Universal Tour Group -UTG

Universal Tour Group -UTG “ইভেন্ট ফি কম কিন্তু সার্ভিস উন্নত” এ?
(17)

আপনাদের ভালোবাসা ও দোয়ায় আজ মেঘালয় ট্যুরে আমি সহ মোট ৭ জন। ❤️ভারত পার্ট থেকে সবাইকে রিসিভ করে নির্ধারিত ইটিনেরারি অনুযায়...
28/08/2026

আপনাদের ভালোবাসা ও দোয়ায় আজ মেঘালয় ট্যুরে আমি সহ মোট ৭ জন। ❤️

ভারত পার্ট থেকে সবাইকে রিসিভ করে নির্ধারিত ইটিনেরারি অনুযায়ী বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আমরা এখন শিলংয়ের পথে। মেঘালয়ের সৌন্দর্য উপভোগের এই যাত্রাটা সবার জন্য সুন্দর ও আনন্দময় হোক। 🌿⛰️

১০ সেপ্টেম্বর মেঘালয় ট্যুরের বুকিংয়ের জন্য
মাত্র ১০০০০ টাকা
তাপস 01874-953156

এবারের গন্তব্য মেঘালয় ⛰️ঢাকা থেকে আমি এবং সাথে এক ভাই, বাকিরা সিলেট থেকে যুক্ত হবে। আমি বর্ডার অবদি পৌঁছে দিব ওপাশে তাপ...
27/08/2026

এবারের গন্তব্য মেঘালয় ⛰️
ঢাকা থেকে আমি এবং সাথে এক ভাই, বাকিরা সিলেট থেকে যুক্ত হবে। আমি বর্ডার অবদি পৌঁছে দিব ওপাশে তাপস ভাই অপেক্ষারত থাকবে। সবাই দোয়া করবেন যাতে সুস্থ সুন্দরভাবে ঘুরে আসতে পারে।

এই ট্রিপে আমি না গেলেও পরবর্তী মেঘালয় ট্রিপ ১০সেপ্টেম্বের
আমি হোস্টিং করব। যাদের ভিসা হাতে আছে তারা জলদি বুকিং করে ফেলুন

☎️হটলাইন:
তাপস ⁨01874-953156⁩ (Whatsapp)
সীমান্ত 01516-504893 (Whatsapp)

মাত্র ২৩,৫০০ টাকায় অবিশ্বাস্য অফারে  #কাশ্মীর ভ্রমণ (১১ রাত ১০ দিন) সম্পূর্ণ ল্যান্ড প্যাকেজ▶️ভ্রমণ তারিখঃ ২৩ অক্টোবর - ...
27/08/2026

মাত্র ২৩,৫০০ টাকায় অবিশ্বাস্য অফারে #কাশ্মীর ভ্রমণ (১১ রাত ১০ দিন) সম্পূর্ণ ল্যান্ড প্যাকেজ
▶️ভ্রমণ তারিখঃ ২৩ অক্টোবর - ০২ নভেম্বর, ২০২৬

👉পরবর্তী তারিখঃ
▶️২০ - ৩০ নভেম্বর, ২০২৬
▶️১৮ - ২৮ ডিসেম্বর, ২০২৬
▶️২২ জানুয়ারি - ০১ ফেব্রুয়ারী, ২০২৭

🎫ট্রেনের টিকিট যাত্রার ৬০ দিন আগে ইস্যু করা হয়। তাই আসন নিশ্চিত করতে দেরি না করে আজই আপনার বুকিং সম্পন্ন করুন। মাত্র ৳৪,০০০ বুকিং মানি প্রদান করেই আপনার আসন নিশ্চিত করতে পারবেন। ট্রেনটিকিট প্রথম দিনেই শেষ হয়ে যায়।

👉ইভেন্ট ফিঃ
🔯 জনপ্রতি ২৩,৫০০ টাকা (১ রুমে ৩/৪ জন)
🔯 জনপ্রতি ২৫,৫০০ টাকা (১ রুমে ২ জন)
--------------------------------------------------
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/421037385686626
পেইজ লিংক: https://www.facebook.com/UTGbd
ট্যুরের সকল তথ্য পেতে গ্রুপ ও পেইজ লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন।
--------------------------------------------------
🔯প্যাকেজে অন্তর্ভুক্ত:
✅ঢাকা-বেনাপোল নন এসি বাস
✅ফেরার সময় ট্রেনে বর্ডার, বেনাপোল-ঢাকা নন এসি বাস।
✅কোলকাতা-জাম্মু-কোলকাতা নন এসি স্লিপার ট্রেন সার্ভিস
✅জাম্মু-শ্রীনগর-জাম্মু রিজার্ভ গাড়ী
✅আইটিনারি অনুযায়ী সাইটসিন রিজার্ভ গাড়ী
✅প্রতিদিন সকাল ও রাতের খাবার আইটেনারি অনুযায়ী
✅শ্রীনগরে ৪ রাত, পেহেলগাম ০১ রাত মোট ৫ রাত ষ্ট্যান্ডার্ড/ বাজেট হোটেল।
✅প্রতিদিন সাইটসিন এর জন্য রিজার্ভ গাড়ী
✅অভিজ্ঞ গাইড সেবা।

❌ প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
✪ ট্রাভেল ট্যাক্স : ১০০০/-
✪ প্রতিদিন দুপুরের খাবার
✪ যে কোন রাইড ও এন্ট্রি টিকেট
✪ পেহেলগামের আরু ভ্যালী, বেতাব ভ্যালী ও চন্দনওয়ারীর জন্য লোকাল গাড়ী ভাড়া এবং গন্ডোলা রাইডে যাবার ইউনিয়ন কার এবং গন্ডোলা বা ক্যাবল কার টিকেট
✪ বরফে চলার জন্য যদি চেইনওয়ালা গাড়ি নিতে হয় সে খরচ
✪ প্যাকেজে যা অন্তর্ভুক্ত হয়নি এমন খরচ ও যদি কোন কারন বসত প্যাকেজ এর বাইরে ২/১ দিন বেশী থাকতে হয় সে সকল খরচ।

🔯 ভ্রমণ বিস্তারিতঃ
🔯০০ দিন | ২৩ অক্টোবর, ২০২৬
রাতের বাসে ঢাকা হতে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা।
🍽️খাবার: নেই
🌙রাত্রিযাপন: বাসে

🔯০১ দিন | ২৪ অক্টোবর, ২০২৬
সকালে নাস্তা করে বর্ডার ক্রস করে এসি বাসে আমরা চলে যাবো কোলকাতা। রেস্টের জন্য গ্রুপ রুম পাবেন এবং রাত ১১:৪৫ মিনিটে হিমগিরি এক্সপ্রেসে জাম্মুর উদ্দেশ্যে রওনা।
🍽️খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার।
🌙রাত্রিযাপন: ট্রেনে

🔯০২ দিন | ২৫ অক্টোবর, ২০২৬
ট্রেন চলমান। আশেপাশের ভিউ দেখে সময় কাটাবো।
🍽️খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার।
🌙রাত্রিযাপন: ট্রেনে

🔯০৩ দিন | ২৬ অক্টোবর, ২০২৬
জম্মু → পেহেলগাম (প্রায় ২৩৬ কিমি | ৬-৭ ঘণ্টার ড্রাইভ)
দুপুর ১টায় ট্রেন থেকে নেমে আমরা মনোরম পাহাড়ি পথে পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা শুরু। সন্ধ্যায় পেহেলগাম পৌঁছে হোটেলে চেক-ইন ও বিশ্রাম। রাতে রাতের খাবার গ্রহণ শেষে হোটেলে রাত্রিযাপন।
🍽️খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার।
🌙রাত্রিযাপন: পেহেলগাম।

🔯০৪ দিন | ২৭ অক্টোবর, ২০২৬
পেহেলগাম → শ্রীনগর (প্রায় ৯৮ কিমি | ৩ ঘণ্টার ড্রাইভ)
সকালে হোটেলে নাস্তা শেষে পেহেলগামের অন্যতম আকর্ষণ বাইসরন (মিনি সুইজারল্যান্ড) ভ্রমণ। এরপর দুপুরে স্থানীয় দর্শনীয় স্থান আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়ারী ঘুরে মনোমুগ্ধকর পাহাড়ি পথ উপভোগ করতে করতে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা। সন্ধ্যায় শ্রীনগর পৌঁছে হোটেলে চেক-ইন ও বিশ্রাম।
🍽️খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার।
🌙রাত্রিযাপন: শ্রীনগর।

🔯০৫ দিন | ২৮ অক্টোবর, ২০২৬
শ্রীনগর → সোনামার্গ → শ্রীনগর (প্রায় ৯০ কিমি | ৩ ঘণ্টার ড্রাইভ)
সকালের নাস্তা শেষে মনোরম সোনামার্গ ভ্রমণের উদ্দেশ্যে রওনা। কাশ্মীরের অন্যতম সুন্দর এই উপত্যকার নামের অর্থ "সোনার তৃণভূমি"। পথে পাহাড়, নদী, সবুজ ধানক্ষেত ও ছোট ছোট গ্রাম মিলিয়ে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন।
সোনামার্গে ইচ্ছা করলে থাজওয়াস হিমবাহ (Thajiwas Glacier) ভ্রমণ করতে পারবেন। হিমবাহটি দেখতে সোনামার্গ থেকে লোকাল ট্যাক্সি বা পনি রাইড নিতে হবে, যার খরচ ব্যক্তিগতভাবে বহন করতে হবে। সারাদিন ভ্রমণ শেষে সন্ধ্যায় শ্রীনগরে ফিরে হোটেলে রাত্রিযাপন।
🍽️খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার।
🌙রাত্রিযাপন: শ্রীনগর।

🔯০৬ দিন | ২৯ অক্টোবর, ২০২৬
শ্রীনগর → গুলমার্গ → শ্রীনগর (প্রায় ৫৮ কিমি | ২ ঘণ্টার ড্রাইভ)
সকালের নাস্তা শেষে কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র গুলমার্গ-এর উদ্দেশ্যে যাত্রা। "ফুলের তৃণভূমি" নামে পরিচিত গুলমার্গ তার সবুজ প্রান্তর, বন্য ফুলে ঢাকা পাহাড়ি ঢাল এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।
গুলমার্গে পৌঁছে নির্ধারিত পার্কিং এলাকায় গাড়ি রেখে অভ্যন্তরীণ দর্শনীয় স্থানগুলো হেঁটে বা ঘোড়ায় চড়ে (নিজস্ব খরচে) ঘুরে দেখবেন। ইচ্ছা করলে বিশ্বের অন্যতম জনপ্রিয় গুলমার্গ গন্ডোলা-এর ফেজ–১ (কংডুরি) এবং ফেজ–২ (আফারওয়াত পিক) পর্যন্ত রাইড উপভোগ করতে পারবেন (নিজস্ব খরচে)।
সারাদিন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে সন্ধ্যায় শ্রীনগরে ফিরে হোটেলে রাত্রিযাপন।
🍽️খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার।
🌙রাত্রিযাপন: শ্রীনগর।

🔯০৭ দিন | ৩০ অক্টোবর, ২০২৬
শ্রীনগর লোকাল সাইটসিয়িং ও শিকারা রাইড (প্রায় ৪০ কিমি | ৫ ঘণ্টা)
সকালের নাস্তা শেষে শ্রীনগরের স্থানীয় দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ। এরপর বিখ্যাত ডাল লেক-এ প্রায় ১ ঘণ্টার শিকারা রাইড উপভোগ করবেন, যা কাশ্মীর ভ্রমণের অন্যতম আকর্ষণ।
দিনের ভ্রমণ শেষে ডাল লেকের ঐতিহ্যবাহী হাউসবোটে চেক-ইন ও রাত্রিযাপন। উল্লেখ্য, হাউসবোটে বেসিক সুবিধা প্রদান করা হয়, তাই এটি সাধারণ হোটেলের মতো সকল সুবিধাসম্পন্ন নাও হতে পারে।
🍽️খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার।
🌙রাত্রিযাপন: শ্রীনগর।

🔯০৮ দিন | ৩১ অক্টোবর, ২০২৬
শ্রীনগর → জম্মু
সকালে হোটেলে নাস্তা শেষে কাশ্মীরের মধুর স্মৃতি সঙ্গে নিয়ে রিজার্ভ গাড়িতে জম্মুর উদ্দেশ্যে যাত্রা। মনোরম পাহাড়ি পথ উপভোগ করতে করতে সন্ধ্যায় জম্মু পৌঁছে রাতের ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে রওনা হব।
🍽️খাবার: সকালের নাস্তা।
🌙রাত্রিযাপন: ট্রেনে।

🔯০৯ দিন | ০১ নভেম্বর, ২০২৬
ট্রেন চলমান। আশেপাশের ভিউ দেখে সময় কাটাবো।
🍽️খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার।
🌙রাত্রিযাপন: ট্রেনে।

🔯১০ দিন | ০২ নভেম্বর, ২০২৬
সকাল ১১ মধ্যে কলকাতা পৌঁছে লোকাল ট্রেনে বনগাঁর উদ্দেশ্যে যাত্রা। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সবকিছু স্বাভাবিক থাকলে রাত ১২টার মধ্যে ঢাকা পৌঁছানোর মাধ্যমে ট্যুরের সমাপ্তি হবে। তবে ইচ্ছুক অতিথিরা নিজস্ব খরচে কলকাতায় অতিরিক্ত এক রাত অবস্থান করে পরদিন দেশে ফিরতে পারবেন। এছাড়া, কেউ চাইলে কলকাতাতেই ট্যুর সমাপ্ত করতে পারবেন; সেক্ষেত্রে ৳১,০০০ ফেরত প্রদান করা হবে।
🍽️খাবার: সকালের নাস্তা।
🌙রাত্রিযাপন: বাসে।

▶️বুকিং করবেন যেভাবেঃ
✡️ বুকিং মানি অফেরতযোগ্য। ৬৩ দিন পূর্বে বুকিং কনফার্ম করার জন্য অগ্রিম ৪,০০০ টাকা বিকাশ পেমেন্ট অথবা সিটি ব্যাংক/ ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন।
≥ বিকাশ মার্চেন্ট: 01970-220721 (Universal Tour Group)
≥ সেভিংস ব্যাংক হিসাবঃ
ব্যাংকের নামঃ The City Bank Limited
হিসাবের নামঃ Tapas Kumar Saha
হিসাব নাম্বারঃ 2181963467001
শাখার নামঃ Banani Branch
Routing Number: 225260438
------------------------------------------
👉যেকোনো বিষয়ে সঠিক তথ্য ও স্পষ্ট ধারণা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
☎️তাপস 01874-953156 (Whatsapp)
☎️সীমান্ত 01516-504893 (Whatsapp)
------------------------------------------
📍 Universal Tour Group-UTG
৫৬২, কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬।
(কাজীপাড়া বাসষ্ট্যান্ড/ মেট্রোরেল সংলগ্ন)
------------------------------------------
🔸শর্তাবলী:
প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, যানজট, যান্ত্রিক ত্রুটি, বাস/ট্রেন বিলম্ব বা বাতিলসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত কারণে অতিরিক্ত রাত্রিযাপন, টিকিট, পরিবহন, পেনাল্টি বা অন্যান্য অতিরিক্ত ব্যয় সম্পূর্ণভাবে অতিথিকেই বহন করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে Universal Tour Group (UTG) প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে এবং সৃষ্ট অতিরিক্ত ব্যয়ের জন্য দায়ী থাকবে না।
------------------------------------------
চাইল্ড পলিসিঃ
# ০-২ বছর পর্যন্ত কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে, আর কিছু পাবে না)।
# ২ থেকে ৫ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে (বাবা মায়ের সাথে থাকবে এবং খাবার ও ট্রান্সপোর্ট পাবে)।
# ৫ বছরের উপরে হলে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে ধরা হবে। সম্পূর্ণ ইভেন্ট ফি প্রদান করতে হবে।
------------------------------------------
গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করুন যখন তখন। বুকিং এর জন্য সরাসরি যোগাযোগঃ তাপস 01874953156

পুজার ছুটিতে স্পেশাল  #শ্রীলঙ্কা ভ্রমণ (৬ রাত ৭ দিন)গন্তব্য: নিগম্বো-সিগিরিয়া-ক্যান্ডি-নুওয়ারা এলিয়া-এল্লা- মিরিস্সা-...
27/08/2026

পুজার ছুটিতে স্পেশাল #শ্রীলঙ্কা ভ্রমণ (৬ রাত ৭ দিন)
গন্তব্য: নিগম্বো-সিগিরিয়া-ক্যান্ডি-নুওয়ারা এলিয়া-এল্লা- মিরিস্সা- কলম্বো)
#ভিসার ঝামেলা নেই অন অ্যারাইভাল ভিসা।
#ফ্রেশ পাসপোর্টে ভ্রমণ করতে পারবেন।

📌যাত্রা শুরু ও শেষ: ▶️১৬-২৩ অক্টোবর, ২০২৬ (৬ রাত ৭ দিন)
💰প্যাকেজ খরচ (জনপ্রতি):
🔹 ৮২,৫০০ টাকা – ৩ জন রুম শেয়ারিং
🔹 ৮৫,০০০ টাকা – কাপল / ২ জন রুম শেয়ারিং

🔯 এই প্যাকেজে যা থাকবেঃ
✈ ঢাকা-শ্রীলঙ্কা-ঢাকা এয়ার টিকিট (ইন্ডিগো – যাত্রাপথে ট্রানজিট ২ ঘণ্টা ৪০ মিনিট চেন্নাই এবং ফেরার সময় চেন্নাই ৫ ঘণ্টা ৪০ মিনিট। এয়ার টিকিটের বাজেট ধরা হয়েছে ৫৭,৫০০ টাকা। টিকিটের মূল্য বৃদ্ধি পেলে অতিরিক্ত অংশ অতিথিকে প্রদান করতে হবে। তবে টিকিটের মূল্য কমে গেলে সেই অনুযায়ী প্যাকেজ মূল্য সমন্বয় করে গেস্টকে সুবিধা প্রদান করা হবে।
🏨৬ রাত ষ্ট্যান্ডার্ড হোটেল
🏨৬টি সকালের নাস্তা
🚗৭ দিন ঘুরার জন্য এসি ট্রান্সপোর্ট
🌍সকল ট্রান্সপোর্টেশন খরচ
🛬 এয়ারপোর্ট পিক এবং ড্রপ
🎤 ড্রাইভার কাম গাইড (১৫ জনের গ্রুপ হলে বাংলাদেশের গাইড দেয়া হবে)।

🔯এই প্যাকেজে যা থাকবে নাঃ
🍽দুপুর ও রাতের খাবার
🛂ভিসা ফী: ৩০০০ টাকা
💸এন্ট্রি টিকেট ও ব্যক্তিগত কোন খরচ।
--------------------------------------
#শ্রীলঙ্কাকে বলা হয় 'ভারত মহাসাগরের মুক্তা'। দেশটি ভ্রমণে গেলে এই উপমাকে মোটেও বাড়াবাড়ি বলে মনে হবে না। প্রাকৃতিক বৈচিত্রে ভরা দেশটি এশিয়ার অন্যতম সুন্দর দেশ এবং সারা বছরই বিশ্বের অসংখ্য পর্যটক দেশটি ভ্রমণে যান। ইউটিজির নিয়মিত গ্রুপ ট্যুরের পাশাপাশি এখন থেকে নতুন গন্তব্য যুক্ত হলো নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীলঙ্কা। গতানুগতিক ট্যুর না করে আমরা একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি শ্রীলঙ্কা গ্রুপ ট্যুরে।

☸ ট্যুর আইটেনারিঃ
📣সাত দিন ধরে শ্রীলঙ্কা ঘুরে দেখার সময় সাংস্কৃতিক ল্যান্ডমার্ক, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং উপকূলীয় বিনোদনের সমৃদ্ধ মিশ্রণ পাওয়া যায়। সিগিরিয়া, ক্যান্ডি, নুওয়ারা এলিয়া, এলা, মিরিসা এবং কলম্বোকে ঘিরে একটি তৈরি ভ্রমণপথ এখানে দেওয়া হল:
🔰দিন ০১ঃ দুপুর ২:৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো রাত ৯টায় পৌছে নিগম্বো হোটেলে চেক ইন।
রাত্রি যাপন: নিগম্বো

🔰দিন ০২ঃ নিগম্বো → সিগিরিয়া
হোটেলে সকালের নাস্তা করে আমরা প্রায় ৪ ঘণ্টার ড্রাইভে সিগিরিয়ায় যাত্রা। পথে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অর্ফানেজ পরিদর্শন। সিগিরিয়া পৌঁছে হোটেলে চেক-ইন। বিকেলে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী সিগিরিয়া লায়ন রক ভ্রমণ ও মনোমুগ্ধকর সূর্যাস্ত উপভোগ। এরপর হোটেলে ফিরে বিশ্রাম ও রাত্রিযাপন।
রাত্রি যাপন: সিগিরিয়া

🔰দিন ০৩ঃ সিগিরিয়া → ক্যান্ডিতে স্থানান্তর
সিগিরিয়া থেকে ক্যান্ডির উদ্দেশ্যে রওনা। পথে মূর্তি ও প্রাচীন চিত্রকর্মের জন্য বিখ্যাত ডাম্বুলা গুহা মন্দির পরিদর্শন। এরপর মাতালে স্পাইস গার্ডেন ঘুরে শ্রীলঙ্কার মসলা ও ভেষজ উদ্ভিদের সাথে পরিচিত হওয়ার সুযোগ। সন্ধ্যায় ক্যান্ডিতে পৌঁছে হোটেলে চেক-ইন। সন্ধ্যায় ক্যান্ডির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা উপভোগ করে হোটেলে রাত্রিযাপন।
রাত্রি যাপন: ক্যান্ডি

🔰দিন ০৪ঃ ক্যান্ডি → নুওয়ারা এলিয়া
সকালে ক্যান্ডির অন্যতম পবিত্র বৌদ্ধ স্থান টুথ রিলিক টেমপল পরিদর্শন ও ক্যান্ডি লেক ভিজিট। এরপর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে নুওয়ারা এলিয়ার উদ্দেশ্যে যাত্রা, পথে একটি চা বাগানে থেমে চা তৈরির প্রক্রিয়া পর্যবেক্ষণ ও তাজা সিলন চা উপভোগ। সন্ধ্যায় ঔপনিবেশিক স্থাপত্য ও শীতল আবহাওয়ার জন্য “লিটল ইংল্যান্ড” খ্যাত নুওয়ারা এলিয়া শহর ঘুরে দেখা।
রাত্রি যাপন: নুওয়ারা এলিয়া

🔰দিন ০৫ঃ নুওয়ারা এলিয়া → এল্লা
সকালের নাস্তা শেষ করে সকাল ১০টায় হোটেল চেক আউট করে আমরা দেখবো-গ্রেগরী লেক, পোস্ট অফিস। তারপর এল্লার উদ্দেশ্যে রওনা দিব।
নানু ওয়া থেকে এল্লা পর্যন্ত ট্রেন বন্ধ থাকায় আমরা আম্বেওয়েলা ট্রেন ষ্টেশন থেকে দুপুর ৩টার ট্রেন ধরার জন্য আমাদের অবশ্যই ২টার মধ্যে ষ্টেশনে থাকতে হবে। একটি মনোরম ট্রেন যাত্রা করুন নিজ খরচে মাত্র ৫-৮ ডলার, (জেনারেল কোটা মাত্র ১ ডলারে) যা গ্রামাঞ্চলের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত। হোটেলে চেক ইন এবং রাত্রি যাপন।
রাত্রি যাপন: এল্লা

🔰দিন ০৬ঃ এল্লা → মিরিস্সা
সকালের নাস্তা শেষে আমরা নাইন আর্চেস ব্রিজ পরিদর্শন করবো এবং লিটল অ্যাডামস পিক আরোহণ করুন। রাবণ জলপ্রপাত পরিদর্শন করে আমরা মিরিস্সার উদ্দেশ্যে রওনা দিন (প্রায় ৪ ঘন্টা ড্রাইভ)।
• সন্ধ্যা: মিরিস্সা সৈকতে আরাম করুন।
রাত্রি যাপন: মিরিস্সা

🔰দিন ০৭ঃ মিরিস্সা – গাল্লে – কলম্বো সিটি ট্যুর - এয়ারপোর্ট ড্রপ
আজ হোটেল থেকে লেট চেক-আউট সকাল ১১:৩০ মিনিটে মিরিস্সা থেকে যাত্রা শুরু। পথে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী ঐতিহাসিক গাল্লে দুর্গ পরিদর্শন। বিকেল ৪টার মধ্যে কলম্বো থাকবো, এরপর স্বাধীনতা স্কয়ার ও লোটাস টাওয়ার ভ্রমণ। পরে কলম্বোর ঐতিহ্যবাহী লাল মসজিদ দেখে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। রাত ১০টায় এয়ারপোর্ট ড্রপ।

🔰দিন ০০: রাত ৩:৪৫ মিনিটের ইন্ডিগো এয়ার লাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। পরদিন বিকেল ১৩:৫৫ ঢাকা থাকবো আশাকরি।

এই ভ্রমণপথ শ্রীলঙ্কার সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং উপকূলীয় আকর্ষণের একটি বিস্তৃত অভিজ্ঞতা প্রদান করে। এই ভ্রমনে শ্রীলঙ্কার প্রায় সম্পূর্ণ দেখে ফেলবেন কিন্তু ইভেন্ট ফি হাতের নাগালে।

#যেভাবে বুকিং করবেনঃ
# বুকিং মানি অফেরতযোগ্য। বুকিং কনফার্ম করার জন্য অগ্রিম ৫০,০০০ টাকা বিকাশ অথবা সিটি ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন।
≥ বিকাশঃ 01970220721 Universal Tour Group (Payment)
≥ সেভিংস ব্যাংক হিসাবঃ
ব্যাংকের নামঃ The City Bank Limited
হিসাবের নামঃ Tapas Kumar Saha
হিসাব নাম্বারঃ 2181963467001
শাখার নামঃ Banani Branch
Routing Number: 225260438
----------------------------
👉যেকোনো বিষয়ে সঠিক তথ্য ও স্পষ্ট ধারণা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
☎️তাপস 01874-953156 (Whatsapp)
☎️সীমান্ত 01516-504893 (Whatsapp)
----------------------------
📍 Universal Tour Group-UTG
৫৬২, কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬।
(কাজীপাড়া বাসষ্ট্যান্ড/ মেট্রোরেল সংলগ্ন)
----------------------------
গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করুন যখন তখন।

27/08/2026

১০ সেপ্টেম্বর মেঘালয় ভ্রমণ (৪ রাত ৩ দিন) মাত্র ১০,০০০। প্রতি মাসে ২টি মেঘালয় ট্রিপ হবে। তাপস 01874-953156

27/08/2026

পুজার ছুটিতে ঘুরে আসুন ভুটান। ১৬-২০ অক্টোবর ৪ রাত ৫ দিন। ২০-২৩ অক্টোবর ৩ রাত ৪ দিন। 01874-953156

পূজার ছুটিতে 🇧🇹 সুন্দর দেশ  #ভুটান ভ্রমণ (৪ রাত ৫ দিন) 🏔️​✨থিম্পু, পুনাখা, পারো স্পেশাল গ্রুপ ট্যুর ✨💰প্যাকেজ খরচ 🌟জনপ্র...
27/08/2026

পূজার ছুটিতে 🇧🇹 সুন্দর দেশ #ভুটান ভ্রমণ (৪ রাত ৫ দিন) 🏔️
​✨থিম্পু, পুনাখা, পারো স্পেশাল গ্রুপ ট্যুর ✨

💰প্যাকেজ খরচ
🌟জনপ্রতি মাত্র: ৭১,৫০০/- টাকা
​📅 তারিখ: ১৬-২০ অক্টোবর, ২০২৬
----------------------------
✅প্যাকেজে যা যা পাচ্ছেন:
✈️ঢাকা- পারো- ঢাকা রিটার্ন টিকিট ( Druk Air)
🏨৩-স্টার মানের হোটেলে ৪ রাত আবাসন।
🍽️প্রতিদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার।
🚗ট্যুরিস্ট বাসে সকল ট্রান্সফার ও সাইটসিয়িং।
🙋অভিজ্ঞ গাইড সার্ভিস।
⛽ ফুয়েল, পার্কিং ও যাবতীয় সার্ভিস চার্জ।
----------------------------
❌প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:
🌍 SDF ফি: জনপ্রতি প্রতি রাতে ১৫ মার্কিন ডলার (ভুটান সরকারি ট্যাক্স)।
🎟️দর্শনীয় স্থানের প্রবেশ ফি (এন্ট্রি টিকিট)।
🛍️প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
----------------------------
​🗺️ ভ্রমণ পরিকল্পনা (Tour Itinerary):
----------------------------
🗓️ দিন ০১: পারোতে আগমন – হোটেল চেক-ইন ও অবসর সময়
✈️ পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন সম্পন্ন করার পর আমাদের প্রতিনিধি আপনাকে স্বাগত জানাবেন।
এরপর হোটেলে ট্রান্সফার ও চেক-ইন।
বাকি সময় বিশ্রাম ও আশেপাশের পরিবেশ উপভোগ করার সুযোগ।
🍽️ হোটেলে রাতের খাবার
🏨 রাত্রিযাপন: থিম্পু
----------------------------
🗓️ দিন ০২: থিম্পুতে পূর্ণ দিবস দর্শনীয় স্থান ভ্রমণ
📍 বুদ্ধ পয়েন্ট
📍 ক্রাফট বাজার
📍 তাশিছো জং
📍 টেক্সটাইল মিউজিয়াম
📍 তাকিন প্রিজার্ভ
📍 উইকেন্ড মার্কেট
📍 আর্চারি গ্রাউন্ড
🍽️ সকালের নাস্তা • দুপুরের খাবার • রাতের খাবার অন্তর্ভুক্ত
🏨 রাত্রিযাপন: থিম্পু
----------------------------
🗓️ দিন ০৩: থিম্পু – পুনাখা – পারো
📍 দোচুলা পাস
📍 ১০৮ চোর্টেন
📍 দ্রুক ওয়াংয়াল লাখাং
🍽️ নদীর তীরে তাঁবুতে দুপুরের খাবার
🏨 রাত্রিযাপন: পারো
----------------------------
🗓️ দিন ০৪: পারো দর্শনীয় স্থান ভ্রমণ ও টাইগার’স নেস্ট হাইক
📍 পারো এয়ারপোর্ট ভিউ পয়েন্ট
📍 জাতীয় জাদুঘর
📍 তাকসাং মনাস্ট্রি (টাইগার’স নেস্ট)
📍 দ্রুকগিয়েল জং
🏨 রাত্রিযাপন: পারো
----------------------------
🗓️ দিন ০৫: যাত্রা সমাপ্তি
✈️ বিমানবন্দর ট্রান্সফার ও ঢাকায় ফেরত যাত্রা
----------------------------
👉যেকোনো বিষয়ে সঠিক তথ্য ও স্পষ্ট ধারণা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
----------------------------
☎️তাপস 01874-953156 (whatsapp)
☎️সীমান্ত 01516-504893 (whatsapp)
----------------------------
📍 Universal Tour Group-UTG
৫৬২, কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬।
(কাজীপাড়া বাসষ্ট্যান্ড/ মেট্রোরেল সংলগ্ন)
----------------------------
গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করুন যখন তখন।

 #কাশ্মীর ভ্রমণ-৩৮ (১২ রাত ১১ দিন) সম্পূর্ণ ল্যান্ড প্যাকেজ▶️ভ্রমণ তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬▶️পরবর্তী ভ্রমণ তারিখ: ২৬ স...
26/08/2026

#কাশ্মীর ভ্রমণ-৩৮ (১২ রাত ১১ দিন) সম্পূর্ণ ল্যান্ড প্যাকেজ
▶️ভ্রমণ তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬
▶️পরবর্তী ভ্রমণ তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইভেন্ট ফিঃ
🔯 জনপ্রতি ৩৫,৫০০ টাকা (১ রুমে ৩/৪ জন)
🔯 জনপ্রতি ৩৮,৫০০ টাকা (১ রুমে ২ জন)

☎️হটলাইন:
তাপস ⁨01874-953156⁩ (Whatsapp)
সীমান্ত 01516-504893 (Whatsapp)

মাত্র ১০,০০০ টাকায়  #মেঘালয় ভ্রমণ (৪ রাত ৩ দিন)💚মেঘালয় মানেই মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার এক অপূর্ব অনুভূতি। চারপাশের সবুজ...
26/08/2026

মাত্র ১০,০০০ টাকায় #মেঘালয় ভ্রমণ (৪ রাত ৩ দিন)
💚মেঘালয় মানেই মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার এক অপূর্ব অনুভূতি। চারপাশের সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ, ঝরনার কলকল শব্দ আর স্বচ্ছ নীল-সবুজ নদীর সৌন্দর্য—সব মিলিয়ে মেঘালয় যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি ছবি।

শিলংয়ের মনোমুগ্ধকর পাহাড় থেকে শুরু করে চেরাপুঞ্জির অসংখ্য ঝরনা, জীবন্ত রুট ব্রিজ, আর ডাউকির স্বচ্ছ পানির উমঙ্গট নদী—প্রতিটি জায়গাই আপনাকে মুগ্ধ করবে। এখানে প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়।

#বুকিং চলমান:
🌿২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে আর মাত্র ২ জন যুক্ত হতে পারবেন।
🌿১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের পরবর্তী ট্যুর।

⚠️ গুরুত্বপূর্ণ তথ্যঃ
আমাদের সঙ্গে মেঘালয় ট্যুরে যোগ দিতে চাইলে অবশ্যই আপনার বাই রোড ডাউকি (By Road Dawki) পোর্টের ভিসা থাকতে হবে। ভিসা করা না থাকলে আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে আলাদা ভিসা প্রসেসিং চার্জ প্রযোজ্য হবে।

☎️তাপস 01874-953156

দার্জিলিং ট্যুর শেষ করে গতকাল চলে এসেছি শিলংয়ে। ❤️মূলত: এবারের শিলং আসার উদ্দেশ্য একটাই—কীভাবে ইভেন্ট ফি আরও কমিয়ে আপনাদ...
26/08/2026

দার্জিলিং ট্যুর শেষ করে গতকাল চলে এসেছি শিলংয়ে। ❤️

মূলত: এবারের শিলং আসার উদ্দেশ্য একটাই—কীভাবে ইভেন্ট ফি আরও কমিয়ে আপনাদের জন্য ভালো সার্ভিস নিশ্চিত করা যায়, সেটা নিজের চোখে দেখা ও পুরো বিষয়টি যাচাই করা।

তাই মেঘালয় ট্রিপ এখন থেকে মাত্র ১০,০০০ টাকা (ঢাকা-মেঘালয়-ঢাকা) ইভেন্ট ফিতে দিচ্ছি।

তবে ইভেন্ট ফি কম মানেই যে সার্ভিস কমিয়ে দেওয়া হবে—বিষয়টি একদমই এমন নয়। 😊

হোটেল, খাবার, ট্রান্সপোর্ট, ট্যুর ম্যানেজমেন্ট—সবকিছু মিলিয়ে যেন আপনারা একটি সুন্দর ও স্বস্তিদায়ক ট্রাভেল এক্সপেরিয়েন্স পান, সেই বিষয়টিই আমাদের প্রধান লক্ষ্য।

আপনারা শুধু ট্যুরের জন্য প্রস্তুত থাকুন, সার্ভিস নিয়ে চিন্তা করবেন না।
সবদিক বিবেচনা করেই আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। ❤️

✅পরবর্তী ট্যুর ১০ সেপ্টেম্বর, ২০২৬ মাত্র ১০,০০০ টাকায়।
✅তাপস 01874-953156

Address

Kazipara, Mirpur
Dhaka
1216

Telephone

+8801874953156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Universal Tour Group -UTG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Universal Tour Group -UTG:

Shortcuts

Share

Category