05/10/2023
❌ সিকিম ভ্রমনকারীদের জন্য জরুরী এলার্ট জারী করা হয়েছে❌
এই মূহুর্তে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সিকিমের কারেন্ট অবস্থা সম্পর্কে জ্ঞাত করা হচ্ছে। গতকাল ভোররাতের হালকা ভূমিকম্প এবং কন্টিনিউ বৃষ্টির ফলে সিকিমের Lhonak Glacial Lake এ Cloud Burst হয় | যার ফলে তিস্তা নদী বিপদ সীমার উপর থেকে বইতে শুরু করেছে | সিকিমের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে রয়েছে | বেঙ্গল এবং সিকিম কে কানেক্ট করা NH10 হাইওয়েও বিস্তীর্ণ জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে |
আবহাওয়া দপ্তরে আপডেট অনুযায়ী আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে | তাই আপনারা যারা দু-একদিনের মধ্যে SIKKIM আসার প্ল্যান করে রেখেছেন ইমিডিয়েট বেসিসে সেটাকে সঠিক ইনফরমেশন নিয়ে Postpone করুন | পরিস্থিতি পর্যেক্ষন করে বোঝা যাচ্ছে যে এক সপ্তাহের পূর্বে ভেঙে পড়া রাস্তাঘাট এবং অবকাঠামো মেরামত করা সম্ভব হবেনা। তাই আপাততঃ সিকিম ভ্রমন স্থগিত রাখাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে।
post: collected