15/08/2026
হুট করেই জীবনে অদ্ভুত একজন এলো.. হুট করেই ভীষণ ব্যস্ততা বেড়ে গেলো..!
আনন্দ চলে এলো, ডিপ্রেশন কেটে গেলো একদম জাদুর মতো!! তোর ছোট্ট পায়ের আলতো ছোঁয়া দিয়ে যেনো ঘরের সব বিষাদ নিমিষেই কাটিয়ে দিলো। ❤️
আমার প্রাণের নিভিয়ে দেয়া স্পন্দনকে তোর দুস্টুমীতে আবার জাগিয়ে ছিলিস তুই..! 🫀
কখন যে তুই আমার সন্তান হয়ে উঠলি বুঝলাম ই না। সন্তানের মতো কখনো শাসন করতাম আবার কখনো ভালোবাসতাম। কিন্তু তুই আমাকে শুধুই ভালবাসতি। কোনো কমতি ছিলো না তোর ভালোবাসায় কখনো। 😻
তাহলে এভাবে কেন চলে গেলি সোনা?! মা তোকে একটা মুহূর্তের জন্য ও যে ভুলতে পারছি না 💔
তাও এটাই শান্তি যে তুই তোর না বলা কষ্ট থেকে রেহাই পেলি 😇
জানিস এখনো তোকে খুঁজে বেড়াই সব জায়গায়। কেনো জানি না মনে হয় তুই ও হয়তো এখনো তোর এই মা, সঙ্গীদের মায়া ছাড়তে পারিস নাই। 😔
তোকে ভুলে থাকা কখনোই সম্ভব না বাচ্চা। তুই সবসময় আমার হৃদয়ে থাকবি আর অনেক অনেক ভালো থাকবি আল্লাহর কাছে। 😔