17/12/2020
মেঘের রাজ্য সাজেকে ভ্রমণ Economy Traveller Group এর সাথ
১ রাত সাজেকে থাকা ,বার বি কিউ পার্টি আর খাগড়াছড়ি ভ্রমন
# ভ্রমণ প্যাকেজ-
৫০০০ টাকা প্রতিজন। ( এক রুমে ৪ জন নন এ সি বাস )
৬০০০ টাকা প্রতিজন। (কাপল রুম নন এ সি বাস)
এ সি বাসের ক্ষেত্রে অতিরিক্ত ১০০০ টাকা যোগ করতে হবে ।
ভ্রমন শুরুর তারিখ - ২৪ ডিসেম্বর ২০২০
ভ্রমন শেষের তারিখ- ২৭ ডিসেম্বর ২০২০
***আমাদের প্রতিটি রিসোর্টে আপনি পাবেন মনরম ভিউ ,প্রতিটি রুম হিল ভিউ স্পেশাল বারান্দা থাকবে, Value For Money***
# চাইল্ড পলিসি-
০ থেকে ৩ বছর পর্যন্ত শিশু ফ্রী । ৩ থেকে ৬ বছর ৩০০০ টাকা [বাবা মায়ের সাথে
বাসের সিট ও রুম শেয়ার করতে হবে]
# যাত্রার সম্ভাব্য বর্ণনা-
ঢাকার ধানমন্ডি কলাবাগান থেকে রাত ১০ টা প্রাথমিক পরিচয় ও আনুষ্ঠানিকতা সেরে খাগড়াছড়িগামী বাসে করে যাত্রা শুরু হবে। রাত ২ টায় কুমিল্লার ফুডপার্কে যাত্রা বিরতি। ৭/৮ ঘন্টার বেশ লম্বা ভ্রমণ শেষে পরদিন ভোর ৬ টায় যখন খাগড়াছড়ি নামবেন ভোরের স্নিগ্ধতা এবং পাহাড়ি আবেশ আপনার রাতভর ক্লান্তিকে নিমিষেই ভুলিয়ে দিবে। শহরে নেমে সকালের নাস্তার সাথে ধোয়া উড়ানো চায়ের সাথে শুরু হবে আমাদের সাজেক যাত্রা। রিজার্ভ করা জিপ (টাটা বা মাহিন্দ্রা ) স্থানীয় ভাষায় " চান্দের গাড়ি " তে করে যাত্রা শুরু হবে সাজেকের উদ্দেশ্যে। যাত্রাপথে মূল রাস্তা থেকে ১৫ মিনিট এর ঝিরিপথ পাড়ি দিয়ে দেখতে যাবো হাজারছড়া ঝর্ণা। ঝিরিপথের দুপাশের সবুজে ঘেরা মোহনীয় পরিবেশ আর ঝর্ণার হিমশীতল জলে পুলকিত হয়ে উঠবেন মুহূর্তে। হাজারছড়া ঝর্ণা দেখা শেষ করে যেতে হবে বাঘাইহাট নামক জায়গায়, সেনাবাহিনীর ক্যাম্প থেকে সাজেক যাওয়ার মূল অনুমতি নিতে হবে। সেনাবাহিনীর প্রতিনিধি দল নিরাপদে নিয়ে যাবে সাজেকে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে পাহাড়ি প্রকৃতির গন্ধে আপনি হারিয়ে যাবেন সবুজে ঘেরা পাহাড় গুলোতে। কাসালং ব্রিজ আর কাসালং নদী, টাইগার টিলা আর্মি পোস্ট মাসালাং বাজার পার হয়ে পরবে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া সাজেকে যাওয়ার আগেই আপনি পেয়ে যাবেন লুসাই, পাংকুয়া, ত্রিপুরা আদিবাসীদের গ্রামীণ জীবনযাত্রার রঙিন দৃশ্যপট।মন্ত্রমুগ্ধের মতো প্রকৃতিতে ডুবে যাওয়া আপনার হেয়ালি মন সম্বিৎ ফিরে পাবে সাজেকে পৌঁছে আপনার ভ্রমণ সঙ্গীর ডাকে। সাজেক পৌঁছে রুমে চেক ইন।ফ্রেশ হয়ে দুপুরের খাওয়াটা সেরে নেব পাহাড়ি আদিবাসীদের রেস্টুরেন্টে।তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে যাব সাজেকের সব থেকে উঁচু পাহাড় কংলাকের চূড়ায় ।পুরা বিকালটা পাহাড়ের সৌন্দর্য দেখে নেমে আসব। তারপর হেলিপ্যাড এ এসে সূর্যাস্ত উপভোগ করব। সন্ধ্যায় রুমে ফিরে এসে বিশ্রাম বা ঘোরাঘুরি আর আড্ডা।রাতের খাবার খেয়ে সময় মত ঘুম , না হলে তো ভোর বেলায় আসল জিনিস সূর্যোদয় দেখাটাই মিস হয়ে যাবে।২য় দিন খুব ভোরে উঠে সাজেকের সবথেকে সুন্দর দৃশ্য সূর্যোদয়টা দেখে নেব, না হলে সাজেক ভ্রমন পরিপূর্ণতা পাবে না।তারপর সাজেকের সকাল বেলার রূপ উপভোগ করে সকালের নাস্তা আর সাথে ধোঁয়া উঠা চা ।তারপর আবার আমদের যাত্রা শুরু।সকাল ১০ টার মধ্যে গাড়িতে উঠে বসব ।সেনাবাহিনীর প্রতিনিধি দল নিরাপদে নিয়ে যাবে খাগড়াছড়ি শহরের উদ্দেশ্য ।
এরপর আমরা চলে আসব খাগড়াছড়ি শহরে । দুপুর বেলার খাবার খেয়ে আমরা যাব রিসাং ঝর্না দেখতে । সেখান থেকে ফিরে আলুটিলা গুহা আর তারেং।সন্ধ্যায় শহরে ফিরে ফ্রেশ হয়ে নেব।কেউ কিছু কেনাকাটা করতে চাইলে বা শহর ঘুরতে চাইলে দুই ঘণ্টা সময় পাবে।তারপর রাতের খাবার খেয়ে রাত ৯ টায় বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব।পরদিন ভোর ৫ টার মধ্যে ঢাকা পৌছাব।
# ভ্রমনের স্থান সমূহ
*সাজেক
*রুইলুই পাড়া
*কংলাক পাড়া
*হেলিপ্যাড
*হাযাছরা ঝর্ণা (অনুমতি সাপেক্ষে)
*আলুটিলা গুহা
*ঝুলন্ত ব্রিজ
*রিসাং ঝর্না
# এই প্যাকেজ এ যা থাকবে-
*ঢাকা - খাগড়াছড়ি -ঢাকা নন এসি / এসি বাস টিকেট
*প্রতিদিন ৩ বেলার খাবার
*একটি বার বি কিউ ডিনার
*রিজার্ভ জীপের সকল খরচ
*সাজেক ও আলুটিলার এন্ট্রি ফী
*কটেজ বা রিসোর্টের সকল খরচ
*সকল এন্ট্রি টিকিট
*অভিজ্ঞ গাইড
বিঃ দ্র - সকল বেলার খাবার আদিবাসী মেন্যু থাকবে।
*ভ্রমণ করুন যথা সম্ভব স্বাস্থবিধি মেনে ও পরিবেশ পরিচ্ছন্ন রেখে।
# বিস্তারিত জানতে কল করুন - ০১৯৩৬১৫৮৬১৬ বা ০১৮৮৪৫৩০৬৪৩ নাম্বারে।