট করতে চান, তাহলে অবশ্যই বর্তমান পরিস্থিতি বুঝিয়ে বলবেন। জানিয়ে দেবেন যে ফ্লাইট যেকোনো সময় বাতিল হতে পারে বা অপারেশন বন্ধ হয়ে যেতে পারে।এছাড়া রিফান্ডের ক্ষেত্রেও সময় লাগতে পারে— এই বিষয়টিও আগে থেকেই ক্লায়েন্টকে পরিষ্কারভাবে জানিয়ে রাখা জরুরি।
সবার সচেতনতা এবং সঠিক সিদ্ধান্তই পারে অপ্রয়োজনীয় ঝামেলা কমাতে।