01/07/2026
🇮🇳 ভারতীয় ভি'সা
📌 ভারতীয় ভি'সা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও তথ্যাবলী:
১. পাসপোর্টের PDF স্ক্যান কপি
২. জাতীয় পরিচয়পত্র (NID)-এর স্ক্যান কপি
৩. ইউটিলিটি বিল (বিদ্যুৎ/গ্যাস/পানি/ইন্টারনেট)-এর স্ক্যান কপি
৪. পেশা অনুযায়ী যেকোনো একটি ডকুমেন্ট:
- 🎓 স্টুডেন্ট: স্টুডেন্ট আইডি কার্ডের স্ক্যান কপি
- 💼 চাকরিজীবী: NOC (No Objection Certificate)
- 🏢 ব্যবসায়ী: ট্রেড লাইসেন্সের স্ক্যান কপি
৫. শিক্ষাগত যোগ্যতা (শুধুমাত্র লিখে জানালেই হবে, সার্টিফিকেট প্রয়োজন নেই)
৬. ইমেইল আইডি
৭. মোবাইল নম্বর
৮. পূর্বে ভারতীয় ভিসা থাকলে তার স্ক্যান কপি বা ছবি
৯. গত ১০ বছরে ভ্রমণ করা দেশগুলোর তালিকা
১০. বাংলাদেশ ও ভারতে কোনো রেফারেন্স/পরিচিত ব্যক্তি থাকলে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর (না থাকলে প্রয়োজন নেই)
১১. বাবা ও মায়ের জন্মস্থান (জেলার নাম)
১২. বিবাহিত হলে স্বামী/স্ত্রীর নাম ও জন্মস্থান (জেলার নাম)
১৩. পূর্বে ভারত ভ্রমণ করে থাকলে ভিজিট করা শহরগুলোর (City) তালিকা
১৪. গত ৩ বছরে কোনো সার্কভুক্ত (SAARC) দেশে ভ্রমণ করে থাকলে:
• কোন দেশে গিয়েছেন
• কোন বছরে গিয়েছেন
• কতবার ভ্রমণ করেছেন
১৫. সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ২×২ ইঞ্চি সাইজের একটি সফট কপি ছবি
১৬. ভারতে কোন পোর্ট দিয়ে প্রবেশ করবেন এবং কোন পোর্ট দিয়ে বের হবেন, তা উল্লেখ করুন।
💰 ভিসা চার্জ: ১,৫০০ টাকা + প্রচেসিং চার্জ ১,৫০০ টাকা।
কাউকে অতিরিক্ত টাকা না দিয়ে প্রয়োজনে নিজে চেষ্টা করুন।