Biman Express

Biman Express Book cheap flight tickets, online air ticket, domestic flight tickets, online flight booking and int

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? 🇧🇩​মায়ের ভাষার অধিকার আদায়ে ১৯৫২ সালের এই দিনে যারা আত্মত...
21/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? 🇧🇩
​মায়ের ভাষার অধিকার আদায়ে ১৯৫২ সালের এই দিনে যারা আত্মত্যাগ করেছেন, সেই সকল বীর শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
​অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক।
​ #অমরএকুশে #২১শেফেব্রুয়ারি #ভাষা_শহীদ

28/10/2021

স্বল্প মূল্যে বিমান টিকিট বুক করতে কল করুন
০১৭৩৮ ০৬১৫০৬

20/06/2021

সবচেয়ে কমমূল্যে সৌদির এয়ার টিকিট এবং কোয়ারেনটাইন প্যাকেজ কিনতে যোগাযোগ করুন
📞💬 01738 061506

শর্ত সাপেক্ষে  গতকাল ১ মে  থেকে আন্তর্জাতিক  ফ্লাইট চালু্র অনুমোদনকরোনা ভাইরাসের জন্য অতি ঝুকি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশগুল...
02/05/2021

শর্ত সাপেক্ষে গতকাল ১ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু্র অনুমোদন
করোনা ভাইরাসের জন্য অতি ঝুকি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্সিয়াল ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। করোনা সংক্রমণের হার বিবেচনায় ৩৮ টি দেশে গমনাগমনের উপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আন্তর্জাতিক ফ্লাইট সমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গ্রুপ-এ

এই গ্রুপে আছে ১২টি দেশ। আরর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস,জর্জিয়া, ভারত, ইরান, মোঙ্গলিয়া, ওমান, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া। এই ১২টি দেশ থেকে কোন যাত্রী বাংলাদেশে যেতে পারবে না, বাংলাদেশ থেকেও ওই দেশগুলোতে যাওয়া যাবে না। তবে সেখানে ১৫দিনের মধ্যে ভ্রমণ করেছেন কিন্তু বাস করছেন না এমন বাংলাদেশি নাগরিক বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে আসতে পারবেন। দেশে আসলে তাদের বাধ্যতামূলক ভাবে ১৪ দিস সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে।

গ্রুপ-বি

গ্রুপ-বি’তে রয়েছে ২৬টি দেশ। এগুলো হচ্ছে- অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে। এ ২৬টি দেশ থেকে বাংলাদেশ যাত্রী আসতে পারেব। একই সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। এসব দেশ থেকে বাংলাদেশে আসলে বাধ্যতামূলকভাবে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে।

তবে এ তালিকায় থাকা মধ্যপ্রাচ্যের ৩টি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও এই ৩ দেশ থেকে আসা যাত্রীরা ১৪ দিনের বদলে ৩ দিনের বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। তারা এই ৩ দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। সেনা বাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে পারবেন প্রবাসীরা। তবে সেখানে খালি না থাকলে হোটলে নিজ খরচে কোয়ারান্টাইনে যেতে হবে।
দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে। তিনদিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ আসলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গ্রুপ-সি

গ্রুপ-এ’তে থাকা ১২ টি এবং ‘গ্রুপ-বি’তে থাকা ২৬টি অর্থ্যাৎ মোট ৩৮টি দেশ ছাড়া বিশ্বের অন্য সব দেশে এই সি গ্রুপের আওতায় পড়বে। এসব দেশ আসতে যেতে কোন বাঁধা নেই। এসব দেশ থেকে বাংলাদেশে আসলে বাধ্যতামূলক ১৪ দিনের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকাতে হবে।

Address

Suit-156, Lakecity Shopping Complex, Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Biman Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share