Haji Circle

Haji Circle Real Stories. Real Guidance. For Hajj & Umrah

01/08/2026

জাতীয় পর্যায়ে হজ ও উমরাহ ফেয়ার ২০২৬

বায়তুল্লার মেহমানদের এই সুযোগ মিস করা উচিত নয়।
23/07/2026

বায়তুল্লার মেহমানদের এই সুযোগ মিস করা উচিত নয়।

কিছু সুযোগ পরে নেওয়া যায়।
কিছু প্রস্তুতি পরে নিলে দেরি হয়ে যায়।

আগামীকাল উমরাহ ট্রেনিং।

আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই জুলাই-আগস্টে উমরাহর পরিকল্পনা করে থাকেন, কমেন্টে শুধু "উমরাহ ট্রেনিং" লিখুন।

রেজিস্ট্রেশন লিংক ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে, ইনশা'আল্লাহ।

📌 সেশনে কী কী থাকছে, পিন করা কমেন্টে দেখে নিতে পারেন।

🚩 মিস করলেই লস 👇
11/07/2026

🚩 মিস করলেই লস 👇

হজ শেষে সবচেয়ে বেশি যে কান্না মানুষ লুকিয়ে রাখেন, সেটা মক্কা বা মদিনায় নয়...

গত হজ মৌসুমে মুযদালিফার খোলা ময়দানে প্রচণ্ড গরমের মধ্যে এক হাজি ভাইকে চুপচাপ বসে থাকতে দেখেছিলাম। চোখে পানি।

আমাদের একজন ভেবেছিলেন, হয়তো ইবাদতের আবেগে কাঁদছেন।

কাছে গিয়ে জিজ্ঞেস করতেই তিনি বললেন,

"না ভাই... আফসোসে কাঁদছি।

জীবনের সঞ্চয় খরচ করে আল্লাহর ঘরে এসেছি। কিন্তু এখানে এসে বুঝলাম, হজের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই আমি ঠিকমতো জানতাম না।

ভিড়ের মধ্যে সবাই যেদিকে যাচ্ছে, আমিও সেদিকে যাচ্ছি। কখন কী করতে হবে, কোন আমল কতটা গুরুত্বপূর্ণ, কোথায় কী বিষয়ে সতর্ক থাকতে হবে, অনেক কিছুই পরিষ্কার ছিল না।

আজ শুধু মনে হচ্ছে, যদি দেশে থাকতেই কেউ এতটা সহজ করে বুঝিয়ে দিত..."

কথাগুলো এখনো কানে বাজে।

হয়তো আপনিও হজের জন্য টাকা জমাচ্ছেন। হয়তো পরিবারের সঙ্গে বসে পরিকল্পনা করছেন। হয়তো ভাবছেন, সময় হলে সব শিখে নেবেন।

আসলে আমাদের বেশিরভাগ প্রস্তুতি হয় ব্যাগ, স্যান্ডেল, কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। কিন্তু যে ইবাদতের জন্য জীবনের এত বড় প্রস্তুতি, তার বাস্তব দিকগুলো জানার সুযোগ অনেকেরই হয় না।

অনেকে ভাবেন, এজেন্সি দেখিয়ে দেবে।

আবার কেউ মনে করেন, কয়েকটা ভিডিও দেখলেই হয়ে যাবে।

কিন্তু মক্কা ও মদিনার বাস্তব পরিবেশ, ভাষা, ভিড় আর মানসিক চাপের মধ্যে অনেক জানা বিষয়ও গুছিয়ে মনে রাখা কঠিন হয়ে যায়।

এ ধরনের প্রশ্নই প্রতি বছর অসংখ্য হজপ্রত্যাশীর কাছ থেকে আমরা শুনে থাকি।

এই কারণেই আগামী ১৮ জুলাই (শনিবার) বিকেলে ধানমন্ডির ইতমিনান হলরুমে আয়োজন করা হচ্ছে 'হজ সামিট ২০২৭'।

এখানে আলোচনা হবে হজের বাস্তব অভিজ্ঞতা, মানসিক প্রস্তুতি, ইতিহাস, পরিকল্পনা, বাজেট এবং এক বছর আগে থেকেই কীভাবে নিজেকে ধাপে ধাপে প্রস্তুত করা যায়, তা নিয়ে।

আলোচনায় থাকবেন দেশের অন্যতম অভিজ্ঞ শরীয়াহ কনসালট্যান্ট শায়েখ মুফতি ইবরাহীম হাসান এবং ইতমিনানের এক্সপার্ট টিম।

আপনি আমাদের কাস্টমার না হলেও স্বাগতম।

যদি ২০২৭ কিংবা ভবিষ্যতে হজের নিয়ত করে থাকেন, তাহলে এই সেশনটি আপনার জন্য উপকারী হতে পারে, ইনশাআল্লাহ।

💰 অংশগ্রহণ: সম্পূর্ণ বিনামূল্যে
⚠️ আসনসংখ্যা: হলরুমের ধারণক্ষমতার কারণে সীমিত।

হজের প্রস্তুতি কি শুধু পাসপোর্ট, ভিসা আর প্যাকিং দিয়ে শুরু হয়, নাকি তারও অনেক আগে?

যদি অংশ নিতে চান, কমেন্টে শুধু হজ সামিট লিখুন।

আমরা ইনবক্সে রেজিস্ট্রেশন ফর্ম পাঠিয়ে দেব, ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের সবাইকে সহিহ জ্ঞান, সুন্দর প্রস্তুতি এবং কবুল হজের তাওফিক দান করুন। আমীন। 🤲

11/07/2026
05/06/2026

Nabawi inside ❤️

20/05/2026

to for 🕋

09/05/2026

এই সফরে এটা মিস করলে বিশাল লস হতো...
মক্কায় রিসালাত মিউজিয়াম
আদম আ. থেকে মুহাম্মাদ স. পর্যন্ত।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Haji Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share