Eurosiatrip

Eurosiatrip EurosiaTrip.com – Explore Smart, Travel Light

🇷🇴 রোমানিয়া কেন এখন নতুন ট্রাভেল হটস্পট – ঘুরে দেখুন ইউরোপের স্বল্প খরচের স্বর্গ!রোমানিয়া এখন ইউরোপ ভ্রমণকারীদের জন্য ...
19/10/2025

🇷🇴 রোমানিয়া কেন এখন নতুন ট্রাভেল হটস্পট – ঘুরে দেখুন ইউরোপের স্বল্প খরচের স্বর্গ!

রোমানিয়া এখন ইউরোপ ভ্রমণকারীদের জন্য নতুন এক ট্রেন্ডি গন্তব্য। এখানে আপনি একসাথে পাবেন ইতিহাস, প্রকৃতি, আধুনিক শহর আর বাজেট-বন্ধুত্বপূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা। Dracula-র কাসল থেকে শুরু করে Transfiguration Highway—সবকিছুই যেন এক ভিন্ন ইউরোপের স্বাদ দেয়।



🛂 ভিসা ও যাত্রাপথ

বাংলাদেশি পাসপোর্টে সরাসরি রোমানিয়া যেতে শেনজেন ভিসা লাগবে না, তবে রোমানিয়া ভিসার জন্য ঢাকাস্থ দূতাবাসে আবেদন করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র:
• পাসপোর্ট
• ব্যাংক স্টেটমেন্ট (৪–৫ লাখ টাকা ব্যালান্স দেখানো ভালো)
• চাকরি বা ব্যবসার প্রমাণপত্র
• হোটেল ও ফ্লাইট বুকিং

ভিসা ফি: আনুমানিক ৬,০০০ টাকা
দূতাবাস লিংক: dhaka.mae.ro



✈️ ফ্লাইট ও যাতায়াত খরচ

ঢাকা থেকে বুখারেস্ট (Bucharest) পর্যন্ত রিটার্ন ফ্লাইটের খরচ প্রায় ৬৫,০০০ – ৮০,০০০ টাকা।
বুকিং সুবিধা: Skyscanner



🏨 থাকার ব্যবস্থা (সাশ্রয়ী হোটেল)

Hotel Michelangelo Bucharest
📍 Henri Coandă Street 25, Bucharest
📞 +40 21 222 8114
💰 প্রতি রাত: ৪,৫০০ – ৬,০০০ টাকা
বুকিং: Booking.com



🌄 কি কি দেখবেন
• Dracula’s Castle (Bran Castle)
• Peles Castle
• Transfagarasan Highway (বিশ্বের অন্যতম সুন্দর ড্রাইভিং রোড)
• Brasov ও Sibiu শহর
• Bucharest Old Town



💸 ৭ দিনের আনুমানিক খরচ

বিষয় খরচ (টাকা)
ভিসা ও প্রসেসিং ৬,০০০
ফ্লাইট ৭০,০০০
হোটেল ৪০,০০০
খাবার ও যাতায়াত ১৫,০০০
ট্যুর ও টিকিট ১০,০০০
মোট আনুমানিক ১,৪০,০০০



💡 বিশেষ টিপস
• মুদ্রা: RON (Leu) — তবে ইউরো নেওয়া যায়
• স্থানীয় SIM কিনে Google Translate রাখুন
• Uber বা Bolt অ্যাপ ব্যবহার করলে যাতায়াতে খরচ বাঁচবে



✈️ EurosiaTrip – Explore Smart, Travel Light

Whether you’re looking for hotels, homes, or vacation rentals, you’ll always find the guaranteed best price. Browse our 2,563,380 accommodations in over 85,000 destinations.

21/07/2025
Get in Touch�Ready to discuss your next corporate or group travel needs? Contact us today for a customized travel propos...
09/06/2025

Get in Touch�Ready to discuss your next corporate or group travel needs? Contact us today for a customized travel proposal.

Email: [email protected]
Phone: +88- 01711408725
Visit the site: www.eurosiatrip.com

🇯🇵 জাপানে নতুন বাংলাদেশিদের জন্য নাগরিকত্ব ও স্থায়ী বাসস্থান (PR) রোডম্যাপস্বপ্নের জাপানে স্থায়ী হবার পথে আপনার পথনির্...
31/05/2025

🇯🇵 জাপানে নতুন বাংলাদেশিদের জন্য নাগরিকত্ব ও স্থায়ী বাসস্থান (PR) রোডম্যাপ

স্বপ্নের জাপানে স্থায়ী হবার পথে আপনার পথনির্দেশিকা

প্রতি বছর উচ্চশিক্ষা, টেকনিক্যাল ট্রেনিং কিংবা চাকরির উদ্দেশ্যে অনেক বাংলাদেশি জাপানে পাড়ি জমান। অনেকেই ভবিষ্যতে স্থায়ীভাবে সেখানে বসবাস করতে চান। এই পথচলাকে সহজ করতে, নিচে ধাপে ধাপে একটি বাস্তবভিত্তিক রোডম্যাপ তুলে ধরা হলো:

♨️ প্রথম ধাপ: প্রস্তুতি ও পরিকল্পনা

✅ সঠিক পথে চলতে হলে শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিতে হবে:
• জাপানি ভাষা স্কুল (Language School) সম্পন্ন করুন
• 専門学校 (ভোকেশনাল স্কুল), বিশ্ববিদ্যালয় অথবা জাপানি প্রতিষ্ঠানে চাকরি শুরু করুন
• সবসময় বৈধ ভিসা বজায় রাখুন ও নিয়ম মেনে চলুন

♨️ পূর্ণকালীন চাকরি ও JLPT স্কোর

✅ জাপানে পেশাগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে:
• JLPT N3 বা N2 উত্তীর্ণ হলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়
• অন্তত ৩–৫ বছর পূর্ণকালীন চাকরি PR-এর জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলে

♨️ ট্যাক্স, বীমা ও সামাজিক দায়িত্ব

✅ একজন “ভালো নাগরিক” হিসেবে পরিচিত হওয়ার জন্য:
• নিয়মিত রেসিডেন্ট ট্যাক্স, স্বাস্থ্য বীমা ও পেনশন পরিশোধ করুন
• সরকারী দায়িত্ব পালনে সচেতন থাকুন – এটি ভিসা ও PR পাওয়ায় সহায়ক ভূমিকা রাখে

✅ স্থায়ী বাসস্থান (Permanent Residency - PR) পাওয়ার শর্তাবলি

📝 PR পাওয়ার জন্য সাধারণত নিচের শর্তগুলো পূরণ করতে হয়:
• সর্বমোট ১০ বছর (বা ওয়ার্ক ভিসায় ৫ বছর) বৈধভাবে জাপানে বসবাস
• কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা
• মাসিক আয় ¥২৫০,০০০ এর কাছাকাছি বা তার বেশি
• সব ধরনের কর, বীমা ও সামাজিক দায়িত্ব সময়মতো পরিশোধ করা

🪭 PR-এর সুবিধা:
• আর ভিসা নবায়নের ঝামেলা নেই
• সহজে পরিবারকে জাপানে আনা (স্পনসর) করা যায়
• বাংলাদেশি পাসপোর্ট রাখার সুযোগ থাকে

✅ জাপানি নাগরিকত্ব (Citizenship) পাওয়ার শর্তাবলি

📝 নাগরিকত্ব পেতে কিছু অতিরিক্ত যোগ্যতা প্রয়োজন:
• টানা ৫ বছর জাপানে বৈধভাবে বসবাস
• স্থিতিশীল আয় ও নিয়মিত কর পরিশোধ
• JLPT N2 বা তার উপরের ভাষা দক্ষতা
• বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে (Japan does not allow dual citizenship)

🪭 নাগরিকত্বের সুবিধা:
• জাপানি পাসপোর্ট (বিশ্বের অন্যতম শক্তিশালী)
• ভোটাধিকার ও সরকারি সুযোগ-সুবিধা
• পূর্ণ নাগরিক মর্যাদা এবং আইনি সুরক্ষা

⚖️ PR না নাগরিকত্ব — কোনটি আপনার জন্য সঠিক?

বিষয় PR নাগরিকত্ব
নাগরিক অধিকার সীমিত পূর্ণ
পাসপোর্ট বাংলাদেশি রাখা যায় ত্যাগ করতে হয়
জটিলতা তুলনামূলক সহজ তুলনামূলক কঠিন
সুবিধা স্থায়ী বসবাস ও পরিবার স্পনসর ভোটাধিকার, সরকারি সুযোগ

👉 সুপারিশ: প্রথমে PR-এর দিকে মনোযোগ দিন। পরে যদি প্রয়োজন হয়, নাগরিকত্ব বিবেচনা করুন।

✨ পরামর্শ ও প্রস্তুতির নির্দেশিকা

🔹 JLPT N3/N2 পাশ করার দিকে মনোযোগ দিন
🔹 অন্তত ৫ বছর পূর্ণকালীন পেশাগত অভিজ্ঞতা অর্জন করুন
🔹 কর, বীমা ও সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করুন
🔹 জাপানে বসবাসের প্রতিটি ধাপে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এগিয়ে চলুন

🇯🇵 জাপানে স্থায়ী জীবনের লক্ষ্য বাস্তব করতে হলে, প্রস্তুতি শুরু হোক আজ থেকেই!

স্বপ্ন দেখুন, পরিকল্পনা করুন, নিয়ম মেনে এগিয়ে যান—আর জাপানে গড়ে তুলুন আপনার সুন্দর ভবিষ্যৎ।
Eurosiatrip

১লা মে — আন্তর্জাতিক শ্রমিক দিবসশ্রমজীবী মানুষের অবদানেই এগিয়ে চলে সভ্যতা, অগ্রসর হয় জাতি।অধিকার নিশ্চিত হোক, বৈষম্য দূর...
30/04/2025

১লা মে — আন্তর্জাতিক শ্রমিক দিবস
শ্রমজীবী মানুষের অবদানেই এগিয়ে চলে সভ্যতা, অগ্রসর হয় জাতি।
অধিকার নিশ্চিত হোক, বৈষম্য দূর হোক।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই
প্রতিটি শ্রমজীবী মানুষকে, যাঁদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে আমাদের আগামী।

শ্রদ্ধার সাথে — ইউরোশিয়া পরিবার

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম!১ মে ২০২৫ থেকে ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC) আবশ্যক।থাইল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করছেন? এ...
20/04/2025

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম!
১ মে ২০২৫ থেকে ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC) আবশ্যক।

থাইল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করছেন? এখন থেকে ভিসা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে!

নতুন নিয়মাবলি:
✅ থাইল্যান্ডে প্রবেশের আগে TDAC ফর্ম পূরণ করতে হবে
✅ যাত্রার কমপক্ষে ৩ দিন আগে অনলাইনে ফর্ম জমা দিতে হবে
✅ এটি আপনার ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ ও দ্রুত করবে

TDAC ফর্ম পূরণ করুন এখান থেকে:
tdac.immigration.go.th

Contact Us
Get in Touch�Ready to discuss your next corporate or group travel needs? Contact us today for a customized travel proposal.

Email: [email protected]
Phone: +88- 01711408725
Visit the site: www.eurosia.com.bd/EurosiaTrip

নতুন বছরের আগমনে সকলের হৃদয় ভরে উঠুক আনন্দ, উল্লাস ও ভালোবাসায়।বর্ষবরনের এ দিনে হোক এক সমৃদ্ধিময় আগামীর সূচনা। #ইউরোশ...
13/04/2025

নতুন বছরের আগমনে সকলের হৃদয় ভরে উঠুক আনন্দ, উল্লাস ও ভালোবাসায়।
বর্ষবরনের এ দিনে হোক এক সমৃদ্ধিময় আগামীর সূচনা।
#ইউরোশিয়া

26/02/2025

ইউরোশিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। বছরের ১২ টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে এই রমজান মাস, আল্লাহর কাছে অধিক প্রিয়।

31/12/2024

ইউরোশিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে
নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা
🙏হ্যাপি নিউ ইয়ার ২০২৫🎈
নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি, এবং সমৃদ্ধি বয়ে আনুক।

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে:একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান...
28/09/2024

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে:

একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।

বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।

অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।

আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।

আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।

আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।

আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।

আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পর পর হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।

আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।

আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।

উজবেকিস্তানের ভিসা এতটাই সহজ যা আপনি নিশ্চিত পাবেন। উজবেকিস্তান বিনা শর্তে ই-ভিসা চালু করেছে ভ্রমণ পিপাসুদের জন্য। তাই আ...
20/06/2024

উজবেকিস্তানের ভিসা এতটাই সহজ যা আপনি নিশ্চিত পাবেন। উজবেকিস্তান বিনা শর্তে ই-ভিসা চালু করেছে ভ্রমণ পিপাসুদের জন্য। তাই আর দেরি না করে আজই নিশ্চিত করুন আপনার নেক্সট ডেসটিনেশন উজবেকিস্তানের ভিসাটি। উজবেকিস্তানের রাজধানীর নাম তাসকেন্ট। তাস্কেন্টের পাশেই খাজাখস্তান যার রাজধানীর নাম আস্তানা। খাজা খস্তানের পাশের দেশ রাশিয়া। বুঝতেই পারছেন ব্যাপারটা আপনার জন্য কতটা অ্যাডভেঞ্চার হতে পারে। উজবেকিস্তানের ই-ভিসা করতে শুধুমাত্র পাসপোর্টের বায়ো পেজ স্ক্যান কপি ও এক কপি ছবি (স্ক্যান কপি) প্রয়োজন হবে। একটি হোটেল বুকিং দিয়ে নিচের লিংক থেকে আপনি নিজে নিজেই করে নিতে পারবেন উজবেকিস্তানের ই-ভিসা।

https://e-visa.gov.uz/

এই লিংকে আবেদন করলে আপনার ২১.৫০ ডলার খরচ হবে এবং ৩ দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন।

Address

Eurosia,144/5G, Matikata, N:B: (Near By ECB Circle
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Eurosiatrip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eurosiatrip:

Share

Category