05/08/2022
দক্ষিণ আফ্রিকা গমনে ইচ্ছুক যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি
হঠাৎ করেই বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা গমনের শর্তগুলি বেশ কঠিন করে ফেলেছে সে দেশের সরকার। জানা গেছে যে বাংলাদেশ ও পাকিস্তানের কয়েকজন নাগরিক ভুয়া কাগজপত্র তৈরি করে সে দেশের নাগরিকত্ব লাভের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে৷ এর ফলে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ সে দেশে আগে থেকেই বসবাসকারী এবং নতুনভাবে সে দেশে গমনে ইচ্ছুক বাংলাদেশিদের উপর বিভিন্ন কঠিন শর্ত আরোপ করেছে৷ এয়ারলাইন্সগুলি ঐ দেশের চাহিদা অনুযায়ী কাগজপত্র দেখাতে না পারলে যাত্রীকে বোর্ডিং পাস দিচ্ছে না৷ দক্ষিণ আফ্রিকা পর্যন্ত পৌছানোর পর যাত্রী ইমিগ্রেশন ক্রস করতে না পারলে এয়ারলাইন্স নিজ খরচে যাত্রীকে বাংলাদেশে ফেরত আনতে বাধ্য হবে৷
এ রকম পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গমনে ইচ্ছুক যাত্রীদের যাত্রার জন্য নির্ধারিত দিনের অন্তত এক সপ্তাহ আগে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে সে দেশের আরোপিত শর্তগুলি জেনে নিয়ে সে মোতাবেক প্রস্তুতি গ্রহণ করতে অনুরোধ করা হল।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা বাংলাদেশিরা বিভিন্ন বেআইনি কাজ করে বিদেশি সরকারগুলির কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে ফেলি। যার খেসারত দিতে হয় নিরীহ প্রবাসীদের।